সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,১৬১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট রেডি

আমার মায়ের ও ভাগিনার পাসপোর্ট জমা দিতে গিয়ে জমা গ্রহণকারি যখন ফাইল গুলো দেখল দালালের মাধ্যমে হয়নি তখন তিনি ফাইল গুলো ফেরত দিয়ে দিল, পরে যখন বাহিরে এসে একজন দালালের মাধ্যমে গেলাম তখন ৩:৩০pm মানে ২টার পরে কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে জমা নিবে না, দালাল যখন টাকা নিয়ে ঐ একই জমা কারিকে কল দিয়ে আমাদেরকে পাঠাল ও ৩ তালাই অফিসে সাথে আমাদের রিসিভ করে কাজ করে দিল, আমার মা বয়স্ক বলে আমার টাকা দিয়ে দিতে হল

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট বানিয়েছি

ছোট বোন স্বামীর কাছে বিদেশ যাবে, স্বামী ছাত্র থাকা অবস্থায় বাহিরে গিয়েছিল, তখন তার NID হয়নি, পরে NID হয়েছিল দেশে আসার পরে। NID তে ভুল ছিল পরে আমরা ছোট বোনের বাচ্চার ও ছোট বোনের পাসপোর্ট করতে গিয়ে ঝামেলায় পড়ি। কারন ছোট বোনের জামাইর পাসপোর্ট কপি দিলে নাকি হবেনা NID লাগবে। পরে কোন এক পীরবাবার ইমেল/কি একটা কোড দিয়ে এপ্লাই করলে কোন NID তো দূর পাসপোর্টের কপি ছাড়াই সব হয়ে যায়। বাধ্য হয়েই দিয়েছিলাম ঘুষ।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট রি-ইসূ

পাসপোর্ট রি-ইসূ করতে বর্তমানে যে কোনো জেলা থেকে করা গেলেও আমার কাগজ জমা নিচ্ছিলো না। আমার পাসপোর্ট এক জেলার আর রি-ইসূ করতে দিয়েছিলাম অন্য জেলায়। পরে দালালের মাধ্যমে করিয়েছি।

রাংগামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New passport application

আমার ছেলের বয়স প্রায় দেড় বছর। ওর পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গেলাম। কিন্তু সেখানে অনলাইন জন্মনিবন্ধন সনদ নিয়ে সমস্যা দেখিয়ে আমার ছেলের ফাইলটা রিজেক্ট করে দেয়। এরপর সেখানকার একজন আনসারের সঙ্গে আমার কথা হয়। তিনি ২,০০০ টাকার বিনিময়ে কাজটা করে দেওয়ার কথা বলেন। মজার বিষয় হলো, শেষ পর্যন্ত আমার সেই জন্মনিবন্ধনের কাগজটাই বাইরে একটা দোকান থেকে শুধু লেমিনেটিং করে নিয়ে আসে। এরপর ওপর থেকে একজন সরকারি কর্মকর্তার স্বাক্ষর নিয়ে ফাইলটা রেডি করে দেয়। আমি আবার সেই ফাইলটা জমা দিই এবং শেষ পর্যন্ত আমার ছেলের পাসপোর্টের কাজও হয়ে যায়। ঘটনাটা দেখে সত্যিই অবাক হয়েছি—যে কাগজের কারণে প্রথমে ফাইল রিজেক্ট করা হলো, শেষ পর্যন্ত সেটাই শুধু লেমিনেটিং আর একজন কর্মকর্তার স্বাক্ষর দিয়ে ঠিক

keraniganj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

সব কাগজ পত্র ঠিক থাকা সত্য,, নানা ভুল দরে ফেরত দেয়,, পরে বাহিরে কম্পিউটার দোকানে ঘুষের টাকা জমা দিলে বিশেষ এক ধরনের সাইন দেয়,, পরে অফিসে গেলে আর কোনো ভুল দরেনা ফাইল জমা নিয়ে কাজ করে দেয়।

