All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

762 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳5.0K

ই-এপোস্টিল বিবাহ সনদ/কাবিননামা

কাজী সাহেব বলেন অনেক খরচাপাতি আছে, রেজিস্ট্রি অফিসে, ডিসি অফিসে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে টাকা দেয়া লাগে। আমার কাছে আরোও ৩-৪ টা ফাইল পড়ে আছে, ৭০০০/৮০০০ করে দিয়ে গেছে তারা, তুমি বাবা এলাকার মানুষ এখন ৫০০০ দেও পরে লাগলে ফোনে জানাবো, তখন দিও। এগুলাতে অনেক টাইম লাগে বুজছো। পুনশ্চঃ রেজিস্ট্রি অফিস থেকে কাজীর কাছে পাঠাবে, কাজী দেখে বই নাম্বার মিলিয়ে ওকে করলে ফরেন মিনিস্ট্রি পর্যায়ক্রমে ভেরিফাই করে ৫ দিনে বিনা পয়সায় সেবা দেয়ার কথা। কিন্তু বাংলাদেশ বলে কথা। এখানে সুযোগের অভাবে আমি নিজেও সৎ, ঠিক এই রকমই সবাই আমরা।

ঢাকা, Dhaka 15 September 2026 28 views DKK9XRZL
0 Comments
Paid Sub-Registry Office ৳12.0K

জমির দলিল করার জন্য

এখানে দলিল করার জন্য তিনটি চাঁদা দিতে হয়। প্রথমটি ৬০০০ টাকা, দ্বিতীয়টি ৩০০০, তৃতীয়টি ৩০০০, এছাড়াও হলফনামা প্রদানের জন্য ৩০০০ টাকা দিতে হয়। অথচ হলফনামার দাম ২০০ টাকা।

গাইবান্ধা সদর, Rangpur 14 September 2026 28 views RNN253ZH
0 Comments
Paid Sub-Registry Office ৳1.0K

সুচি তল্লাশি

১৯৮৮সাল থেকে ১৯৭৭ সালের একটা পুরনো দলিল খুঁজে পাওয়ার জন্য, সুচি বই অনুসন্ধানের জন্য বলেছিলাম, ১০ বছরের কথা বলেছিলাম, ওনারা মাকে বলেছিল প্রতি বছরের জন্য ১০০ টাকা করে লাগবে , আমি একজনের কাছে শুনেছিলাম, প্রতি বছরে নাকি ২০ টাকা করে, কিন্তু আমার কাছে এত টাকা কেন নিল এটা কি ঘোষ, নাকি,

জামালপুর, বক্সীগঞ্জ, Mymensingh 14 September 2026 3 views MYQ26LL4
0 Comments
Paid Sub-Registry Office ৳50.0K

জমি বিক্রি

আমার বাবা তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ বিক্রি করতে গিয়েছিলেন। পৈতৃক সম্পত্তি হওয়ার জন্য বিক্রি করতে ওয়ারিশ সনদ প্রয়োজন। সনদ-এ আমার দাদার নামে বানান এ একটি আ-কার ছিলনা ।ফলে আমরা ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়ন নিয়ে যায়।কিন্তু তাতেও কাজ হয় না সাব-রেজিস্টার দলিলে সীল দেয়না। এর পর পিয়ন এসে 50000টাকা চায় ।

ঝালকাঠি সদর, Barishal 13 September 2026 3 views BRYMZD24
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

দলিল সম্পাদন

৫০ শতাংশ জমি হেবাদলিল রেজিস্ট্রি ফি মত্র ২৫০০ টাকা, মূহুরীর লিখা খরচ আমি সর্বোচ্চ ২০০০ টাকা। কিন্তু অফিসের বিভিন্ন খরচ দেখিয়ে আমার কাছ থেকে নিয়েছে ৯৫০০ টাকা

সুনামগঞ্জ, Sylhet 12 September 2026 12 views SY6STKL9
0 Comments
Refused Sub-Registry Office ৳2.0K

নকল দলিল উত্তোলন

আমি একটি জমির নকল দলিল উত্তোলনের জন্য এক মহুরির সাথে যোগাযোগ করি। সে আমার কাছে ২০০০ টাকা দাবি করে। এর কম হবেনা বলে জানিয়ে দেয়। কিন্তু প্রকৃতপক্ষে নকল দলিল উত্তোলনের জন্য ৮০০ থেকে ৯০০ টাকা খরচ হয়।

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।, Rajshahi 12 September 2026 28 views RJE5KN57
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

