All reports

17,324 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

396 reports found
Report a bribe
Refused Tax Office ৳15.0K

Return Certified Copy & Income Tex Certificate

রিটার্নের সার্টিফাইড কপি তুলতে গেলে তারা স্প্রীড মানি হিসেবে আমার নিকট ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে কাজ বিলম্ব হবে বলে মেনশন করেন।

Dhaka, Dhaka 24 August 2026 2 people confirmed this 0 views
Refused Tax Office ৳7.0K

রিটার্নের সার্টিফাইড কপি

রিটার্ন এর সাটিফাইড কপি চাইবার পর কপি সরবরাহ করতে ট্যাক্স অফিস এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (Zone 14 Circle 302) ৭০০০ টাকা অফিস খরচ দাবি করেন।

ঢাকা, Dhaka 24 August 2026 9 people confirmed this 1 views
Paid Tax Office ৳20.0K

Vat issue

Vat dicci tar poreo pechal.. jara dey na tader dorei na.. jara dey tader chare na.. ki ekta boishommo.. amra kuchra dukandar kom besh dicci.. bin certificate ache.. hajar dukan jader bin e nai.. tader kuj e kkre na.. sudu tader deke jader dewa ache tader k hoyrani kore kom dicci etc mamla dekiye taka nicce.

Moulvibazar, Sylhet 24 August 2026 6 people confirmed this 0 views
Refused Tax Office ৳200.0K

টাক্স অডিট

ট্যাক্স এর ইনস্পেকটর অডিটে থাকা নথি ক্লিয়ার করে দেয়ার কথা বলে ২,০০,০০০/- চেয়েছিল

ঢাকা, Dhaka 24 August 2026 5 people confirmed this 0 views
Paid Tax Office ৳45.0K

বিন করতে যেয়ে গুলসান ভ্যাট ট্যাক্স অফিসে ৩ বারে মোট ২৫,০০০ টাকা ঘুষ দিয়েছি

আমার কম্পানির বিন করতে যেয়ে গুলসান ভ্যাট ট্যাক্স অফিসে ৩ বারে মোট ৩৫,০০০ টাকা ঘুষ দিয়েছি প্রথমে ১৫ হাজার টাকা দিয়ে বিন করেছি তারপর কাগযে নাকি কি কি ভুল ছিলো তাই ঠিক করতে বাকি ১০০০০ টাকা দেয়া লাগছে

ঢাকা, Dhaka 24 August 2026 2 people confirmed this 0 views
Paid Tax Office ৳1.0K

অডিট received কপি

কর অফিস থেকে চিঠি আসে। সেটার জবাব দেই। জবাব দেওয়ার পর অফিস থেকে received কপি দেওয়ার সময় টাকা দাবি করে। বিকাশে পাঠিয়ে দেই। জুন মাসের ঘটনা।

উত্তরা ঢাকা, Dhaka 24 August 2026 4 people confirmed this 0 views
Paid Tax Office ৳1.0K

অডিট received কপি

কর অফিস থেকে চিঠি আসে। চিঠির জবাব দেই। Received কপি নেওয়ার সময় টাকা চায়। বিকাশে প্রদান করি। জুন মাসের ঘটনা।

উত্তরা ঢাকা, Dhaka 24 August 2026 5 people confirmed this 0 views
Paid Tax Office ৳30.0K

Sales vat

Sales vat ager officer kom nise bole new officer ultapalta hishab dekhai seal er thread dise. Erpor ghush dabi korse ja dewa lagse for running business

Chittagong, Chattogram 24 August 2026 5 people confirmed this 1 views
Refused Tax Office ৳900.0K

ট্যাক্স বিষয়ে

সরকারী কর কমিশনার, — , সার্কেল ৫,বৈমানিক, আমার ট্যাক্স উকিলের মাধ্যমে ২লাখ টাকা চায়। আমি বলেছিলাম যা টাকা জরিমানা দেয়,ওটা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবো।এতে করে কর অফিসের এই লোক,তার ইন্সপেক্টর, এবং তাদের আরো দুই জন উধ্বোতন কতৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ভয়ঙ্কর ভাবে ফাঁসিয়ে দেয়।পরে সবাই মিলে আমার কাছ থেকে নয় লাখ টাকা নিয়ে ঐ মামলা খারিজ করে। আমি আক্ষরিক অর্থেই কনদপ শূন্য হয়ে যাই।এটা ১৪/৫/২০২৪ এর ঘটনা।

