All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

762 reports found
Report a bribe
Paid Sub-Registry Office ৳50.0K

Land Redemption

আমার গ্রাহক তার নেয়া লোন পরিশোধ করেছে। এজন্য আমি ল্যান্ড রিডেম্পশন করতে গেছি। তখন সে বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা চাচ্ছে। ইনডাইরেক্টলি ভাবে তার এক পিয়নের মাধ্যমে। নানা কাগজের সমস্যা দেখিয়ে, নানা নিয়ম দেখিয়ে, অহেতুক অনেক কেই সে বসাই রাখে। টাকা পেলে আর কোন সমস্যা থাকে না।

Bogura sadar, Rajshahi 8 September 2026 27 views RJKHJ25N
0 Comments
Paid Sub-Registry Office ৳25.0K

ভূমি অফিস বা সাবস্ক্রাই অফিস

আমার পর্যায় কিছু দাগ উঠে নাই অনুপস্থিত থাকার কারণে তারিখে সবকিছুই আছে শুধু একটা দাগ উঠানোর জন্য ২৫ হাজার টাকা চাইছে ঠিক আছে তো চার মাস প্লাগ হয়ে গেল তাও কাজের প্রমাণ থাকবে যেমন মিস কেস এনআইডি কার্ডের ফটোকপি সিঙ্গার এনআইডি কার্ডের মালিকের নাম ভালো কিছু লাগে কোন কিছু নেয় না হয়রানি করায়। আবার যখন আমি যাই হবে আবার অন্য কারো সঙ্গে পরামর্শ নিছি যে সর্বোচ্চ ৫০০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে হয়ে যায় এখন আমার প্রশ্ন হল আমাদের হয়রানি করার কারণ কি আমার দ্বারা হবে না তালে আমারে ভূমি অফিস আমাদের সরাসরি হয়রানি করছে এবং খানসামা দিনাজপুর থানায় আছে

খানসামা, Rangpur 8 September 2026 27 views RNYB54P6
0 Comments
Only demanded Sub-Registry Office ৳500.0K

নামজারি

বাবার জমির খতিয়ানে ভূমির প্রকৃতির অপশনে নালের জায়গায় ভিটা। এখন সেটা চেঞ্জ করার জন্য AC Land তার এসিস্ট্যান্টের মাধ্যমে ৫০০০০০ টাকা দাবি করে।

সূবর্ণচর, নোয়াখালী, Chattogram 8 September 2026 10 views CT85QPHZ
0 Comments
Paid Sub-Registry Office ৳13.0K

বিশ শতাংশ জমির নাম জারি

ময়মনসিংহের ধোবাউড়া থানার মান্দারিয়া গ্রামের ঘটনা। মাত্র ২০ শতাংশ জমির নামজারি করতে গিয়ে আমার মোট ১৫,০০০ টাকা খরচ হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী নামজারির নির্ধারিত ফি যদি এত না হয়, তাহলে অতিরিক্ত এই টাকা কোথায় এবং কেন দিতে হলো—এটাই আমার প্রশ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নামজারি সেবার নামে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে কি না, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। জনসাধারণ যেন হয়রানি ও অতিরিক্ত অর্থের বোঝা থেকে মুক্তি পায়—এটাই প্রত্যাশা।

ধোবাউরা থানা, Mymensingh 8 September 2026 4 views MYRK5HRE
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

নামজারি

এটি নামজারি করার জন্য সার্ভিস ফি। যেটা ১৫০০ টাকায় হওয়া উচিত কিন্তু তা করতে গেলে হবে না। বাধ্য হয়ে বাড়তি টাকা সার্ভিস চার্জ হিসেবে দিয়া আমার কাজটি করা লাগবে, এখানে দলিলে কাগজপত্র যত ভুল থাক, সবকিছু মাফ, কিন্তু নিজে করতে গেলে ১০-১৫ টা ইস্যু -- everything should be fully digitalized and a good intentions to serve

সাতক্ষীরা, Khulna 8 September 2026 11 views KHMVXPUC
0 Comments
Paid Sub-Registry Office ৳41.0K

দলিল পাওয়ার সম্ভাবনা

আমার বোন ক্যান্সার পেশেন্ট বর্তমানে মৃত সে মারা যাওয়ার এক মুহূর্তে চেয়েছিলাম যে তার কাছ থেকে আমার প্রতি সুখে প্রাপ্ত তার অংশ একটা পাওয়ার যেন দিয়ে যায় সেই জন্য কোটালীপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের শরণাপন্ন হয় যখন পাওয়ার জন্য তার কাছে দলিল দেওয়া হলো সেটা ছুড়ে ফেলে দিল পরবর্তীতে তার কর্মচারীর মাধ্যমে টাকা নিষ্পত্তি হওয়ার পরে সে পাওয়ার দিল যদি কোন দলিল করতে যাওয়া হয় সে একটি ভুল ধরে তার মাধ্যমে কর্মচারীদের নিয়োগ করে যে কোন ভাবে মানুষের কাছ থেকে তাই তার মত থাকে

