সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০.০ হাজার

ক্যান্সার এর থেরাপি

আমার বোন ক্যান্সারে আক্রান্ত। মহাখালীতে একজন ডাক্তারের আন্ডারে চিকিৎসা নিচ্ছে। একটি টেস্ট করতে আশুলিয়া গণকবারি বাংলাদেশ আণবিক গবেষণা প্রতিষ্ঠান এ ক্যান্সার হাসপাতালে যাই। টেস্ট করাতে চাইলে বলে যে কোন সরকারি ডাক্তারের সুপারিশ লাগবে। পরে ডাইরেক্টর এর সাথে যোগাযোগ করি। তিনি অন্য একজন ডাক্তারের নাম বলেন যোগাযোগ করতে। সে সরাসরি ২০০০০ টাকা অতিরিক্ত চান। আমি টাকা দেই এবং চিকিৎসা লই।

গণক বাড়ি,আশুলিয়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

চিকিৎসা

আমার বাচ্চা জম্মের পর nicu দরকার হয়েছে পরে আমি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে যাই আমার তখন খুব টাকার সংকট ছিলো তাই সরকারি হাসপাতালে যাই সেখানে যাওয়ার পর বললো সীট খালি নাই কিন্তু আনসার এসে বললো ১০হাজার টাকা দিলে ব্যবসা হয়ে যাবে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮০০

িইমারজেন্সী সেবা

আমার স্ত্রীর আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় ইমারজেন্সী গাজীপুর সদর হাসপাতাল যাই। ওখানে কর্তব্যরত চিকিৎসক প্লাস্টার করতে বলে। চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির একজন লোক বলে যে ১২০০ টাকা লাগবে। পরে দামাদামি করে ৮০০ টাকায় প্লাস্টার করে দেয়। পরবর্তীতে পায়ের ব্যথা বাড়ার কারনে নিটোরে যাই, ওখানে ফিঙ্গার স্ট্রিপিং করে দেয় এবং বলে যে প্লাস্টার করার প্রয়োজন ছিল না, এমনকি ভুল ভাবে প্লাস্টার করার কারণে চাপে থেকে পায়ে ব্যথা বেড়ে গেছে।

গাজীপুর সদর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

মাতৃত্ব সার্টিফিকেট

আসসালামু আলাইকুম ভাই আমি একদিন আমাদের চেয়ারম্যান অফিসে গিয়েছিলাম কাশিনগর কুমিল্লা চৌদ্দগ্রাম মাতৃ সেবার আবেদন করার জন্য তো ওখান থেকে বলেছে যে আপনি সরকারি হসপিটালে যান এখান থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসার অফিস থেকে বলেছে যে আপনি ওই হসপিটালে যান ওখানে গেলে একটি সার্টিফিকেট দিবে আপনাকে ফ্রি আমি ওখানে গিয়েছিলাম তা তারা বলতেছে যে আমাকে ২০০ টাকা দেওয়ার জন্য পরে আমার সাথে অনেক বার্গেডিং হয়েছে পরে শেষমেষ আমাকে ২০০ টাকা দিতেই হল ২০০ টাকা দিয়ে আমি একটি সার্টিফিকেট নিয়ে আসছিলাম ওখানে ওষুধও সরকারি ওষুধ তো আমি যতটুকু জানি ফ্রী ওষুধ নিতে হলে নাকি টাকা দিতে হয় ওদেরকে প্লিজ আপনারা একটু দেখবেন বিশেষ করে আমরা প্রবাসীরা একটু বেশি হয়রানি হই

Cumilla, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৯০০

,,,,

আমার ম‌া‌য়ে তখন তেজগাও নাক কান গল‌া হ‌স্পিটা‌লে ভ‌র্তি ছিল তো ওষুধ হাস্পাতাল থে‌কে দেওয়ার কথা ছিল তারা নার্স রা ব‌ল্লো সরকার‌রি ওষুধ নাই বাইরে থে‌কে কি‌নে আনুন । তো হাস্পাতা‌লের বা‌হি‌রে মিল্ব‌ভিটার সা‌থে এক‌টি ফা‌মি‌সি‌তে গেলাম ওষুধ আন‌তে সেই লিস্ট ওনুজা‌য়ি ওষুধ চাইলাম তখন আমা‌কে সরকা‌রি ওষুধ দি‌লো । অথচ ওই ওষুধ ফি‌তে পাওয়ার কথা ছিল তা আমা‌কে টাকা দি‌য়ে কিন‌তে হ‌লো ।

