সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

New passport

খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে একদিন 🇧🇩 আজকে ছোট ভাইয়ের পাসপোর্ট করাতে গেলাম খাগড়াছড়ি পাসপোর্ট অফিসে। গেটে ঢুকতেই সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করলো, "কী জন্য আসছেন?" ভাই, পাসপোর্ট অফিসে মানুষ কী জন্য আসে? বিরিয়ানি খেতে? যাক, ভেতরে গেলাম। ১০৪ নম্বর রুমে কাগজপত্র দেখে বললো, "অনেক ভুল আছে।" ছোট ভাই জিজ্ঞেস করলো কী করতে হবে। উত্তর পেলাম, "বাইরে যাও, বাইরে বলে দিবে।" কে বলবে? কীভাবে বলবে? কিছু বলা নেই। গেট থেকে বের হওয়ার সাথে সাথে তিন-চারজন এসে ঘিরে ধরলো। "এই সমস্যা, ওই সমস্যা, একটা দরখাস্ত লাগবে।" পাশাপাশি পনেরোশো টাকা চাইলো। দিলাম। কারণ না দিলে কাজ হবে না, এটা সবাই জানে। টাকা দেওয়ার পর দেখি সব ম্যাজিকের মতো ইজি হয়ে গেলো। বাইরের লোক বলে দিলো ২০৬ নম্বর রুমে যেতে। সেখানে সুন্দর করে সীল লাগিয়ে পাঠ

খাগড়াছড়ি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTF5VT7V
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

পাসপোর্ট নবায়ন করতে গিয়ে সরকার নির্ধারিত ফি থেকে ২০০০/- টাকা বেশি দাবী করেছিল। "চ্যানেল" নামক সিন্ডিকেট কুমিল্লা জেলার পাসপোর্ট অফিসে।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTHU4E3Y
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট এর আবেদন জমা দেওয়া

পাসপোর্ট ফর্ম এ উল্লেখিত সব কাগজপত্র নিয়ে গিয়েছিল আমার স্ত্রী , লাইনে দাঁড়িয়ে ওপরে যাওয়ার পর সহকারি পরিচালক পরিচয়ে এক মহিলা কমিশনার সার্টিফিকেট নিতে বলে। আমিও আমার স্ত্রী কমিশনার সার্টিফিকেট নিয়ে যাই, তখন আবার বলে যে প্রতিষ্ঠানের চাকরি করে সেই প্রতিষ্ঠানের সনদ লাগবে। পরে নিচে আসার পর, আশেপাশের দোকানে অবস্থানরত দালালরা বলে তারা কাজ করে দিবে, আমার কাগজপত্র লাগবে না । সাথে বলে যদি কাগজ নিয়ে আসেন আবার নতুন কাগজ চাবে। তখন বাধ্য হয়ে পনেরশো টাকা দেই ,, পড়ে ওদের সংকেত দেওয়া কাগজ নিজে করে গেলে কাজ হয়ে যায়।

মোহাম্মদপুর, ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKRSDPNE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি করার জন্য।

আমি নতুন পাসপোর্ট করতে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। অফিসের সামনে কম্পিউটারের দোকান থেকে আবেদন করি। এবং যখন ভেতরে যায়। সাড়ে বারোটার দিকে তারা বলে তারা দুপুরের খাবার খেতে যাবেন। দুইটা দেখে আসতে বলল। আমি যখন দুইটার দিকে যাই কোন সিরিয়াল ছিল না তবু তারা আমাকে চারটা পর্যন্ত বসিয়ে রাখেন। চারটার দিকে যখন আমি আবার যাই তখন আমাকে বলে আজকে সময় নাই আগামীকাল আসেন। যখন পরের দিন যাই। তখন আমার আবেদন করা ফর্মে। মায়ের নামের সঙ্গে একটু সমস্যা ছিল। ওরে তাদের কাছে যাই না বলে এটা হবে না। বাইরে আসার সময় এক ভদ্রলোক আমাকে ডেকে বলেন কি সমস্যা সমস্যা বললাম। তখন বলে ৫০০০ টাকা লাগবে। কোন সময় লাগবে না এক মিনিটও সময় লাগবে না। অনেক কথা কাটাকাটির পর তাকে আমি ২৫০০ টাকা দেই। সরাসরি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেই।

লালমনিরহাট।, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNM33Z73
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

