All reports

17,324 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

396 reports found
Report a bribe
Tax Office

হোসিয়ারিতে ভিজিট করে টাকা দাবী

আমাদের হোসিয়ারিতে ভিজিট করে ৫০ হাজার টাকা দাবী করেছে এবং তাদের অফিসে গিয়ে কথা বলার জন্য ডেকেছে। সেখানে যাওয়ার পর তারা বলছে সব ঠিক আছে কিন্তু ঠিকভাবে সব চালাতে চাইলে তাদেরকে ৫০ হাজার টাকা দিবে। নয়তো ব্যবসা ঠিক ভাবে পরিচালনা করতে দিবে না।

Refused
নারায়ণগঞ্জ ৳50.0K
3 September 2026 16 3
Tax Office

ভেট চালান অনলাইনে দেওয়ার পরেও সেটা সিগনেচার করতে ঘুষ চাওয়া হয়েছে

সেবাটি ছিল আমি অনলাইনে ভ্যাট চালান জমা দিয়েছি এই চালান ভ্যাট অফিসে গিয়ে সিগনেচার করতে হয় সিগনেচার দেওয়ার পরে সে আমাকে ২০০০ টাকা চায় আমি তাকে এক হাজার টাকা দিতে হয় তারপরে সিগনেচারের উপর চিল দেওয়ার সময় আরেকজন ডেকে আরেক টেবিলে গেলে সেও টাকা চায় আমি বলি আমার কাছে তো আর টাকা নাই আমি কিভাবে দিব এই বলে আমি চলে আসি

Paid
ঢাকা ৳1.0K
3 September 2026 4 1
Tax Office

File Problem

আমাকে ফোন করেছে যে আপনার ফাইল এ সমস্যা আছে ডেস্ক অডিট এ দিবো কিনা ? আপনি চাইলে আমি ডেস্ক অডিট এ দিবো না, এই জন্য আমার নিকট ৫০০০০ টাকা দাবি করেছেন

Paid
Dhaka ৳50.0K
3 September 2026 6 1
Tax Office

টিন সার্টিফিকেটে বাবার নাম ভূল ছিল এন আইডি কার্ডে ঠিক ছিল তারপরেও ঘুষ দিয়ে ঠিক করতে হয়েছে।

টিন সার্টিফিকেটে নাম চেঞ্জ এটা ওয়েবসাইট থেকে চেঞ্জ করতে চাইছিলাম কিন্তু সিকিউরিটি পারপাস চাইল্ডহুড নেম আমার মনে নাই পরে টিন সার্টিফিকেট ভুল সংশোধন করতে পারি নাই তাই ট্যাক্স অফিসে যোগাযোগ করলে ওরা বলে ঢাকা থেকে করতে হবে না হলে হবে না

Paid
ব্রাহ্মণবাড়িয়া, ৳1.5K
3 September 2026 2 2
Tax Office

VAT return hard copy submission

Regular gush, proti masey gie die asa lage na hole company te audit a fele harrasment kore,

Paid
dhaka ৳8.0K
3 September 2026 1 0
Tax Office

কর প্রদান

আমার শশুর যখন প্রথম টিন সার্টিফিকেট করেন তখন কেউ একজন বুজায় সব সম্পদ দেখাতে হবে না। কাজেই তিনি তার ব্যাংকের কিছু টাকা দেখান নি। পরে বুঝতে পেরে তিনি পরের বছর ২০২২ সালে সকল কাগজ পত্র নিয়ে গেলে তারা তাকে জেলের ভয় দেখায় এবং বলে নুন্যতম ৬০০০০০ টাকা না দিলে তারা মামলা করবে। ভয়ে অপমানে তিনি স্টোক করেন। বর্তমানে অসুস্থ অবস্থায় বেচে থাক্লেও তাদেরকে টাকা দিত্র হয়েছিল। আমি নিজেও কথা বলতে জাই। লেন্দেন হয় অফিসের নিচের একজনের মাধ্যমে, এবং একজন হিন্দু মহিলা অই অফিসে কর্মরত ছিলেন তার মাধ্যমে।

Paid
সিলেট ৳6.00M
3 September 2026 2 1
Tax Office

Tax return submission

All relevant doxuments are presented and well updated but i was overfined and to solve this issue i was asked a handsome amount of 15L to absolve everything. Trying my luck at negotiations now.

Only demanded
Dhaka ৳1.50M
3 September 2026 1 1
Tax Office

কর অডিট

আমার সকল ডকুমেন্ট ঠিক থাকার সত্যেও অমার ৭,৫০,০০০/- টাকা অতিরিক্ত কর নির্ধারন করেন। ঘুষ দেওয়ার পর সেটি মাত্র ১৪,০০০/- টাকা নির্ধারন করেন।

Paid
ঢাকা ৳80.0K
3 September 2026 0 1
Tax Office

রিটার্ন নবায়ন

আমি প্রথমবার কর দিতে গিয়েছিলাম যেহেতু আমি একজন ব্যবসায়ী। তাই আমি জানিনা কত টাকা লাগে কিন্তু আমাকে বলেছিল ৫৫০০ টাকা লাগবে তখন আমি বাধ্য হয়ে পরিশোধ করি, কিন্তু পরে আমি দেখি আমার রিটার্ন সার্টিফিকেট এর সাথে ৩০০০ টাকার একটি ব্যাংক চালান যা এখনও আমার কাছে আছে। তখন আমি ওনাকে বললে বাকি টাকা কিসের জন নিয়েছেন উনি বলে ওইগুলা অফিস খরচ।

