সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৭৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

নতুন চাকরিতে যোগদান, পে-ফিক্সেসন,ছাড়পত্র, বা অফিসিয়াল যে কোনো কাগজপত্র নিতে

নতুন চাকরিতে যোগদান, পে-ফিক্সেসন,ছাড়পত্র, বা অফিসিয়াল যে কোনো কাগজপত্র নিতে অফিসের বড় বাবু, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষকে ঘুষ বা চা'র বিল না দিলে কাজ হয় না। ট্রেজারী অফিসও যুক্ত আছে।। কাজের গতি নাই, ফাইলে হাত দেয় না, টাকা না ফেলে। টাকা দিলে কাজ হয়ে যায়।

থানা, জেলা,বিভাগীয় পর্যায়ের সকল সরকারি হাসপাতাল,মেডিকেল কলেজ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৪.৮ হাজার

ইমারজেন্সি রোগ

রাত বারোটার পর গাইনি ইমার্জেন্সি ২১২ তে পেসেন্ট ডুকছে। ডাক্তারদের পাশে ৩-৪ জন দালাল বসা যেখানে মহিলাদের অতিব গোপনীয় চিকিৎসা করা হয়। রোগী ঢোকার সাথে সাথে ডিউটি ডক্টর ও ইন্টারনেট ডক্টররা একটা স্লিপে অনেকগুলি টেস্ট লিখে তারপর বলে এদেরকে দিয়ে পেমেন্ট করে।। অস্বাভাবিক এমন দাবি করা হয় পেমেন্ট করলে সেবা শুরু হয় পেমেন্ট না করলে রোগী কান্নাকাটি করতে থেকে কেউ দেখতে আসে না। আমার কাছে সাত হাজার টাকা দাবি করল আমি অনেক বলাবলি করে তাদেরকে ৪৮০০ টাকা দিলাম বলল এক ঘন্টার মধ্যে রিপোর্ট দিবে কোন রিপোর্টই আমাকে দিল না। রাত তিনটার সময় আরেকজন ডক্টর এসে আরেক দালালকে নিয়ে বলতেছে তাকে ৩৭০০ টাকা আমি সেটা আর দেইনি। তবে সেরাটা আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে অসংখ্য গরীব মানুষকে প্রচুর নির্যাতন করা হচ্ছিল।

ঢাকা, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২০০

Injection Pushing

I was in kushtiya govt sadar hospital, i got injured by an old metal iron. Doctor prescribed an injection and some other things. i bought them and returned to the hospital for taking that injection, i saw a board "Do Not Gave Money For Injection Pushing". After giving me that injuction a person demand 200 taka, i asked why ?? he didn't answered clearly and demanding money. at once he demanded 50. i pointed him to that board and left the place.

Kushtiya, খুলনা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

পরিবারপরিকল্পনা বিভাগ।

মহোদয়, করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে টাকা ছাড়া কোনো সেবা প্রদান করা হচ্ছে না এবং বিনামূল্যে পাওয়ার কথা এমন ঔষধ ও পদ্ধতি ( জন্মনিয়ন্ত্রন ইনজেকশন) বিনিময়ে অর্থ দাবি করা হচ্ছে। প্রশ্ন করলে উত্তরে বলা হয় ঔষধ নেই, যা আছে টাকা দিলে দেওয়া যাবে। বিষয়টির জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ

করিমগঞ্জ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

বেড নিতে গিয়ে 1500 টাকা দিয়েছি

আমাকে বাবার জুরুরি শ্বাস কষ্ট হয়েছিল। সেজন্য আমি সিট কাটকে গিয়ে তারা জানান সিট খালি নেই তারপর বেশি টাকা দেওয়া তারা 1টি সিট ব্যবস্থা করেন।

ঢাকা মহাখালী বক্ষব্যাদি হাসপাতাল, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