তেজগাও, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳৩.০০ কোটি

চিকিৎসা

পুরান ঢাকার ঢাকা মেডিকেলে, আই সি ইউ সেবা নাম করে, প্রতিমাসে তিন কোটি টাকারও বেশি, বাগবাটোরা হচ্ছে, এইসব কিছু নিয়ন্ত্রণ করছে, ওয়ার্ড মাস্টার, ও ওয়ার্ড বয় থেকে শুরু করে, ঢাকা মেডিকেলের আশেপাশে, বিভিন্ন ডায়গনিক সেন্টার ও ছোটখাটো ক্লিনিক গুলো, এই ব্যবসার সাথে জড়িত, এখানে সবাই পার্সেন্টেজ পায়,

পুরান ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

রোগীর এমসি রিপোর্ট প্রদানে টাকা লেনদেন না হলে বিলম্ব, টাকা ছাড়া কোন রিপোর্ট সম্পূর্ণ হয় না

মামলা তদন্তে ভিকটিমের মেডিকেল সার্টিফিকেট না পেলে মামলা নিষ্পত্তি করা যায় না,এমতাবস্থায় ভিকটিমের মেডিকেল রিপোর্ট পাওয়ার জন্য সরেজমিনে নিজে গিয়েও পাওয়া সার্টিফিকেট আনতে হয়, কেননা টাকা লেনদেন না হলে ঐ রিপোর্ট শুধু ফাইলেই থাকে সরবরাহ হয় না, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রেকর্ড রুমে গেলে দেখতে পারবেন তাদের কাজের গতি আর লেনদেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল স্যার দৃষ্টি আকর্ষণ করছি, নাম মেনশন করলাম না,তবে তাদের কাজের মান এবং গতি দেখলেই বুঝা যায় কেন এত বিলম্ব, আমি জাস্ট এইটুকু বলবো স্যারকে যে রিপোর্ট রেডি ঐগুলো সরবরাহ হয়েছে কি না, করলে রিসিভ স্মারক গুলো মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন, ওনার টাকা চাইতে হয় না কাজ আদায় করিতে এমনিতেই টাকা হাতে চলে যায়।।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (রেকর্ড রুম), সিলেট ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

হাসপাতালের দালাল

আমার সন্তানের মাথা কেটে গেলে হাসপাতালের জরুরূী বিভাগে নিয়ে গেলে ডাক্তারের সিরিয়াল পেতে।প্রথম দিনে ৫০ দ্বিতীয় দিনে ২০০ টাকা দেওয়া লাগে

পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২২০

গর্ভবতী কার্ড

হাসপাতালে থেকে গর্ভবতী কার্ড নিতে গিয়েছিলাম। ২২০ টাকা দাবি করছে, এবং এই টাকা পরিষদের পরে কার্ড করে দিয়েছে।

ফেনী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

সেবা নিতে

আমি আমার স্ত্রী কে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে জরুরি বিভাগের ট্রলির জন্য ৩০০ টাকা দিতে হয়। আবার ওয়াডে গিয়ে ওয়াড বয়কে ২০০ টাকা দিতে হয়। অথচ এই সেবা গুলি আমাকে দেশের নাগরিক হিসেবে ফ্রী পাওয়ার কথা ছিল।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৬.০ হাজার

চিকিৎসা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকায় রোগী ভর্তির জন্য ১৬০০০/- টাকা দাবী করেন। গ্রামের সহজ সরল লোক হওয়ার ৫০০০/- টাকা পরিশোধ করে ২০ দিন পর জেনারেল সিটের ব্যবস্থা গ্রহণ করেন।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

সরকারি সেবার নামে ঘুস বানিজ্য

হাসপাতালে মানুষ বিপদে পড়ে সরকারি সেবা নিতে যায় যা একটি দেশের নাগরিক অধিকার। আমি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৩০/০৮/২০২৬ তারিখে অপারেশনের রোগীকে ৫ তলা থেকে ১১ তলায় নিয়ে যেতে হুইল চেয়ার খোজ করতে গেলে একজন লোক আমাকে বলে আমি নিয়েরযাবো। আপনি কী করেন আমি আমার পেশার বিবরণ দেই। তারপর সে আমাকে বলে ২০০ টাকা দিতে হবে ১১ তলায় হুইল চেয়ার দিয়ে নিয়ে যাবো। হাসপাতালের সরকারি হুইলচেয়ার দিয়ে তারা বানিজ্য করছে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

