সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩৯৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫০ লাখ

ভাড়ার উপর AIT

অফিসের নামে ৩ বেডের একটা এপার্টমেন্ট ভাড়া নেয়া হয়েছিল, গুলশানে, যেন, যখন আমাদের প্রতিষ্টানের বিদেশী বড় কর্মকর্তা বা ম্যানেজমেন্ট বাংলাদেশে এসে গুলশানের হোটেলের বদলে যেন সেখানে প্রায় সময় থাকত। একবার ট্যাক্স অফিস থেকে অডিট করতে এসে দেখে আমরা প্রায় ২ বছরের এই এপার্টমেন্ট বাবাদ কোন AIT (advance income tax) পরিশোধ করি নাই। হিসাব করে ফাইন সহ উনারা প্রায় সাড়ে ১১ লাখ টাকা চার্জ করে এবং না আদায়ে আমাদের নামে কেইস করবে বলে হুমকি দেয়। এবং মহাখালীর ট্যাক্স অফিসের একজন অফিসার হিসাব করে বলে, যে উনার বস বলেছে উনাকে আড়াই লাখ টাকা দিলে উনি সর্বমোট আড়াই লাখের ভেতর ফাইন সহ সব করে দিতে পারবে। আমাদের মোট খরচ হবে ৫ লাখ। সুতরাং আমরা সে ঘুষ দিয়ে কেইস থেকে বেচেছি।

ঢাকা, মহাখালী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৭ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫০ কোটি

licence

tobaco company for mental creation.

bangladesh, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫ হাজার

Bin

এটা সারাদেশের চিত্র প্রতিমাসে যারা ব্যবসায়িক সার্টিফিকেট বিন কর অফিসে গিয়ে জমা দিতে হয় সেটা যদি 5000 হয় সরকার নে ৫০০০ কর্মচারীরা ৫০০০ টাকা ঘুষ খায়। আপনি টাকা না দিলেও আপনাকে সর্বোচ্চ রকমের হয়রানি করা হবে। আর টাকাটা যারা খায় তাদের ভাব এমন যেন এটা তাদের অধিকার।

narayangong, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

ইনকাম ট্যাক্স জমা দেওয়ার প্রত্যায়ন

আমার মায়ের নামের টিন খোলা ছিল। ব্যাংকে সঞ্চয়পত্র রাখার জন্য আয়কর দেওয়ার প্রত্যয়নটা দরকার ছিল। তৎকালীন উপকর কমিশনার আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, এবং কেন আমাদের ফাইলটা আটকে দিয়েছিল সেটাও ক্লিয়ার করে নাই। এবং ১০ হাজার টাকা দাবি করেছে। এবং আমাদের তখন ট্যাক্স সম্পর্কে ক্লিয়ার ধারণা ছিল না। আমার মা খুব ভয় পেয়ে গিয়েছিল। এবং আমাদের প্রত্যয়ন টা খুব দরকার ছিল, তাছাড়া ব্যাংকের সঞ্চয়পত্র খুঁলতে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে আমাদের টাকাটা দিতে হয়। পরবর্তীতে আমি ঘাটাঘাটি করে জেনেছি আমাদের কোন ট্যাক্সই হয়নি। অই টাকাটা আমার বাবা স্কুল থেকে অবসরের পরে পেয়েছিল, বাবা মারা যাওয়ার পরে তা মার নামে ছিল।

ঝালকাঠী, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০ হাজার

ইনকাম ট্যাক্স নবায়ন

ট্যাক্স অফিসে আমি আর আমার বড় ভাই এর জন্য ইনকাম ট্যাক্স পরিশোধ করতে যাই, সেখানে দপ্তরি প্রতি ফাইলের জন্য ১০০০ টাকা করে দাবি করে। যেখানে আমার ইনকাম ট্যাক্স শুন্য। সরকার কে কোন টাকা দেওয়া না লাগলেও অফিসের পিওন কে দেওয়া লাগে ১০০০ টাকা প্রতি ফাইল শুন্য রিটার্ন এর জন্য।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳৫০.০ হাজার

অডিট

ট্যাক্স ফাইল অডিটে পড়েছে। জানেনতো অফিসের কিছু খরছ আছে। এছাড়াও রেন্জ সারকে ম্যানেজ করতে হবে। তাই ক্লিয়ারেন্স এর নাম করে ৫০০০০ টাকা চাইলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳১৫.০০ লাখ

ট্যাক্স অডিট হয়রানি

2020 - ২১ সালের অডিট সংক্রান্ত কাজের জন্য

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳৭.৫০ লাখ

অডিট ফাইল নিষ্পত্তি

কর ইন্সপেক্টর সম্পদের অনেক ভেল্যুয়েশন দেখিয়েছে। এটা হলে অনেক ট্যাক্স আসবে। দাবিকৃত টাকা দিলে আবার রিপোর্ট করিয়ে কম ট্যাক্স করে দেবো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳১৫.০০ লাখ

