সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩৯৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৭.২০ লাখ

Holding Tax

হোল্ডিং ট্যাক্সের ডুপ্লিকেট এন্ট্রি/কর সংক্রান্ত কাজের নামে ৩৬ জন মালিকের কাছ থেকে মোট 720000/- টাকা গ্রহণ, ৩ বছরের করের পরিবর্তে ১ বছরের কর হালনাগাদ, পুনরায় 720000/- টাকা দাবি এবং নোটিশের কপি প্রদানে বাধা দেওয়ার বিষয়ে অভিযোগ ও টাকা ফেরত পাওয়ার আবেদন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

Return jma deya

Jehetu amr ei bosor return last year theke kom tai file audit e felbe. Tax office wise ay proti bosor 1 taka holeo barte hbe komle hbe na. Jehetu amr last 2-3 year tax besi hoyese as income besi silo but oi bosore income kom silo so Tax kom asse ota tara manbe na. Amr riti moto voy lage gov't office e pa rakhte.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

TAX Audit

ট্যাক্স ফাইলটি ঠিকঠাক ছিল এবং এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে অডিট কেসটি ক্লোজ করার জন্য ইন্সপেক্টর টাইপিং ও রিপোর্ট প্রস্তুতের খরচ বাবদ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দাবি করেছেন। প্রথমে ২০,০০০ টাকা দাবি করা হলেও পরে তা কমিয়ে ১০,০০০ টাকা করা হয়েছে।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০০ লাখ

কর-ঘোষণা ও কর পরিশোধ

কর জমা দিতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে “ভবিষ্যতে জটিলতা সৃষ্টি হতে পারে”—এমন আশঙ্কা দেখিয়ে আমাদের কাছ থেকে ঘুষ দাবি ও প্রদানে বাধ্য করা হয়েছে। কর্মকর্তা সরাসরি অর্থ না নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে নগদ টাকা দিতে নির্দেশ দেন। ঘুষের যৌক্তিকতা হিসেবে বলা হয়েছে, এতে আমাদের কাজ “সহজে হয়ে যাচ্ছে”, “কর অফিসের অন্যান্য কর্মকর্তাদের ম্যানেজ করতে হবে” এবং “শিল্পপতিরা কর অফিসে কোটি কোটি টাকা ঘুষ দিয়ে থাকেন”—ইত্যাদি। এ ধরনের বক্তব্য ও আচরণ অনৈতিক, অনিয়মতান্ত্রিক এবং করদাতার ওপর অযাচিত চাপ সৃষ্টির শামিল। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

আয় কর রিটার্ন জমা দেওয়া।

গফরগাঁও উপ কর অফিসে আরকর রিটার্ন জমা দিতে গেলে বলে আমার ফর্মে ভুল আছে এবং অনেক টাকা আয়কর দিতে হবে এবং তারা সংশোধন করে আয়করের টাকা কমিয়ে দিবে, ঘুষ দেওয়া লাগবে দশ হাজার টাকা।

গফরগাঁও, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳১.৮০ লাখ

Income Tex

ট্যাক্স ফাইল অডিটে পড়েছিলো২০২৩ সালের সেপ্টেম্বরের দিকে, যথারীতি অডিট টিমের কাছে ৪ টা ইস্যূ ছিলো, সে অনুযায়ী সকল পেপার জমা দেয়া হয়। অফিস খরচ হিসেবে ইন্সপেক্টর ২০ হাজার টাকা দেয়া হয়। পরবর্তীতে তারা শুনানির জন্য চিঠি দেয়, কিন্তু ভূল ঠিকানায় যা ফলে আমি তিনটি শুনানির কোনটিতেই উপস্থিত হতে পারিনি। ফলে একতরফা রায় হয়। শুনানির তারিখ গুলো আমাকে ইন্সপেক্টরের জানানোর কথা ছিলো, উনাকে কল করা হলে জানান যে উনি অন্য সার্কেলে চলে গেছেন। গত তিন চার মাস আগে আমি আপিল করি, এখন ফাইল আগারগাঁও কর ভবনের রেঞ্জ ১, আপিল ১ আছে। সেখানে আমাকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেয় এবং আমি হাজির হই। কমিশনার স্যার সকল কিছু শুনেন এবং উনার সহকারী এর সাথে দেখা করতে বলেন। সহকারী বলে, ফাইলের পরবর্তী কার্যক্রমের জন্য ১৫০০০০+৩০০০০ টাকা দিতে

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০ হাজার

tax return

আয়কর রিটার্ন জমা দিতে গেলে 5000 টাকা ঘুষ চেয়েছিল।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳৩০.০০ লাখ

vat office

ek malik er 100% export oriented dui garments ekti bond ekti non bonded. bond er fabric non bond e kaj hosse tai 3000000 tk cai noile bond cancel korar jonno letter debe bolse.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫ হাজার

BIN Certificate Registration

To start a new business, when I contacted them for a BIN certificate, they said I have to pay 2,500 BDT, otherwise the verification will take a long time. They said if the tax office doesn't approve the verification, it will remain pending. Now the question is, if the government made the process online, why is the verification still in the hands of these thieves? They keep it pending just to demand money.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২৮ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩০.০ হাজার

