All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

731 reports found
Report a bribe
Paid Public Hospital ghush.site ৳10.0K

চিকিৎসা জন্য টিকেট ক্রয় থেকে মৃত্যু পর্যন্ত ঘুষ চিত্র

ট্রলি/হুইল চেয়ার ট্যাক্স =৩০০, রোগীর বেড় প্রাপ্তি ট্যাক্স ৫০০, পোস্ট অপারেটিভ বেড় ট্যাক্স ১০০০, বিভিন্ন টেস্ট এর জন্য অতিরিক্ত ট্যাক্স ২০০০,, ড্রেসিং ট্যাক্স প্রতিবার ৫০০, অতপর রোগীর মৃত্যু। লাশ ছাড়করণ ট্যাক্স ২০০০ (তিন তলা থেকে নিচে আনা), লাশ বাড়ি আনার খরচ বাদ দিলাম। এগুলো রংপুর সরকারি হাসপাতালের ফিক্সড খরচ , এই খরচের কোন ভাউচার পাবেন না।

রংপুর, Rangpur 27 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳5.0K

সরকারি হসপিটালে অপারেশন এর ডেট নেয়া

সরকারি হসপিটালের সার্জন একজন রোগীকে দেখে সিদ্ধান্ত নিয়েছে অপারেশন করার জন্য। কিন্তু ডেট দিয়েছে দুই মাস পর বলল কাছাকাছি সিরিয়াল নেই। তারপর একটা চক্র এসে রোগীকে বলল আমরা আপনাকে এক দুই সপ্তাহের মধ্যে ডেট ঠিক করে দিতে পারব এবং এজন্য টাকা দাবী করেছে। টাকা হাতে পাওয়ার পর তারা এক্ সপ্তাহের মধ্যেই ডেট ঠিক করে দিল অথচ ডাক্তার প্রথমে বলেছিল দুই মাস পর সিরিয়াল প্রাইভেট থেকে করে নিতে। এখানে দুইটা বিষয় ১ হলো সরকারি হসপিটালের সার্জনরা চায় সরকারি হসপিটালে অপারেশন না করে প্রাইভেটে বেশি টাকায় অপারেশন করাতে আর ২ হলো যারা প্রাইভেট হসপিটালে অপারেশন করতে পারেনা হসপিটালের সিন্ডিকেট স্টাফদের মাধ্যমে ঘুষ দিয়ে সরকারি হসপিটালে অপারেশন করতে হয়।

ফেনী, Chattogram 27 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳3.0K

নরমাল ডেলিভারিতে নার্সদের পক্ষ থেকে রোগীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত মোটা অংকের টাকা চাওয়া

কোন রোগী যখন বাচ্চা প্রসবের জন্য সরকারি সদর হসপিটালে যায় তখন নার্স এবং মিড ওয়াইফ এর একটা গ্রুপ সক্রিয় হয়ে যায় রোগীর অভিভাবকদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার জন্য। তারা সরকারি হসপিটালে ব্যক্তিগতভাবে টাকা গ্রহণ করার মাধ্যমে এর নরমাল ডেলিভারি করে থাকে।

পাবনা, Rajshahi 27 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳35.0K

স্টুডেন্ট নার্সদের ইন্টার্ন ভাতা উত্তলন

“১ এপ্রিল ২০২৬ থেকে নেত্রকোণা সদর হাসপাতালে আমরা নার্সিং ই্ন্সটিটিউট নেত্রকোণার নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সর্বমোট ৬৯ জন শিক্ষার্থী ইন্টার্ন করতেছি । সবাই প্রতিমাসে ৬০০০ টাকা করে পাওয়ার কথা।আমাদের ৬ মাস ইন্টার্ন করতে হয়। প্রতিমাসে পাওয়ার নিয়ম থাকলেও তারা বলে যে বাজেট নেই । তাই আমরা অপেক্ষা করি । চারমাস পর করতৃপক্ষ বলতেছে অনেক দৌড়াদৌড়ি করেছি তোমাদের টাকার জন্য । তাই কিছু খরচা পাতি দিতে হবে । পরে সবার থেকে ৫০০ টাকা করে তুলতে বলে । আমাদের ছেলেমেয়েরা টাকা দিতে রাজি হয় কিন্তু আমি একা রাজি হ্ইনি। পরে আমাদের শিক্ষার্থীরা টাকার পরিমাণ কমিয়ে ২৫০ টাকা করে দেয় । আমি টাকা দেইনি । আমার টাকা ছাড়াই আমাদের ছেলেমেয়েরা হাসপাতালে প্রায় ১৭০০০-১৮০০০ টাকা দেয় ।” ( আগেও লিখেছিলাম কিন্তু তারিখে একটু ভুল ছিলো)

নেত্রকোণা, Mymensingh 27 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ghush.site ৳1.0K

মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ/পোষ্ট মর্টেম রিপোর্ট সংগ্রহ

মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ/পোষ্ট মর্টেম রিপোর্ট সংগ্রহ। ঢাকা সরাসরি দাবি করা হয়নি। তবে দীর্ঘদিন কাগজ ফেলে রাখা হয়েছিল। নানা অজুহাতে রিপোর্ট দিয়ে দিতে লেট করেছিল। পরে বাধ্য হয়ে আমাকে টাকা দিতে হয়েছে। এই ঘটনার ডাক্তাররা জড়িত নয়। অফিসের কর্মচারীরা যারা মেডিকেল সার্টিফিকেটের কাগজ প্রসেসিং করে তারা জড়িত।

রংপুর, Rangpur 26 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ghush.site ৳100

পরীক্ষার রিপোর্ট এবং ফাইল সংগ্রহ করতে

জাতীয় পঙ্গু হাসপাতাল ( নিটোর)৷ আমার মামার আটো-সিএনজি সংঘর্ষে হাত তিনখানা ভেঙে যায়৷ আমরা চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে (নিটোর) হাসপাতালে ভর্তি হই৷ সেখানে রোগীদের এক্স-রে করার পর রিপোর্ট সংগ্রহ করতে গেলে ভিতরে ডেকে নিয়ে বখশিশ দাবি করে এবং প্রতি রোগ থেকে ১০০ টাকা করে নিচ্ছে৷ হাসপাতালে নিয়োজিত আনসারগণ সিরিয়াল আগে এনে দিবে বলে বখশিশ চায় এবং ১০০ টাকার কমে নিতে চায় না৷ অপারেশন করার পর আবজারবেশনে রাখার সময় দায়িত্বরত নার্স ১০০ টাকা চায়৷ রোগীর ছাড়পত্রের ফাইল সংগ্রহ করতে টিন শেডে গেলে সেখানে ৫০ টাকা বখশিশ দিতে হয়৷ এগুলো প্রতি মুহূর্তে ঘটে চলেছে৷

ঢাকা শেরেবাংলা নগর৷, Dhaka 26 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳2.0K

টেস্ট করানো

গোপালগঞ্জ মেডিকেল কলেজে লাইনে দাঁড়িয়ে বহিঃবিভাগ এর ১০ টাকায় টিকিট কাটার পরে ডাক্তার চেম্বারের বাইরে হাসপাতালের কিছু কর্মচারী ও স্টাফ থাকে যারা রোগী চেম্বারে প্রবেশে সাহায্য করে। ডাক্তার দেখিয়ে বের হবার সময় তারা ডাক্তারের দেয়া টেস্ট গুলো ওই হাসপাতালে কম খরচে করার বদলে বাইরের নিম্নমানের ক্লিনিকে করতে বলে এবং ওই স্টাফ গুলো ওইসব ক্লিনিকের অনেক দালালের হাতে ওই স্লিপ ধপ্রিয়ে দেয়। বলে নাকি দ্রুত হবে। এভাবে অনেকের থেকে কমিশন বানিজ্য করে আসছে। প্রত্যাখ্যান করলে এসব স্বল্পশিক্ষিত স্টাফগন অসৌজন্যমূলক আচরণ করে নিয়মিত।

গোপালগঞ্জ, Dhaka 26 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳150

ডা.(ইন্টার্ন) কর্তৃক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের রেফার করে সেখান থেকে কমিশন গ্রহণ।

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা.(ইন্টার্ন) কর্তৃক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের রেফার করে সেখান থেকে কমিশন গ্রহণ। ২. ঢামেকের নতুন বিল্ডিংয়ের ৪ তলায় ECG টেস্টে রশিদ ছাড়াই টাকা নেয়।

ঢাকা(ঢামেক), Dhaka 26 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ghush.site ৳500

রুগি ভর্তি

রুগি ভর্তি করার জন্য গোপালগঞ্জ সরকারি মেডিকেল থেকে ছাড় পত্র নিয়ে আসি মহাখালী বক্ষব্যাধিতে। তারা প্রথমে বলে ছিট ফাকা নেই পরে ৫০০ টাকা দাবি করে অতঃপর ৫০০ টাকা দিয়ে রুগি ভর্তি করি এক্সে করে রিপোর্ট আনার সময় অতিরিক্ত ১০০ টাকা দাবি করে তা নিয়ে তর্ক করি।।।। অবশেষে অতিরিক্ত ৫০ টাকা দিয়ে রিপোর্ট আনতে হয়েছে।

মহাখালী কলেরা হসপিটাল, Dhaka 26 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳500

টেস্টের সিরিয়াল নিতে ঘুষ চাই

আমি ক্যান্সার রোগী। পেট সিটি টেস্ট এর সিরিয়াল নিতে পিজি হাসপাতালের পরমানু শক্তি গবেষনা কেন্দ্রে মে মাসের লাস্টের দিকে যাই। দায়িত্বরতদের বলেছি,আড়াইমাস পরে আগস্ট মাসের মাঝামাঝি সিরিয়াল দরকার। তারা জানায়, সেপ্টেম্বর মাসের আগে কোন সিরিয়াল নাই। আমি বললাম, কোন ভাবে ম্যানেজ করে দেন। আমি খুব অসহায়, দুই বছর ধরে ক্যান্সার চিকিৎসা চলমান রেখে আমি প্রায় নিঃস্ব এখন। এরপরে উনি উনার ফোন নাম্বার দিয়ে বলে সন্ধ্যার পরে ফোন দিয়েন। আমি সন্ধ্যার পরে ফোন দিলে তারা জানায় সিরিয়াল তো খালি নাই, দেখি স্যারদের বলে ম্যানেজ করা যায় কিনা? কিন্তু কিছু খরচ লাগবে। আমি রাজি হই।দায়িত্বরত লোক বললো, আপনার কয় তারিখে লাগবে? আমি বললাম আগস্টের মাঝামাঝি টাইমে দিলে হবে। তখন উনি এই আগস্টের ২০ তারিখ আমাকে সিরিয়াল দেই ৫০০ টাকার বিনময়ে।

ঢাকা, Dhaka 26 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ghush.site ৳5.0K

সেবা

আমার নবজাতক বাচ্চাকে ইর্মাজেন্সি এনআইসিউ তে ভর্তি করতে হয়। কিন্তু পর্যাপ্ত ডাক্তার না পাওয়াতে ওর্য়াড বয়কে অতিরিক্ত টাকা দিয়ে আমার বাচ্চার চিকিৎসা করতে হয়েছে। যেখানে সবকছু বিনামুল্যে হওয়ার কথা ছিলো সেখানে পদে পদে আমার অনেক টাকা খরচ হয়েছে। সরকারি হাসপাতাল ছাড়া আমাদের এই দিকে এনআইসিউ সুবিধা না থাকায় আমি বাধ্য হয়ে টাকা পয়সা দিয়েছি।

শেরপুর, Mymensingh 26 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ghush.site ৳350

চক্ষু পরীক্ষার বিল।

তারা প্রথমে বলে এই টেস্ট টি করতে 1450 টাকা লাগবে। তারপর টেস্ট শেষে রিপোট দেওয়ার সময় 1100 টাকার ভাউচার দেয় এবং বলে দেখতেছেন তো আমরা কতো পরিশ্রম করতেছি। এবং তাদের ব্যবহার অনেক খারাপ। যেখানে ডাক্তার বলে টেস্ট এখন ই হবে যান। কিন্তু ল্যাব এ গেলে বিভিন্ন অজুহাত দেয় এবং বলে আজ আর হবে না কালকে আসেন।

বগুড়া, Rajshahi 26 August 2026 1 views
0 Comments
Paid Public Hospital ghush.site ৳1.0K

হাসপাতালে ছাড়পত্র

আমি তখন ইন্টারণ ডাক্তার। অন্য সরকারি মেডিকেল কলেকে। আব্বার হঠাৎ ড্রাগ রি একশন করায়, আব্বাকে চট্রগ্রাম মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়৷ আব্বা ১০ /১৫ দিন হাসপাতালে ছিলেন। পরে যখন ছাড়পত্র দে, নার্স/আয়া বুয়া সবাই উঠে পড়ে লাগে আমার আম্মাকে বকশিস দেওয়ার জন্য। ওরা না কি অনেক কষ্ট করছে। কি কষ্ট করছে, ওরাই জানে। শুধু রুটিন দায়িত্ব পালন করছে। সারাদিন ওদেরকে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যেতাম। এস এ ডাক্তার হয়েও। যদীও আমার মা থেকে ওরা জোর করে ১০০০ টাকা আদায় করেছিল..

চট্রগ্রাম, Chattogram 26 August 2026 1 views
0 Comments
Refused Public Hospital ghush.site ৳5.0K

ড্রাইভিং লাইসেন্স এর জন্য শারিরিক পরিক্ষার ফরম পুরন ও সত্যায়িত করতে

আমার পরিচিত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , দেবিদ্বার, কুমিল্লায় গিয়েছিলো তার ড্রাইভিং লাইলেন্স এর শারিরিক পরীক্ষার রিপোর্ট বা সার্টিফিকেট পুরন, যাচাই ও সত্যায়িত করতে। সেখানে থাকা একজন ডাক্তার ৫০০০ টাকা দাবি করেছিলো। দাবি প্রত্যাখান করায় তিনি তা করে দেন নি।

Cumilla, Chattogram 26 August 2026 1 views
0 Comments