সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৫৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি

আমি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। বর্তমানে দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। ২০২২ সালে নিজের জমি আমার বাবার নামে লিখে দেওয়ার জন্য পাবনা সদর রেজিস্ট্রি অফিসে ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম। জানি না, সাব-রেজিস্ট্রার সাহেব এখনো সেখানে আছেন কি না। তবে সেই অভিজ্ঞতা আজও আমাকে কষ্ট দেয়। আমাকে অসহায় পরিস্থিতিতে ফেলে তিনি আমার কাছ থেকে টাকা নিয়েছিলেন।

ঘুষ দিয়েছি
Pabna ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির খাজনা আদায়

জমি রেজিস্ট্রার করার জন্য সারাদিন চলে গেলো। দিন শেষে তখন বাজে বিকেল ৩:০০/৪:০০ এর মতন। সাভার সাব রেজিস্ট্রার স্যার চলে যাবেন বলে তাড়াহুড়ো শুরু হলো। সাব রেজিস্ট্রার এর সামনে দাড়ানোর পর জানা গেলো যে ভুমি কর পরিশোধিত না। (যাক এইটা বেখেয়ালে হয়ে গিয়েছিলো হয়তো) তো যিনি মহরি ছিলেন তিনি সঙ্গে সঙ্গে সুযোগ বুঝে মাত্র ৫২ টাকা এর করের জন্য ৩০০০০৳ দাবি করে বসলো। সেই মুহরি বার বার বলতে লাগলো আগামীকাল পর্যন্ত গেলে পারবেন না। আর আমরাও অনেক দূর (মিরপুর) থেকে গিয়েছিলাম। তো তার ভাষ্যনুযায়ী কোন ভাবেই কাজ এগুনো যাচ্ছিলো না। পরে বাধ্য হয়ে তার সাথে বার্গেনিং করে ৩০ কে ২০ এ নামানো হলো এবং কোন এক দোকান থেকে একটা নাম্বারে ঐ ২০০০০৳ পাঠিয়ে দেয়া হলো। এই হলো জোর-যার মুল্লুক তার - এর ব্যবহার।

ঘুষ দিয়েছি
সাভার, ঢাকা ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি ক্রয়

জমি রেজিস্ট্রির খরচ হিসেবে মিথ্যা বলে তারা কৌশলে এ টাকা নিয়েছে। রেজিস্ট্রি খরচ এতো বেশি নয় বলার পরে বলে আমরা আপনার টাকার হিসেব দিব। কিন্তু পরবর্তীতে অনলাইনে উল্লেখিত টাকার হিসেব দিয়ে অতিরিক্ত টাকা তারা অনেকটা জোর করেই রেখে দেয়।

ঘুষ দিয়েছি
ঝিনাইদহ ৳৫০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নিকাহ নামা সত্যায়ন

আমি প্রথমে অনলাইনে mygov.bd ওয়েবসাইটে সকল ডকুমেন্টস সহ সত্যায়নের আবেদন করলে, এটা বাতিল করা হয়। বাতিলের কারণ হিসেবে নোট করে দেওয়া হয় যে, "সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার নিকাহনামা যাচাই সংক্রান্ত বালাম বইটি প্রেরণ না করায় বাতিল করা হলো" । পরবর্তীতে কাজী অফিসে স্ব-শরীরে যোগাযোগ করলে তারা জানায় যে, ফেনী জেলা রেজিস্টার কার্যালয়ে তাদের একজন প্রতিনিধি সহ যাওয়ার পরে সেখানে 20000 টাকা দিলেই ই-আপোস্টিল বা সত্যায়ন করে দেয়া হবে। যেহেতু প্রয়োজন তাই বাধ্য হয়েছি।

ঘুষ দিয়েছি
ফেনী ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির দলিল হস্তান্তর করতে

সাব রেজিস্ট্রার টাকা ছাড়া দলিল সম্পূর্ণ করতেছিলো না । ৪০০০০ টাকার বিনিময়ে সম্পূর্ণ করেছি ।

ঘুষ দিয়েছি
কাহালু, বগুড়া ৳৪০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Marriage certificate

আমি একটা ম্যারেজ সার্টিফিকেট সত্যায়ন করার জন্য ফরেন মিনিস্টার অফিসে পাটাই তখন সাব রেজিস্টার অফিস এটা ভেরিফাই করা লাগে ওইখানে ভেরিফাই করার জন্য ছিল তারপর আসছিল তারপর ওরা আর ওইটা ভেরিফাই করার জন্য বলছে টাকা দেয়া লাগবে আমি গেছিলাম পরে ওই অফিসের আরেকজন উনি আমার কাছে টাকা চাইছে তো ওরা বলছে যে টাকা না দিলে বের করবে না আমার কাছে লেনদেনের এভিডেন্স আছে

ঘুষ দিয়েছি
Moulvibazar ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলীল নকল কপি

আমি একটি দলীলের নকল তুলতে গিয়ে ২৫০০ টাকা দিতে বাধ্য হয়েছি া ঐখানে একজন পিয়ন আছে ওনি নিয়েছে

ঘুষ দিয়েছি
বোয়ালখালী উপজেলা ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সাবরেজিস্টার ফি বেশি নেয় কারণ জেলা রেজিস্ট্রারকে বেশি দিতে হয় ভাগ

সাবরেজিস্ট্রেশন অফিসে টাকা বেশি নিচ্ছে, কারণ বলছে সাবরেজিস্ট্রারকে বেশি বেশি ভাগ দিতে হচ্ছে৷ জেলা৷ রেজিস্ট্রারকে। তার নাম —, জেলা রেজিস্ট্রার, রাজশাহী।

ঘুষ দিয়েছি
রাজশাহী জেলা ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন

তারাকান্দা উপজেলার মোজাহারদী মৌজায় একটি দলিল রেজিষ্ট্রেশন এর জন্য সাব-রেজিস্টারকে বিগত জানুয়ারি ২০২৬ এ সরকারি জমার অতিরিক্ত ২ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে হয়েছে। না দিলে দলিল রেজিষ্ট্রেশন হবে না। কাগজে কোন সমস্যা ছিল না, শুধু দলিল এর মূল্য বেশি ছিল।

ঘুষ দিয়েছি
তারাকান্দা, ময়মনসিংহ ৳২.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নিবন্ধন

কম্পিউটার অপারেটর ইচ্ছাকৃতভাবে টাইপ করার সময় ভুল করেছেন এবং দোষ স্বীকার করতে অস্বীকার করেছেন। ভুলটি ঠিক করে দেওয়ার জন্য তিনি টাকা দাবি করেছেন।

ঘুষ দিয়েছি
জগন্নাথপুর ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন সময় বাড়তি অর্থ দাবি

প্রতি কাঠা রেজিষ্ট্রেশন জন্য তাকে আলাদা করে ৫০০০ টাকা দিতে হবে, নয়তো দানপত্র দলিল করবেনা। বড়ই বিড়ম্বনা বয়ে বেড়াচ্ছি

ঘুষ দিইনি
গাজীপুর সদর সাব রেজিষ্ট্রেশন অফিস ৳১.৮০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির দলীল

ব‍্যাংকে নিরাপত্তা জামানত দেয়া সাবরেজিষ্টার তার অফিস কেরানীর মাধ্যমে নিয়েছে। তা না হলে দলীল তিনদিন ঘুরিয়েছে।

ঘুষ দিয়েছি
রুপগঞ্জ ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬
মন্তব্য