সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,২০৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport Renew

Amat passport renew korte giyechilam. Sekhaner officer sob papers check kore dekhe bollo apnar NID card er photocopy attested korate hobe. Otherwise apnar e kaj amra korte parbo na. Amar kotha holo NID card kano attested korate hoy? r amar already passport ache. Se vodro lok tokhon ekjon ke diye 2000 taka dabi kore but ami seta kori nai. Nirbachon office e giye attested koriye then porer din papers joma dei. Ei holo obosta.

Pabna, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJFJ6GT6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের সময় পুলিশ আমার কাছ থেকে ১০,০০০ টাকা নিয়েছে। পুলিশ বলেছে, “আপনার কাগজপত্র ঠিক আছে। কাগজপত্র ঠিক না থাকলে আরও বেশি টাকা দিতে হতো।”

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTH6779L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New Passport

আমি নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমাকে ১০ বার হয়রানি করা হয়েছে। পাসপোর্ট অফিসের বাইরে একটা কম্পিউটার দোকান থেকে এক্তা সিল দেওয়া হয় এবং আমাকে ২৫০০ টাকা পরিশোধ করতে বলে আমি পরিশোধ করি। ঠিক আমার মতো ৪জন সিল নিয়ে টাকা পরিশোধ করে। ১০ মিনিট এর মধ্যে আমার কাজ শেষ হয় আমি বাসাই আসি। মানুষের সাতে তারা বাজে ব্যাবহার করে। যেনো মনে হয় আমরা Rohinga

Chittagong, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2F9WW9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

২০১৫ সালে আমার প্রথম পাসপোর্টের আবেদন করি, কিন্তু তারা কোনভাবেই আবেদন গ্রহণ করেনি, অনলাইন আবেদন করে নিয়ে গেলেও বলে সার্ভার কাজ করছেনা! পরবর্তিতে ১৫০০ টাকা দাবি করে আবেদন জমা নেওয়ার জন্য, যে আবেদন জমা নিয়েছে সে ৫০০ রেখে বাকিটা অফিস প্রধানকে দিয়েছে! ভালো রকমের একটা সিন্ডিকেট ছিলো, হাজীরাও রেহাই পায়নি...

পিরোজপুর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BR4PD84K
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

পাসপোর্টের আবেদন ফাইলে ভুল আছে বলে প্রত্যাখ্যান করা হয়ে ছিলো পরে ৩০০০ টাকায় পাশের কম্পিউটার দোকান থেকে গোপন সংকেত দিয়ে একই ফাইল জমা নিয়েছিলো

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT9N3JBX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

দালাল কোড নাম্বার ছাড়া ফাইল জমা দিলে ফাইলে ডকুমেন্ট শর্ট আছে বলে ফেরৎ দেয় । পরে দালালের মাধ্যমে ১৫০০/- টাকা দিয়ে জমা দেওয়ার পর কোনো ডকুমেন্ট লাগে নাই ।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTLWMMS5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাস‌পোর্ট নবায়ন

না‌মে ভুল ছি‌লো, আইডি‌তে ঠিক করা হ‌য়ে‌ছে, নতুন আইডি অনুযায়ী নাম প‌রিবর্তন ক‌রে দরখাস্ত করা হ‌য়ে‌ছে তাই এটা ৬ মাস প‌রে কর‌তে হ‌বে, ব‌লে ফি‌রি‌য়ে দেয়, অ‌নেক জায়গায় ঘোরাঘু‌রি ক‌রেও কাজ না হ‌লে পা‌শে এক দোকানদার ব‌লে আপনার কা‌ছে চাওয়ার সাহস পায়‌নি, ২০০০ টাকা সা‌থে দি‌লেই সব হ‌বে, প‌রে তাই হয়ে‌ছে। তরখাস্ত জমা দেওয়ার কাউন্টার।

ময়মন‌সিংহ, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYE73VVG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৬.০ হাজার