আমার সকল কাগজ পাতি থাকার পরেও ওরা আমাকে বার বার আটকে দিয়ে ছিল, বলতেছিল কাউন্সিল এর পরিচয় নিয়ে আসতে যা তখন আমার পক্ষে আনা সম্ভব ছিল না,,,,,, পরে আনসার সদস্য ১৫০০ টাকা ঘুস নিয়ে ভিতরে একটা চিন্হ দিয়ে দিছিল, কোন কথায় বলছে না বাকি কোন কাগজ ই দেখছে না

Mohammadpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7WE2ED
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

পাস্পোর্ট রিনিউ

সব কাগজ ঠিক থাকা সত্তেও ৭ হাজার টাকা ঘুষ দেয়া লাগছে পাসপোর্ট রিনিউ করার জন্য।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9J9QUP
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০০ লাখ

পুরো দেশের প্রতিটা জেলার পাসপোর্ট অফিসের ঘুষের সিস্টেম

আমি নিজে পাসপোর্টের সেক্টরে কাজ করি। সারা দেশে পাসপোর্ট অফিসের যে সিস্টেমে হাজার কোটি টাকা ঘুষ লেনদেন হয় সেইটা উন্মুক্ত করবো। পাসপোর্ট অফিসের ঘুষ সরাসরি লেনদেন হয়না। এটা হয় একটি চেনেল সিস্টেম বা মাধ্যমে। এখন প্রশ্ন এই চেনেল আসলো কীভাবে চেনেল কী এবং এইটা কীভাবে কাজ করে? চেনেল তৈরি করা হয়েছে মূলত পাসপোর্ট অফিসে এডি তার নিচের লেভেলের কিছু কর্মকর্তার সাথে ঐ জেলার ট্রাভেল সমিতির চুক্তিপত্র মাধ্যমে। চুক্তির বিষয়টা মূলত এরকম থাকে যে, ট্রাভেল সমিতির ভেতরে যতটা ট্রাভেল অফিস থাকবে তারা প্রত্যেকের নির্দিষ্ট জিমেইল ইউজ করবে যে জিমেইলটা পাসপোর্ট অফিসের ভেতরে লিস্টেড থাকবে।যেটা দেখার পর পাসপোর্ট অফিসের লোকেরা বুঝতে পারে যে এটা অমুখ ট্রাভেল অফিসের জিমেইল বা চেনেল। পরবর্তী অভিযোগে আরও বিস্তারিত

সুনামগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYDBAQS2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরী

আমি বিদেশ যাওয়া উদ্দেশ্য অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন পর্ম পুরন করি, তার পর সে কপি নিয়ে পাসপোর্ট করতে নোয়াখালী পাসপোর্ট অফিসে যাই, তার আমান ফর্ম টি দেখে বলতো পেশায় ভুল আছে আমি পেশা ছাত্র দিয়েছে তাই তারা বল্লো ছাত্র বসানো যাবে না পাইভেট কোম্পানি চাকরি দিতে হবে, এবং বল্লো এইটি গ্রহণ করা হবে না তারা আমাকে পিরিয়ে দিলো আমি বেড় হয়ে যাচ্ছি গেটেই একটা লোক আমাকে এসে বরে সে বলে দেয় আপনার সমস্যাটি আমি সমাধান করে দিবো, ২০০০ টাকা লাগবে সে আমার সমস্যাটি জানেও না দেখেও নাই কিন্তু সে জানে কি সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে আমি বেড় হওয়ার আগেই কর্মকর্তা সেই লোক কে জানিয়ে দিয়েছে আমাকে ধরার জন্য আমার সমস্যা সমাধান করার জন্য, তার পর আমি ২০০০ টাকা দিতে রাজি হই এবং সাথে সাথে সেই লোকটাই আমার ফর্ম এপ্রুভ করে দেয়।

নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTEQBG5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট করা

