সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৮৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

Sale deed

For being multiple name, the mohuri demands extra Tk. 15,000/- to complete the signature process of sale deed. After arguing and direct discussion with the Sub-registrar official office and with shouting, the demand was declined. The sale deed was completed then without ghush, after that the officer also call upon the Mohuri and shouted to him. Don't know their process!

ঘুষ দিইনি
Khoksa, Kushtia ৳১৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রি

৫০০০ টাকা ন দিলে দলিল রেজিস্ট্রি করবেনা।পরে অনেক কষ্টে, হাতে-পাঁয়ে ধরে ৩০০০ টাকা দিয়ে দলিল রেজিস্ট্রি করি।

ঘুষ দিয়েছি
patuakhali ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূমি নামজারি (E-Mutation)

২০১৮ সালের কথা। তখন আমাদের জমি খারিজ করার জন্য উপজেলা ভূমি অফিসের সহযোগিতার জন্য যায়। সংশ্লিষ্ট দপ্তরের একাধিক কর্মচারী দলিল প্রতি কেউ ৩০০০ কেউ ৩৫০০ টাকার বিনিময়ে জমি খারিজ করে দেওয়ার আশ্বাস দেন। সেই কাজ শেষ হয়েছে চার বছর পর। দলিল প্রতি আমার মোট খরচ হয়েছে ৪৫০০ টাকা। এছাড়া যেসব দলিল হারিয়ে গেছে সেসব দলিলে নকল তোলার জন্য দলিল প্রতি আমাকে তিন হাজার টাকা করে পরিশোধ করতে হয়েছে। কিন্তু জমি খারিজ বা ই নামজারি ক্ষেত্রে সরকারি ফি ১১৭০ এবং জমির নকল দলিল তোলার ক্ষেত্রে ৮০০ এত টাকা হওয়ার কথা ছিল।

ঘুষ দিয়েছি
বাগমারা ৳৩.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দুই একটা কাগজের জন্য ৩-৪ হাজার টাকা দাবি করে।

সাব রেজিস্টার অফিসে একটি ক্ষমতা পত্রের জন্য ৩ হাজার টাকা দাবি করে এবং ভিতরে দুই একটা সাইন এর জন্য এক দুই হাজার টাকা দাবি করে যা ভিত্তিহীন যা কোন প্রয়োজন নেই গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে হয়ে থাকে।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা সদর ৳৬.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলের নকল

একটা দলিলের নকল তুলবো তাই বললাম কিন্তু সে বলছে ২০০০ টাকা লাগবে আগে দরখাস্ত করতে হবে তারপরে ১৫ দিন পর পাওয়া যেতে পারে এই হলো অবস্থা

শুধু দাবি করেছে
নিয়ামতপুর ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি সাব কাবলা করন

প্রতিটি দলিল সাব-কাবলা করার জন্য সাব-রেজিস্ট্রার ফি ১০,০০০ টাকা দিতে হয়৷ অন্যথায় রেজিস্ট্রার দলিলে স্বাক্ষর করেন না৷ অতএব অনেকটা বাধ্য হয়ে ১০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে৷

ঘুষ দিয়েছি
রামগঞ্জ ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নকল ( সার্টিফাইড কপি)

পূর্বধলা সাব-রেজিষ্ট্রি অফিসে দু"র্নী"তি"র মহোৎসব: ​ নেত্রকোনার পূর্বধলা সাব-রেজিষ্ট্রি অফিসে নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে দুর্নীতির মহোৎসব। অফিস সহকারী,,, এবং নকলনবিশ,,, সিন্ডিকেটের কাছে জি"ম্মি হয়ে পড়েছেন সাধারণ সেবা প্রত্যাশীরা। সরকারি নির্ধারিত ফির তোয়াক্কা না করে গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই চক্রের বি"রু"দ্ধে।

ঘুষ দিইনি
জেলা:নেএকোনা থানা: পূর্বধলা ৳৪.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জায়গা হেবা করা

