সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সাব-রেজিস্ট্রি অফিস

জায়গা রেজিস্ত্রি

গত এক বছর আগে একটা জমি রেজিস্ট্রি করতে সাব রেজিস্ত্রি অফিসে যাই, সব কিছু ওকে করার পর জমির দলিল উঠানো টিকিট যখন দেয় তখন আমার টাকা দেওয়া লাগে, মুহুরি কে জিজ্ঞেস করলাম বলল এটাই নিয়ম আপনি ও দেন, বাধ্য হয়ে দিত হলো।

ঘুষ দিয়েছি
কাজদিয়া ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

পূরোনো দলিলি নকল তোলা

দলিলের নকল তুলতে গেলে প্রথমে পাঁচ বছরের খোঁজা খুঁজির চার্জ দেওয়া হয়, সে নকলটা পেয়েছে তারপর সে মসজিদে চলে গেছে অন্যজনকে বলে গেছে নকল তুলতে ৮৫০০ টাকা লাগবে রাজি হওয়ার পর উনি আসছে লিখা লিখি করে দিয়েছে, ৮৫০০ টাকা দিয়েছি ইমারজেন্সি ছিল তাই আনতে হয়েছে।

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳৮.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

সাফ কবলা দলিল

চলাচলের রাস্তার জন্য ব্যাংকে ৫% জমা দেওয়া লাগবে না হলে সাব রেজিস্ট্রারকে ৩ ভাগের ১ ভাগ দিলে হবে এটা সকল পৌরসভার সাফ কবলা দলিলের ক্ষেত্রে দিতে হয়

ঘুষ দিয়েছি
ফেনী ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

রেজিস্ট্রার

আমার জমি রেজিস্ট্রার করার সময় দলিলে - নাম ভুল এর কারনে ৯০০০ টাকা নিছে।

ঘুষ দিয়েছি
ভেড়ামারা, কুষ্টিয়া ৳৯.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

Original deed of land purchase

The person who delivered me the paper demanded 3000 taka

ঘুষ দিয়েছি
Gazipur ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিষ্ট্রেশন

দলিল রেজিষ্ট্রেশন করার ফি কোথায় কত কেউ জানে না। সরকারি সুনির্দিষ্ট ফি রেখেও অতিরিক্ত অনেক টাকা লেনদেন হয়।

ঘুষ দিয়েছি
Chandpur ৳৮০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল নকল

আমার জানামতে সরকারি ফি 600 টাকা কিন্তু, 1800-2500 টাকা লাগে নকল সইমোহর দলিল নিতে।

ঘুষ দিয়েছি
বরগুনা ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

Marriage certificate Apostle

অনলাইনে আবেদন করার পরে, জেলা রেজিস্টার এর কার্যালয়ে এসে পৌঁছায়। দুই সপ্তাহ গত হওয়ার পরেও জেলা রেজিস্টার এর কার্যালয় থেকে কোনো সাড়া পাওয়া যায় নি। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে, কম্পিউটার অপারেটর ২০০০ টাকা ডিমান্ড করে, কি আর করার, আমার প্রয়োজনটা খুব বেশি ছিল।

ঘুষ দিয়েছি
Moulvibazar ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল লেখক দলিল তৈরি করার জন্য

একজন দলিল লেখক উক্ত টাকার বিনিময়ে একটি দলিল তৈরি করার জন্য চেয়েছিল ওই সময় দলিল তৈরীর জন্য নগত চার হাজার টাকা নিয়েছিল তা এখন পর্যন্ত ফেরত দেয় নাই টাকা চাইতে গেলে বলে এটা আমার কমিশন।

ঘুষ দিইনি
ময়মনসিংহ সদর ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

হেবা দলিল রেজিষ্ট্রেশন

২০২০ সালের শুরুর দিকে করোনাকালীন সময়ে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমাদের পাঁচ বোন ও মায়ের নামে জমি হেবা দলিলের মাধ্যমে আমাদেরকে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়।উক্ত হেবা দলিল রেজিষ্ট্রেশন করতে হাটহাজারী সাব-রেজিস্ট্র অফিসে ৭০০০০/- প্রদান করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
Chattogram ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

খারিজ করতে

তারা বলে ছিল এই খতিয়ানে আড়াই একর জমি আছে সবগুলো জমির খাজনা দিতে হবে, অথচ আমার জমি মাত্র সাত শতাংশ, মোট খাজনা আসে বকেয়া সহ 86 হাজার টাকা আসে। তারা আমার কাছে অফার দিল চার হাজার টাকা দেন সব ঠিক করে দিব, দিলাম , তারা খাজনা দিল 23 টাকা, আর আমার নিকট থেকে নিল 4000 টাকা। প্রতিবাদ করার মতো কোন ভাষা নেই কারন আমার খারিজ করতে হবে, খাজনা না দিলে খারিজ হবে না ।