মাসিক ভ্যাট

প্রতি মাসে নির্ধারিত ভিআইএন এর অধিনে অনলাইনে ভ্যাট দেই। যা সফটওয়্যার কতৃক ক্যালকুলেশন হয় অটোমেটিক। তারপরও হয়রানি করে। মার্চ মাসে নির্বাচনের পর ভাবলাম সব স্বাভাবিক হবে তাই তখন অফিস খরচ (ঘুষ) দেই নাই। মার্চের শেষে ভ্যাটের ফাইল নিয়ে এসে ঘাটাঘাটি করে কিছু পায় নাই। তাও লেজার নিয়ে সিস্টেম করিয়ে ১১ লাখ টাকার মামলা বানাইছে। এরপর মামলা কোর্টে নে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা নিছে এবং প্রতি মাসে অনলাইনে ভ্যাট যা-ই দেই তাদেরকে ৫০০০+১৫০০০+২০০০+৩০০০+৫০০০ মোট ৩০০০০ টাকা দিতে হয়। তাও টাকা স্যার/ম্যাডামেরা হাতে নেন না, খামে ভরে দিতে হয়। কোনোদিন খাম ছাড়া গেলে টিস্যু দিয়ে ধরে নেয়। এমন একটা ভাব যে ঘুষের টাকা তারা ধরেনা। এগুলো তাদের পেট ফেটে বের হবে এক দিন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳২.০ হাজার

Tax return

Tax return diye gecilam. File dekbe kintu Cha khawate bolece. Ami boleci bosore akBar mehman er moto asi ekhane amake Cha khawan...na hole ami Bose Bose disturb Korbo..Ulta daroan ke ber Kore dibo🙂. Tarpor return joma niyece

Segun bagicha, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

ইনকাম টেক্স প্রদান

ফাইলে ভুল আছে। এইটা জমা দিলে আপনি ঝামেলায় পরবেন। ঠিক করে দিচ্ছি। পল্টন কর অফিস। অঞ্চল মনে নাই।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৬.০ হাজার

Vat registration

আমি এল জি ইডি লাইসেন্সের জন‍্য দরখাস্ত জমা দেওয়ার সময় এই ঘুষ দেওয়া হয়েছে । আবার কর অফিসে ভ‍্যাট সারটিফিকৈট এর জন‍্য ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে ।

Mymensingh, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০০

কর অফিস

সিলেট ভ্যাট অফিসে প্রতি মাসে ৫০০টাকা ঘুষ দিতে হয়।সেখানে ভ্যাট দাতাদের নামের তালিকা আছে। প্রতি মাসে তাদেরকে অফিসিয়ালি ঘুস দিতে হয়।

Sylhet, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৭ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

বাড়ির খাজনা

প্রতি বছর গ্রাম পুলিশকে দিয়ে বাড়ির খাজনা দিয়ে থাকি। কিন্তু এইবার ইউনিয়ন পরিষদে যাওয়ার পর শুনি আমাদের বাড়ির খাজনা পরিশোধ করা হয়নি। পরে গ্রাম পুলিশ আমাদের কাছে দুই হাজার টাকা দাবি করে বলে, নতুনভাবে বাড়ির ট্যাক্স টোকেন করে দিবে। পরে তাকে অতিরিক্ত টাকা দিতে হয়েছে।

কিশোরগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳১.০০ লাখ

Income tax

Asking 100000 taka for my tax return submission otherwise he will create problem to my tax return। ঘুষখোর জনোয়ার

Saidpur, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪০.০০ লাখ

For Remittance added to my file

আমি সৌদি প্রবাসী । সৌদি থেকে টাকা পাঠায় রেমিটেন্সের মাধ্যমে প্রোপার চ্যানেলে । হুন্ডির মাধ্যমে নয়। সে এক কোটি টাকা আমার ফাইলে দেখানোর জন্য আমার কাছে চল্লিশ লক্ষ টাকা দাবি করে। পরবর্তীতে অনেক দর কষাকষি করে ৩০ লক্ষ টাকা দিতে বাধ্য । তো বাংলাদেশের নিয়ম অনুযায়ী রেমিটেন্সের টাকা অটোমেটিক ফাইলে হোয়াইট মানি হওয়ার কথা । কিন্তু আমার ক্ষেত্রে আমাকে ৩০ লক্ষ টাকা ঘোষ দিয়া লেগেছে শুধুমাত্র আমার ফাইলে সেটা হোয়াট মানি দেখানোর জন্য।

Chattogram, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳১.০০ লাখ

TAX APPEAL

কর আপীল মামলায় বক্তব্য প্রদান করার পরে —, যুগ্ম আপীল কমিশনার রেঞ্জ-১, রাজশাহী আমার নিকটে মোটা অংকের অর্থ দাবি করেন যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি তাকে অনেক অনুরোধ করি এবং কর মামলাটির মেরিট বিশ্লেষণ করতে বলি। অবশেষে তিনি আমাকে তার চাহিদা জানিয়ে দেন যে পূর্বের ট্যাক্স বহাল থাকবে। এমত অবস্থায় আমি ওই অফিস থেকে চলে।

RAJSHAHI, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳১.৫০ লাখ

গত বছরের টাক্স রিটার্ন জমা।

আমার একজন করদাতা গত বছর ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেননি। এখন জমা দিতে যাওয়ার পর দেড় লক্ষ টাকা গুড চাইল।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০ হাজার

জমির কর

আমার জমির পরিমাণ পরিমাণ ১৯৭ শতাংশ মোট কর ২৩০৮ ঢাকা আমার কাছে চেয়েছে ৬০০০ টাকা। একরকম বিপদে পড়েই দিতে হয়েছে তাদেরকে।।

গাজীপুর , কালিয়াকৈর , মৌজা নাম্বার ১৫ নলুয়া।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে