All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

762 reports found
Report a bribe
Refused Sub-Registry Office ৳800

নোটিশ

দুইজন লোক আসলো মোটরসাইকেল দিয়া বলল আপনার বাবা কোথায় নিয়ে গেলাম বাবার কাছে বলল আপনার নামে অরেন্ট আছে নোটিশ আছে কালকের মধ্যে হাজিরা দিতে হবে যদি না দেন তাহলে কালকে ধরে নিয়ে যাবো আমার কাছে একদিন সময় আছে তারপর বলে কিছু করস দিতে খরচ দেই নাই বল নোটিশ থানায় দিয়ে দিব কিন্তু নোটিশ আমাদের হাতে দেয় নাই কোন নোটিশ নাই

নেএকোনা, Mymensingh 5 September 2026 3 views MYFVXFCH
0 Comments
Paid Sub-Registry Office ৳10.0K

জমি রেজিষ্ট্রী

কাপাসিয়া সাব রেজিষ্ট্রী অফিসে হেবা দলিল করতে গেলে মূলের উপর ১% টাকা দিতে হয়। টিন সার্টিফিকেট না থাকলে জন প্রতি ৩/৪ হাজার টাকা দিতে হয় তা না হলে জমি রেজিষ্ট্রী করতে দেয় না। বাজার মূলের উপর অতিরিক্ত মূল লেখালে ১% দিতে হয়।

কাপাসিয়া সাব রেজিষ্ট্রী অফিস, Dhaka 4 September 2026 27 views DKAB4Z5R
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

বন্ধকী দলিল

এ টাকা না দিলে, আপনার দলিলটা সম্পন্ন হবে না । আর ঐদিন যদি দলিলটা সম্পাদন না হতো তাহলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হতাম। এই বিষয়টা বুঝতে পেরেই আমার কাছ থেকে টাকা নিয়েছে

ঝিকরগাছা, Khulna 4 September 2026 28 views KHZBUT2B
0 Comments
Paid Sub-Registry Office ৳1.50M

জমি রেজিষ্ট্রেশন

চিটাগং সাবরেজিস্টার অফিসে টাকা ছাড়া কেউ জমি রেজিষ্ট্রেশন করতে পারে না।।এটা ১০০ % প্রতিটি নাগরিকদের ঘুষ দিতে হবে।।এটা বাধ্যতা মূলক।। এটা দেখতে চাইলে যেকোনো সংস্থা যাচাই করতে পারবে।ঘুষ ছাড়া কোন রেজিস্ট্রি হবে।। সবকিছু শতভাগ ঠিক থাকলেও টাকা দিতে হবে।।

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 31 views CTWY663F
0 Comments
Refused Sub-Registry Office ৳60.0K

জমি রেজিস্ট্রি

আমার একটি জমি রেজিস্ট্রি ছিল। জমির সব কাগজপত্র ঠিক ছিল। কিন্তু সাব রেজিস্টার বলল যে আপনার এখানে বাড়ি ছিল বিধায় আপনার ৫ পার্সেন্ট অতিরিক্ত সরকারি ফ্রি দিতে হবে। আমি জমির ছবি তুলে নিয়েছিলাম। এবং ওনাকে দেখালাম যে জমিতে কোন ঘরবাড়ি কিছুই নাই। তখন উনি বললেন যে আমার সরকারের সাথে কথা বলেন আমি কথা বললাম কথা বলার পর সে আমাকে বলল ৬০ হাজার টাকা দিতে হবে। আমি তখন বললাম আমি তো সরকারি ফি সব দিয়েছি। তখন উনি বলল ওই টাকা না দিলে ৫ পার্সেন্ট টাকা দিয়ে আসুন।

খুলনা, Khulna 4 September 2026 33 views KHEXYPKY
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

সমবায় সমিতির দলিল করা ঘুষ দেওয়া

সমবায় সমিতির জমি রেজিঃ হবেনা বলে ২ দিন ফিরিয়ে দেয়। পরে টাকা ঘুষ দিলে দলিল করে দেয়।

সাতক্ষীরা জেলার শ্যামনগর, সাব- রেজিঃ অফিসার, Khulna 4 September 2026 29 views KHA6ASGU
0 Comments
Paid Sub-Registry Office ৳4.9K

দুইটা হেবা দলিলের নকল তুলতে গেছিলাম

পাঁচ বছর আগে আমার মা জায়গা দান করে দিয়েছিল দুইটা দলিল এ আমার ২ বোন কে এখন নকল তুলতে গিয়েছিল সাব রেজিস্টার অফিস ভৈরব জেলা কিশোরগঞ্জ, ওরা দুইটা দলিল তুলতে আমাকে প্রথমে ৪৪০০ টাকা নিয়েছিল পরে আরো ৫০০ টাকা দাবি করেছেন কারণ দলিলটা নাকি টাইপিং করে দিবে কম্পিউটারে এই ৫০০ টাকা সহ ৪৯০০ টাকা দিছি তাদের কে

ভৈরব, Dhaka 4 September 2026 25 views DKRT3KYA
0 Comments
Paid Sub-Registry Office ৳100.0K

বন্টননামা দলিলের খতিয়ান নম্বরের ভুল সংশোধন

এসএ খতিয়ানে ভুল ছিল। সংশোধন দলিল করতে মোক্তারের মধ্যস্থতায় সাব-রেজিস্টাকে দলিল খরচের অতিরিক্ত এক লক্ষ টাকা দিতে হয়েছিল।

গাজীপুর, Dhaka 4 September 2026 31 views DKNH6VDF
0 Comments
Paid Sub-Registry Office ৳7.0K

হেবা দ‌লিল কর‌তে প্রায় ৭০০০টাকা নি‌য়ে‌ছে। যতটুকু জা‌নি সরকা‌রি খরচ ২০০০। বা‌কিটা লেখক ও সি‌ন্ডিকেট

৫ শতাংশ কৃ‌ষি জ‌মির হেবা দ‌লিল কোন ভা‌বেই ৭০০০ টাকার নি‌চে কর‌তে পা‌রে‌নি, তারা ব‌লে‌ছে সি‌ন্ডি‌কেট আ‌ছে। আস‌লে সরকা‌রি খরচ প্রায় মাত্র ২০০০টাকা। বা‌কিটা লেখক ও সাব‌রে‌জিষ্ট্রারসহ অ‌বৈধ‌সি‌ন্ডি‌কেট ফ‌ী।

‌মেলান্দহ উপ‌জেলা, জামালপুর, Mymensingh 4 September 2026 10 views MYWDB8B6
0 Comments
Refused Sub-Registry Office ৳100.0K

Heba dolil korte gesilam 1 lakh tk chaise subrejister

আমার বাবা আমার মায়ের নামে ৫ বিঘা জমি অছিওত করতে গেসিল, দলিল লেখক প্রথমে বলে ২০ হাজার টাকা খরচ হবে, তার পর রেজিট্রির দিন রেজিস্ট্রার বলে কাগজ এ ভুল আছে ঠিক করে আনেন অথবা ১ লাখ টাকা দেন তাহলে রেজিট্রি হবে।

Fulbari upojela subrejister, Dinajpur, Rangpur 4 September 2026 30 views RNGWH69J
0 Comments
Paid Sub-Registry Office ৳600.0K

জায়গা রেজিস্ট্রি

আমি একজন প্রবাসী,একটা বাড়ি কিনেছিলাম ১০ শতক জায়গা সহ, বাড়িটির মূল্য ছিল ১কোটি ১০ লক্ষ টাকা রেজিস্ট্রি করার সময় ৬ লক্ষ টাকা ঘুষ দিতে হইছে

সিলেট, Sylhet 4 September 2026 23 views SYA5ZZSN
0 Comments
Paid Sub-Registry Office ৳7.0K

১৮ শতক জমি রেজিস্ট্রি

১৮ শতক জমি রেজিস্ট্রি করতে ৭০০০ হাজার টাকা ঘুষ নিয়েছে দুইটা দলিল একটা দলিলে ২ শতক ভিটা ছিল সালারা সরাসরি টাকা নেই না মুহুরির কাছে দিতে হয় মুহুরি হিসাব করে নেই ২ টা দলিল করতে ২৫০০০ হাজার টাকা নিছে ৭০০০ ঘুষ ধরে হেবা দলিল

মহেশপুর রেজিস্ট্রি অফিস, Khulna 4 September 2026 18 views KHWBS94J
0 Comments
Paid Sub-Registry Office ৳20.0K

দলিল রেজিস্ট্রি

দলিল রেজিস্ট্রি করতে যায় এবং তারা বলে যে এই কাগজ লাগবে সেই কাগজ লাগবে না হলেে 30000 টাকা দাবি করে না হলে কাগজপত্র ঠিক করে পরে আসবেন, তারপর আমি বিশ হাজার টাকা দেই তারপর তারা সঙ্গে সঙ্গে কাজটি করে দিয়ে দেয়।

মুক্তাগাছা, Mymensingh 4 September 2026 24 views MYN4GC6T
0 Comments