নতুন পাসপোর্ট করা
নতুন পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন নামে সার্কেল পুলিশ কর্মকর্তা ১২০০ আমাকে দিতে ব্যাধ করে,
নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
নতুন পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশন নামে সার্কেল পুলিশ কর্মকর্তা ১২০০ আমাকে দিতে ব্যাধ করে,
সব ডকুমেন্টস ঠিক থাকার পরেও পাসপোর্ট প্রতি ১৫০০টাকা করে দিতে হয়েছে।
আমি কোনো দালাল ছাড়া পাসপোর্ট নবায়ন করতে গেলে বলে কমিশনার সার্টিফিকেট এর সমস্যা আছে হবেনা আবেদন ফর্ম এ দালালের নির্দিষ্ট কিছু সংকেত আছে সেটা দেখে তারা জমা নিচ্ছে তাদের কমিশনার সার্টিফিকেট না থাকা সত্বেও আমি বললাম এটা তাহলে কেন নিলেন তখন একজনকে দেখিয়ে বলে তার সাথে কথা বলেন কথা বলার পর তিনি বলে ২০০০ টাকা দেন কোনো কাগজ লাগবেনা সব আমি বুঝবো কাজ হয়ে যাবে
personal service ar jonno tk niche
নতুন পাসপোর্ট করার জন্য সকল কাগজপত্র জমা দিই, কিন্তু আমার পুলিস ভেরিফিকেশন করার সময় পাসপোর্ট অফিসে ২০০০ টাকা জমা দিতে বলা হয়। পরে আরও ৫০০ টাকা দাবি করে, যা বিকাশের মাধ্যমে আরেকজনের কাছে পাঠানো হয়। নিজের নম্বরে কিন্ত জমা নেই নি। আজব একটা সিস্টেম রে ভাই। আমরা নাগরিকরা সবাই দোচণে আছি।
২০২০ সালে পাসপোর্ট করতে যাই তখন দুইবার অরজিনাল কাগজ নিয়ে যাই উক্ত অফিসে৷ কিন্তু কাগজ দেখে তারা বলে এটা কম ওটা কেন লিখছেন? বিভিন্ন অযুহাত দেয় এবং আমাকে পুলিশ সদস্য দিয়ে হ্যারেজ করে অথচ আমি নিজের ভাইয়া আবেদন করেছে অনলাইনে পেপার৷ তারা আমাকে দালাল বানানো চেষ্টা করে দুইদিন যাওয়ার পর বিরক্ত হয়ে যাই৷ দালালের মাধ্যমে ১৫০০ টাকা ঘুষ দিয়ে জাস্ট কয়েকটা পেপার যখন নিয়ে লাইনে দাড়াই তারা আগের থেকে অথেনটিক পেপার ছাড়াই জমা নেয় পাসপোর্ট করে দেয়৷ পাসপোর্ট অফিসের ভিতরের চ্যানেল আছে তারা সত্যায়িত সিল আর সাইন দেখে বুঝে এটা কোন দালালের৷ ২য় বার নবায়ন করতে আগের অভিজ্ঞতা থেকে দালালের মাধ্যমে এই নবায়ন করে নেই তাও ১৫০০ বেশি দিয়ে৷
২০২৫ ডিসেম্বরে পাসপোর্ট অফিস পাঁচলাইশে নিজে নিজে আবেদন করে কপি নিয়ে গেছিলাম বিভিন্ন ভুল ধরে আমাকে একবার ২তলা আবার নীচ তলা ঘুরাতে থাকে এর পর বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে ছিলাম এক দালাল ২৫০০ দিলে পাসপোর্ট করে দিতে পারবে বলে। অনেক দরদাম করে ২২০০ টাকা চুক্তি হয়। একি আবেদন পত্র দালাল তাদের মেইল লিখে দিয়ে পাঠায় জমা দিতে তাও তারা আবেদন নিতে অস্বীকার করে। এরপর দালালের সাথে কথা বললে দালাল পাসপোর্ট অফিসে কথা বলে জানায় আমি নাকি ওদের সাথে তর্ক করেছি তাই আমাকে শাস্তি দেওয়ার জন্য আজ জমা নিবে না। সারা দিন না খাওয়া এবং খুব অসুস্থ ছিলাম অনেক কাকুতি মিনতি ওদের মন গলাতে পারি নি। যে পাসপোর্ট আবেদনে আগের দিন ভুল আছে বলে নেয় নি, দালাল পরের দিন আরো ৫০০ দাবি করে, ৫০০ দিয়ে মোট ২৭০০ দিয়ে সেইম আবেদন দিয়ে পাসপোর্ট বানাই।