ট্যাক্স অডিট হয়রানি

জোন ২ সার্কেল ৪২ এ 2020 - ২১ সালের অডিট দাবিতে প্রায় ৪০০০০০০ টাকা দাবিতে একটি একটু টোসিস প্রেরণ করে ৩০/০৬/২০২৬ তারিখে যাহা আইনগত ভাবে তামাদি ও বেআইনি , সেই অডিট থেকে রেহাই পেতে ১৫ লক্ষ টাকা দাবি করে

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.৫০ লাখ

অডিট

আয়কর অডিটের নাম করে সম্পদের ওভার ভেল্যুয়েশন দেখিয়ে অনেক টাকা ট্যাক্স আসবে জানালো। চাহিদা মোতাবেক টাকা দিলে কম ভেল্যুয়েশন করবে। তাই টাকা দিতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

TIN

AMAR THEKE BESHI NTK NEYA HOISE MAKE BOLSE ETA GOVT THKE NIDRDHARON KORA HOISE BUT ONLINE E TAKA DEKHACCHILO 800 TAKAR MOOTO AMAKE BOLA HOISE ETA UPDATE KORE DIBE UNION PORISHOD ER WEB SITE E ETA HOLO KAYETPARA UNION PORISHOD, RUPGANJ, NARAYANGANJ

NARAYANGANJ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫০ লাখ

ইনকাম টেক্স

ইনকাম টেক্স রিটার্ন সাবমিটের সময় তথ্যভূল ছিলো। ভুল ধরা পড়ায় সংশোধনের জন্যে টাকা চেয়েছে। ভবিষ্যতে হয়রানি এড়াতে ভয়ে টাকা দিয়ে দিয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳২.০০ লাখ

ইনকাম ট্যাক্স সার্ভে

ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বাসায় আসে তদন্ত করতে ,করদাতা বাসা কেমন,বাসা ভাড়া, বাড়ির আয়তন উনি ভাড়াটিয়া দের বাসা ভাড়া জিজ্ঞাসা করেন,ইন্সপেকশন করার পর , পাল্টা রিপোর্ট দেন,এবং উল্টা পাল্টা রিপোর্ট যেমন বাড়ি ভাড়া বেশি দেখানো,নরমাল বাড়ি কে উন্নত বাড়ি দেখন্নু, বাড়ি বানাতে খরচ সাভাবিক চেয়ে বেশি দেখানো,বাড়ির একাধিক মালিক থাকার পর ও,১জন কে মালিক দেখান, পরে যখন আমি যোগাযোগ করি ,তখন ৫ লাখ টাকা দাবি করে রিপোর্ট ঠিক করে দিবে বলে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

Tax certificate issue

ব্যক্তি রিটার্ন এর প্রতিটা সার্টিফিকেট এর জন্য 2000 টিকে করে দিতে হয়, শুনেছি এই টাকা নাকি ফাইল এর উপর নির্ভর করে। বড় ফাইল হলে বেশি টাকা। ছোট ফাইল হলে কম।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳৫০.০০ লাখ

Tax Assesment

DCT and STNO, Tax Circle 310, Zone-15, Dhaka

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

Income Tax Certificate

During 2023, my Tax Zone 12, Circle 243 (now may be changed), i was inneed of Tax Certificate for my visa purpose. They made me pay Tk. 5000 for issuing the certificate and I had to pay.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

ফাইল ট্রান্সফার

আমার ট্রাক্স সার্কেল পরিবর্তন জরুরি ছিলো। সাধারণত এই কাজ অনলাইনের মাধ্যমেই সম্ভব। কিন্তু এর জন্য খুব সম্ভবত Income Tax এর আইটি কর্তৃক অনুমোদন দেয়া হয়। জরুরী প্রয়োজনে আমার ফাইল ট্রান্সফার করতে গেলে Income Tax এর আইটি হতে ১০০০০ টাকা দাবী করা হয়। বাধ্য হয়ে আমি উক্ত অর্থ পরিশোধ করি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০.০ হাজার

ফাইল অডিটে ফেলে

ট্যাক্স অফিস থেকে ফোন করে বলল, আপনার ফাইল অডিতে পড়েছে, তদন্ত করতে হবে। তদন্ত করলো কিছুই পেল না, তবু বলল রিপোর্ট জমা দিতে হবে, তার আগে খরচাপাতি দেন, (আমার উকিলের মাধ্যমে) জোর করে বিশ হাজার টাকা নিলো, আমার উকিল বলল নতুন জয়েন করেছে টাকার জন্য পাগল বাধ্য হয়ে দিতে হলো।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳২.০ হাজার

মাসিক ভ্যাট রিটার্ন জমা

৪ বছর যাবত প্রতি মাসে বিকাশের মাধ্যমে প্রদান করতে হচ্ছে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৬ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.৫ হাজার

টিন সংশোধন

টিন সার্টিফিকেটে আমার নাম ভুল আসায় তা অনলাইনে সংশোধনে দিই।কিন্তু অমুক (বাড়ি হাটাজারী) নামের ব্যক্তি বলেন তিনি ১৫০০ টাকা দিলে ২ দিনের মধ্যেই তা সংশোধন করে দিবেন না হলে এটি সংশোধন হবে না।বাধ্য হয়ে আমি টাকা দিতে বাধ্য হয়।

Building-2 (4th Floor),Zone-03, Agrabad C/A, Chattogram, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে