পাসপোর্ট তৈরি
পাসপোর্ট এর জন্য আবেদন করেছিলাম, বায়োমেট্রিক এর ডেট পড়েছে দুই মাস পরে। আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দরবেশ বাবারা বসে থাকে। তারা বলল তাদেরকে মোট ১০৫০০ টাকা দিলে ২ ঘণ্টার মধ্যে বায়োমেট্রিক কমপ্লিট করে দিবে। তারপর দরবেশ বাবা টাকা দিলাম আসলেই দুই ঘণ্টার মধ্যে কাজ হয়ে গেছে। পাসপোর্ট ডেলিভারির দিন, ভিতরে বিশাল বড় লাইন ছিল কিন্তু সেখানে আনসাররা ঘুষ খায়। একটা আনসারকে ৫০০ টাকা দিলাম সেই লাইন ছাড়াই নিজেই সবকিছু কমপ্লিট করে নিয়ে এসেছে।