সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪.০ হাজার

খগঙছছথ

আমি একটা ডাঃ দেখাতে গিয়েছিলাম সরকারি হাসপাতালে,,আমকে অনেক সময় দারা করিয়ে রাখছে,, 100 টাকা দিলে আগে সিরিয়াল দিবো,, নাইলে সিরিয়াল পাইতে দুপুর হয়ে যাবে,, আমার বউ অন্তঃসত্ত্বা তাই আমি 100 টাকা ঘুষ দিয়ে আগে ঢুকেছি,, তারপর ডাঃ আমাকে না দেখে বলে,, আপনি এখানে ভালো চিকিৎসা হবে না আপনি আমার চেম্বারে আসেন তাইলে আমি আপনারে ভালো চিকিৎসা দিবো,,

সোনারগাঁও, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.৯ হাজার

পঙ্গু হসপিটাল

আমি ঢাকা পঙ্গু হসপিটাল একটা রোগী নিয়ে যাই কাউন্টারে ঢোকার আগেও কিছু লোক এসে বলে ইমারজেন্সি দেখালে আমাদের কাছে ভালো ডাক্তার আছে সিরাল দেখা যায় অনেক দেরি হবে আমরা বলছি আমরা সিরালে দেখাবো অনেকক্ষণ অপেক্ষা করি কোন সময় ওটিতে নিবে ৫-৬ ঘণ্টা পর নিচে ওটি বাইরে দাঁড়িয়ে ছিলাম একটু পর দেখে বলে ব্যাংকের কাপড় আনতে হবে বারোশো টাকা লাগবে আবার ডেকে বলে একটা রড আনতে হবে ৩০০ টাকা দিতে হবে এরপর আবার বলে হাদিয়া দিতে হবে ২০০ টাকা প্রাথমিক চিকিৎসা করার পর বলে এটা অপারেশন করতে হবে এখানে তো অনেক দেরি হবে এই কাজটা যদি আপনার বাইরে করান তাহলে আমি করে দিব অলপ টাকায় ওই লোকটা ছিল যিনি ভেন্টিস করছে ওই এই সবগুলো টাকা আমি দিতে হইছে ও তো অনেক সমস্যা আছে এই জায়গায় হাতিয়ে দেবো ওই জায়গায় হাদিয়া দাও কেন ওরা

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৩.০ হাজার

পরীক্ষার রিপোর্ট

হাস্পাতাল টিতে আমার আম্মার চিকিৎসা করাতে নিয়ে গেছিলাম।আমাকে পরীক্ষা করানোর জন্য একটি বে সরকারি ডায়গনষ্টিক সেন্টার পাঠানো হয়।আমি সেখানে পরীক্ষা করাই নি টাকা প্রায় ৩০০০৳ লাগত।অই একই পরীক্ষা আমি হাস্পাতাল থেকেই করাই।মাত্র ৭০০৳ খরচ হয়।কিন্তু দুক্ষের বিষয় ডাক্তার রিপোর্ট টাই দেখেনি কারন আমি তার পাঠানো যায়গায় পরীক্ষা করি নাই।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

পিজি সুপার

টিকিটের জন্য সিরিয়ালে দাড়ানোর পর নিরধারিত সময়ের আগে বলে আর সিরিয়াল দেওয়া যাবে না। আমি বল্লাম ভাই অনেক কষ্টে গাজীপুর থেকে এসেছি দয়া করে একটু ব্যাবস্থা করেন সে বল্লো কিছু খরচ দিতে হবে তারপর ১০০ টাকা নিয়ে সিরিয়াল দিয়ে দিলো।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

লাইসেন্স নাম্বার জানার জন্য

লালমনিরহাট সরকারি নার্সিং ইন্সটিটিউট, সদর। এখান থেকে নার্সিং শেষ করার পর, লাইসেন্স পরীক্ষা ঢাকায় দেয়া হয় এবং পাস করলে একটা লাইসেন্স নাম্বার পাওয়া যায় যা কলেজ থেকে দেয়া হয় আর এই নাম্বার ছাড়া চাকরির পরীক্ষায় আবেদন করা যায় না। লাইসেন্স এর কোনো কাগজ পত্র কাউকে দেওয়া হয়নি শুধু নাম্বার জানিয়ে দিছে তাতেই প্রতি জনের কাছে ২০০০ টাকা করে নিয়েছে। আমি ও দিতে বাধ্য নাম্বার না পেলে জব পরীক্ষায় আবেদন করতে পারবো না।

লালমনির হাট, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৩০০

ডাঃ দেখাতে গেলে আউটডোর টিকেট অনলাইন ৩০০ চায়

পিজি হাসপাতালের আউটডোর অনলাইন টিকেট কেটে দেবে বলে কিছু ষ্টাপ ৩০০ টাকা দাবি করেছেন এটা পতিদিনের সমস্যা মানুষের ভোগান্তি চরমে।

পিজি হাসপাতালের, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০

ডাক্তার দেখানো

আজ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে গেলে। মাস্ক ছাড়া এন্ট্রি নেই বলে মাস্ক বিক্রি করা শুরু করে দিল ৩ টা মাস্ক যেখানে ১০ টাকা, সেখানে ১টা মাস্ক ১০ টাকা করে নিতেছিল আমরা যারা ছিলাম ৫ টাকা করে দিতে চেয়েছিলাম কিন্তু তারা রাজি হয়নি। আর যারা মাস্ক ছাড়া ডাক্তারের চেম্বারে গেল তাদেরকে অরুচিকর কথায় ডাক্তার গালাগালি শুরু করে দিল। তাই আমি মাস্ক কিনে ডাক্তার দেখানোর পর পাস করে আরেকটা লোককে দিয়ে আসলাম। এখানে অনেক মানুষ ছিল যারা টাকা গননা করে নিয়ে এসেছিল।

ফরিদপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হাসপাতালে বেড নেওয়ার জন্য

আমি এক জন রুগি কে নিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে যাই ডাক্তার দেখানোর পরে রোগীকে ভর্তি করে দেয় এখন কোন সিট পাইনি বলে কেবিন খালি আছে কেবিন নিতে হবে কিন্তু কেবিনে ভাড়া অনেক তারা অনেক গরিব মানুষ ছিল অনেক চেষ্টার পরে একটি বেড ম্যানেজ করে দিবে বলছেন কিন্তু টাকা দিতে হবে।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হয়।

খুলনা মেডিকেলের ওয়ার্ড বয় সিস্টার আর ডাক্তার এদের ব্যবহার খুবই খারাপ

খুলনা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সরকারি হাসপাতালের বেড পেতে টাকা দাবী

আমার মা কে জরুরী ভর্তি করার প্রয়োজন ছিলো। ভর্তি করার পর বেড থাকা সত্ত্বেও দেয়া হচ্ছিল না,টাকা দাবী করেছিলো কর্তব্যরত নার্স,আয়ার একটি চক্র।বাধ্য হয়ে টাকা দিয়ে বেড পেয়েছিলাম 😰

ঢাকা,শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ & হাসপাতাল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

চশমার পাওয়ার মাপার সময়

চশমা মাপার সময় ডেট দিয়েছিল চার মাস পরে। এ সময় চক্ষু বিভাগের একজন ডাক্তারের সহকারী মহিলা, একজন মহিলা, বয়স্ক মহিলা এসে আমাকে বলে যে তোমার এটা আমি আজকে চোখের চশমার পাওয়ারটা মাপিয়ে দেবো। বিনিময়ে 100 টাকা দেওয়া লাগবে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

রোগি ভর্তি ও ছাড়পত্র

আমার চাচা আহত অবস্থায় মানিকগঞ্জ জেলার দৌলতপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাকে এমবিবিএস ডাক্তার দেখে নি বা চিকিৎসাপত্র দেয়নি নার্সরা শুধু নরমাল ঔষধ দিয়ে ২ দিন পরে ছাড়পত্র দিবে বলে জানায় এবং ছাড়পত্রের জন্য ২০০০ টাকা দাবি করে টাকা না দেয়ার ছাড়পত্র দেয় নি এবং দুব্যবহার করে

দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

পঞ্চগড় সদর হাসপাতালে

পঞ্চগড় সদর হাসপাতালে রোগী ভর্তি করানোর সময় সিট পেতে হলে টাকা দিতে হয় দালালকে, অন্যথায় মেঝেতে শুতে হয়।

পঞ্চগড়, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

চক্ষু সেবা

আমার মাকে নিয়ে আগারগাঁও জাতীয় চক্ষু হাসপাতাল গিয়েছিলাম। সকাল ৯ টার কাছাকাছি এই সময় পৌঁছায় সেখানে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে নীচে ডাক্তার দেখালাম তারপরে সে কিছু পরীক্ষা দিল যেটা করাতে করাতে প্রায় ৪টার মতো বেজে গেল, যেহুতু আমার ডায়াবেটিস ছিল সেই কারণে অনেক গুলো পরীক্ষা দিয়েছিল, যখন রিপোর্ট গুলো ডাক্তার কে দেখাতে গেলাম গেটে দাঁড়ানো আনসার সদস্য বলছে এখন আর রিপোর্ট দেখবে না সময় শেষ! আমি বললাম ভাই ভিতরে তো ডাক্তার আছে তাহলে কেনো দেখবে না সে বললো স্যার এর সময় শেষ। পরে চলে যাওয়ার সময় আনসার সদস্য আমাকে ডেকে বললো সাইডে আসেন পরে সে বলছে আমাকে কিছু খরচ দেন এখনই রিপোর্ট দেখার ব্যবস্থা করে দিচ্ছি! পরে আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ২০০ টাকা দিলাম কিন্তু সে কিছুতেই মানলো না পরে ৫০০ টাকা নিল

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৯.০ হাজার

বিদেশি মেডিকেল সেবা

আমাকে এজেন্সির লোক বলেছে যদি তুমি ১৯ হাজার টাকা দাও তাহলে তোমাকে সব কিছু ঠিকঠাক করে দিবে আর যদি তুমি না দাও তাহলে তুমি ফিট থাকার পরেও তোমাকে হয়তো আনফিট দেখাতে পারে এজন্য আমি ঘুষ দিতে বাধ্য হয়েছে

ঢাকা শহর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৮.০ হাজার

আইসিইউ এর সিট ব্যবস্থা

ঢাকা পিজি হাসপাতালে আমার আঙ্কেলের জন্য আইসিইউ ব্যবস্থা করতে ৮০০০টাকা দিতে হইছিলো

ঢাকা পিজি হাসপাতাল, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য