ময়মনসিংহে পাসপোর্ট করার অন্য নিয়ম চালু আছে। পাসপোর্ট অফিসের বাইরে ২৯/৩০ টা দোকান আছে, কম্পিউটারের এই সবদোকানেই সকল কাজ হয় এবং তাদের ভেতরের অফিসারদের সাথে হাত করা আছে। সকল দেকানের আলাদা আলাদা সংকেত আছে। অফিসাররা ঐ সংকেত দেখেই কাজ করে, সংকেত থাকলে কাগজে ভুল থাকলেও তা পাস হয়ে যায়, আর সংকেত না থাকলে এই টেবিল ঐ টেবিল করতে হয়। টাকা বেশি দিলে সাধারণ পাসপোর্ট ও ৪/৫ দিনে পাওয়া যায়। এটা নিয়ম হয়ে গেছে, তাই ইচ্ছা না থাকা সত্তেও টাকা সরকারি ফি এর থেকে বেশি দিতে হয়েছে। প্রথম বার আমার পাসপোর্ট এর কিছু তথ্য ভুল থাকে যা আমার অনিচ্ছাকৃত ভুল , কিন্তু কাগজে সংকেত থাকার কারণে ঐ ভুল তথ্য দিয়ে পাসপোর্ট হয়ে যায়। পরে যখন ঠিক করতে আবেদন করি আমি আর টাকা দেই নাই, তাই আমার পাসপোর্ট ৩দিন বেশি আটতে রাখে শেষে আরও ১০০০ দেই।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYDHQFNB
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

নতুন ও পুরাতন পাসপোর্ট করার জন্য

বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ ছাড়া কোন পাসপোর্ট তৈরি করে না। সাধারণ মানুষ ঘুষ ছাড়া কোন পাসপোর্ট হাতে পায় না।

বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRMSXEKB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট তৈরি

কাগজপত্র সব ঠিক থাকার পরেও ৩দিন ঘুরাইছে অযথা। পরে তদসংশ্লিষ্ট ব্যাক্তির দারস্থ হলে একটা নম্বর দেয়। সেখানে যোগাযোগ করলে ২০০০ টাকা দিতে বলে। দাবীকৃত টাকা পরিশোধ করলে সাথে সাথে কাজ হয়ে যায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTV7UP7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট নিজে আবেদন

নিজে আবেদন করেছিলাম,আমার থানা জোরারগঞ্জ,তবে বিদ্যুৎ অফিস মীরসরাইয়ে,ফাইল জমা দেয়ার সময় ফাইল নেয় নি,বলল আমার থানা নাকি মীরসরাই হবে। বের হয়ে একটু যাবার পরে একজন লোক বললো ভিতরে তার লোক আছে ফাইল জমা নিবে তবে ২৫০০ টাকা লাগবে। কি করার ২৩০০ টাকায় রাজি করালাম😅

পাঁচলাইশ পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTDMXUDQ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

পাসপোর্ট

আমার নামের একটি অক্ষর এর জায়গায় আরেকটি অক্ষর দেওয়া,, যেমন,, স এর জায়গায় শ হওয়ায়,, ঐ পাসপোর্ট কর্মকর্তা অতিরিক্ত টাকা অর্থাৎ ঘুস দাবি করেন।

সুনামগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SY8B7FJK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

Passport renewal

আমার পুরাতন পাসপোর্টের সাথে আমার ভোটার আইডি কার্ডের নামের অমিল ছিলো।তার জন্য যখন পাসপোর্ট রিনিউ করতে যায় তখন আমার কাছ থেকে 15000 টাকা দাবি করে।তখন আমি তাদের কথায় রাজি না হয়ে যশোর পাসপোর্ট অফিস থেকে নির্ধারিত ফিস থেকে অতিরিক্ত দুই হাজার টাকা বেশী দিয়ে পাসপোর্ট রিনিউ করে নিয়ে আসি।

Jhenaidah, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHNRHBNP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমি তিন টি পাসর্পোট তৈরি করার সময় আমার পাসর্পোট পোষ্ট অফিস ভুল হওয়ার কারণে অদিপ্তর থেকে অনেক পরিমাণ ঘুরানো হয় তারপর আমি বাহির তাদের দালালের মাধ্যমে আমার পাসর্পোট টি সম্পূর্ণ হয়েছে।কিন্তু এর কারণে টাকা ও গেছে আমি অধিদপ্তরের কারণে হয়রানি হয়েছি। তারপর আমার থেকে কিছু আনসার ও ঘুষ খাইছে।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTMD84PB
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

