17,326 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
আমার দাদি আমাদের ৩ ভাই কে জমি লিখে দিসে ৬ বসর আগে, দলিল লেখক ৭ হাজার টাকা নিজে নামজারীর জন্য, ২ বার এপলাই করে পারে নাই এখন কাগজ ফেরত দেয়া দিসে , এই কাগজ নেয়া এখন র নামজারী করতে পারছি না। কি কোবো ভাই, এসি ল্যান্ড কোনো সমাধান দেয় না
আমি পীরগাছা ভুমি অফিসে নকল দলিল তুলতে গেছিলাম। সরকারী হিসেবে ৬০টাকা হলেও ২০০০ টাকার নিছে এখানে দলিলের নকল পাওয়া যায় না। প্রতি সপ্তাহে ১০০-৩০০ দলিল উত্তোলন হয়। সবাই টাকা দিয়েই করে। না হলে নকল উঠানো যায় না।
জমি রেজিষ্ট্রেশন করার জন্য দলিল প্রতি ১০ -৫০ হাজার পর্যন্ত টাকা ঘুষ দবি করা হয়। দাবি না মানলে জমি রেজিষ্ট্রেশন করা হয় না।
সাব রেজিস্টার আমার কাছে ১৫০০০ টাকা চেয়েছে না দিলে দলিলের কাজে হাত দেবে না। আমি বলেছি সরকারি কাজে কিসের টাকা লাগবে।আমাকে বলে তোর কোন বাপ আছে নিয়ে আয় তারে দিয়ে কাজ করায় নে।
Basai eshe digital jorip onujayi new address/digital holdings plate change korar process er jonno government fee er baire otirikto taka dabi kora hoi. Ekhon o kono holding plate bitoron kora hoini.
ভূমি রেজিস্ট্রেশন বাবদ দলিল লেখক দের সিন্ডিকেট আছে। তারা সবার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অবৈধভাবে নেয়। ব্যাংক ড্রাফট এর নাম করে ৩০০০০ টাকা নিয়ে ব্যাংক ড্রাফট স্লিপ দেয় ২৯০০ টাকার। দলিল লেখক থেকে শুরু করে সাব রেজিস্ট্রার জড়িত।
আমার নিজের বাপের জমি আমার নামে খারিজ করতে ২৫০০০ টাকা নিছে শুয়োরের বাচ্চারা । এতিমের টাকা মারা সবগুলারে আল্লাহ দুনিয়াতেই জাহান্নাম দিক
Cumillar, Burichong sub register a, khotiyan related akta kajer jonno atto tk cay.
Land registration for purchase
৫ জনের নামের জমি ১ জায়গায় বিক্রি করেছে | ওটা দলিল করার সময় খাতুন / বেগম , নামের আকার এ কার এর জন্য ২৫০০০ টাকা ঘুষ নিয়েছে
সাফ কবলা দলীল ছিল,সব দলীল থেকেই নাকি সরকারি খরচের বাইরে সাবরেজিস্টার কে এই টাকা দেয়া লাগে।
একটি বিলিং পারমিশনের জন্য সরকারি ফি ৮,৫০০ টাকা হলেও একজন প্রকৌশলী অতিরিক্ত ২৫,০০০ টাকা নিয়েছেন।
আমাদের সম্পত্তির সাথে কিছু অংশ ভিপি সম্পত্তি হয়ে যায়। BRS জরিপে যেটা ভিপি মুক্ত হয়েছিল । কিন্তু ভূমি অফিস SA জরিপ এর উপর ভিত্তি করে অবৈধ ভাবে ভিপি সম্পত্তি লিজ দিচ্ছে। এই অবৈধ জটিলতা হওয়ার কারণে এলাকায় অশান্তি লেগেই থাকে। তাই বাধ্য হয়ে 2 একর সম্পত্তি এক বছরের জন্য ডিসিআর কেটে নেওয়া হয়। ওরা ইচ্ছা মতো হিসাব করে বলে টেবিল খরচ সহ দেড় লক্ষ্য টাকা দিবেন। বাধ্য হয়ে দিতে হয়েছে। এটা সম্পূর্ণ অবৈধ। চালনা ভূমি অফিস এর সাথে জড়িত।
সেবা পাইনি সেবা পাইনি
আমার কাজটি সম্পন্ন করতে পারিনি/
আমার জমির দলিল হয়েছে, কিন্তু যখন মিউটেশন করতে গিয়েছি, ষোলঘর ভূমি অফিস থেকে বলা হয়েছে, ডিল ছাড়া করা হবে না, তার পরেও আমি নিজে এপ্লাই করে জমা দিয়েছি, সো তারা জমা নিয়েছে, কিন্তু ফাইলের কোণায় একটা মার্ক করে রেখেছে VIP লিখে, এর কারণ তখন আমি বুঝিনি, যখন দেলব AC Land অফিসে শুনানির দিন যাই, ওই VIP লিখা দেখেই কানুনগো বলেন, এই জমির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে, আমি জানালাম, আমি এই ছাড়পত্র আমি কোথায় পাবো, তখন কানুনগো আরেকজন লোকের সাথে দেখা করতে বলল, যখন আমি তার সাথে কথা বলতে গেলাম, এখন এই লোক বলল, এটা ঠিক করতে হলে 20 হাজার টাকা লাগবে, এক টাকা কম হলেও চলবে না, টাকা না দেওয়ায় এবারের মধ্যে আমার মিউটেশন ক্যানসেল হয়েছে,
কুমিল্লা জেলার দেবিদ্বার ভূমি সাব রেজিস্ট্রি অফিসে ৩৫০০ টাকা বা তার বেশি ঘুষ দিতে হয় ৩৫০০ টাকা না দিলে হয়রানি করে এবং খারিজের আবেদন বাতিল করে দেয়। এই ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার
ভ্রম সংশোধন দলিল এর জন্য
বিগত সরকারের আমলে আমার জমিতে সরকারি ভাবে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে ভূমিহীনদের । কিন্তু খাস জমি যেই দিকে আছে ওই দিকে না দিয়ে আমার কিনা জমিতে এই ভূমিহীন দের বসবাস করতে বাড়ি করে দেওয়া হয়েছে । একই দাগে খাস জমি যেই দিকে খাস জমি ওই দিকে না করে আমার জমি তে বাড়ি করে দেওয়া হয়েছে । কিন্তু পরে আমি ভূমি অফিসে গিয়ে বিস্তারিত জানাই । কিন্তু খাস জমি যেই দিকে আছে ওই দিকে নিতে বলে ভূমি অফিসে কর্মরত অফিসার । সরকারি আমিন আমার কাছে ঘুষ চাই ১০ হাজার টাকা । আমি দিতে চাই নি তাই আমার কাজ ও হয় নি ।
ব্যাংকের জামানতের জন্য মর্টগেজের দলিল সার্চ করার জন্য