সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল লেখক

আমরা জমি কিনতে টাকা বায়না করেছি,,।কিন্তু সেই জমি অন্য একজন কিনতে চায়,, পরে দলিল লেখক আমাদের থেকে দেড় লক্ষ টাকা চাঁদা চায় আমরা তা দিতে বাধ্য হই,, কারন টাকা না দিলে বিপক্ষ দলকে জমি দলিল করে লিখে দিবে,, নিরুপায় হয়ে টাকা দিয়ে দলিল করি

ঘুষ দিয়েছি
লালমোহন ভোলা ৳১.৫০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রির জন্য ৫০০০ টাকা চাওয়া হয়েছিল, কারন মুল দলিলের পরিবর্তে ফটোকপি দেখানো হযেছিল।

ঘুষ দিয়েছি
গাইবান্ধা ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সদর সাব-রেজিস্ট্রার অফিস দুর্নীতিগ্রস্ত

বাংলাদেশে সাব-রেজিস্টার অফিসের মধ্যে দিয়ে সব দুর্নীতিগ্রস্ত অফিস হলো সদর সাব-রেজিস্ট্রার অফিস কুমিল্লা। টাকা দিয়ে আপনি যাহ খুশি তাই করতে পারবেন সেখানে জাল দলিল থেকে শুরু করে যাহ যাহ আছে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা সাব রেজিস্ট্রার অফিস , কুমিল্লা ৳১০০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি বিক্রয়

জমি বিক্রয়ের দলিল রেজিস্টারি সম্পন্ন করতে গেলে সাব রেজিস্টার কাগজ আটকিয়ে রেখে উকিলের মাদ্ধমে এক লাখ টাা নেন। তার পর রেজিস্টারি কাজ সম্পন্ন করেন।

ঘুষ দিয়েছি
খুলনা ৳১০.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বন্ধকি দলিল

একটি ছয় কোটি টাকার বন্ধুকী দলিল করার জন্য কোটি প্রতি ১ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা দাবি করে । পরবর্তীতে অতিরিক্ত ৫০০০০ টাকার বিনিময় ও অনেক অনুরোধের কার্য সম্পাদন হয়।

ঘুষ দিইনি
কোনা খোলা রেস্ট্রি অফিস ৳৬.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রি

বিক্রেতার এনআইডি এর সাথে খতিয়ানের নামের আংশিক অমিল থাকায় সাব- রেজিষ্ট্রার দলির রেজিস্ট্রি করতে অস্বীকৃতি জানায় এবং ২০ হাজার টাকা দাবি করে অতপর বাধ্য হয়ে ঘুষ দিয়ে কাজ করাতে হয়। উল্লেখ্য নামের আংশিক অমিল এর জন্য প্রমান স্বরুপ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান কতৃক একই নামের প্রত্যয়ন দেয়ার পরেও সাব রেজিস্ট্রার ভিত্তিহীন বলে বিবেচনা করেন। ঘটনাটি - ২০২২ সালের।

ঘুষ দিয়েছি
জাজিরা, শরীয়তপুর ৳২০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রেশন

দেশের প্রতিটি সাব- রেজিস্ট্রি অফিসে প্রত্যেকটি দলিল করার সময় উৎস কর এবং ৫.৫% সরকার নির্ধারিত করের বাইরে দলিল লেখক সমিতির নাম করে মানুষের টাকা হরিলুট করে দলিল লেখকেরা। এছাড়া সাব রেজিস্ট্রি অফিসের প্রতিটা পদক্ষেপে টাকা দেওয়া লাগে। যে টিপসই নেয়, সেও ৫০ টাকা ঘুষ নেয়। এটা সবাই জানে কিন্তু এর কোন প্রতিকার নাই।

ঘুষ দিয়েছি
লোহাগড়া ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বণ্টননামা দলিল রেজিস্ট্রি

বণ্টননামা দলিল রেজিস্ট্রির সময় কর্তা আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। তিনি আমাকে বলেন যে, জমির মূল্যের ওপর নির্ধারিত উৎস কর প্রদান করতে হবে। আমি তাকে জানাই যে, এটি ২০২৪ সালের গেজেট অনুযায়ী বাদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি বলেন, এই টাকা ছাড়া কাজ হবে না। পরবর্তীতে আমি একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে অন্য একটি সাব-রেজিস্ট্রি অফিসে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি যে, এ ধরনের বণ্টননামা দলিল রেজিস্ট্রি করতে সর্বোচ্চ প্রায় ৫ হাজার টাকা খরচ হওয়ার কথা। কিন্তু আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়েছে।

ঘুষ দিয়েছি
ধামরাই ৳৬.০০ লাখ
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি খারিজ সংক্রান্ত বিষয়

আমার শশুর এর একটি জায়গা খারিজ করতে পারছিলাম না, তার বলে এই জায়গা খারিজ করা যাবে না, কিন্তু ৮০,০০০/- টাকা দিলে খারিজ করে দিবে। এইসব কথা ওইখানে থাকা কর্মকর্তা সরাসরি না বলে, তাদের কম্পিউটার অপারেটর দিয়ে বলিয়েছে। যদি কেউ ওইখানে সেবার জন্য যায় তাদের সকল ধরনের কাজ টাকার বিনিময় করে থাকে কিন্তু ওই কর্মকর্তা নিজে টাকা নেয় না, টাকা তাদের কম্পিউটার অপারেটর দুজন আছে তাদের হাত দিয়ে নেওয়া হয়।

ঘুষ দিইনি
ঢাকা, নবাবগঞ্জ, শিকারিপারা ভুমি অফিস। ৳৮০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সাব কাবলা দলিল

৫০০০০ টাকা চেয়েছিলো ভেন্ডার, সে অফিস ম্যানেজ করবে। আমার কাজটা দরকার ছিল পল্লবী সাব রেজিস্ট্রার অফিসে, আমি বাধ্য হিয়ে দিয়ে দেই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বিদেশ যেতে কাবিননামা নিশ্চিতকরণ

আমার আব্বু দীর্ঘদিন সৌদ আরব থাকেন, আম্মুকে তিনি সৌদি আরবে নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েন , তাদের বিবাহের নিকাহ্ পত্র অনলাইন করতে বলেন সে জন্য কাজীর থেকে নিকাহ্ পত্র নিয়ে অনলাইন আবেদন করতে হয় এবং জেলা সাব রেজিস্টার অফিস থেকে সেটার অ্যাপ্রুভাল নিতে হয়, সাক্ষী হিসেবে আমি নিজে সেখানে উপস্থিত হই, আমার পিতা মাতার বিবাহ বৈধ সেটার জন্য সাব রেজিস্টার অফিস থেকে রিকোয়েস্ট অ্যাপ্রুভ করতে হয়,সাব রেজিস্টার অফিসের এক কর্ম রত কালো এক ব্যক্তি কাজীর মাধ্যমে 30000 টাকা দাবি করেন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করার জন্য

ঘুষ দিইনি
ফরিদপুর ৳৩০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬
মন্তব্য