সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

হাসপাতালে ছাড়পত্র

আমি তখন ইন্টারণ ডাক্তার। অন্য সরকারি মেডিকেল কলেকে। আব্বার হঠাৎ ড্রাগ রি একশন করায়, আব্বাকে চট্রগ্রাম মেডিকেলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করায়৷ আব্বা ১০ /১৫ দিন হাসপাতালে ছিলেন। পরে যখন ছাড়পত্র দে, নার্স/আয়া বুয়া সবাই উঠে পড়ে লাগে আমার আম্মাকে বকশিস দেওয়ার জন্য। ওরা না কি অনেক কষ্ট করছে। কি কষ্ট করছে, ওরাই জানে। শুধু রুটিন দায়িত্ব পালন করছে। সারাদিন ওদেরকে ডাকতে ডাকতে আমি ক্লান্ত হয়ে যেতাম। এস এ ডাক্তার হয়েও। যদীও আমার মা থেকে ওরা জোর করে ১০০০ টাকা আদায় করেছিল..

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩৫০

চক্ষু পরীক্ষার বিল।

তারা প্রথমে বলে এই টেস্ট টি করতে 1450 টাকা লাগবে। তারপর টেস্ট শেষে রিপোট দেওয়ার সময় 1100 টাকার ভাউচার দেয় এবং বলে দেখতেছেন তো আমরা কতো পরিশ্রম করতেছি। এবং তাদের ব্যবহার অনেক খারাপ। যেখানে ডাক্তার বলে টেস্ট এখন ই হবে যান। কিন্তু ল্যাব এ গেলে বিভিন্ন অজুহাত দেয় এবং বলে আজ আর হবে না কালকে আসেন।

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

ডোপ টেস্ট করাতে গেলে

তারা সরকারি ভাবে ডোপ টেস্ট করতে পারবে কিন্তু সেই জন্যে তাদের কিছু দিতে হবে

Mymensingh Medical college, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

প্রস্রাবের নল লাগানো

মা২০০ টাকা ঘুষ নিলো প্রস্রাবের নল লাগানো জন্য ।৩ তলায় ১৫ নং ওয়ার্ড ১৩৮ রুম

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

হুইল চেয়ার সেবা

দিনাজপুর মেডিকেল কলেজ এ হুইল চেয়ারে ৩/৪ তলায় রোগি নিয়ে গিয়েছিলাম। এরপর ৫০০ টাকা চায়, পরে ৪০০ টাকা নিয়ে গেছে।

দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

কিডনির পাথর অপারেশন

আমার মায়ের শ্যামলীতে অবস্থিত সরকারি কিডনি হসপিটালে কিডনির পাথর অপারেশনের জন্য ভর্তি করা হয়। কিডনির অপারেশনের জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর, অপারেশন শুরুর ঠিক আগে দুজন ব্যক্তি এসে জানান যে, অপারেশনের জন্য বাইরে থেকে আনা একটি যন্ত্রের ভাড়া বাবদ আমাকে ৫,০০০ টাকা পরিশোধ করতে হবে। তাঁরা আরও বলেন, টাকা পরিশোধ না করলে অপারেশন করা হবে না। রোগী তখন অপারেশন থিয়েটারে অবস্থান করছিলেন এবং অপারেশন শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন। এমন পরিস্থিতিতে রোগীর জীবন ও চিকিৎসার কথা বিবেচনা করে বাধ্য হয়ে আমি ৫,০০০ টাকা পরিশোধ করি। টাকা পরিশোধের পরই অপারেশন সম্পন্ন করা হয়। আমার অভিযোগ হলো, অপারেশন থিয়েটারে রোগীকে রেখে এভাবে চাপ সৃষ্টি করে যন্ত্রের ভাড়া বাবদ টাকা আদায় করা অত্যন্ত অনৈতিক ও অনভিপ্রেত।

শ্যামলী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সাধারন সেবা; যেমনঃ রোগি নিতে স্টেচার এর জন্য ঘুষ চাওযা, বেড এর জন্য ঘুষ চাওয়া ইত্যাদি

হাসপাতালে রোগি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে স্টেচার এর জন্য ঘুষ চাওয়া হয় কর্মচারীর কাছ থেকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স এর জন্য শারিরিক পরিক্ষার ফরম পুরন ও সত্যায়িত করতে

আমার পরিচিত একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , দেবিদ্বার, কুমিল্লায় গিয়েছিলো তার ড্রাইভিং লাইলেন্স এর শারিরিক পরীক্ষার রিপোর্ট বা সার্টিফিকেট পুরন, যাচাই ও সত্যায়িত করতে। সেখানে থাকা একজন ডাক্তার ৫০০০ টাকা দাবি করেছিলো। দাবি প্রত্যাখান করায় তিনি তা করে দেন নি।

Cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সাধারন সেবা; যেমনঃ রোগি নিতে স্টেচার এর জন্য ঘুষ চাওয়া, বেড এর জন্য ঘুষ চাওয়া, ইত্যাদি

রোগি নিয়ে হাসপাতালের এক জায়গা থেকে আরেক জায়গায় স্টেচার এর জন্য ঘুষ চাওয়া হয় হাসপাতালের কর্মচারীর কাছ থেকে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সার্জারি

আমি সরকারি হাসপাতালে সার্জারি করিয়েছি আমি জানি সেটা বিনামূল্যে করা হয় তারপরেও ডক্টরের সহকারী এসে বলে আমাকে এবং ডাক্তারকে চা নাস্তা করার টাকা দেন

বগুড়া, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১০০

দ্রুত ব্যবস্থা নিন

আমাদের গ্রামের সরকারি কমিউনিটি ক্লিনিক থেকে ঔষধ নিতে গেলে ঔষধ প্রতি পরিমাণ বুঝে ৫, ১০, ১৫, ২০,৫০, ১০০ টাকা নেওয়া হয় এটি আওয়ামী লীগ সরকার থাকাকালিন শুরু করে এরকম অনিয়ম পতিনিয়ত চলছে। এর সাথে গ্রামের কিছু গণ্যমান্য লোক জড়িত আছে যারা ওষুধ নিতে টাকা লাগে না। এবং সভাপতি ডাক্তার সহ অনেকেই জড়িত আছে।

বাবুলীদহ,উধুনিয়া,উল্লাপাড়া,সিরাজগঞ্জ,রাজশাহী।, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ডোপ টেস্ট

ঢাকা মেডিকেল হাসপাতালে বি আর টি এ ডোপ টেস্ট সবচেয়ে কম। মাত্র ৯০০ টাকা।অথচ তাদের কাছে গেলে বলে অনলাইন হয়না।এখন করা যাবেনা।পরে আসেন। যদি আপনি দালাল ধরেন তাহলে এই কাজটি তারা এই হাসপাতাল থেকেই করে দিচ্ছে।

Dhaka Medical hospital, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৭০০

অতিরিক্ত ফ্রী আদায়

হাসপাতালের রুগীর বেড চাইলে অতিরিক্ত টাকা দাবী করে যা সরকারি হিসেবে বিনামূল্যে পাওয়ার কথা।

হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০

সিরিয়ালের জন্য কর্মরত সদস্য টাকা নিয়েছে

হাসপাতালে ডাক্তার দেখানোর চেয়ে সিরিয়াল থাকে সেই সিরিয়ালে চিকিৎসার জন্য দাঁড়িয়ে ছিলাম একজন বয়স্ক মহিলাকে তিনি হাঁটাচলা করতে পারতো না ভালোভাবে, এরপরে দায়িত্বরত একজন সদস্য এসে তাকে আগে সিরিয়াল দেন এবং কিছুক্ষণ পরে তিনি আমাকে এক সাইডে দেকে বলেন যে নাস্তা খাওয়ার জন্য টাকা দেন আমি ২০ টাকা ধরিয়ে দিলে তিনি আরো বেশি দাবি করেন এক পর্যায়ে তাকে ৫০ টাকা দিতে বাধ্য হই।

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

অপারেশন রুমে যাওয়ার অভিজ্ঞতা

ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল আমার মা কে অপারেশন করবার জন্য ওয়েটিং রুমে নেওয়া হয়েছে তারপর সেখানের কর্তব্যরত ওটি নার্স এবং ওটি বয় এসে রুগীর পরিবারে সদস্যদের কে আলাদা আলাদা করে বলছে দেখেন ভাই ডাক্তার রা অনেক ব্যাস্ত রুগী বেশি তাই আপনি যদি আমারে কিছু টাকা দেন তাহলে আমি আজকেই অপারেশন করাই দিবো রুগীর সিরিয়াল সামনে নিয়ে আমার আত্মীয় বলবো ডাক্তার তাহলে তাড়াতাড়ি অপারেশন করে দিবে আপনি আমারে পাঁচ হাজার টাকা দেন তখন আমরা অশিকার করার পর আমার মায়ের ওই দিন ২ টা পর্যন্ত ওয়েটিং রুমে বসায় রাখছিলো তারপর ভিতর থেকে ওই নার্স এসে বলো আজ হবে না অপারেশন ৪ দিন পরের সিরিয়াল দিয়েছে না কি ডাক্তার।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

আল্ট্রাসাউন্ড

পিজি হাসপাতালের F Block এ আল্ট্রা করানোর জন্য যাই যার সেবা ফি ৩০০ টাকার আশেপাশে হবে সরকারি রেট কিন্তু এফ ব্লক থেকে জানানো হয় আল্ট্রাসাউন্ড হবেনা আগামীকাল আসেন তারপর বলে ২০০০ টাকা দিলে ১ ঘন্টার মধ্যে সব করে দেয়া যাবে

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য