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

অনলাইনে পাসপোর্ট আবেদন এর সকল প্রক্রিয়া শেষে ফেনী অফিসে গেলাম ছবি উঠাতেও ফিঙ্গার প্রিন্ট দিতে। সেখানে গিয়ে দেখি বিভিন্ন দরবেশ আমাদের অপেক্ষায় রয়েছেন যেনো একেকটা মুরগী ধরবেন, আর জবাই করবেন। সবকিছু ঠিকঠাক থাকলেও আমার ফাইল রিজেক্ট হলো। তো সমাধান খুঁজতে গিয়ে জানতে পারলাম "আমার ফরমে নম্বর/সীল লাগানো হয়নি। তো কোথায় লাগাতে হবে? তাদের মনোনীত ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে হবে। গেলাম ট্রাভেল এজেন্সিতে। তো নম্বর লাগাতে কি লাগবে? ১৫০০ টাকা। বাধ্য ছেলের মতো দিয়ে দিলাম। কারন, না দিলে পাসপোর্ট আর দেখা লাগবেনা। এটাকে বলে সিস্টেম।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট জমা করতে গিয়ে হয়রানির শিকার, ফেনী পাসপোর্ট অফিসে।

আমি পাসপোর্ট জমা দিতে গেলে আমাকে,হয়রানি করে ফেনী পাসপোর্ট অফিসের কর্ম কর্তারা,যারা এজেন্সি রেফারেন্স এ গেছে তাদের কোন হয়রানির শিকার হতে হয়নি,আমি নিজে ফাইল পুরন করে গেছি আর তারা হয়রানি করছে,খুব দেরি করছে আমার পাসপোর্ট দিতে,বিভিন্ন ধাপে ধাপে পাসপোর্ট আটকিয়ে কয়েকবার পাসপোর্ট অফিসে যাওয়া লাগছে।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

Passport banate giye , and renew korte giye

Passport nij theke, own website theke banate gele , extra ki ekta kagoj na dile office e, ajaira guray , bole naki je certificate lagbe , taile kisher stamp lagbe ettadi nanan rokomer excuse dekay shoray dei , pore na pere agency te dalal dore kagoj ekta secret bole na eta kisher , eta niye gele hoigese r kichu bole e nai office e passport er , and renew korte giye , eirokom sob hoise , but police investigation e police e boltese je ager pass r akon ker pass e letter missing ase eta ami cahr diye dibo judi 10k dew, ei koktha bolse amader sylhet er bishwnath er thanar police ektay panchi restaunrt e giye , pore onk pera keye amader counselour bishwnat er oke niye gesi shate 2500tk diye hoise

Alompur, Sylhet, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট করার জন্য

সারাদিন বসে থেকো এই কাগজের সমস্যা ওই কাগজের সমস্যা।আপনি আগামীকাল আসেন । এরকম টাকা নেয়ার জন্য তালবাহানা শুরু করছে। পরে ওই জায়গার লোকেরা টাকা নিয়ে করে দিছে।

শিবচর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.১ হাজার

ছবি উত্তোলন

পাসপোর্ট এর ছবি তুলতে গেলে বলা হয় আপনার আবেদনে ভুল আছে। পুরাটাই বাতিল হবে। বাতিল হলে সমস্যায় পড়ে যাব বুঝতে পেরে, আমাকে পাঠানো হলো পাসপোর্ট ডেলিভারী দেয়া হয় তার রুমে। সেখান থেকে পাশের রুমে নিয়ে গিয়ে বললেন ১০৮০ টাকা দিতে। কেননা সে রুমে ক্যামেরা সম্ভবত ছিল না। দেয়ার পর আমার আবেদনের উপর লিখলেন IP. এটাই মূলোতো ছিলো সংকেত। পরে যিনি ছবি উঠাবেন সেই অফিসারের রুমে গেলে তিনি বললেন আপনার আবেদনের ভুল টি আসলে ভুল নয়। এটি থাকলেও সমস্যা নেই। বলে তিনি তা রেখে দিলেন। পরে মনে হলো আসলে আমাকে হয়রানী আর ভয় দেখানোর উদ্দেশ্যেই ছিলো সেই টাকা টা নেয়া।

