All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

402 reports found
Report a bribe
Refused Tax Office ৳300.0K

Income tax assessment process

Ami ekta companir Employee. Amar Companir Tax Assessment Audit e feleche. Inspector esechilo, inspection kore giyeche. Temon ullekh joggo paini. Amader bolechilo choto choto kichu figure e amara tds deduction korini. Ei tds gulo pay kora dite. Amra bolechi ok. Inspector giye tar report ready kore deputy commissioner ke diyeche. DCT demand koreche 3 lac taka abong boleche Range office ebong Commissioner ke amra manage korte hobe. Ekhono amader bisoyta pending. Karon amader income ei nei. Matro 2 jon employee. Eder salary dite parena monthly, ei taka kivabe dibo? — Deputy Commissioner- Circle 111(Co), zone 6, ctg

Chottogram, Chattogram 26 August 2026 0 views
0 Comments
Refused Tax Office ৳250.0K

পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন

আমার গাড়ি টয়োটা করোলা আরেকজনের কাছ থেকে কিনা এবং রেজিস্ট্রেশন করা হয়েছিল, সমস্ত প্রসিডিওর মেনেই - দলিল, মনে রেসিপিটি, ব্যাংক ট্রানজেকশন, বিআরটিএ কপি সহ। মূল্য ছিল ১০ লাখ টাকা। কিন্তু স্যালারি সার্কেলের ARO, দাবি করছেন যে এই গাড়ির মূল্য ৬০ লাখ টাকা, অথচ ব্র্যান্ড নিউ এই মডেলের গাড়ির দাম সর্বোচ্চ ৪০ লাখ টাকা হবে। তাকে বিআরটিএ থেকে সিস্টেম এ গাড়ির মালিকানা পরিবর্তন এবং মূল্য কপি চিঠির মাধ্যমে জমা দেবার পরেও আরাই লাখ টাকা চাচ্ছে - বলছে অফিস খরচ দেবার জন্য! পরবর্তীতে ডেপুটি ট্যাক্স কমিশনার এর সাথে দেখা করলেও একই বক্তব্য ছিল ভদ্রমহিলার, সরকার নাকি স্টেশনারি বাজেট খরচ কমিয়ে দিয়েছে, এই জন্য কন্ট্রিবিউট করতে হবে।। আর কন্ত্রিবিউট টা সেই AROর কাছে করলেই হবে।

ঢাকা, Dhaka 26 August 2026 1 views
0 Comments
Paid Tax Office ৳25.0K

কর অফিস অডিট

কর ফাইল অডিটে পড়ে এবং ফাইল জয়েন্ট কমিশনারের কাছে অনুমোদনের জন্য উপস্থাপিত হলে জয়েন্ট কমিশনার পিএ এর মাধ্যমে ঘুষ চায়। দেইনি কিন্তু ঐ পর্যন্ত ফাইল উঠানোর জন্য বিভিন্ন কিস্তিতে ইন্সপেক্টর,সহকারী কমিশনার ও বিভিন্ন টেবিলে প্রায় ১৫০০০/= টাকা ঘুষ দিতে হয়েছে ঘটনাটি ২০১৮ সালের।

ঢাকা, Dhaka 26 August 2026 1 views
0 Comments
Paid Tax Office ৳50.00M

VAT

VAT Audit was completed for 3 years and started revenue demand from 83 crore which was completely wrong calculation where source VAT(VDS) calculate on interest expense, fuel and other non vat able expenses. Intention was to start the bribe negotiations from 20% of this amount as if we go for appeal we have to pay 20% as deposit. Actual VDS demand may come less than 1 crore. Started demand from 20 crore as bribe than will calculate according to actual VDS. We told RO that we have good relations with Commissioners, he told than why you don’t go to commissioners and tell him to instruct me to do the actual calculation. He also stated that he will get 2% and rest will distribute. Final 5 crore

Chattogram, Chattogram 25 August 2026 2 views
0 Comments
Paid Tax Office ৳100.0K

আয়কর।

আমি একজন মেরীন ইন্জিনীয়ার।একটা বিদেশী জাহাজ কোম্পানীতে চকুরীত আছি।আমার পুরো সেলারী বাহামা থেকে আমার কোম্পনী ডলারে আমার এফ সি একাউন্টএ রেমিট করে।আমার ওয়েজআড়নার বন্ডে একটা ভাল এমাউনট বিনিয়োগ আছে।বরতমানে আমি একটা বাড়ী বানচ্ছি।আমি যখন জাহাজে ছিলাম আমার ওয়াইফ কে ইনকাম ট্যাক্স অপিস যোগাযোগ করতে বলে।আমার ওয়াইফ ও বাবা অফসে গেলে ঘুষ দাবী করে অডওটেের নামে।আামার ওয়াইফ দিতে অস্বীকার করলে, নানা রকম ভয়ভিতী দেখাতে শুরু করে।এক পরযায়ে আমার আয়কর উকিল আমাকে অনবোরড যোগাযোগ করে। কর ইনসপেক্টর ও আায়কর উকিল আমাকেও ভয়ভিতী দেখায়।আমাকে ঘুষ দিতে বাধ্য করে।আমি আামার উকিল ও আয়কর ইনসপেকটরের কথোপোকথন রেকরড করে রেখেছি।আমার ১০০ % হালাল ও কষ্টাজিত টাকা গুষ দেয়ায় এখনো আমি হরনমন্যতায় ভুগছি

নারায়নগন্জ।, Dhaka 25 August 2026 0 views
0 Comments
Paid Tax Office ৳1.0K

202

আমি ভ্যাট (VAT) সংক্রান্ত অনলাইন পেমেন্ট করার জন্য নিয়ম অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রথমে আমাকে অনলাইন পেমেন্ট করার সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ, আমার ভ্যাটের কার্যক্রম/ফাইল অনলাইনে সম্পন্ন করার ক্ষেত্রে আমাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয় এবং দীর্ঘ সময় ধরে অনলাইন সিস্টেমে যাওয়ার সুযোগ থেকে বিরত রাখা হয়। পরবর্তীতে আমি বিষয়টি নিয়ে বারবার চাপ প্রয়োগ ও যোগাযোগ করার পর তারা আমার ভ্যাটের কার্যক্রম অনলাইনে করার ব্যবস্থা করে দেয়। তবে এই অনলাইন সুবিধা করে দেওয়ার বিনিময়ে আমার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা নেওয়া হয়। বাধ্য হয়ে আমি তাদের দাবিকৃত টাকা প্রদান করি, যাতে আমার ভ্যাটের কাজ অনলাইনে সম্পন্ন হয় এবং আমার ব্যবসার স্বাভাবিক কার্যক্রমে কোনো সমস্যা না হয়।

Mirpur Zone, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Tax Office ৳200.0K

এনবিআর এ সেবা

এনবিআর প্রধান কার্যালয় এ ঢুকেই রিসিপশনে যারা বসে সরাসরি ঘুষের প্রস্তাব দেয় আমাকে । এই টাকা না দিলে সার্টিফিকেট দিবে না। তারা আবেদন জমা নিতেও ২০ হাজার টাকা চাই আমি ১৫ হাজার টাকা দেই। টাকা নেই সেখানে কর্মকর্তা নাম —। আগারগাঁওয়ে হেড অফিসে রিসিশনে বসে সবাই ঘুষখোর৷ পরব্তীতে টেবিলে টেবিলে ঘুষ দিতে হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১.৫ দেড় লাখ টালা দিয়েছে। তাও কাজ হয় নাই৷ অপেক্ষা করাচ্ছে।

ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Tax Office ৳1.0K

ভ্যাট রিটার্ন জমা

যেসব মাসে আমার ট্যাক্স রিটার্নে করের পরিমাণ 'শূন্য' দেখাত, সেসব সময়ে ভ্যাট অফিসে গেলেই কর্মকর্তারা নানা রকম মন্তব্য করতেন—যেমন আমি কীভাবে সংসার চালাই, কীভাবে বেতন নিই, কিংবা দোকানটাই বা কীভাবে চলছে। আসলে তারা আমার কাছ থেকে টাকা চাইতেন; টাকা না দেওয়া পর্যন্ত তারা নথিপত্রে সিল দিতেন না। ১,০০০ টাকা দিলেই তারা কাগজপত্রে সিল মেরে দিতেন এবং আর কোনো প্রশ্ন করতেন না।

শহর, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Tax Office ৳15.0K

ট্রেড লাইসেন্স নবায়ন

আমার কাছে সরাসরি ঘুস দাবি না করে, নবায়ন খরচ হিসেবে নানান উৎস এর কথা বলে অগ্রিম পনেরো হাজার টাকা নিয়ে যায়। এবং দুইদিন পর ট্রেডলাইসেন্স দিয়ে যাবে বলে প্রতিশুতি দেয়। পরবর্তীতে আমার ট্রেড লাইসেন্স প্রদান করা হলে দেখতে পাই সেখানে তারা ৬০০০ টাকার সরকারি খরচ প্রদান করেছে। আমি প্রতিবাদ করতে গেলে নানান ধরনের হুমকি দেয় এবং বি এন পির লোক দিয়ে ও আমার দোকান থেকে কিছু জিনিস লুট করে নিয়ে যায়। আবার হুমকি দিয়েছে দোকানে রাতে আগুন দিয়ে দিবে।

নরসিংদী, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Refused Tax Office ৳1

রিটার্ন এসেসমেন্ট

সার্কেলঃ ৪০২, কর অঞ্চলঃ ১৯। সহকারির নামঃ —। ফোনঃ — আমার মা একজন গৃহিণী। ২০২৪-২০২৫ এর রিটার্নটি সাবমিট করতে দেরি হওয়ায় রিটার্নের তথ্য যাচাইয়ের জন্য নোটিশের মাধ্যমে ডাকা হয় ৫ই মার্চ, ২০২৬ তারিখে। আমরা গিয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত কমিশনারের সহকারীকে প্রয়োজনীয় কাগজগুলো জমা দেই এবং সে দেখে বলে, "ও আপনার ফাইল তো নরমালে পড়ে গেছে। এসেস করতে হবে। সমস্যা নাই আমি করে দিব। তবে এসেসমেন্টের কিছু খরচ আছে।" জিজ্ঞেস করলাম, "(আমি তৎক্ষণাতই বুঝে গেছি আসলে ঘুষ চাচ্ছে) কত খরচ?" সহকারিঃ আপনি তো আজকে কাগজ দিলেন। আমি আপনাকে জানাবো। আপনার ফোন নাম্বার দিয়ে যান। এরপর আরও দুই দফা গিয়েছিলাম অফিসে। প্রত্যেকবার সে শুধু বলে খরচ আছে, খরচ আছে। খুশি হয়ে যা দেন। ৫০০ টাকা অফার করলে বলে এত কমে হবে না। এখনো ঘুরছি।

ঢাকা, Dhaka 25 August 2026 1 views
0 Comments
Paid Tax Office ৳30.0K

১৪৭ ধারা

ট্যাক্স ওকিলের মাধ্যমে ফোন করে ৫০০০০ দাবি করে বলেছে ১৪৭ ধারা এডভ্যান্স ট্যাক্স কাটা হয় কিনা দেখতে আসবে। তখন ওকিল সাহেব বললো যে ওনারা আসলে শুধু শুধু হয়রানি করবে কিছু টাকা বিষয়টা সমাধান করুন। তখন ৩০০০০ টাকা দিয়ে সমাধান করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য : আমরা AIT কেটে প্রতি মাসেই জমা করে থাকি এবং তিন মাস অন্তর অন্তর রিটার্ন জমা করি।

নারায়ণগঞ্জ, Dhaka 25 August 2026 1 views
0 Comments