সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২,০৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন র্পাসপোট বানানো

আমার একজন পরিচিত একজন র্পাসপোট বানিয়েছে নিজে এপ্লাই করে ৫৭৫০ টাকা সরকারি ফি দিয়ে ছিলো তখন তাকে একরুম থেকে অন্য রুমে অনেক ঘুরাই ছিলো, আর যখন আমি নিজে এপ্লাই না করে র্পসপোট অফিসে যারা চকরি করে তাদের মাধ্যমে আমি ৫৭৫০ টাকা না দিয়ে ৮৭০০ টাকা দেই তখন আমার পাসর্পোট হয়ে যায় অনেক সহজে এরা আবার অফিসের ভিতরে লিখে রাখছে যে পাসর্পোট দালালের মাধ্যমে না বানানোর জন্য অথচ এরাই কিন্তু দালালি করে আমার পাসর্পোট খুব শর্টকাটে হইছে আমার থেকে কিছু করা লাগে নাই কোথায় যাওয়া লাগেনাই

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করতে ঘুষ চেয়েছিলো।

আমি পাসপোর্ট বানাতে যাবার পর ২০০০ এক্টাসট্রা কা না দিলে পাসপোর্ট দিতে বিলম্ব হবে বলেছিলো।

নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম

আজ থেকে ১০ বছর আগে আমি যখন পাসপোর্ট করতে গিয়েছিলাম। পাসপোর্ট এর ব্যাংক ড্রাফ ব্যতীত অতিরিক্ত ২৫০০ টাকা নিয়েছে। এবং পাসপোর্ট ভেরিফিকেশন এর সময় ২০০০ টাকা নিয়েছে

কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পাসপোর্ট

টাকা দিতে যা চাওয়া পাসপোর্ট করতে পারবে না বলেছে।নাম প্রকাশে অনিচ্ছুক উনি বলেন যে পাসপোর্টের ফর্ম নেই কিন্তু যখন সিকিউরিটি কে বললাম কিভাবে পাসপোর্টের ফর্ম পাবো তখন তিনি বললেন আপনি কিছু করতে হবে না টাকা বেশি দিলে খুব সহজেই আপনার পাসপোর্ট হয়ে যাবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩০০

সিরিয়াল এর জন্য ঘুষ

পাসপোর্ট এর ডকুমেন্টস জমা দিবার জন্য দির্ঘ সিরিয়াল এর রোধের মাঝে দাড়িয়ে থাকা কষ্টকর, তখন অনেকেই দ্বায়িত্বে থাকা আনসার এবং পুলিশকে ৩০০/৫০০ টাকা দিয়ে সিরিয়াল ওভারটেক করে কাগজপত্র জমা দিয়েছে তা আমি নিজ চোখে দেখেছি ময়মনসিংহ পাসপোর্ট অফিসে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পার্সপোর্ট

আমার কাগজে তেমন কোন ভুল হয় নি ।আমি দালাল দিয়ে আবেদন করাই নি নিজে আবেদন করছি এটাই আমার ভুল সহকারী অফিসার কে যখন জানাই সে বলে সব খানেই ঘুষ চলে আর কর্মকর্তা আর আনসারদের যে ব্যবহার তা আর নাই বলি

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৪.০ হাজার

পাসপোর্ট বানানোর জন্য

আমি পাসপোর্ট এর জন্য ব্যাংক ডাব করে অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করি আবেদন করা শেষে সেই পেপারগুলো নিয়ে পাসপোর্ট অফিসে যাই অফিসে ঢোকার সময় দরজার পাশে একজন কর্মকর্তা টেবিল নিয়ে বসে আছে উনি পেপারগুলো দেখে সবগুলা ঠিক আছে কিনা।এরপর সে আমার পেপার গুলার উপরে বাম পাশে একটি সিল মেরে দেয় বলে আপনি সামনের দিকে যান। মূল কথা হচ্ছে যে ওনার কোন কাজই নেই এখানে উনি শুধু দেখে দালালের সাথে কোন সংযোগ আছে কিনা তার জন্য সে পেপারগুলো ভালোভাবে দেখে কোথাও দালালের কোন সাইন বা কোন লোগো আছে কি না যদি দেখে আছে তাহলে সে পেপারগুলোর উপরে বাম পাশে ছিল বসিয়ে দেয় আর যদি দালালের সাথে সংযোগ না থাকে তাহলে মাঝখানে ছিল দেয়। আর যদি দেখে দালালের সাথে কোন সংযোগ নেই তাহলে বিভিন্ন ভুলের অজুহাত দেখিয়ে বের করে দেয়।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

সরকারি সেবা পেতে ঘুষ কেন দিতে হবে?

অনলাইনে আবেদন, ব্যাংকে টাকা জমা, সব কাগজ ঠিক থাকার পরও পাসপোর্ট অফিসে আমাকে ফিরিয়ে দেওয়া হলো বিদ্যুৎ বিল নিয়ে নানা অজুহাতে হয়রানি করা হলো। অথচ বাইরে কম্পিউটারের দোকানে ২,০০০ টাকা দেওয়ার পর একটি সিল দিয়েই কাজ হয়ে গেল! প্রশ্ন হলো—সরকারি বেতন পাওয়ার পরও ঘুষ ছাড়া কেন নাগরিকের কাজ হবে না? “ঘুষ দেবেন না”—বলা সহজ; কিন্তু ঘুষ না দিলে যদি কাজই আটকে থাকে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গিয়ে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও বার বার আমাকে ফিরানো হয়, স্থানীয় ঠিকানা বেশি বড় লেখা হয়ছে, আমি পড়াশোনা করি আমি কেনো আন এমপ্লয় দিয়েছি, আরো ছোট বড় অনেক, এর পড়ে ওখানে থাকা আনসার সদস্য আমাকে সাইটে ডাকে বলে ১৫০০ টাকা দিলে সে ফাইল জমা নিবে, আমি গতো তিন দিন ধরে বিরক্ত হয়ে শেষ মেশ তার কাছে দেয়, এবং আমার সেই বাতিল হওয়া কাগজ নিয়ে গিয়ে জমা করে এবং সেই সময় এ সমস্যা শেষ এতো সমস্যা এক মিনিটে শেষ ৫ মিনিট এ আমার কাগজ নিয়ে ছবি তুলে ফিঙ্গার নিয়ে নেয়, আমি গতো ৩ দিন ধরে গিয়ে গিয়ে ঘুরতেছি আমার এটা সমস্যা ওটা সমস্যা টাকা দিয়া মাত্র ১ মিনিট এ সমস্যা শেষ, আর বাহিরে গিয়ে তারদের বেতন এর জন্য রেমিট্যান্স পাঠায় আমরা

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট রিনিউ

আমাকে বলেছিল আপনার পাসপোর্ট জব কমপ্লিট হয়নি আপনার পাসপোর্ট এর জব কমপ্লিট করাইতে হবে। জব কমপ্লিট করাইতে আপনাকে আগরতলা যেতে হবে অন্যতায় আমাদেরকে দিয়ে করালে ২৫০০ টাকা দিতে হবে। আমি বললাম এত টাকা কেন ওই লোকটি বলল আমি মাত্র ৫০০ টাকা পাবো বাকি অন্যগুলা স্যাররা পাবে। আমার ছুটি শেষ হওয়ার ২০ দিন বাকি ছিল এমতাবস্থায় আমার আর কোন উপায় ছিল না তাই আমি 2500 টাকা দিয়েছি

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি পাসপোর্ট করতে গেলে বলে একজন লোকের সাথে কথা বলেন। আমি কথা বললাম সেই লোক বার হাজার টাকা চাইল। আমি না দিয়ে নিজে নিজে অনলাইনে আবেদন করলাম ৫৮০০ চার্জ মাত্র পরে যথা সময়ে পাসপোর্ট পেলাম পুলিশ বেরি ফিকেশন করার জন্য কল দিল ১০০০ টাকা দেয়া লাগলো একজন কে পুলিশের প্রতিনিধি নাকি।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

পাসপোর্ট

ফাইলের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও জমা না নিয়ে ফেরত দেয় তখন এক আনসার সদস্য আমার সাথে এসে কথা বলে এবং টাকা দাবি করে আমি টাকা দিলে সবকিছু সমাধান হয়ে যায় পরবর্তীতে আমার ফিঙ্গার হয় এবং আমি পাসপোর্টটা ২২ দিনের মাথায় পাই. টাকাটা দেওয়ার পরে একটা পেপার এর উপরে ইন্সট্রাকশন দিয়ে দেয় যেটাকে চিহ্ন বলে তখন ওই ফাইলটা আর কেউ আটকে রাখে না।

গোপালগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

কাগজপত্রের নাম ঠিক নাই স্বাক্ষর ঠিক নাই এ সমস্ত আবোল তাবোল কথা বলে ১৫ টাকা এক্সট্রা দাবি করছে। পনেরশো টাকা দিলে আর কিছু লাগবে না তারা সব কাজ ওকে করে দিবে। ১৫০০ টাকা না দিলে চেয়ারম্যানের কাছে গিয়ে সিগনেচার আনতে হবে অনেক কিছু কাগজপত্র জমা দিতে হবে

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট বানানো

পাশে ডেকে নিয়ে টাকা চেয়েছিলো তখন দিনি পরে দিতে হয়েছে নাহয় পাসপোর্ট পাচ্ছিলাম না

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

২০২৪ শালের ১৮ সেপ্টেম্বর পাসপোর্ট অফিস

২০২৪ সালের ১৮ই সেপ্টেম্বর পাসপোর্ট করার জন্য আমি পটুয়াখালী সরকারি পাসপোর্ট অফিসে যাই, আবার লক্ষ্য ছিল প্রবাসে আসবো, পাসপোর্টটা আমার খুবই জরুরি ছিলো,পাসপোর্ট করতে দিলে ৩০০০টাকা আমার কাছে ঘুস চায়,,যেটা দিয়েই আমি পাসপোর্ট করতে পারতো বাদ্য হই।

পটুয়াখালী সদর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

দাবির ধরন হলো চ্যানেল চ্যানেল ছাড়া পাসপোর্ট আবেদন রিজেট করে দেবে তাই দাবি করে

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

বার বার কাগজ পাতি ঠিক থাকার পরেও ভুলে বলে ফেরত দিচ্ছে, গেটের বাহিনী দালাল বলছে ২০০০ টাকা দিলে কাজ করে দিবে।

Pabna, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য