New passport

আমার সব পেপারস ঠিক থাকার পরেও বলেছিল আপনার পেপারগুলো ঠিক নেই এগুলোর ভিতরে কিছু সংশোধন করতে হবে|তারপরে তারা আমাকে এক ব্যক্তির নাম্বার দেয় উনার সাথে যোগাযোগ করলে উনি ব্যবহারগুলো চেক করে বলে ৬০০০ টাকা দিতে হবে।তারপরে আমি যখন ৬ হাজার টাকা পরিশোধ করি তারপরে আমার সেইম পেপার গুলো জমা দেয়।পরে কোনরকম সমস্যা ছাড়াই নির্দিষ্ট সময় পরে আমি পাসপোর্ট চারটি হাতে পাই

Madaripur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKE4QFW9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

Passport Renew

আমি আমার পাসপোর্টে হারিয়ে ফেলি তার জন্য জিডি ও করা হয় নতুন পাসপোর্ট করতে গেলে সরকারি ফ্রী দেওয়ার পরেও লাইন ম্যানেজ করার জন্য ৩০০০ টাকা চাওয়া হয় যদি সেটা না দেই তাহলে ফিঙ্গার দেয়ার যাবে না বিভিন্ন হয়রানি করা হবে এজন্যই, নতুন পাসপোর্ট করতে গেলে লাইন ম্যানেজ খরচ ২০০০ টাকা আর হারিয়ে যাওয়া পাসপোর্ট দিতে আবার করতে গেলে ডবল লাইন খরচ চার হাজার টাকা, ১০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ৩০০০ টাকা নেয়।

Tangail, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAFJYHC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport

নিজের পাসপোর্ট করতে গেলে বাবা-মায়ের অরিজিনাল এনআইডি (NID) কেন নিলাম না, তার জন্য ১৫০০ টাকা দিতে হলো গেটে। গেটে পুলিশ নামের দালাল ওরাই সবাইকে এভাবে অফার করে।

Gopalganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLGKHNR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৩ সালে আমার আব্বুর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতো তাই তার পাসপোর্ট বানাতে গিয়েছিলাম সব প্রসেস হওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য সাভার থানায় যেতে বলা হয়েছিল সেখানে যাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত অফিসার ১০০০ টাকা ঘুষ দাবি করে আমাদের পাসপোর্ট ছিল দুইটি আমার ভাইয়ের একটি ছিল দুইটার জন্য ২ হাজার টাকা ঘুষ চাওয়া হয় কোন রাস্তা না থাকা সেটি দিতে হয়েছিল, বিষয়টি অনেক পুরনো কিন্তু বিষয় হচ্ছে সে অফিসার গুলা এখনো দায়িত্ব প্রাপ্ত রয়েছে এবং কাজ করে যাচ্ছে এবং তাদের কোন শাস্তিও হয়নি। এমনকি বিগত সরকারের সময়ে এই সাভার থানার পুলিশ অফিসাররা সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছে তাদের কোন শাস্তিও হয়নি ওপেন ফায়ার করেছে তারা অনেককে মেরেছে।

ঢাকা,সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPHP4U9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

ই পাসপোর্ট

পাসপোর্ট আবেদন পত্র জমা দিতে গেলে তারা নানা ধরনের অপ্রাসঙ্গিক কাগজপত্রের কথা বলেন। পরবর্তীতে ৩৫০০ টাকা ঘুষ দিতে বলেন। ঘুষ ছাড়া কিংবা দালাল এর মাধ্যম ছাড়া এখানে কোন পাসপোর্ট আবেদন গ্রহণ করে না।

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKP9E89Q
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন বা রি-ইস্যু পাসপোর্ট নবায়ন

