সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,০৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট রেডি

আমার মায়ের ও ভাগিনার পাসপোর্ট জমা দিতে গিয়ে জমা গ্রহণকারি যখন ফাইল গুলো দেখল দালালের মাধ্যমে হয়নি তখন তিনি ফাইল গুলো ফেরত দিয়ে দিল, পরে যখন বাহিরে এসে একজন দালালের মাধ্যমে গেলাম তখন ৩:৩০pm মানে ২টার পরে কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে জমা নিবে না, দালাল যখন টাকা নিয়ে ঐ একই জমা কারিকে কল দিয়ে আমাদেরকে পাঠাল ও ৩ তালাই অফিসে সাথে আমাদের রিসিভ করে কাজ করে দিল, আমার মা বয়স্ক বলে আমার টাকা দিয়ে দিতে হল

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নবায়ন

টাকা দেওয়ার পর তারা পাসপোর্ট ঠিক করে দিয়েছে, পাসপোর্ট এর বাবার নামে অক্ষ মিল ছিলো না সেই জন্য

লক্ষীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট রি-ইসূ

পাসপোর্ট রি-ইসূ করতে বর্তমানে যে কোনো জেলা থেকে করা গেলেও আমার কাগজ জমা নিচ্ছিলো না। আমার পাসপোর্ট এক জেলার আর রি-ইসূ করতে দিয়েছিলাম অন্য জেলায়। পরে দালালের মাধ্যমে করিয়েছি।

রাংগামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

অনলাইনে পাসপোর্ট আবেদন এর সকল প্রক্রিয়া শেষে ফেনী অফিসে গেলাম ছবি উঠাতেও ফিঙ্গার প্রিন্ট দিতে। সেখানে গিয়ে দেখি বিভিন্ন দরবেশ আমাদের অপেক্ষায় রয়েছেন যেনো একেকটা মুরগী ধরবেন, আর জবাই করবেন। সবকিছু ঠিকঠাক থাকলেও আমার ফাইল রিজেক্ট হলো। তো সমাধান খুঁজতে গিয়ে জানতে পারলাম "আমার ফরমে নম্বর/সীল লাগানো হয়নি। তো কোথায় লাগাতে হবে? তাদের মনোনীত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে হবে। গেলাম ট্রাভেল এজেন্সিতে। তো নম্বর লাগাতে কি লাগবে? ১৫০০ টাকা। বাধ্য ছেলের মতো দিয়ে দিলাম। কারন, না দিলে পাসপোর্ট আর দেখা লাগবেনা। এটাকে বলে সিস্টেম।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.১ হাজার

ছবি উত্তোলন

পাসপোর্ট এর ছবি তুলতে গেলে বলা হয় আপনার আবেদনে ভুল আছে। পুরাটাই বাতিল হবে। বাতিল হলে সমস্যায় পড়ে যাব বুঝতে পেরে, আমাকে পাঠানো হলো পাসপোর্ট ডেলিভারী দেয়া হয় তার রুমে। সেখান থেকে পাশের রুমে নিয়ে গিয়ে বললেন ১০৮০ টাকা দিতে। কেননা সে রুমে ক্যামেরা সম্ভবত ছিল না। দেয়ার পর আমার আবেদনের উপর লিখলেন IP. এটাই মূলোতো ছিলো সংকেত। পরে যিনি ছবি উঠাবেন সেই অফিসারের রুমে গেলে তিনি বললেন আপনার আবেদনের ভুল টি আসলে ভুল নয়। এটি থাকলেও সমস্যা নেই। বলে তিনি তা রেখে দিলেন। পরে মনে হলো আসলে আমাকে হয়রানী আর ভয় দেখানোর উদ্দেশ্যেই ছিলো সেই টাকা টা নেয়া।

