All reports

20,447 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

762 reports found
Report a bribe
Sub-Registry Office

নামজারী

গুলশান এসিল্যান্ড অফিসের এসিল্যান্ড টাকা ছাড়া কোন ফাইল ছাড়ে না। আমার একটা ফাইলের জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করছে টাকা না দিলে সে ওই ফাইল ছাড়বে না বিভিন্ন কারণ দেখায় গত দুই মাস ধরে আমি তার পিছনে ঘুরতেছি।

Refused
গুলশান, ঢাকা ৳50.0K
3 October 2026 23 DKQ48P7B
0 Comments
Sub-Registry Office

নামজারি খারিজ

জমি ৯শতাংশ দুইনামে খারিজ করতেগেলে বিভিন্নভাবে বুজিয়ে, ৩৪হাজার দাবি করে, পরে দুজনেই স্বামী স্ত্রী হওয়ায় ২৫হাজার বলে। তাতে উপায়নেই ভেবে তা করতে বাদ্য হই।

Paid
Lakshmipur ৳25.0K
30 September 2026 31 CTJV47BX
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিস্ট্রেশন

গত ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আমি বগুড়ার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে একটি দলিল রেজিস্ট্রেশন করতে গেলে ৮,০০০ টাকা অতিরিক্ত পরিশোধ করতে বাধ্য হই। আমার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সঠিক থাকা সত্ত্বেও তারা দাবি করে যে খতিয়ানের কপিটি স্ক্যান করা মূল কপি নয়; অথচ সেটি ছিল সাক্ষরযুক্ত সার্টিফায়েড কপি। এরই প্রেক্ষিতে তারা ১০,০০০ টাকা ঘুষ দাবি করে। প্রায় ২ ঘণ্টার দর-কষাকষির পর ৮,০০০ টাকায় রাজি হয়ে সঙ্গে সঙ্গে দলিল সম্পন্ন করে।

Paid
শিবগঞ্জ, বগুড়া ৳8.0K
29 September 2026 21 RJTRU6LB
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রি বাবদ

সেপ্টেম্বর মাসে আমার একটি দলিল রেজিষ্ট্রি করাতে বালিয়াকান্দি দলিল লেখক সমিতিকে অতিরিক্ত ১৫০০০ টাকা দিতে হয়েছে। সমিতির দাবীকৃত টাকা না দিলে লিখিত দলিল সাব রেজিষ্ট্রি অফিসে জমা দেয়না দলিল লেখকরা। সমিতির নেতাদের সংকেত ছাড়া কোন দলিলই রেজিষ্ট্রি অফিসে যায় না এমনকি লেখকরা কাগজপত্রই নেয় না জমি ক্রেতাদের থেকে।

Paid
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ৳15.0K
27 September 2026 26 DK2WZU8C
0 Comments
Sub-Registry Office

পাওয়ার অফ এ‍্যটর্ণী বা আমমোক্তারনামা দলিল থেকে কোবলা দলিল

পাওয়ার অফ এ‍্যটর্ণী বা আমমোক্তারনামা দলিল থেকে আংশিক জমি কিনলে সরকার কে সাড়ে পাঁচ পার্স্রন্ট ভ‍্যাট দিতে হবে নতুবা রেজিস্ট্রি অফিসের পিয়নকে দিতে হবে তিন ভাগের একভাগ অর্থাৎ তেষট্টি হাজার টাকা। না হলে দলিল হবে না।

Only demanded
বগুড়া ৳63.0K
26 September 2026 14 RJALEKBM
0 Comments
Sub-Registry Office

দলিল এ নাম জারি

আমাদের বাড়ি জায়গার দলিল নাম জারি করতে গেলে চট্টগ্রাম বিভাগের,ফেনী জেলার, দাগনভূঞা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে সরকারি নির্ধারিত ফি এর বদলেতে ১৫০০০ টাকা দাবে করে নামজারির জন্য।

Refused
ফেনী ৳15.0K
23 September 2026 34 CTSMX86Y
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রেশন