কোটালীপাড়া সাব রেজিস্ট্রি অফিস, Dhaka 7 September 2026 4 views DK3BKGYS
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

ব্যাংকের বন্ধকী দলিল সম্পাদনের জন্য গিয়েছিলাম।

সেপ্টেম্বর মাসে ব্যাংকের একটি বন্ধকী দলিল সম্পাদনের জন্য রুপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে যাই । তিনি বিভিন্ন অজুয়াতে করতে চাচ্ছেন না। তার সহকারীর প্রতি ইঙ্গিত দিয়ে পাঠান। সহকারী উক্ত টাকা ছাড়া দলিলটি সম্পাদন করতে পারবেন না বলে জানান শেষ পর্যন্ত টাকা দিলে দলিলটি।

সাব রেজিস্ট্রি অফিস, রূপগঞ্জ ঢাকা, Dhaka 7 September 2026 37 views DKKYYMEG
0 Comments
Refused Sub-Registry Office ৳500

দলিল সন্ধান

আগস্ট মাসে আমি ব্রিটিশ আমলের ৪ টা দলিলের সন্ধানে গিয়েছিলাম রাজশাহী রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে । ৪ টা দলিল সন্ধানের জন্যে ১,৬০০ টাকা দিয়েছিলাম । তারা 30 মিনিট খোঁজার পর দুটো দলিল পেয়েছে, এবং লাল কালিতে দলিল নম্বর, বলাম বই নম্বর, পেইজ নম্বর এবং সাল আমাকে লিখে দেয় । বাকি দুটো দলিল সম্পর্কে তারা বললো আজ সময় নেই পরে খুঁজে দেখবো।সেপ্টেম্বর মাসে তাদের অফিসে আবার গেলাম । কিন্তু তারা আমাকে কোনো কাগজ দেখাতে পারলো না, আজ তারা বলতেছে মৌজা নাম লাগবে, দাগ নম্বর লাগবে । এগুলো না ছাড়া হবে না। (অথচ প্রথম দিন এগুলো চায়নি) আমি তাদের দলিল গ্রহীতা নাম এবং দলিল রেজিস্ট্রি হবার তারিখ সাল দিয়েছিলাম এগুলো দিয়েই দলিল খুঁজে বের করা সম্ভব । কিন্তু তারা খুঁজেই দেখেনি আমারকাছে অতিরিক্ত ৫০০ টাকা দাবি করেছিল।

রাজশাহী, Rajshahi 7 September 2026 31 views RJLYFSQ9
0 Comments
Paid Sub-Registry Office ৳1.0K

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধনে সব তথ্যই ভুল দেয়া ছিল, এটা আমার কোন ভুল নয় বরং ইউপি কর্মকর্তাই ভুল করেছিলেন ।অতঃপর আমি যখন তার কাছে ঠিক করতে যাই তিনি তখন এক হাজার টাকা দাবি করেন অন্যথায় ঠিক করে দেবেন না বলেন । তখন উপায় না পেয়ে টাকা দিতে বাধ্য হই। একই সাথে আমার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে হলে আরো ৫০০ টাকা দিতে হয়।

ফরিদপুর, Dhaka 7 September 2026 10 views DKHPZYWH
0 Comments
Refused Sub-Registry Office ৳10.0K

দলিল লেখার পরে ৫রেজিস্ট্রি করা

দেশের প্রতিটা উপজেলায় সাব রেজিস্টার এর অফিসে কি ঘটে এই বিষয়টি সকলেরই জানা। এখানে যেন অনিয়ম ই নিয়ম হয়ে গেছে! ঘুষ ছাড়া কোন কথা নাই!!