লালমনিরহাট, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৮ হাজার

পাসপোর্ট আবেদন

পাসপোর্ট অফিসে চরম হয়রানি ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা সম্প্রতি পাসপোর্ট আবেদন করতে গিয়ে আমাকে চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়েছে। কোনো ধরনের হয়রানি ছাড়াই যেন সেবা পেতে পারি, সেজন্য আবেদনের প্রয়োজনীয় সকল মূল কাগজের পাশাপাশি সম্ভাব্য অতিরিক্ত কাগজপত্রও আমি সাথে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমাকে নানা অজুহাতে সারাদিন ঘুরানো হয়েছে এবং শেষ পর্যন্ত বলা হয়েছে আমার "তথ্য সঠিক নয়"। পুরো প্রক্রিয়াটিতে যেসব অব্যবস্থাপনা আমার চোখে পড়েছে: ১. দালাল চক্রের প্রভাব: সাধারণ আবেদনকারীদের প্রতিটি পদে আটকানো হলেও, যারা দালালের মাধ্যমে আসছে তাদের কাজ অনায়াসে সম্পন্ন হয়ে যাচ্ছে—যা আমি নিজে প্রত্যক্ষ করেছি। ২. অহেতুক দেরি ও লাইন থেকে বের করে দেওয়া: পাসপোর্ট অফিসের সেবা প্রদানের গতি অত্যন্ত ধীর। তার ওপর ব

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্টের কাগজ জমা দিতে অনলাইন রিকোয়ারমেন্ট অনুযায়ী যা প্রয়োজন সব ক দেয়া হয়েছে তার পরেও বলে বি

যতই ভুল থাক তারা ঠিক করে নিবে দালাল মারফত টাকা চেয়েছিল

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৮.০ হাজার

পাসপোর্ট বানাতে

আমার জরুরি পাসপোর্ট করা দরকার ছিলো যার কারণে তারা আমার কাছে ১৮হাজার টাকা ডিমান্ড করে আর আমি তখন এমন পরিস্থিতিতে ছিলাম আমার ওদের চাহিদা অনুযায়ী দিতে বাধ্য হতে হয়েছে।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.৫ হাজার

নতুন পাসপোর্ট করতে।

প্রথমে আমি নিজে আবেদন করি, উনারা বলে বিভিন্ন সমস্যা আছে। কিন্তু যখন দালাল দিয়ে করলাম পরে আর কিছুেই লাগলো না। সে ৬০০০ টাকার পরিবর্তে ৮৫০০ টাকা নিছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট তৈরি

দালাল রাই বলেছিল যে এই পরিমান টাকা দিলে ২ দিনে পাসপোর্ট করা যাবে। তাই সবাই রাজি হয়। আবেদন ফরম এ তারা একটি বিশেষ চিহ্ন দিয়ে দেয় ফলে কোন রকম ঝামেলা ছারাই পাসপোর্ট করে ফেলেছিলাম

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্ট করতে গেলে, ওই পাসপোর্ট অফিসের দালালচক্র আমার কাছ থেকে মোট ৭৭০০ টাকা দাবি করে। এবং আমার পাসপোর্ট ইমারজেন্সি হওয়াতে আমি পরবর্তীতে ৭৭০০ টাকা পরিশোধ করি। কিন্তু সরকারি ফি তো ৫৭০০ টাকা।

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

নবায়ন

টাকা দেওয়ার পর তারা পাসপোর্ট ঠিক করে দিয়েছে, পাসপোর্ট এর বাবার নামে অক্ষ মিল ছিলো না সেই জন্য

লক্ষীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য