নতুন পাসপোর্ট করার সময় আমার কাছে ১৫০০ টাকা বেশি দাবি করছে,এক টাকা কম হলেও নাকি হবেনা, পাসপোর্ট টা যেহেতু আমার খুব প্রয়োজন, তাই করেই ফেলছি।
পাসপোর্ট নবায়নের জন্য সরকার নির্ধারিত নবায়ন ফি জমা দিয়ে কাগজপত্র জমা দিতে গেলে তাদের সার্ভারে ডাটা নাই বলে তথ্য নতুন ইনপুট দিতে হবে এবং ৫০০ টাকা দিতে হয়। অথচ ডাটা ইনপুট ও অন্যান্য কাজ ঐ অফিসের দায়িত্ব যার জন্যে বিপুল নবায়ন ফি সরকারি তহবিল জমা করেছি।
পাসপোর্ট এর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার ৪৩৮ লিখে দেয়, তারপর বলে আপনি কোত্থেকে এসেছেন, আমি বলি ঢাকা থেকে এসেছি, তারপর সে বলে আপনার তো অনেক দেরি হয়ে যাবে আপনি আমাকে 500 টাকা দিন আপনার কাজ দ্রুত করে দিব। আমার আবার ওই দিন ঢাকায় ফিরা লাগবে, আমি অনেক রিকোয়েস্ট করি। তারপর সে বলে ঠিক আছে 400 টাকা দেন। একটা আনসার আমার কাছ থেকে টাকাটা নিছে
আমি ১ম অনলাইনে নিজে আবেদন করে সেটা প্রিন্ট করে ঢাকা যাত্রাবাড়ির পাসপোর্ট অফিসে যাই।৫ ঘন্টা লাইনে দাড়িয়ে ভিতরে যাই, অফিসার আইডি দেখে বললো আপনার জেলায় যান এবং আবেদন কেটে দিল। এরপর এটা নিয়ে কুড়িগ্রাম পাসপোর্ট অফিসে যাই,সেখানকার দায়িত্বর অফিসার বললো কাটা আবেদন চলবে না নতুন লাগবে।নতুন নিতে এটা আগে বাতিল করতে হবে। ১ বছর পর হবে। পরে ওখানকার এক দালালের দেখা হলে সে বলে আমাকে দেন আজই করে দিব টাকা দিতে হবে ৯০০০। পদ বললাম ব্যাংকের টাকা জমা দিছি।তখন বলে ২৫০০ টাকা তাহলে লাগবে।তাহলে আমার ১০ বছরে ৭০০০+২৫০০=৯৫০০-২০০ =৯৩০০ টাকা। ১ বছর সময় লাগবে তাই দিতে রাজি হলাম। দালাল আবেদন করে দিয়ে আমাকে পাঠাল তাকে( সেই অফিসার) কানে কানে কি বলে আসলো আর কোড লিখে দিল। এরপর ওইদিন ছবি, ছাপ সব নিলো ওই অফিসার কোন প্রশ্ন করলো না।
আমি ইমারজেন্সি পাসপোর্ট করতে আবেদন করি কিন্তু পাসপোর্ট অফিসে জমা দিলে তারা বিভিন্ন অজুহাতে ফাইল ফিরে দেই পরে একটা দালালকে দিছি সে আমার থেকে সর্বমোট ১৭০০০টাকা চাই, আমি তখন তাকে টাকা টা দিয়ে দিছি তখন সে বলে তুমি পাসপোর্ট অফিসে যাও সেখানে আমার মানুষ আছে পরে সে যে ভাবে বলছে সে ভাবে গিয়ে তার নাম বলে জমা দিছি কিছুক্ষণ পর সেটাতে সাইন করে দিয়ে দেই!
অফিসার আমার আবেদন ক্যান্সেল করে দিয়েছিল। আমার ভুল ছিল আমার ওয়াইফ নাম এড করেছি। আগে আমি সিংগেল ছিলাম। এখন বিবাহিত। তাই বিয়ের রেজিস্ট্রার দেখাতে হবে। কিন্ত আমাদের হিন্দু দের মধ্যে এখনও সে ভাবে বিয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়নি। পরে দালাল এর মাধ্যমে ২ হাজার টাকা দিয়ে যে আমার ফাইল ক্যান্সেল করেছিল, তাকে দিয়েই অনুমোদন করায়।
আমি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমার পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়েছিলাম। আমার প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক ও সম্পূর্ণ থাকা সত্ত্বেও সেদিন আমি ফাইলটি জমা দিতে পারিনি। কারণ আমি কোনো দালালের সহায়তা না নিয়ে নিজে সরাসরি পাসপোর্টের আবেদন জমা দিতে গিয়েছিলাম। বিষয়টি আমার জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। পরে দালালের সহযোগিতায় অবশেষে পাসপোর্ট এপ্লিকেশন জমা করে পাসপোর্ট পাই । উল্লেখ্য সব মিলিয়ে আমার পাসপোর্ট ৪ টি । ১ কি সিঙ্গাপুরে করিয়েছি কোন ঘুষ ছাড়া, বাকি তিনটি বাংলাদেশে ঘুষের বিনিময়ে।
মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় পাসপোর্ট করতে গিয়েছিলাম প্রথমে আমার কাগজ দেখে বলে দেখা করবে অনেক সমস্যা আছে আপনি পরে আসেন তারপর এক দালাল আছে বলে ওকে আপনি আড়াই হাজার টাকা দিয়েন আমি পাসওয়ার্ড করে দেবো আমি বাধ্য হয়ে আড়াই হাজার টাকা দেই তারপর আমার পাসপোর্ট করে দেয়
টাকা না দিলে পাসপোর্ট করতে দিবে না, টাকা দিলে করতে দিবে।
There are so many broker in front of Passport office ,Agargaon where they requested me to provide 10 k taka bribe and that person communicate with officer where the token were given ( Mathar chul kom) and he just take the money and communicate with high official and broker to settle the dead. Unfortunately that day the server was not functioning, the broker told me if you want to make the pasport you have to go to Siddirganj branch-Narayanganj, can I arrange it? Then I went to Siddirganj Passport office and agreed to provide 10 k taka to respective broker and he sent me to Siddirganj and I give my finger. This is the process of ghush, but after getting the passport, i didn't provide gush.
পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে আর্জেন্ট করা দরকার ছিল পরবর্তীতে ৩ হাজার টাকা অতিরিক্ত দিয়ে আর্জেন্ট পাসপোর্ট করিয়ে দিয়েছিল ব্যাংক ড্রাফ টাকা বাদেই,না হয় বলেছিল 15 দিন সময় লাগবে তাই ৩০০০ টাকা দিয়েই ৫দিনের মধ্যে নবায়ন করেছি।
রিনিউ করতে গিয়ে ২০২১ সালে সিরিয়াল পেতে আমাকে ২০০০ টাকা দিতে বাধ্য করেছে পাসপোর্ট অফিসের মধ্যে সেট করা দালাল চক্র।
পার্সপোটের কাগজ জমা দিতে গিয়ে ফটোকপির দোকানদার এর মাধ্যমে তারা ঘুষ নেয়।টাকা দিলে কাগজে কোনো ভুল ধরে না এবং তাড়াতাড়ি দেয়।