পরিবারপরিকল্পনা বিভাগ।

করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে টাকা ছাড়া কোনো সেবা প্রদান করা হচ্ছে না এবং বিনামূল্যে পাওয়ার কথা এমন ঔষধ ও পদ্ধতি ( জন্মনিয়ন্ত্রন ইনজেকশন) বিনিময়ে ১০০ অর্থ দাবি করা হচ্ছে। প্রশ্ন করলে উত্তরে বলা হয় ঔষধ নেই, যা আছে টাকা দিলে দেওয়া যাবে। বিষয়টির জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিনীত অনুরোধ জানাচ্ছি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ

করিমগঞ্জ, ঢাকা ৩০ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

মৃত লাস নিয়ে ব্যবসা

আমার এক ফুফু মানসিক সমস্যা হয়েছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে, তখন তার জ্বর থাকায় তাকে নতুন ভবনের ৮ তলায় মহিলা ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তার অবস্থা ছিলো ইমারজেন্সি কিন্তু তারা অবহেলা করলো ২ দিন পর মরে গেলো, যাক আল্লাহ নিয়ে গেছে। কিন্তু ওখানে ওয়ার্ড ইনচার্জ লোকটা মর্গে লাস টা রেজিস্ট্রার করতে ৫০০ টাকা নিছে, ইমারজেন্সি মেডিকেল অফিসার তাকে নিষেধ করেছিলো তাও সে তার কাছে ফটোকপিতে সিল নিয়ে তারপর ৫০০ টাকা দিয়ে লাসটা ছাড়পত্র দেয়, তাও তার বিনিময় তাদের এম্বুলেন্সে অতিরিক্ত ভাড়া দিয়ে লাস বাড়িতে নিছি, আমি তখন বুঝতে পারছি বাংলাদেশের জমিনে আমরা মরলেও মুক্তি নেই।

ঢাকা, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৬০.০ হাজার

চাঁদাবাজি ও হয়রানি

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপা্তাল দিনাজপুর সিনিয়র স্টাফ নার্স দের বিদায় উপলক্ষে প্রত্যেক জনের কাছ থেকে ৩০০ টাকা হারে ২২০ জন সিনিয়র নার্সদের কাছ থেকে মোট ৬৬০০০ টাকার মূল্যের ৪ আনা ওজনের সোনার আংটি অথবা কানের দুল উপহার দিতে বাধ্য করা হয় ।চাঁদা না দিলে খারাপ আচরণ করা হয় ।ডিসেম্ববর ২০২৬ সালে ৪ জনের বিদায় উপলক্ষে ২৬৪০০০ টাকা আদায় করা হবে ।জন প্রতি সকল নার্স ১২০০ টাকা দিতে ইচ্ছুক নয় ।সরকারি নিয়ম অনুযায়ী ২০০০ টাকার বেশি উপহার দেয়ার কথা নয় । কিন্তু ওনারা জোর করে সোনার কানের দুল আদায় করে নিতে চাচ্ছে ।

দিনাজপুর, রংপুর ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

গাইনী ওয়ার্ড, ডেলিভারি প্রসেস

বেবী হওয়ার পর লেবার রুম থেকে বের হওয়ার সময় বকশিস চায়, তখন সাথের লোক ৫০০-১০০০ টাকা দিলে নিতে চায় নি, বলতেছে এটা কোন টাকা হলো!! ১৫০০ এর কম হলে নিবে না, তখন আর দেয়নি এবং নার্স হুইল চেয়ারে বসিয়ে বেডে আনার সময় রোগীর সাথে খুব খারাপ (হুইল চেয়ার বাফারিং) বিহেভ করলো, ডেলিভাবি হওয়ার পরপরেই। পরে আরেকজনকে দিয়ে খুজ দিলো যে ১০০০ টাকায় যেন দেই। পরে দিয়ে দিলাম।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০.০ হাজার

ICU

Dr bolesilo sokale patient k ICU te shift korte hobe, ICU te gelam khobor nilam bollo kono seat khali nai.abar bikele dr. round a ashlo bollo keno nissi na icu te. patient k druto icu te nite hobe,ward a treatment hobe na,onar obostha valo na. abar icu gelam,bollo bed khali nai. request korar por bollo — sathe kotha bolen. kotha bola holo 30000 taka chailo taka dilam immediately icu te bed pailam. eta 1 month ager gotona. amar patient mara gelo.

BMU Institute, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

সিজার অপারেশন

আমার মায়ের সিজার অপারেশন হয় তখন আয়া যে বাবু দিতে আসে সে বখসিস চায় তাকে ৫০০ টাকা দেওা হলে সে প্রত্যাখ্যান করে এবং আরো দাবি করে তখন তাকে আর ১০০ বাড়িয়ে দেওয়া হয় । সমস্যা এইখানে না সমস্যা যখন আমার মাকে অবজারভেশন রুমে রাখা হয়েছিল তখন আয়া বেচে যাওয়া অনেক ওষুধ সরায় ফেলে যেগুলার । জেগুলা আমাদের ফেরত দেওয়ার জন্য ডাক্তার বলেছিল । পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে উনি ২০০ টাকা দাবি করে ইহা দিতে অস্বীকৃতি জানালে সে আমার মায়ের ফ্যান বন্ধ করে রাখে । এবং অক্সিজেন মাস্ক ও বন্ধ করে রাখে । মা বার বার অভিযোগ করে এক পর্যায়ে গালাগালি শুরু করে । তখন বাধ্য হয়ে তাকে অক্সিজেন মাস্ক এর জন্য ২০০ এবং ফ্যান ছাড়ার জন্য আর ২০০ টাকা দেওয়া হয় । —

মাতুয়াইল, ঢাকা ২৯ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

X-Ray

I was in a pinch and I had to get my xray done at NITOR but since the ticket time was over I didnt get the ticket for the xray. I asked the help desk and they directed me through a back channel and asked for 400 (normal price 150). I paid as I needed the xray at the exact moment.

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

— medical college hospital

একটা হাসপাতাল বেডের জন্য গিয়েছিলাম, আনসার এবং আয়ারা আমার কাছে টাকা চেয়েছে।পঙ্গু হাসপাতালে তো আরো খারাপ অবস্থা।এখানে টাকা ছাড়া কোন কিছু করা যায় না।

Dhaka, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

ইমারজেন্সি এ কাটা ছেরা বা কোন রকম চিকিৎসা সেবা নিতে গেলে অতিরিক্ত অথ জোর করে নেওয়া

ইমারজেন্সি এ কাটা ছেরা বা কোন রকম চিকিৎসা সেবা নিতে গেলে অতিরিক্ত অথ জোর করে নেওয়া। আমার মাথায় হালকা একটু কেটে যায়। আনার পাশের একটা লোকের পা ভেঙে যায়। তার কাছ থেকে যোর করে ৫০০ টাকা। ও আমার কাছ তেকে ৪০০ টাকা চা খাওয়া নামে নেয়

বরিশাল, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

রোগীর জন্য স্ট্রেচার/হুইলচেয়ার নিয়ে ওয়ার্ডে যাওয়া

— মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় যেকোনো রোগী নিয়ে ভর্তি করাতে গেলে, ভর্তি করানো শেষে ওয়ার্ডে নিয়ে যেতে হলে হুইলচেয়ার নিতে গেলে ১০০/২০০ টাকা দিতে হয়। না দিলে তারা রোগী নেবে না। এটা রোগী বাধ্য হয়ে দেয় কারণ ওয়ার্ডে না গেলে চিকিৎসা শুরু হবে না। তবে এটি শুধু শজিমেকহা নয়, যেকোনো সরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য। আমি নিজে ডাক্তার হয়েও এই দৌরাত্ম থেকে বাঁচতে পারিনি। রোগীরা ডাক্তারকে গালি দেয়। কিন্তু হাসপাতালে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের কাছে ডাক্তার নার্সও অসহায়। এটার পেছনে আছে দালাল পোষা।

বগুড়া, রাজশাহী ২৮ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য