পাওয়ার অফ এটোনি রেজিস্টার

নামজারিতে তারিখ ভুল ছিল, সমস্যাটা আমার ছিল না। এই সমস্যাটাও সরকারি লোকের ছিল। কিন্তু আমাকে টাকা পেইড করতে হয়েছে। নতুবা সাব রেজিস্টার কাজ করবে না। এবং কখনো শুনিনা রিসিপ্ট আনতে টাকা দিতে হয় সেখানে আমাকে ১০০০ টাকা দিতে হয়েছে।

রাজৈর, মাদারীপুর, Dhaka 11 September 2026 12 views DK6HNXYB
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

জমি রেজিস্ট্রেশন

একজন দলিল লেখক, যিনি বর্তমান চিরিরবন্দর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তিনি অনেক ভুয়া কাজের সাথে জড়িত এবং সার রেজিস্টারকে প্রচুর ঘুষ দিয়ে একপাক্ষিক কাজ করেন৷ প্রয়োজনে মানুষকে জিম্মি করেন, কাগজপত্র নেয়ার পর আটক করে দেন, বাধ্যতামূলক তার কাছেই রেজিস্ট্রি করতে হবে। সাব রেজিস্ট্রারের সাথে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, ডিল ফাইনাল করে৷

চিরিরবন্দর দিনাজপুর, Rangpur 11 September 2026 11 views RNSXUGR8
0 Comments
Refused Sub-Registry Office ৳2.5K

নিকাহনামা এপোস্টাইল

আমার নিকাহনামা এপোস্টাইল করার জন্য আমাকে ১.৫ মাসের বেশী ঘুরতে হয়েছে। টাকা ছাড়া ওরা নাকি কাজ করে না। আমার কাছে কাজি অফিসের কাজির কথার রেকর্ড আছে। পরে ওরা ভয়ে আমার কাজ টাকা ছাড়াই করে দিছে।

Faridpur, Dhaka 11 September 2026 3 views DKYEKY4Y
0 Comments
Paid Sub-Registry Office ৳50.0K

ব্যাংক হইতে অবমুক্ত দলিল

ব্যাংকের মর্টগেজ প্রপার্টি পারশিয়াল রিডামশন করার জন্য আমার কাছে ৬০,০০০ দাবী করেছিল, অনেক দেন দরবার করার পর ৫০,০০০ দিলে পারশিয়াল রিডামশন করে দেয় পাহাড়তলী সাব রেজিস্ট্রার অফিস চট্টগ্রাম

চট্টগ্রাম, Chattogram 9 September 2026 24 views CTP2VTSM
0 Comments
Paid Sub-Registry Office ৳1.9K

দলিলের সার্টিফায়েড কপি উঠানো

আমার জমির দলিল হারিয়ে গিয়েছে। আমি গিয়েছিলাম সার্টিফায়েড কপি দলিল উঠাতে সিরাজগঞ্জ শহরের সাব-রেজিস্ট্রি অফিসে। আমার কাছে উক্ত দলিলের ফটোকপি আছে। সরকারি সাইট থেকে "দলিলের নকল উঠানোর" জন্য সংশ্লিষ্ট ফর্ম ডাউনলোড করে তা প্রিন্ট করে জমা দিতে গিয়েছিলাম উক্ত অফিসে। উক্ত ফর্মে সরকার নির্ধারিত স্ট্যাম্প লাগানোর জায়গা আছে। তা সম্ভবত ৫০ থেকে ১০০ টাকার বেশি নয়। সেই স্ট্যাম্প লাগানোর জন্য আমি ঐ অফিসে কর্মরত উপস্থিত সকলের কাছে হেল্প চাই। সবাই অবাক হয়েছে যে, ফর্মটি আমি নিজে ফিলাপ করেছি। আমি আবেদনকারী অথচ ফর্ম আমি ফিলাপ করতে পারবো না। তারা আমাকে মুহুরীকে দেখিয়ে দেয়। মুহুরী ২০০০ টাকা নিয়ে আমার ফর্ম নিয়ে জমা দেয়। অথচ ওই অফিসের কেউই আমার কাছে থেকে ফর্ম জমা নেয়নি। এই টাকা অফিসের সবাই মিলে খায়।শক্তিশালি চক্র।

সিরাজগঞ্জ, Rajshahi 9 September 2026 36 views RJPTHUPJ
0 Comments
Refused Sub-Registry Office ৳2.5K

দলিলের নকল তুলতে

আমার জমি প্রায় ০.৬০ শতকের মত হবে, ৩ পেজ নকল তুললে হয়ে জাবে, যেইটা হলাকাতে তুলতে ২৫০০ আর দূগাপুর অফিসের সাইড থেকে নিলে ১৫০০ এর নিচে করা কোনো ভাবে সম্ভব না,

দূগাপুর,রাজশাহী, Rajshahi 9 September 2026 36 views RJJ967EN
0 Comments