ঘুষ দিয়েছি
ফুলবাড়ী ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

jomi record purpose

amar jomi record khotian update korar jonno shotangsho proti 10000 taka chay r ami dite baddohoi

ঘুষ দিয়েছি
shavar ৳১.৬৫ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল যাচাই

দলিল যাচাই করতে গিয়েছিলাম।আমাকে বলল এখন দেখতে ১০০০ টাকা লাগবে নতুবা অনেক নিয়মের মধ্যে যেতে হবে অনেক সময় লাগবে।

ঘুষ দিয়েছি
সিলেট ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

নামজারি

আমি জমি কিনছি তবে আমার নামে নাম জারি করার ক্ষেত্রে ১৮০০০ টাকা খুঁজতেছে অথচ সরকারি ফি 1500 টাকা

ঘুষ দিইনি
চকরিয়া ৳১৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

রেকর্ড সংশোধনী

কেসে রায় হওয়ার পরও ৪ মাস কেটে গেছে কিন্তু আজও রেকর্ড সংশোধনী হয়নি। ইতোমধ্যে ১২০০০০ টাকা খরচ হয়েছে। ফলাফল শুন্য। অথচ রায়ে বলা আছে ৭ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে। ভুমি রেকর্ড রুমে বারবার যোগাযোগ করে একজন অফিসের স্টাফ বলেছেন শতক প্রতি আরও ১০০০ করে টাকা লাগবে নতুবা রায়ের কোন দাম নাই। টাকা দিলেই দাম হবে।

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳১.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্টারি

দলিলে নামের সামান্য হেরফের ছিল তাই রেজিস্টারি করে দিবেনা পরে মরি বলল আমি সাবের সাতে সমজুতা করে নিয়েছি ৩০০০০ হাজার টাকা দিলে হয়ে যাবে। পরে ৩০০০০ হাজার টাকা নিয়ে রেজিস্টারি করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
সিলেট সদর ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ২৩
সাব-রেজিস্ট্রি অফিস

কাজী অফিস

আমি একজন ওমান প্রবাসি, আমার বউকে ওমান নিয়ে আসার জন্য, কাবিন নামা অনলাইন করতে হবে, অনলাইনে আবেদন করছি, এখন সত্যাইত জাচাই করতে কাজীর বালাম বই দেখে সতাইত করতে হবে,এর জন্য কাজী পাঁচ হাজার টাকা চাইছে,আমি পাঁচ হাজার টাকা দিছি তার পরেও আমার কাজটি করে দেয়নি,আমি ফোন দিলে দরেনা,জদি কখনো দরে তাহলে বলে আছকে করে দেব কালকে করে দেব, সে এই ভাবে আমাকে দের মাস দরে গুরাইতাছে, আমি এখন কি করতে পারি?প্লিজ জানাবে?

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

জমি ক্রয় বিক্রয় প্রক্রিয়া

সাব-রেজিস্ট্রি অফিসে মহরি জিনি দলিল লিখে সেই সরকারি কর সাড়ে ৭ % বলে উনি দাবি করেন কিন্তু আমার কাছ থেকে ৮০ হাজার টাকার জমিতে উনি ১৮ হাজার টাকা দাবি করেন, আমি প্রশ্ন করার পর উনি বললেন কম হবে না এই টাকা এদিক সেদিক হয়,, কিছু করার নেই,,এক পর্যায়ে উনি বলেন আমাদের এখান থেকে কোন বেতন দেওয়া হয় না,, পার্সেন্ট অনুযায়ী তারা টাকা নিয়ে থাকেন,,আমি নিজ চোখে আরো দেখেছি প্রতিটি মানুষের থেকে লাখে আড়াই থেকে তিন পার্সেন্ট বেশি টাকা তারা নিয়ে থাকেন..এই টাকার ভাগ অনেক জন কে তারা দেয় কথায় উঠে এসেছে,,এটা প্রতিনিয়ত ঘটছে. যে কোন কাজে অনেক ঘুস তারা নিয়ে থাকেন,আমার দেখায় নাম জারি করতে ১০ হাজার টাকা পর্যন্ত নেয় যা সরকারি খরচ ১১০০ টাকার মতো,

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ গফরগাঁও ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

জমির দলিল

দলিল সম্পাদন,২৫০০ টাকা অতিরিক্ত না দিলে দলিল সম্পন্ন হবে না,আর এই টাকা সাবরেজিস্ট্রার সরাসরি নেন না,নেন দলিল লেখক মহরিলদের মাধ্যমে।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬
সাব-রেজিস্ট্রি অফিস

রেজিষ্ট্রেশন করতে ঘুষ

গাজীপুর শ্রীপুর পৌরসভা ১০ শতাংশ জমি রেজিষ্ট্রি করতে গেলে সাব রেজিস্ট্রার এই ঘুষ দাবি করেন,

ঘুষ দিইনি
গাজীপুর শ্রীপুর ৳২.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