হেবামুলে জমি রেজিষ্ট্রেশন করার জন্য সকল চালান পরিশোধ করি। তারপরও দলিল লেখক সমিতিতে চাদা ৫ হাজার ও দলিল লেখকের মাধ্যমে অফিসে ৫ হাজার অতিরিক্ত পরিশোধ করি সব খরচ পরিশোধ করার পরও। সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখকদের দিয়ে চলে বাটপারি। সাব রেজিস্ট্রার অফিসের লোকজন ডেইলি ১০/১৫ লাখ টাকা নিয়ে বাড়ি যায়।

Paid
দিনাজপুর ৳10.0K
22 September 2026 30 RN7VTJAZ
0 Comments
Sub-Registry Office

জমির খাজনা সংক্রান্ত বাড়িতি টাকা আদায় তসিলদার

বিভাগ : বরিশাল, জেলা : ঝালো কাঠি, থানা কাঠালিয়র চেচরি রাম পুর ইউনিয়ন এর তহসিলদার এর কাছে আমাদের জমির খাজানা পরিসোধ করতে পাঠাইছিলাম আমার কাকা কে খাজনা আসছে ৩৬৫ টাকা উনি দাবি করছে ৫ হাজার টাকা দিতে হবে পরবর্তী তে আমি গেলে কোনো ভাবে ই কম রাখবে না আমাদের জমি রেজিস্ট্রেশন ও খাজনা পরিসোধ না করতে পারায় বিলম্ব হচ্ছিলো পরবর্তী তে অনাকে জোড়াজুড়ির পরে ৪ হাজার টাকায় করে দিছে

Paid
কাঠালিয়া ৳4.0K
18 September 2026 43 BR84P5DM
0 Comments
Sub-Registry Office

ভূমি রেজিস্ট্রি

কোম্পানির নামে জায়গা রেজিস্ট্রি করতে যাওয়ায়, ১,২৫,০০০/- ৳ ঘুষ চাওয়া হয়। পরে ৯০০০০/- টাকায় রাজি হন, এবং তাৎক্ষণিক ৮২৫০০ টাকা দেওয়া হয়। বাকি টাকা টোকেন এবং কার্বন কপি উত্তোলনের সময় নেবে বলেছে।

Paid
আনোয়ারা, চট্টগ্রাম ৳82.5K
18 September 2026 35 CTDU32L5
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রেশন

চট্টগ্রাম সাবরেজিস্টার অফিসে আমি ঘুষ দিতে বাদ্য হয়েছি।আর ঘুষের টাকা ছাড়া কেউ রেজিষ্ট্রেশন করতে পারবেনা।সহকারী ঘুষ গ্রহণ করে। না দিলে কাজ হবে না।।দুদক চাইলে যেকোনো মূহুর্তে ধরতে পারে।।কারণ আপনি ঘুষ না দিলে কাজ হবেবা। শতভাগ ঘুষ নেওয়া হয়।

Paid
শহর ৳250.0K
16 September 2026 28 CTKQKPV9
0 Comments
Sub-Registry Office

রেস্ট্রি অফিসের

প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার টাকা নেওয়া হয় কিন্তু এই টাকাটা সাবরিষ্ঠ অফিস নেয় না এটা নাই পরে এই ভাগ বন্টন হয় এবং এটা পুলিশ প্রশাসন ডিবি মাস্তান প্রত্যেকটা রন্ধে রন্দে এই টাকার ভাগ যায় এবং প্রতিদিন ১০০টা রেজিস্ট্রি হয় তাহলে ১৫ লক্ষ টাকা উঠে মাসে তাড়াতাড়ি প্রায় তিন কোটির উপরে এবং প্রত্যেকটা সার্টিফাইড কপি জমা হয় তাতে ফ্রি নাই দুই হাজার টাকা মরিবার এবং সেখান থেকেও ২ লাখ টাকা কারেকশন হয় খরচা করলেও কমসে কম ২৫ লাখ টাকা দাঁড়ায় তাহলে মোট প্রায় ৪ কোটির মত অতিক মাসে ইনকাম ইনকামটা পুরা সংস্থার মধ্যে চলে যায় সরকারি বেসরকারি মাস্তান হবার মধ্যে ভাগ বন্টন হয়

Refused
পাবনা ৳10.0K
16 September 2026 8 RJXA92SV
0 Comments