সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৮৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৮৫ লাখ

জমি রেজিস্ট্রি

নাল জমিকে ভিটে- বাড়ি দেখিয়ে ‍আমার থেকে আরও ২৪৫০০০ টাকা বেশি রেজিস্ট্রি খরচ দাবী করা হয়। আমি অপারগ হলে নাল জমি দেখিয়ে করে দেয়ার জন্য ১,৮৫,০০০ টাকা ঘুষ নেয় রেজিস্ট্রি অফিসের কর্মচারীরা ২০২৪-২৫ অর্থ বছরে। দলিল সম্পাদিত হয় ১৫/০৯/২০২৪ সালে।

চন্দনাইশ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন

অনলাইনে আবেদন করলে অনুমোদন দেয়নি পরদিন সাব রেজিস্ট্রার অফিস গেলে ৫০০০ টাকা দাবি করে। অন্যথায় অনুমোদন করবো না বলে

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার

নাই

আমার বাবা আমাকে আমাদের নামে সাবক কাবলা দিবে সেই কারণে ভূমি অফিসার অর্থাৎ রেজিস্টার অফিসার আমার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে সে ক্ষেত্রে আমি পরিশোধ করি।

Madarganj, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০ হাজার

পুরোনো দলিল উত্তোলন

পুরোনো দলিল উত্তোলন। সেবা প্রদানকারী ৩০০০/- টাকা চায়। আমি ২০০০/- টাকা দিয়ে দলিল পাই।

পীরগঞ্জ , ঠাকুরগাঁও।, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমাকে বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য আমি অনলাইনে আবেদন করেছি। আবেদন করার পরে আমাকে মূল কাগজপত্র নিয়ে যাওয়ার জন্য বলেছিল। ঐদিন শুনানি আছে বলেছে। আমি ঐদিন ঠিকই গেছি কিন্তু আমার শুনানি করা হয়নি। আমাকে বলা হয়েছে স্যার আসতে লেট হবে আপনি কাগজ দিয়ে চলে যান। যেহেতু আমি একটু প্রাইভেট চাকরি করি। তাই আমি আর সময় নষ্ট না করে উনার কাছে মূল কাগজপত্র রেখে দেই। পরবর্তীতে উনি আমাকে বলেন টাকা ছাড়া আপনার কাজ হবে না। তখন আমি উনাকে বলি এটা তো আগে বলা হয়নি আমার টাকা দেওয়া লাগবে। তারপর কয়েকটা শুনানি হয়েছে কিন্তু আমার নামজারি হয় নাই। তারপর আমি আমার বন্ধুর মাধ্যমে এসিল্যান্ড স্যারের সাথে যোগাযোগ করে নামজারি করি। কাজ আমি নিজে করছি ওরা বলে ওরা করছে তাই আমার কাছে টাকা দাবি করছে কিন্তু আমি তা দেই নাই।

সিলেট সদর, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬.০ হাজার

বিষয়: নকল দলিল তোলার সময় ঘুষ দাবি প্রসঙ্গে অভিযোগ

নকল দলিল উত্তোলনের জন্য রেজিস্ট্রার অফিসে গেলে একজন কর্মচারী অনৈতিকভাবে ৬,০০০ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি সেবা পেতে ঘুষ দাবি ও আবেদন গ্রহণে অস্বীকৃতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

উলিপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

রেজিস্ট্রেশন

প্রতিটা দলিল লেখনী বাবদ বি এন সি নেতাদের 5000 টাকা করে বেশী দিতে হয়

দৌলতপুর, কুষ্টিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

জমি বিক্রি করার জন্য মায়ের নামের বানান পর্চার সাথে অল্প একটু অমিল ছিলো তার জন্য

দলিল লেখকের মাধ্যমে দবি করা হয় পরে নেগোসিয়েশন করে ৩০০০ দেওয়া হয়।

গ্রাম, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০.৫ হাজার

জমি বাটোয়ারা দলিল সংক্রান্ত

আমার দাদার সম্পত্তি তার সন্তানদের মাঝে বাটোয়ারা দলিল করার জন্য যাই ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে।তো আমার বড় চাচা স্ট্রোক জনিত কারনে অচলাবস্থা থাকায় তার স্ত্রী সন্তান ও সাথে যায়।সাব-রেজিস্ট্রি অফিসের যে ম্যাজিস্ট্রেটের পিএ থাকে সে দাবি করে বসে যে ২৫০০০ টাকা লাগবে।বললাম কেন?সে বলে উনি কথা বলতে পারে না। তার জন্য। বললাম তার স্ত্রী সন্তান তো এসেছে সাথে করে।তারা তো বলতে পারে।তখন সে বলে ওসব হবে না।টাকা দিলে দলিল হবে না হলে হবে না।তখন নিরুপায় হয়ে আমরা ১০৫০০ টাকা দেই।কারণ ওই দিন দলিল না করলে পুনঃরায় আবার আসতে হবে।আবার আসতে গেলে এতোগুলো লোকজনের যাতায়াত ভাড়া খাবার খরচ সব মিলিয়ে অনেক টাকা লাগতো আর ওই দিন না হলে যে পরে ঘুষ ছাড়াই দলিল হবে তার ও নিশ্চয়তা নাই। কারন ওই লোক সব সময় সেখানেই থাকে।

ধুনট,বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০০

জমির মুল দলিল সংগ্রহ

রেজিস্ট্রি অফিসের একজন নারী কর্মচারী তিনি আমার কাছে জমির মুল দলিল পেতে হলে তাকে ৩০০ টাকা দিতে হবে বলেছে। অতএব আমি বাধ্য হয়ে তাকে সেই টাকা দিই,

বরিশাল সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭৫.০ হাজার

দলিল নিবন্ধন

বন্টন নামা দলিল বাবদ সাব-রেজিস্ট্রার ৭৫,০০০ টাকা উপরি নিয়ে বন্টন দলিল সম্পন্ন করেছেন,যেখানে সরকারি ফি জমা দেওয়া হয়েছে মাত্র ৫০০০/-

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারি খরচ ১১৫০/- টাকা কিন্তু আমার থেকে ৫ হাজার টাকা চেয়েছে। এখনে অফিসের পিয়ন এবং কমিশনার। টাকা না দিলে অনলাইনে এপরুভ হবে না এমনটা জানানো হয়েছে।

মোহনপুর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

নামজারি করন

প্রথমে নামজারি করতে ১১৭০ টাকার কথা বলি তারপর বলে এটা দিয়ে হবে না,,আমাকে দিয়ে করাইলে ১৫০০০ হাজার টাকা লাগবে,,,অনেক ভেবে দেখলাম টকা না দিলে এগুলো কাজ হবে না অনেক দেখছি,,,তারপর রাজি হয়ে গেলাম ৩য় ধাপে এসে বলে আপনার এটায় অনেক ঝামেলা আছে আরো ১০০০০ হাজার লাগবে,,না দিলে হবে না,,,কি আর করব মাঝপথে আটাওকাইলে হয়তো আরো ঝামেলা বাড়বে তাই রাজি হই,,অবশেষে হাতে পাই

গাজিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমির ডিসিআর

আমি ক্রয়কৃত জামির খারিজ করতে গেলে, উনি সরাসরি আমার কাছে ২০ হাজার টাকা চেয়েছেন, আমি ইনস্ট্যান্ট ৫ হাজার টাকা পরিশোধ করেছি। বাকি টাকা এখনো আর দেইনি।

মিরপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

দলিল - মালিকানা পরিবর্তন

সাব রেজিস্ট্রার দলিল মালিকানা পরিবর্তন - জমি বিক্রি করতে গেলে নামের আক্ষরিক বানাম ভুলের কারনে টাকা দাবি করে , এর পতিবাদ করে কোনো ফলাফল হয় নাই, পরে ৩ য় পক্ষ দলিল লেখক টাকা নিয়ে সাবরেজিস্টার সে দিলে স্্াক্ষর করে

সিরাজগঞ্জ এর চৌহালী উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪৫.০ হাজার

হেবা দলিল সম্পাদন

আমার নামে থাকা একটি ফ্লাট আমার স্ত্রীকে হেবা করতে দলিল লেখকের সরনাপন্ন হই। তিনি আমাকে কাজটি ৪৫০০০ টাকায় সম্পন্ন করে নকল সরবারাহ করেন। এক্ষেত্রে সরকারী ফি সর্বোচ্চ ২ হাজার সাথে দলিল লেখকের পারিশ্রমিক যোগ হলে ৫,০০০ টাকার বেশি হওয়ার কথা নয়। বেশির ভাগ টাকাই ঘুষ হিসেবে সাব-রেজিস্টার কে দিতে হয় বলে জেনেছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

জমি রেজিষ্ট্রেশন

কাল একটা ঘটনা ঘটে রূপগঞ্জ ভূমি অফিসে সেখানের সদ্য নিয়োগ পাওয়া সাব রেজিস্ট্রার সাহেব কয়েকদিন সবাইকে বুঝিয়েছে যে তিনি খারিজ ছাড়া জমি রেজিষ্ট্রেশন করে না।তবে কাল তিনি একজনের খারিজ আছে তবে সেটার ফটোকপি থাকার জন্য শতাংশ প্রতি 10000 টাকা ঘুষ দাবি করে যদিও পরে নানা জটিলতার পর সেটা প্রায় অর্ধেক এ করে দেয়।

রূপগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৫.০ হাজার

জমির খতিয়ান সংক্রান্ত

আমাদের একটি জমির ৩০ বছর আগে ক্রয় করা হয়েছিল, পারিবারিক ভাবে জমি সংক্রান্ত জ্ঞান বা শিক্ষা তখন না থাকায় আমরা সেটার খতিয়ান করতে পারিনি। বর্তমানে সব কাগজপত্র ও ভূমির খাজনা ও সরকারি বিধি মোতাবেক কোর্টে যাই,ভূমি অফিস ৫০ হাজার টাকা ঘুষ খেয়েছে এখন কোর্ট কতৃপক্ষ সব ওকে থাকার পরেও রায় দিচ্ছে না, ২০ হাজার টাকা ঘুষ চাচ্ছে।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২০.০ হাজার

জমির দলিল করার জন্য

জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ট্রার আমার কাছ থেকে ২০০০০ টাকা নিয়েছে

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য