All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

658 reports found
Report a bribe
Sub-Registry Office

বন্ধকী দলিল সম্পাদন করা

একটি রাষ্ট্রয়াত্বক ব্যাংকের মাধ্যমে ঋন অনুমোদন করা হয়। ব্যাংকে কোন ঘুষ না লাগলেও ঋন এর বিপরীতে বন্ধকী দলিল সম্পাদন করতে গেলে সাব রেজিস্ট্রার নানান অজুহাতে দলিল করতে অসম্মতি জানায়। পরবর্তীতে উনার সহকারী, গ্রাহকের কাছে ঘুষ দাবি করলে গ্রাহক ১০০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হন। পরবর্তীতে রশিদ উত্তোলনের জন্যও উনারা চা পানির অর্থ দাবি করে আরও ৫০০ টাকা গ্রহন করেন।

Paid
বকশিগঞ্জ ৳10.0K
24 August 2026 0
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রেশন ও নকল ফি

সাব রেজিস্ট্রি অফিস মতিগঞ্জ ওখানে গেলে ঘুষ ছাড়া দলিল হয়না! সেরেস্তা নামে হাজার হাজার টাকা ঘুষ চায়! নকল নিতে গেলে ২ হাজার টাকার উপরে চায়! না দিলে নাম নোট করে রাখে দলিল হয়না! দলিল লিখক উচ্চ মূল্যে চায় রেজিস্ট্রেশন এর জন্য! ওরা কালোবাজার মার্কেট করছে!

Paid
মতিগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস, সোনাগাজী, ফেনী ৳10.0K
24 August 2026 1
0 Comments
Sub-Registry Office

মর্টগেজ দলিল

ব্যাংক থেকে থেকে লোন নেওয়ার জন্য মর্টগেজ দলিল করা লাগে। সরকারী ফিস পে অর্ডারের মাধ্যমে দেওয়ার পর প্রতিটি দলিল প্রতি (লোন যত বেশি ঘুষের পরিমাণ তত বেশি) ১০ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়। যেহেতু আমাকে ব্যাংকের প্রতিনিধি হিসাবে পতিনিয়ত হাজির থাকতে হয় যা ঘটে আমার সামনে ঘটে। এটা মেনে নেওয়া খুবই বিব্রতকর। প্রতিবাদ করে ও আমাকে হেনেস্তার শিকার হতে হয়েছে।

Paid
বাঘারপাড়া সাব রেজিস্ট্রি অফিস,যশোর। ৳30.0K
24 August 2026 1
0 Comments
Sub-Registry Office

রেজিস্টার করতে সাব রেজিস্ট্রার টাকা ছাড়া করে না। টাকা আদায় করে দালাল দিয়ে।

আমার ১ টি জমি রেজিস্ট্রার করার জন্য যাই ২ বছর আগে। প্রায় দুপুর ২.৩০ বেজে যায় যেতে। নাম ছিল —। উনি বের হয়ে যাচ্ছিলেন। আমরা অনেক অনুরোধ করেও তাকে রাখতে পারিনি। উনি উনার লোক দিয়ে বলেন যে কমিশন এ করবেন খরচ হবে ৭০,০০০ টাকা। আমরা করাতে পারিনি। পরে আবার যাই সময়মত, কিন্তু সব দলিলাদি থাকার পরেও উনি এটা নাই, সেটা নাই বলে সাইন করেন নাই। টাকা দেইনাই বলে। পরের আবার উনার সহকারী বলে পরের দিন আসলে ৬০০০০ টাকা নিয়া আসবেন। করে দিবো। টাকা না দিলে হবেনা। ৫০০০০ টাকা দিয়ে করতে হয়েছিল।

Paid
ডেমরা, ঢাকা ৳50.0K
24 August 2026 0
0 Comments
Sub-Registry Office

পাওয়ার অফ এটর্নি সংশোধন

সরকারী হিসাবে খরচ ১৫০০ টাকার বেশি নয়, কিন্তু মুহুরী, এবং রেজিষ্টার অফিস মিলে ১৫০০০ হাজার টাকা দাবী করে। তারা বলে অফিস খরচ ১০০০ টাকা লাগবে। অবশেষে আমরা ১২৫০০ টাকায় রফা দফা করি

Paid
বগুড়া ৳15.0K
24 August 2026 1
0 Comments
Sub-Registry Office

দলিল

১০ আগস্ট আমার উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে ২ টা দলিল করি। দলিল দাতার এনআইডি তে নাম এবং দলিলের নামের ভিন্নতা থাকায়, দাতা কোর্ড থেকে নামের এফিডেবিট করে, এবং চেয়ারম্যান এর কাছে নামের প্রত্যয়ন নিয়ে আসে। দলিলের সাথে সেই সব ডকুমেন্টস সাব রেজিস্ট্রার এর সামনে শে করলে উনি দলিল না মঞ্জুর করে। পরে ওনার পিয়নের মাধ্যমে ১০০০০ টাকা দাবি করলে আমি ৭০০০ টাকা দেই, অতঃপর রেজিষ্ট্রেশন আমার দলিল মঞ্জুর করেন।

