17,326 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.
ফেনীর ভ্যাট অফিসার এবং তার অফিসের সদস্যরা মিলে মানুষকে ভ্যাটের নামে নাজেহাল করতেছে।সরকার যে ভ্যাট আরোপ করছে সেটা যদি সবাইর থেকে সেইম ভাবে এবং প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা হয় তাহলে আপত্তি নাই। এখন উনি যেই প্রতিষ্ঠানকে ধরে ওইটা থেকে কিছ টাকা বাংকে দিয়ে বাকিটা নিজের জন্য রাখি দেয়।আমি ২ টা প্রতিষ্ঠানের জন্য ৫০০০০ টাকার মত পরিশোধ করছি কিন্তু উনি ওই টাকার কোন ইনভয়েচ দেয় নাই।
আমার শ্বশুরের ফাইল অডিটে পড়েছিল। উনি প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা প্রথমে ৫০০০ টাকা ঘুষ দাবী করে। সেটা না দেওয়াতে পরে ৪০০০০ টাকা দাবী করে। অসুস্থতার কথা বলে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকি দেয় যে এখন ৪০০০০ টাকা না দেওয়াতে হয়ত পরে লক্ষ লক্ষ টাকা পকেট থেকে বের হয়ে যেতে পারে। সর্বশেষ পর্যালোচনা রিপোর্টে প্রায় ২৫০০০০ (আড়াই লক্ষ) টাকা ট্যাক্সের দাবী টেনেছে। সংশ্লিষ্ট কর কর্মকর্তাকে বিষয়টি জানানোর পরে উনি অভিযোগ গ্রাহ্য না করে ২৫০০০০ টাকা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। পুরোই হতাশ।
আমার পৌরকর 260 টাকা থেকে বাড়িয়ে 2880 টাকা করা হয়েছে। পৌর কর পুনঃ নির্ধারণ করতে এসে 1000 টাকা ঘুষ চায় তা না দেওয়াতে কর তাদের ইচ্ছে মত নির্ধারণ করে। আমার আসে পাশের বাড়িগুলোর কর এখন ও কমই আছে।
Tax information mismatch issue
আমি ভ্যাট রিটার্ন দাখিল করতে গেলে শূন্য ভ্যাট নিবে না এই মর্মে আমার কাছে ৫০০০টাকা চা নাস্তার জন্য দাবি করে।যেখানে আমাদের ব্যবসায় শূন্য ভ্যাট সরকার কর্তৃক নির্ধারিত এবং নিজেদের বাড়িতে অফিস থাকা সত্ত্বেও অফিস ভাড়ার উপর ভ্যাট দিতে বলে । এই ঘটনা ঘটেছে শ্যামলী সার্কেল অফিসে।
Tax office Tax Zone Dhaka
The income tax file was 100% perfect. no unseen/Undisplayed income. It is simple file of a simple poor school teacher. No own land, business, or anything. But the tax inspector technically demanded 70000(70k) BDT.
আমাদের পুরান ঢাকায় একটি মজুরী কারখানা আছে সেখানে ভ্যাট অফিস থেকে কিছু লোক আসে আমরা প্রতি মাসেই ভ্যাট দিয়ে থাকি উনারা অনেক ঝামেলা করে পড়ে 2 লক্ষ টাকা দাবি করে ছোট কারখানাতে উনারা অনেক বড় মামলা দিবে হুমকি দেয়
1,50,000tk demanded via income tax lawyer to settle audit findings in my personal income tax file 2023-24
আয়কর এ সব কাগজ ৪ বার দেবার পর ও বলছে কোন কাগজ দেয় নি এবং পি এস দের দিয়ে বা উকিল এর কাছে টাকা চায়। না দেয়াতে এখনো হেরেস করছে। —র সাথে এখনো দেখা হয়নি কিন্তু তার পেশকার অল্রেডি টাকা চেয়েছে। কিছু দিয়েন বলে। দেইনি।
আমার কোম্পানির টেক্স ফাইল অডিটের জন্য নির্বাচত হয়েছে। ডিসিটি অফিস থেকে প্রথমে ২০,০০,০০০/- টাকা চেয়েছে। পরে সেটা ৮,০০,০০০/- টাকায় এসেছে। আমরা তাদের দাবি প্রত্যাখান করেছি। তারা এখনো এসেসমেন্ট করে নি।
প্রবাসী হোয়ার কারনে বকেয়া ৬ বছরের ট্যাক্স রির্টান সার্কেল অফিস ১৩ গাজীপুর, আমার কাছে কর কর্মকর্তা — আমার কেছে ৩৫,০০০ ঘুষ দাবি করে, টাকাটা তার বিকাশ নাম্বার — দিতে বল্ললে তা দিতে হয়। বছর প্রতি ৫০০০ আর দুই বছরের রির্টান সার্তিফিকেট, এক সালের সার্টিফাইড কপি নিতে আরো ৫০০০। সব টাকা ঘুষ খাওয়ার পরেও আমি দেখি সে মাত্র ২ বছরের ফাইল জমা করেছে। সে পরে চট্টগ্রামে বদলি হয়। মানুষ্কে জিম্মি করে তাদের সময় আর দেশে কম সময় থাকায় তারা অনেক টাকা ঘুষ খায়, কাজ ও পুরা করে না। তার নাম — ফোন —
প্রতি মাসে আমি ব্যংকে ১২০০টাকা দেই তার পর আবার উনাদের কাছে গিয়ে ৬০০টাকা দিতে না হলে সাইন দেয় না কেন এর কি কোন সমাধান হবে
আয়কর অফিস থেকে গত ১ বছর ব্যপক ডাটা বাহিরে আয়কর আইনজীবীদের কাছে লিক করা হয়েছে। এর প্রমাণ আমার মা, ছোট ভাই ও বোন এর যে রির্টার সাবমিট করা হয়নি তা শুধু আয়কর অফিস জানার কথা কিন্তু বাহিরের আইনজীবীরা কি করে জনল। আর বলে অল্প খরচে করে দিবে। যাইহোক বাবা মারা যাওয়াতে আমরা ওয়ারিশ সূত্রে যে ফ্ল্যোট পেয়েছি তা বাজার মূল্যে উেএলখ করেছি। আমার বাবা একজন সৎ অফিসার ছিলেন তিনি তার গ্রামের জমি বিক্রি, পেনশন, ও ৩৭ বছরের চাকরি থেকে সঞ্চিত অর্থ দিয়ে ফ্ল্যাট গুলো করেছেন। এখন বলে ৪ লক্ষ টাকা ট্যাক্ষ দিতে হবে। আর অফিসারকে ১ লক্ষ টাকা দিতে হবে। নয়ত ট্যাক্স ইনিস্পেক্টর বাসায় যাবে। আমি বলছি সরকারকে যত টাকা লাগে দিব তবু ঘুষখোরদের টাকা দেব না।
নতুন BIN খোলা হয়েছে। প্রতি মাসে রিটার্ন সাবমিটের কথা থাকলেও, জানা না থকায় সাবমিট করা হয় নি। হালনাগাদ করার জন্য দাবী করেছেন।
উৎসে ১০০% কর কর্তন ও যথাযথভাবে পরিশোধ করা সত্ত্বেও, পরিদর্শনের নামে কর অফিস অন্যায্য সমঝোতার জন্য চাপ দিচ্ছে; অন্যথায় অধিক হারে কর দাবি করার হুমকি দিচ্ছে। সব এনজিওকেই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কিছু এনজিও ইতোমধ্যে এর সম্মুখীন হয়েছে।
Vat office charges 6K each month from all small factories. This charge is not included monthly Vat payment.
আমার মায়ের নামের টিন খোলা ছিল। ব্যাংকে সঞ্চয়পত্র রাখার জন্য আয়কর দেওয়ার প্রত্যয়নটা দরকার ছিল। তৎকালীন উপকর কমিশনার আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, এবং কেন আমাদের ফাইলটা আটকে দিয়েছিল সেটাও ক্লিয়ার করে নাই। এবং ১০ হাজার টাকা দাবি করেছে। এবং আমাদের তখন ট্যাক্স সম্পর্কে ক্লিয়ার ধারণা ছিল না। আমার মা খুব ভয় পেয়ে গিয়েছিল। এবং আমাদের প্রত্যয়ন টা খুব দরকার ছিল, তাছাড়া ব্যাংকের সঞ্চয়পত্র খুঁলতে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে আমাদের টাকাটা দিতে হয়। পরবর্তীতে আমি ঘাটাঘাটি করে জেনেছি আমাদের কোন ট্যাক্সই হয়নি। অই টাকাটা আমার বাবা স্কুল থেকে অবসরের পরে পেয়েছিল, বাবা মারা যাওয়ার পরে তা মার নামে ছিল।
ব্যবসা করলে কর দিতে হবে । কিন্তু কর দিলেই হবে না উপরি দিতে হবে তাই যা দাবি ছিলো ৫০০০০০ কর দিয়ে ১২ লাখ উপরি দিতে হয়
Eorror in documents submission