সিলেট সদর, Sylhet 24 August 2026 18 people confirmed this 1 views
Paid Tax Office ৳2.6K

দুই বছরের পুরানো রিটার্নের কপি উত্তোলন এবং কপি সত্যায়ন

২০১৮ সালে বিগত দুই বছরের লিখিত রিটার্নের কপি উত্তোলনের জন্য আয়কর অফিসে যাই। প্রথমে পিয়নের সাথে কথা বলে টাকাপয়সা না দেওয়ায় আমাকে বিভিন্ন অজুহাতে প্রথম দিন চার ঘণ্টার মতো বসিয়ে রেখে দ্বিতীয় দিন আসতে বলা হয় এরপরেও দ্বিতীয় দিন দীর্ঘ সময় বসিয়ে রাখা হয় এবং একের পর এক কর্মকর্তার কাছে পাঠানো হয়। পরে পিয়ন ও অন্যান্য কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন ধাপে মোট ২,৬০০ টাকা দিতে হয়। রিটার্নের কপি, ফটোকপি সত্যায়ন, Wealth Statement সহ Certificate সংগ্রহ করতে গিয়ে অগোছালো আর্কাইভ থেকে রিটার্নের ফাইল খুঁজে বের করতেও প্রায় ঘণ্টা খানেক সময় লাগে। সকাল সাড়ে ৯ টায় শুরু করে সব কাজ শেষ করে প্রায় সাড়ে তিনটায় অফিস থেকে বের হই।

চট্টগ্রাম, Chattogram 24 August 2026 7 people confirmed this 1 views
Paid Tax Office ৳10.0K

Tax certificate withdrawn

আমার জরুরী প্রয়জনে বিগত ১০ বছর এর ট্যাক্স সার্টিফিকেট প্রয়োজন ছিল । আমার কাছে সকল ট্যাক্স acknowledgment স্লিপ থাকার পরেও তারা প্রতি বছর এর ট্যাক্স সার্টিফিকেট উত্তোলনের জন্য ১০০০ টাকা নিয়েছে চা নাস্তার খরচের জন্য । সর্বমোট ১০০০০ টাকা ঘুষ দেওয়া লাগছে আমার পাওনা ভ্যালিড ট্যাক্স সার্টিফিকেট উত্তোলনের জন্য ট্যাক্স জোন ৬ , ঢাকা তে ।

Dhaka, Dhaka 24 August 2026 4 people confirmed this 0 views
Refused Tax Office ৳150.0K

Tax audit

Amader company tax audit e pore. Jothajoto documents deyar por o, DCT ke ghush na deyay Tini 184 Dharay koyek lakh taka tax dharzo koren. Bisoyta emn chilo Jodi amra DCT k Inspector ke and office ke kichu ghush ditam amader tax dharzo hoto na. Ashchorcher bisoy hocche sobar nirdisto rate ache.

Dhaka, Dhaka 24 August 2026 93 people confirmed this 2 views
Paid Tax Office ৳5.0K

ট্রেড লাইসেন্স বন্ধ করার প্রসংগে

আমি অনলাইনে আবেদন করি আমার ভেট আইডি টা বন্ধ করার জন্য। কিন্ত তারা আমাকে নানান রুকম পেপার দেখাতে আমি দেখাই কিন্তু তারা সন্তস্ট না। পরে আমাকে বলে এটা শেষ হতে ১ মসের বেশি লাগবে অথবা ১০০০০ টাকা দিলে ২ সপ্তাহ লাগবে। আমি ১ মাসে স্বাভাবিকভাবে কাজ করার সম্মতি হই। পরে সহকারী কমিশনার আমাকে জিজ্ঞাসা করে কেনো বাতিল করছি আমাই বলছি আমি ব্যবসা করবো না তাই। তিনি বাতিল করার অনুমতি দিয়েছেন ঠিকি কিন্তু ফাইনালি, অনলাইনে বাতিল না করা আমার আবেদন টার কার্জক্রম অফ করে দেয়। আমি জানতে চাইলে বলে অনেক ঝামেলা আছে পরে আসেন। এভাবে অনেক নার আমাকে হয়রানি করে। শেষে আমি বুজলা ঘুষ না দেওয়াতে এমন টা করছে।পরে একজন কম্পিউটার সহকারী আমাকে ৫ হাজার টাকা দিতে বলে, আমি চাকুরী করি বার বার আসতে কস্ট হবে বলে আমি টাকা দিতে বাধ্য হই।

আগ্রাবাদ সার্কেল, সদর ঘাট, Chattogram 24 August 2026 5 people confirmed this 0 views
Paid Tax Office ৳60.0K

কর সনদ

ট্যাক্স সার্কেলের ক্লার্ক আমাকে বললেন যে কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব কর্মকর্তা ও স্বাক্ষরের ব্যবস্থা তিনিই করবেন এবং এর জন্য নগদ অর্থ চাইলেন।

ঢাকা, Dhaka 24 August 2026 3 people confirmed this 0 views
Only demanded Tax Office ৳300.0K

Tribunal Appeal

Negotiate with our consultant.

Dhaka, Dhaka 24 August 2026 10 people confirmed this 0 views
Paid Tax Office ৳1.0K

মাসিক ভ্যাটের চালান ব্যাংকে জমা দেওয়ার পরও ভ্যাট অফিসারকে টাকা দেওয়া নগদ টাকা দেওয়া লাগে

সিলেট উপশহরের বি-ব্লকের ভ্যাট অফিসে প্রতিটা উপজেলার ব্যবসায়ীকে ভ্যাটের ব্যাংক চালানের বাইরেও নগদ টাকা দেওয়া লাগে। টাকা না দিলে ভ্যাটের পরিমান বাড়ানোর প্রেশার দেয়। সর্সর্বনিম্ন ৫০০,১০০০, ২০০০ প্রতি ব্যবসায়ীর কাছ থেকে নেয়, যখন ব্যবসায়ি ভ্যাটের সাক্ষর ও অনলাইন করতে ভ্যাট অফিস যায়। বড় প্রতিষ্টান থেকে কিছু ক্ষেত্রে লক্ষাধিক পর্যন্ত নিয়ে থাকে।

বি-ব্লক,সিলেট, Sylhet 24 August 2026 7 people confirmed this 1 views
Refused Tax Office ৳2.05M

tax zone 18,circle 376

টাকা না দিলে আপনার ফাইলটি আমরা এসেসমেন্ট করে ফেলব

Dhaka, Dhaka 24 August 2026 9 people confirmed this 0 views
Refused Tax Office ৳20.00M

Tax Audit

Income Tax File. (4 Crore)

Tax zone 17, Tax circle 353, Dhaka 24 August 2026 17 people confirmed this 1 views
Paid Tax Office ৳2.0K

Tax certificate

আমি ২০২৪-২৫ এর ট্যাক্স রিটার্ন জমা দিয়েছিলাম কিন্তু সার্টিফিকেট টা অনলাইন থেকে পাই নি ।তাই কর ২৫ অঞ্চল , সার্কেল ৫৩৭ স্কাউট ভবন অফিসে গিয়েছিলাম । আমার কাছ থেকে ২০০০ টাকা নিয়েছে

Dhaka, Dhaka 24 August 2026 3 people confirmed this 0 views
Paid Tax Office ৳3.0K

শতভাগ রপ্তানি কারক প্রতিষ্ঠানে, রিটার্ন দাখিল প্রক্রিয়ায় টাকা দাবি

আমার একটি ছোট শতভাগ রপ্তানি করে প্রতিষ্ঠান আছে, যেটা প্রতি মাসে জিরো রিটার্ন দাখিল করি, কিন্তু জিরো রিটার্ন দাখিল করার প্রক্রিয়ায় তারা বিভিন্ন অজুহাতে আমার কাছে থেকে ৩ হাজার টাকা দাবি করে। এবং আমি সেটা দিতে বাধ্য হই।

Savar, Dhaka 24 August 2026 3 people confirmed this 0 views