দেশের প্রতিটা উপজেলায়, Dhaka 6 September 2026 35 views DKK4ZHQY
0 Comments
Paid Sub-Registry Office ৳2.0K

Marriage Certificate MOFA Apostille

অনলাইনে আবেদন করার পরে, জেলা রেজিস্টার এর কার্যালয়ে এসে পৌঁছায়। দুই সপ্তাহ গত হওয়ার পরেও জেলা রেজিস্টার এর কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। পরবর্তীতে যোগাযোগ করে ২০০০ টাকা দাবি করে অফিস খরচ হিসাবে। শেনজেন ভিসা আপ্লাই করতে জরুরি প্রয়োজন ছিল ফাইলটি। কি আর করার!

joypurhat, Rajshahi 6 September 2026 30 views RJF2V2EW
0 Comments
Refused Sub-Registry Office ৳300.0K

দলিল সম্পাদন

আমাদের একটি সাব-কাবলা দলিল সম্পাদন করতে চেয়েছিলাম সেক্ষেত্রে দলিল দাতার একটি মর্টগেজ ছিলা সেটা রিডামশন হবে তারপর সাব-কাবলা দলিল হবে।আগে রিডামশন দলিল হয়ে পড়ে সাব-কাবলা দলিল হবে সে জন্য এই সাব-রেজিষ্ট্রার কে ৩ লক্ষ টাকা ঘুষ দিতে হবে না হলে সে দলিল সম্পাদন করবে না মর্মে জানায়,আমরা দলিল করবো না মর্মে উনার দাবী প্রত্যাখ্যান করেছি।

আশুলিয়া সাব-রেজিষ্ট্রি অফিস, Dhaka 6 September 2026 15 views DKU2SA2T
0 Comments
Paid Sub-Registry Office ৳5.0K

জমি খারিজ

জমি খারিজের মামলার তারিখের আগেরদিন রাতে বিচারকের মুহুরির সাথে যোগাযোগ হয়। তারা জানায় ১০০০০ টাকা না দিলে মামলা ওইদিন কোর্টে না তুলে পরবর্তী তারিখ দিয়ে দিবে। মূলামুলি করে ৫০০০ টাকায় রাজি হয়ে পুরো টাকা অগ্রীম নিলেও কাজের সমাধান হয় নি।

টাংগাইল, Dhaka 6 September 2026 29 views DKT8CZS6
0 Comments
Paid Sub-Registry Office ৳51.0K

Land development tax and certified deed write

আমাদের ফ্ল্যাট বিক্রি করার জন্য কিছু ডকুমেন্ট ক্লিয়ারেন্স এর প্রয়োজন ছিলো। তার মধ্যে একটা দলিলের সার্টিফাইড কপি এবং ভূমি খাজনা দেওয়ার প্রয়োজন ছিলো। আমি প্রথমে ভূমি অফিস যাই, সেখান থেকে সাব-রেজিস্টার অফিস যেতে বলে। সাব-রেজিস্টার অফিস গেলে সেখানে জনৈক ব্যক্তি আমাকে একজন ওই অফিসের কর্মরত কর্মচারী হিসেবে পরিচয় দেন। পরে আমাকে তার অফিস আইডি দেখান। অতঃপর আমার ডকুমেন্টস তুলে দেওয়া যাবে এবং তার সরকারি ফি ৪০০০+১৭৬ টাকা মোট ৪১৭৬ টাকা আসবে বলে জানান। অতঃপর আমাকে সাপোর্টিং ডকুমেন্টস এবং ৩০০০ টাকা এডভান্স করতে বলে এবং আমি তা প্রদান করে চলে আসি। এরপর আমাকে ট্র্যাপএ ফেলে কয়েক বার মিলিয়ে শুধু এই ২টা ডকুমেন্ট নিতে ৫১০০০ টাকা পরিশোধ করতে হয়।

Dhaka, Dhaka 5 September 2026 29 views DKLTMJC6
0 Comments
Paid Sub-Registry Office ৳25.0K

বিনিময় দলিল করতে গেলে উৎসকর দাবি

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে গত জানুয়ারীতে আমাদের পারিবারিক বিনিময় দলিল করতে গেলে পোরসভার ভিতরে ৫ শতাংশ এর বিনিময় দলিলের উৎস কর বাবদ মোক্তার ও সাব-রেজিস্ট্রার এর পিএস (একজন নকল নবিস) ৫০০০০ টাকা দাবি করে। যদিও সিটিজেন চার্টার এ পরিস্কার লেখা ছিল উৎস কর প্রযোজ্য নয় । সেটা তাদের বলা হলে তারা বলে তাহলে অর্ধেক (২৫০০০) দিতে হবে নয়তো বিনিময় দলিল হবে না। এছাড়াও "অফিস খরচ" এর কথা বলে বাড়তি ১০০০০ হাজার টাকা আদায় করা হয়। এই অফিসে মোক্তার ও নকল নবিসের মাধ্যমে সাবরেজিট্রার এসব টাকা আদায় করেন।

উলিপুর, কুড়িগ্রাম, Rangpur 5 September 2026 10 views RNSHD5W8
0 Comments