আমার বাবা আমার নামে জায়গা হেবা করতে গিয়েছিল emergency. হেবা খরচ আসছে ১৭/১৮ হাজার। কিন্তু অই টাকা পরিশোধের পরও ফাইল আটকে রাখছে। তালবাহানা করছে। ইনিয়ে বিনিয়ে টাকা চাচ্ছিল সরাসরি না চেয়ে। আর ফাইল শুধু ঘুরাচ্ছিল। আরো সময় লাগবে এই সেই নানা কথা বলছিল। যেই না ২০ হাজার টাকা দিয়েছে ২ মিনিটের মধ্যে ফাইল রেডি করে দিয়ে দিয়েছে।

ঘুষ দিয়েছি
ফেনি ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নতুন জন্ম নিবন্ধন এবং সংশোধন

একটি নির্দিষ্ট ইউনিয়ন পরিষদে সরকারি ফি ১০০ টাকা হলেও প্রতি জন্মনিবন্ধনে তারা ২৫০ টাকা দাবি করে। অতিরিক্ত টাকা নেওয়ার কারণ হিসেবে তারা ভ্যাট এবং কম্পিউটার অপারেটর এর খরচের কথা বলে যা পুরোপুরি ভিত্তিহীন।

ঘুষ দিয়েছি
বারহাট্টা, নেত্রকোনা ৳২৫০
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্টারে

দলিল লেখক জমি রেজিস্টারে সরকারি ফ্রী এর অধিক ২০ লক্ষ টাকা দাবি করে। ইহা একটা সিন্ডিকেট। শহরের চেয়ারম্যান,পৌর মেয়র, সাংবাদিক সহ সকল স্তরের নেতাকর্মী জড়িত। এরা সবাই বিভিন্নভাবে অংশ পায়। আমার মনে হয় সব সাবেরিস্ট্রি অফিসে একই অবস্থা। সবাই জানে, কিন্তু কোন ফল আসছে না। পুরা সিন্ডিকেট না ভাঙলে, এটার সমাধান হবে না।

ঘুষ দিইনি
ভাংগুড়া,পাবনা ৳২০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল উত্তোলন করতে সরকারি ফি এর চাইতেও অধিক টাকা দিতে হয়

আজ পর্যন্ত কোন মানুষ বলতে শুনি নি সরকারি ফি দিয়ে দলিল উত্তোলন করেছে। দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করতে গেলে অতিরিক্ত টাকা দেয়া লাগে এটা বাংলাদেশে সকল স্থানের চিত্র।। সাবরেজিস্ট্রার অফিস এক গোলক ধাধার নাম। জনগন বুকে হাত দিয়ে বলতে পারবে সরকারি ফি এর অতিরিক্ত টাকা দিয়ে কাজ করাতে হয় এ অফিসে

ঘুষ দিয়েছি
সব জেলা ৳৩.০ হাজার
৩০ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

প্রতারণামূলক দলিল তৈরি করে।

আমার আত্মীয়ের রেকর্ড ভুক্ত জমি শেষ রেকর্ডে আরেকজনের নামে উঠেছিল বলে সেই বলে দলিল করে দেয় তার স্ত্রীর নামে যা, সম্পূর্ণ বেআইনি এবং মামলা চলমান অবস্থায় এই কাজটি করে। এবং মিস কেস করার পরেও এমন কোন উদ্যোগ কর্তৃপক্ষ থেকে নেওয়া হচ্ছে না।

ঘুষ দিইনি
মাধবপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস, চারা ভাঙ্গা । ৳১৫.০০ লাখ
৩০ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন

একটি হেবা দলিলের ভুল সংশোধনের জন্য ঘোষণা পত্র রেজিস্ট্রি করতে গিয়েছিলাম, সদর সাব রেজিস্ট্রি অফিস চট্টগ্রাম এর কেরানি ৩০০০০ টাকা ঘুষ দাবি করে, একদিন ঘুরানোর পর দ্বিতীয় দিনে ২০ হাজার টাকায় দফারফা করে টাকা পরিশোধ করে কাজটি করতে হয়

ঘুষ দিয়েছি
কোর্ট হিল, কোতোয়ালি চট্টগ্রাম ৳৩০.০ হাজার
৩০ আগস্ট ২০২৬
মন্তব্য