লালমনিরহাট, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.৫ হাজার

পাচপোর্ট নবায়ন

আমি প্রবাসী পাচপোর্ট নবায় করা জরুরি ছুটি মাত্র একমাস।আমি আর্জেন্ট করার জন্য দিয়েছি। কিন্তূ আমার টাকা জমা দেয়া হলো নরমাল ২১ দিনের জন্য পাচপোর্ট পেলাম চার দিনে কিভাবে সম্ভব হলো সরকারি টাকা কে খেলো,পাচপোর্ট আর্জেন্ট কি ভাবে দিলো কিছু ই বুজলাম না

বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport address change

Amar passport e thikana vul chilo ei thikana thikana korar jonno officer sorasori step ney ni, ulta bairer ekjon dalal k diye tk chay nahole thikana change korano hobe na jehetu joruri chilo passport tai baddho hoyei tk dewa lagse. Jekhane thikana change korar jonno office e chithi likhlei kaj hoy sekhane barti 1500 tk dabi kora hoy.

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

new passport

অফিসে একজন মুরুব্বী আমাকে বলে ফাইল কি স্বাক্ষরিত কিনা। আমি জিজ্ঞাসা করলাম কার দাঁড়ায় স্বাক্ষরিত?? উনি আমাকে বললেন আপনি কার মাধ্যমে আসছেন??আমি বললাম আমি কারো মাধ্যমে আসি নাই, তখন উনি আমার পাসপোর্ট এর বিভিন্ন ভুল ভ্রান্তি ধরা শুরু করল, এমনকি আমাকে ঐদিন আমার আবেদনপত্র বাতিল করে আবার আবেদন করতে বলল, পরবর্তীতে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের সামনে পরবর্তীতে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের দোকানের লোকদের সাথে কথা বলে, পাসপোর্ট করা লাগছে, ওদের ভাষ্যমতে টাকা ছাড়া কোন কাজ হয় না। এটা সাথে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসার কম্পিউটার অপারেটর হ সবাই জড়িত। ফোনটাকে গেলে ওই ফাইলের মধ্যে স্বাক্ষর থাকে, এবং সিরিয়াল নাম্বার লেখা থাকে ওই সিরিয়াল দিলেই। রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের সামনের সকল দোকানদার গুলোই এই চক্রের সদস্য

Rangamati, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

SB অফিসে ভেরিফিকেশন এর জন্য কাগজ জমা করতে গেলে পুলিশ অফিসার কাগজ হাতে নিয়ে সরাসরি ১হাজার টাকা দাবি করছে। বি:দ্র: বর্তমানে পুলিশ ভেরিফিকেশন বন্ধ হওয়াতে একটু সুবিধা হয়ছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

মায়ের জন্য পাসপোর্ট বানাতে গিয়েছিলাম। পাসপোর্টটা পেন্ডিং ফালাই রাখছিল। ডেলিভারি ডেটওভার হয়ে গেছিল। খোঁজ নিয়েছি বারবার বলছে আজ হবে কাল হবে। হচ্ছিল না। ২০০০ টাকা দেয়ার পর। সাথে সাথে স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেল। বরিশাল পাসপোর্ট অফিস।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

নতুন পাসর্পোট করার সময়

আমি নতুন পাসর্পোট করতে গিয়ে তিন বার আমার ফাইল রিজেক্ট করে দে, এবং পরে তাদের দালাল মারফত দাতের চাহিদা অনুযায়ী বাড়তি 7000 হাজার টাকা দিলে আমার পাসর্পোট হয়| এটা শুধৃু আমার বেলায় না আমার মতো হাজার মানুষ আমি সেখানে তথা কক্সবাজার আঞ্চলিক পাসর্পোট অফিসে দেখতে পেয়েছি, এমন কি এই কাজে উপর মহল থেকে শুরু করে সবাই জড়িত

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট নবায়ন

ভোটার আইডি কার্ডে এবং জন্ম নিবন্ধন কার্ডে বাবার নামে হালকা একটু তফাত ছিল ১০ থেকে ১১ হাজার টাকা ঘুষ দিয়ে পাসপোর্ট বের করা লাগছে

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

দুবার ঘুষ দিতে হয়েছে, একবার পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনে ২৫০০,ও পুলিশ কিয়ারেন্সের জন্য ২৫০০

বিদেশ যাবো পার্সপোট করাতে পুলিশ ভেরিফিকশনের জন্য পুলিশের বিশেষ শাখা এসবি থেকে পুলশ বাসায় এসে চাপ দিয়ে ২৫০০ টাকা নিয়েছিলো, আরেকবার পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনের সময় পুলিশ ২৫০০ টাকা নিয়েছিলো।

দৌলতখান, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করার সময়

আমি পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম,,সিরিয়ালে ছিলাম,,কাউকে এক্সেপ্ট করছিল,কাউকে ফেরত দিচ্চিল। যাদের হচ্ছিল তারা নাকি আগে থেকেই দালাল ধরে এসেছে,তাই তাদের হয়ে যাচ্ছে। পরে আমরা যারা বাদ পরেছিলাম,,তাদের কাছে আনসার আসলো বললো হয়ে যাবে,,১৫০০/- করে লাগবে,,অপেক্ষা করলাম কি হয়,,অবশেষে ১৫০০/- করেই সবার কাছে থেকে নিয়েছে পরে। আমাদের ছবিতোলা ফিংগার কার্যক্রম সম্পন্ন হয়েছে। টাকাগুলো আনসার সদস্য এর চিপায় সংগ্রহ করছিল,,,আর একটা সংখ্যার কাগজ ধরিয়ে দিয়েছিল,,যেমন :১২০৩। এর সংখ্যা একটি দিয়েছিল আমার কাছে আরেকটি,,সিরিয়ালে যুনি চেক করছেন তার কাছে।

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নবায়ন

ফরিদপুর পাসপোর্ট অফিসের কর্মকর্তারাএকপ্রকার অসহায় করে ফেলে বিভিন্ন কাগজের নামে।

ফরিদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৩.০০ লাখ

ঢাকা হেড অফিস

বিদেশ থেকে পাসপোর্ট সংশোধন, বললাম কত টাকা লাগবে বললো ৩লাখ + বললাম জানাবো ভাই, বললো বিরাট সমস্যা এটা করা যাবে না, তবুও করে দিবো কিন্তু টাকা অনেক লাগবো, বললাম ঠিক আছে জানাবো।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

বানানো

আমি যখন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম তখন তারা আমার থেকে দশ হাজার টাকা দাবি করেছে। যখন আমি বললাম মূল পাসপোর্ট বাড়াতে খরচ হয় ৫৭০০ টাকা তখন তারা আমাকে বলে তোমার কোন বাবা এত কম টাকায় পাসপোর্ট বানিয়ে দিবে না, আমি যখন তাদের কথা মানি না তখন তারা তুমি কিভাবে পাসপোর্ট বানাও আমি দেখে নেব।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

পাসপোর্ট তৈরি

কুমিল্লা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছি,,বিভিন্ন অজুহাতে প্রতিদিন ফিরিয়ে দিয়েছে। দাড়িওয়ালা ৪০ বছর বয়সী এক লোক। ৪ ঘন্টা দাড়িয়ে থাকার পর প্রতিদিন ফেরত এসেছি। তারপর এক চাকমা পুলিশ ১০০০০ টাকা নিয়ে পাসপোর্ট করে দেওয়ার চুক্তি করে। তারপর ঝামেলা ছাড়া পাসপোর্ট করতে পেরেছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট তোরি

ঢাকা থেকে আমার পুলিশ ক্লিয়ারেন্স দিলেও লক্ষীপুর থেকে ক্লিয়ারেন্স নিতে গেলে ঘুষ চাওয়া হয়। না দেয়ায় পুলিশ ক্লিয়ারেন্স আটকে দেয়। পরে দায়ে পড়ে দিতে হলো

লক্ষীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য