নতুন পাসপোর্টের আবেদন

সময় ২০২১, করোনা এর জন্য আবেদন ধীর গতি। ৪-৫ দিন গিয়েছি কোন লাভ হয় না। এর পর একদিন হঠাৎ একজন রাস্তায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওরা কিছু একটা করতে পারবে। দরদাম করলাম এবং ৩০০০ দিলাম। কিছুক্ষণ পর ভিতর থেকে একটা পুলিশ এসে নিয়ে গেলো। পুলিশ এক কোনায় নিয়ে আরও ১০০০ টাকা দাবি করে আমার কাছে সর্বশেষ ৫০০ টাকা ছিলো তাই দিয়ে দিলাম। এর পর ১০ মিনিটের মধ্যে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আবেদন জমা নিলো। একদম কোন ভিড় ই ছিলো না, তাও জমা নিচ্ছে না ঘুষ ছাড়া। বাইরের দালাল দের আমরা মাঝে মধ্যে গলি দেই, কিন্তু আসল হাত ভিতরের কর্মকর্তা দের।

আগার গাও, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK74WLQZ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে পাসপোর্ট তৈরি করার জন্য কেরাণীগঞ্জ পাসপোর্ট অফিসে যাই। প্রথমে আমাদের দ্বিতীয় তলায় পাঠানো হয় NID যাচাইয়ের জন্য। সেখানে যাচাই সম্পন্ন করার পর আবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। দীর্ঘ সময় অপেক্ষা করা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু আমাদের সিরিয়াল আসার পর সংশ্লিষ্ট ব্যক্তি জানান যে, এই অফিস থেকে আমাদের পাসপোর্টের আবেদন করা সম্ভব হবে না। তিনি বলেন, আমাদের নিজ নিজ জেলা থেকে আবেদন করতে হবে। অথচ পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই যে আবেদনকারীকে অবশ্যই নিজ জেলার পাসপোর্ট অফিস থেকেই আবেদন করতে হবে। অফিস থেকে বের হওয়ার সময় একজন ব্যক্তি আমাদের প্রস্তাব দেন যে, ১,৫০০ টাকা দিলে তিনি আমাদের পাসপোর্টের কাজ দ্রুত করে দেবেন এবং সরাসরি ছবি

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKEVWHZF
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

আইডি কার্ডে নাম ভুল থাকার জন্য পাসপোর্ট হবে না বলে ঘুষ

আমি অনার্স ১ম বর্ষের ছাত্র খুব একটা ভালো ছাত্র নয় পরিবরেরর আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয়। অনেক চেষ্টা করার পরেও একটা চাকুরি পাইনি তাই বিদেশ যেতে ইচ্ছুক। কিন্তু আমার ভোটার আইডি কার্ডে আমার বাবার নাম ভুল থাকার কারনে আমার পাসপোর্ট হবে না বলে তারা জানায়। কিন্তু বের হওয়ার সময় দায়িত্ব থাকা কালীন দারোয়ান আমাকে বলে ১০০০০ টাকা দিলে পাসপোর্ট করে দিবে। এর পরে তার কথা মতো ঐ অফিসারের সাথে কথা বলার পরে সে আমাকে ১০০০০ টাকা নিয়ে কালকে যেতে বলে।

সিরাজগঞ্জ, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ7TSFAP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট আবেদন ছিল আমার মায়ের জন্য। আবেদনটি আমি নিজেই করি। মা এবং বোন পাসপোর্ট অফিসে যেদিন যায় আমি ঢাকায় ছিলাম। আবেদনটি করি আমার বাবার মৃত্যুর ৩-৪ সপ্তাহ পর। আবেদন করার সময় আমি হাজবেন্ড অপশনে Widow কোন সিস্টেম দেখি নাই। যেদিন কাগজপত্র জমা দিতে গেল, সব কাগজ ঠিক আছে। যিনি কাগজ জমা নিচ্ছেন, ওনি আম্মুকে জিজ্ঞেস করে আপনার স্বামী কী করেন। আম্মু সরল মনে বললেন ওনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ওনি এই সুযোগে বলেন তাহলে হবে না। আপনার এখানে Widow নেই। আবার আবেদন করে আসেন। অথচ Widow কোন অপশন ছিল না। তাদের প্রসেসই এমন, কোন না কোন ভুল ধরে কম্পিউটার দোকানে পাঠাবে তারপর তাদের মাধ্যমে টাকা নিয়ে কাজ করে দিবে। সংশোধনের জন্য একটা দোকানে গেল, তারা বললো ২০০০ দিলে হয়ে যাবে। টাকা দিল, তারা অফিসে আসলো কাজ শেষ।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT7VRHAJ
মন্তব্য