চিকিৎসার জন্য অনুমতির জন্য সিভিল সার্জন এর কার্যালয়ে

চিকিৎসার জন্য অনুমতি। সিভিল সার্জন এর কার্যালয় থেকে বলে অনুমতি আপনাকে দিবে না। এই চিকিৎসার জন্য। আমার গলাতে অপারেশন এর কথা বলেছে তাই আমি ভারতে চিকিৎসা করতে চাইছি।পরে অনেক দিন গিয়েছি, বলে বাতিল হয়ে যাবে, পরে ৩০০০ টাকা দিয়ে আমাকে অনুমতি নিতে হয়েছে।

মানিকগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

নোয়াখালী জেনারেল হসপিটাল।

কিছুদিন আগে আমার ওয়াইফের সরকারী হাসপাতালে সিজার হয়, সিজারের পর একজন সিনিয়র নার্স আমাকে বললেন কিছু চা নাস্তার জন্য টাকা দিলে তিনি আমাকে সরকারী সব ঔষধ দিবেন। পরে ২০০ টাকা দিয়ে ঔষধ গুলা নেওয়া লাগছে। তাও সব ঔষধ পেলাম না

Noakhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০.০ হাজার

ডোপ টেস্ট

ডোপ টেস্ট পরীক্ষা, নিজ জেলা না হওয়ায় আমার জেলায় করতে বলে,, টাকা দিলে আবার করে দিসে,,

কক্সবাজার সদর হাসপাতাল,প্যাথলজি, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

চিকিৎসা সেবা

ঘটনা হচ্ছে ২০২৬ সালের ঈদুল আযহা (কোরবানি) এর দিন। গরু কাটতে গিয়ে পায়ে ছুরি লেগে কিছু কেটে যায়। আমাকে একটা সেলাই করতে হয়। ঐদিন দ্রুত গেলাম হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট দেখে একটা পায়ে সেলাই করে দিল। মজার ব্যাপার হচ্ছে ডাক্তার দেখলোও না। ডাক্তার শুধু অ্যাসিস্ট্যান্ট থেকে বর্ণনা শুনে একটা প্রেসক্রিপশন লিখে দিল। আসার সময় আমার কাছে দাবি করল ওনারা (ডাক্তার, এসিস্ট্যান্ট, অন্যান্যরা) ছুটির দিনে মানুষের সেবা করছে। উনাদেরকে একটু খুশি করি। এসিস্ট্যান্ট এর হাতে ১০০ টাকা দিয়ে বিদায় হতে চাইলাম। তাতে তারা নাখোশ হলেও পরবর্তীতে এসিস্ট্যান্ট আমার কাছ থেকে ওই টাকা নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিল। প্রশ্ন হলো, ছুটির দিনে ডিউটি করলে সরকার কি ওদের টাকা দেয় না?

হাটহাজারী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

মামির হাতের কবজি কাটা রক্ত পরছে কিন্তু টাকা ছাড়া কাজ হবে না,বললেন ডাক্তার

বাম হাতের কবজি পর্যন্ত কেটে পরে গেছে,হাত থেকে রক্ত পরছে আমাদের কা্ন্নার রোল পরে গেছে,হাসপাতালে আসার পরে ডক্টর রোগীকে ধরতেছে না, একজন পাশে থেকে সে বলল ৫০০০টাকা দেও, এখনি যা যা লাগে করে দিতেছি🥲🥲

আগারগাঁও পঙ্গু হাসপাতালে, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১

স্বাস্থ্য

আমি একজন শিশুর জর অবস্থায় হাসপাতালে নিলে সরকারি ডাঃ রোগীকে না দেখে ১০ ফিট দুরে রেখে ৫ টা পরীক্ষা লিখে দেন। যা দরকার ছিলনা, যা ছিল অবহেলা।

শহর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ছাড়পত্র নেয়ার সময়

আপনি খুশি হয়ে আমাকে চা নাস্তা খাওয়ার জন্যে ২০০ টাকা দেন ছাড়পত্র এখনি দিয়ে দিচ্ছি।নয় তো অপেক্ষা করতে হবে।

নিটোর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য