Paid
লাকসাম ৳2.5K
3 September 2026 0 0
Tax Office

অনলাইন ভ্যাট রশিদ সাবমিট

প্রতিমাসে ভ্যাট প্রদান করার পর এগুলো অনলাইনে সাবমিট করা লাগে। আমরা নিজেরা সাবমিট করতে গেলে ওনারা দেখি আমাদের আইডি থেকে ব্লক করে রাখছে। সাবমিট করার জন্য ১০ হাজার টাকা লেগেছে।

Paid
কক্সবাজার ৳10.0K
3 September 2026 0 0
Tax Office

ট্রেড লাইসেন্স

আমি একটা মুদি দোকানের ট্রেড লাইসেন্স করতে যাওয়ার পর প্রায় দুই সপ্তা অফিসে ঘোরাঘুরির পর একজন আমাকে বলল ২০০০ টাকা দিলে নাকি সে আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে তারপরে কি আর করার ৮৭৯ টাকার ট্রেড লাইসেন্স ২০০০ টাকা দিয়ে করলাম কারন আমার বিশেষ প্রয়োজন ছিল

Paid
গাজীপুর ৳2.0K
3 September 2026 0 0
Tax Office

Vat

অভিযোগের বিষয়: ভ্যাট সংক্রান্ত বিষয়ে অনৈতিকভাবে ১,০০,০০০ টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং “ইত্যাদি বাজার” নামে একটি দোকান পরিচালনা করি। আমার দোকানের মাসিক ভাড়া ৪০,০০০ টাকা। ভ্যাট সংক্রান্ত বিষয়ে আমি সংশ্লিষ্ট ভ্যাট অফিসে গেলে আমাকে জানানো হয় যে দোকানের ভাড়ার ওপর ১৫% হারে প্রতি মাসে ৬,০০০ টাকা ভ্যাট দিতে হবে। একই সময়ে আমাকে বলা হয়, দোকানটি বাড়ির মালিকের নামে না রেখে আমার নামে করার ব্যবস্থা করলে নাকি ভ্যাটের বিষয়টি বিশেষভাবে/সহজে সমাধান করে দেওয়া সম্ভব হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আমাকে বলা হয়, “স্যারকে খুশি করার জন্য চা খাওয়ার জন্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দিতে হবে।” আমি এই টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে আসি

Refused
Bagerhat ৳100.0K
3 September 2026 495 1
Tax Office

Checking Audit and Tax files

They cam to my tannery to check my audit and tax files. My audit was not up to date. They took bribe and told me "to not keep audit files at the tannery premises".

Paid
Dhaka ৳100.0K
3 September 2026 7 0
Tax Office

নবায়ন করতে

আমি গাইবান্ধায় টিন সার্টিফিকেটের বাৎসরিক নবায়ন করতে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে অতিরিক্ত

Paid
গাইবান্ধা ৳2.0K
3 September 2026 5 1
Tax Office

VAT Software User Approval

NBR r IT Implementation theke ake client r kase chawa hoi 50000, Eta ekta common j NBR e kaj korte gelei taka lage. ete kore amra shadharon lokera astha pai na. eta ekta common consciousness er jonno post kora.

Refused
Dhaka ৳50.0K
3 September 2026 2 1
Tax Office

Income Tax Audit

My tax file selected automatically by the NBR. i’m one of the unlucky 75,000 assesses. I had no issue in the file but they want 100,000 taka to settle. now i’m ending up with paying 50,000 taka which is insane and unjustified.

Paid
Dhaka ৳50.0K
2 September 2026 9 1
Tax Office

Annual tax return 2025

For 2025-2026 tax return, I have to pay 8,000tk bribe at segunbaghicha tax office

Paid
Dhaka 11 kor anchol ৳8.0K
2 September 2026 2 1
Tax Office

অডিট অবজেকশন নিষ্পত্তি

প্রথম ডেস্কে ১০০০০/- টাকা দেয়া হয়। উনি একজন লেডি উপকর কমিশনার। কিন্তু উনি বদলী হয়ে যান এবং কাজটি করে যান নাই। উনার জায়গায় আগত অন্য আরেকজন নথিটি উপরে পাঠান। ইনাকেও ১০,০০০/- টাকা দেয়া হয়। উর্ধতন কর্মকর্তাকে ২০,০০০/- টাকা দেয়া হয়। সর্বমোট ৪০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। উনারা যদি হিসাব করে বলতেন অপনি -----অত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তবে ঐ পরিমাণ টাকা সরকারকে দিতে পারলে ভালো লাগতো।

Paid
শহর ৳40.0K
2 September 2026 3 0
Tax Office

কোম্পানি আয়কর

আমি একজন সরকারী কর্মকর্তা আমার প্রতিষ্ঠানে দু্ই বছরের আয়কর ফাইল সমাধানের জন্য আয়কর অফিসে গেলে আয়কর অফিসের বড় বাবু আমাকে বলেন ফাইলটি সমাধান করা হবে। তবে টেবিলে টেবিলে টাকা দিতে হবে। আমাকে ১,০০,০০০/- টাকা দিলে সমাধানের চেষ্ঠা করবো। আমার স্যার বলেন আমারতে সরকারি প্রতিষ্ঠান আমরা এতো টাকা দিবে কিভাবে , তখন স্যার ও সে আলাপ আলোচনা করে ৫০,০০০/- টাকা চুক্তি করে। সেই হিসাবে আমি বড় বাবু এর কাছে টাকাটি দিয়ে আসি।

Paid
রাজশাহী ৳50.0K
2 September 2026 1 0
Tax Office

ইউনিয়ন

একটা ওয়ারিস সনদ নিতে লাগে ৬০০ টাকা,এক টাকা কম হলে দেয় না।কালিগঞ্জ গাজীপুর

Refused
শহর ৳600
2 September 2026 1 0