৩০৩ নাম্বার কাউন্টার ফাইল রিজেক্ট করে যতই ফাইল ঠিক থাকুক না কেন। এমনভাবে কাটবে যেন আবার নতুন করে করতে হয়। আর কথায় কথায় অপমান করবে। পুরো পাসপোর্ট অফিস একটা রেফারেন্স কোডের উপর চলছে। ৩০৩ এ রিজেক্ট হবার পর নিচে কিছু দালাল থাকে তাদের সাথে কথা বলে জানলাম একটা কোড দেখালে উনারা আর কিছুই দেখবে না আর এই কোড পেতে গেলে তাদেরকে টাকা দিতে হবে। আমি অনেক বার্গেইনিং করে ১৫০০ টাকায় আনলাম৷ তাদের মধ্যে একজন বলল, অফিস কর্মকর্তাদের ১৩০০ দিতে হয় আর ২০০ টাকা তাদের লাভ। তারা একটা সিল দিলো পেমেন্ট রেফারেন্স কোড এর ঘরে। এই কোডটা দিয়েই যত ইনকাম পুরো পাসপোর্ট অফিসের লোকেদের। বাধ্য হয়ে কাজটা করে নিয়ে ৫০১ নাম্বার রুমে গিয়ে জমা দিলাম উনারা আমার সেই কোডটাই শুধু দেখলো আর এপ্রুভ হয়ে গেলো।

কেরানীগঞ্জ, কোতয়ালী পাসপোর্ট অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVXLJSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

Passport renew

Passport renewal. He asked for NOC, I said I don't think NOC is needed for passport renewal process. Then he said I won't be able to process further without paying him 1500. Sarcastically, after paying him the money he said now tell me any paper you need I can arrange. He asked if I need marriage certificate! He can do it in a minute if I want xD

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHEN6A8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট

২০২৩ সালের ডিসেম্বর মাসে আমি ঢাকার উত্তরা পাসপোর্ট অফিসে পাসপোর্টের সব কাগজ জমা দিতে গিয়েছিলাম ৪ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর যখন আমার পালা আসে, তখন সে তন্নতন্ন করে খুঁজেও আমার কোনো ভুল ধরতে পারেনি। পরিশেষে সে লাল কালি দিয়ে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের নাম্বার কেনো একসাথে দিয়েছি জানতে চায়। আমি বলি দুটো অপশন ওপেন ছিল তাই দিয়েছি, সে বলে না এটা হবে না, আপনি নতুন করে আবেদন করুন। পরে আমি জানতে চাই টাকা রিফান্ডের প্রসেস, সে বলে অনলাইন পেমেন্ট রিফান্ডের কোনো সুযোগ নেই। পরে আমি বেশ হতাশ হয়ে ফিরে আসি, আবেদন আর প্রত্যাখ্যান করি নাই। ২০২৫ সালের জুনে আমার পাসপোর্ট বানানো অতিব জরুরি হয়ে পড়ে, তখন ওয়েবসাইটে গিয়ে দেখি আমার আবেদন খারিজ হয় নি। পরে পাসপোর্ট অফিসে ৩০০০/- ঘুষ প্রদানের মাধ্যমে পাসপোর্ট হাতে পাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSWTST7
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট করা

দ্রুত পাসপোর্ট করে দেওয়ার বিনিময়ে আমার কাছে ৩০০০ টাকা দাবি করা হয়।

নোয়াখালী মাইজদী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGRH8YU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮০০

পাসপোর্ট ভেরিফিকেশন

আমি অনলাইনে পাসপোর্ট আবেদন করেছিলাম। সব ঠিক ছিল। কোন ঝামেলা ছিল না। কিন্তু যিনি পাসপোর্ট ভোরিফিকেশনের জন্য আমার বাসায় এসেছিলেন উনাকে ৮০০ টাকা ঘুষ দিতে হয়েছিল।

চট্টগ্রাম সিটি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDGT7N8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে

দালাল ছাড়া আমার ফাইল হাতেই নেয় নি। তার পর দালাল ধরার পর তারা পাসপোর্ট করেছিল। পাসপোর্ট অফিস না শুধু, পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য পুলিশকেও টাকা দিতে হয়েছিল

মৌলভীবাজার, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYBJS2M4
মন্তব্য