Paid
উপজেলা ৳10.0K
24 August 2026 0
0 Comments
Sub-Registry Office

ব্যাংক লোন নেওয়ার জন্য ভূমি রেজিষ্ট্রেশন করা

ঠাকুরগাঁও জেলার, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী রেজিষ্ট্রেশন অফিস। ব্যাংক লোন নেওয়ার জন্য ভূমি রেজিষ্ট্রেশন করা, এতে ফর্ম এর মূল্য ১৫০ টাকা নেওয়ার কথা, কিন্তু নিয়েছে ১৫০০। বলেছে, কেরানির খরচ, বড় অফিসারদের খরচ। ভয়ে দেওয়া লাগছে

Paid
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও ৳1.3K
24 August 2026 0
0 Comments
Sub-Registry Office

সাম বাটোরা দলিল

সাম বাটোরা দলিলের ফি সচিব মহোদয় বললেন ৫০০০ টাকার বেশি নয় কিন্তু ভেন্ডার রা ৩০০০০ টাকা দাবী করেন। যেখানে দলিল ক্যালকুলেটরে দেখানো হয় ২৩০০ টাকা।বাকি টাকা ঘোষের পর্যায়ে পড়ে যা দলিল লেখক ও সাব-রেজিস্ট্রি অফিস ভাগাভাগি করে নিয়ে থাকেন।

Only demanded
দেলদুয়ার,টাঙ্গাইল ৳30.0K
24 August 2026 1
0 Comments
Sub-Registry Office

বন্টননামা দলিল

দলিল লেখকের মাধ্যমে টাকা দাবি। টাকা না দিয়ে স্বশরীরে গিয়ে দলিল করতে গেলে নানারকম প্যাচানো কথাবার্তা বলে কাজটি করেনি। সাবরেজিস্ট্রার বলে আইনে আছে সবার সমান জমি নিতে হবে অথচ অনেক বন্টননামা দলিল কমবেশি করে উনিই করেছেন। জমির ভ্যালু যেহেতু সবজায়গায় এক নয় তাই জমির পরিমাণ সবাইকে সমান দিয়ে বন্টননামা করানো সম্ভব না। অথচ যারা টাকা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হয়নি। তাদেরকে ঠিকই কমবেশি করে বন্টননামা করে দিয়েছেন।

Refused
ডেমরা ৳100.0K
24 August 2026 1
0 Comments
Sub-Registry Office

জমি রেজিষ্ট্রেশন

আমি একটি ব্যাংকের পক্ষে জমি মরগেজের জন্য গেলে ফাইল গুছিয়ে নিয়ে গেলে সাব রেজিস্ট্রার নানা খুটিনাটি বিষয় ধরা শুরু করে।আমি কারেকশনের জন্য বাহিরে বের হলে অফিসের একজন আমাকে সাব রেজিস্ট্রার এর বিশ্রাম কক্ষে নিয়ে টাকা দাবী করে।পরে আমাকে দালালের মাধ্যমে অনানুষ্ঠানিক টাকা পরিশোধ করা লাগে।

Paid
উজিরপুর,বরিশাল, ৳15.0K
24 August 2026 0
0 Comments
Sub-Registry Office

দলিল রেজিষ্ট্রি

সাবরেজিস্ট্রি অফিসে প্রতিটি দলিল মুল্যৈর বিপরীতে প্রতি লাখে এক হাজার টাকা করে ঘুষ দিতে যা, দলিল লিখকরা ঐ টাকা সাধারণ জনগণের কাছ থেকে সংগ্রহ করে দেয়। বিষয়টা বুঝিয়ে বলি যেমন দশ লাখ টাকার দলিল রেজিষ্ট্রি করতে হলে আপনি যে দলিল লিখক এর কাছে যাবেন উনি সাবরেজিস্ট্রি অফিসের ঘুষ ধরে আপনাকে হিসাব দিবে এবং সাবরেজিস্ট্রি অফিস ও ঐ টাকা নিতে দলিল লিখকদের বাধ্য করেন। তাছাড়া কাগজের সামন্য ত্রুটি থাকলে আলাদা ভাবে হাজার থেকে লাখ টাকার উপরে ঘুষ দিতে হয়। বিঃদ্রঃ এটা সারা বাংলাদেশে হয়। কারণ এর ভাগ জেলা রেজিষ্ট্রার, থেকে আই.জি আর অফিস পর্যন্ত যায়।

Paid
মাধবপুর, জেলা- হবিগঞ্জ ৳50.0K
24 August 2026 1
0 Comments