সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩৯৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৭০.০ হাজার

Tax audit

My tax file got a audit and I need to pay the Money to solve it.

Shazadpur Sirajgonj, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳৩.০০ লাখ

Incime tax

A merely tax inspector claimed such huge amount to prepare a audit report but I very reluctantly refused.

Segunbagicha, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳১.০০ লাখ

আয়কর প্রদান

আয়কর প্রদানের পর তা অডিট করে নিষ্পত্তি করার জন্য Extra Assistant Commissioner of Taxes, Circle-28, Zone-02, Dhaka.- এর কাছে ফাইলটি যায়। এরপর থেকে উনি এবং তার সহকর্মী ফাইলটি নিষ্পত্তির জন্য এক(১) লক্ষ টাকা দাবি করেন। তারা আমাকে আরও হুমকি দেয় এক লক্ষ টাকা না দিলে ফাইলটি নিষ্পত্তি না করেই আদালতের ট্রাইবুনাইলে পাঠাবে, তাহলে সেখানে ৩ লক্ষ টাকা দিতে হবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২৫.০ হাজার

ITR

আমার টেক্স দিতে গেলে তারা ফাইল দেখে বলে হিসেবে গড়মিল আছে ৫০হাজার টাকা লাগবে। পরে দর কষাকষি করে ২৫ হাজারে কাজ হয়।

Savar , Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

আয়কর রিটার্ন

আমি ০ আয়কর রিটার্ন করেছি। কিন্তু তবু বার বার নোটিশ প্রধান করে। ৫০০০ হাজার টাকা দাবি করে। আমার কাগজপত্র ঠিক থাকা সত্তেও। তার পর ১০০০ টাকা প্রধান করি।

কালীবাড়ি, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳২.০ হাজার

রিটার্ন জমা দেওয়া। সার্কেল- ৩

ডিসেম্বর ২০২৫ তিনি একজন মহিলা অফিসার ছিলেন। আমার ফাইল উনি দুই মাস যাবত অফিসে রেখে দিয়েছেন। প্রতি সপ্তাহে আমি দু-বার করে গিয়েছিলাম। পরে উনি বলে খরচা দিতে হবে আমি কাজ করে দিব। খরচা ছাড়া হবে না। উনি দুই হাজার টাকা চেয়েছিল।পরে আমি ওনাকে ১০০০ টাকা দিলাম বলল দুদিন পরে এসে আপনার পেপার নিয়ে যাবেন। অবশেষে ১০০০ টাকার বিনিময়ে আমার কাজটা হলো। ধন্যবাদ অফিসের ম্যাডামকে কর অফিস কালিয়াকৈর সফিপুর গাজীপুর মীর টাওয়ার।সার্কেল- ৩ ।

কালিয়াকৈর, সফিপুর গাজীপুর।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০০ লাখ

Kor komison

Amr bsy aisa Tara boltesa apne incame Tex den na apne bsy r apne thakte parben na. Akon e Tex dea lakbe

Barishal, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০ হাজার

5% Vat on Sanitary Product

সরকারি নিয়ম অনুযায়ী স্যানিটারি পণ্য ৫% শুল্ক সরকারকে দিতে হয় যা সেনেটারি দোকান মালিকরা দেয় তারা প্রথমে এ-চালান এর মাধ্যমে ৫-১০ হাজার টাকা পেমেন্ট করে, তারপর স্থানিয় ভ্যাট/ট্যাক্স কর্মকর্তার কাছে গিয়ে এপ্রুভাল নিয়ে আসে। কর্মকর্তারা জানে উক্তদোকান মালিক রা ১লক্ষ থেকে ১০লক্ষটাকা যেখানে ভ্যাট পাওয়ার কথা সেখানে মাত্র ৫-১৫ হাজার এর মধ্যে কাজ হতে যাচ্ছে এবং এর বিনিময়ে তারা টাকা নেই। কখন সরাসরি নেই কখন তাদের পাশে থাকা মানুষকে দিতে বলে। এটা আমি নিজে সাক্ষি

Savar, Hemayetpur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

অডিট তদন্ত

সামগ্রিক ভাবে আয় কর রিটার্ন জমা দিতে বাধ্য করা হয়। অথচ যার করযোগ্য আয় নাই , কিন্তু বাধ্য হয়ে টিন করেছিলো এবং বাধ্য হয়েই আয়কর রিটার্ন জমা দিতে হয়। আমি এমন একজন ২০১৫ সাল থেকে আয়কর মেলায় রিটার্ন দেয়া শুরু করলাম । মেলার খবর প্রচারে সংবাদে আমাকে দেখে আমার মরহুম দুলাভাই আমার নিকট বিস্তারিত জানতে চেয়েছিলেন। শুরুতে আয়কর দপ্তর থেকে কোনো নির্দেশনা বা প্রশিক্ষণ পাই নাই। আইনজীবীদের দিয়ে রিটার্ন জমা দেয়ার বাড়তি টাকা ও ইচ্ছা ছিলো না। রিটার্ন জমা দিতে গিয়ে ফাটা বাঁশে আটকে যাবো এটাও কল্পনা করি নাই । রিটার্নে সাজিয়ে গুছিয়ে লেখা হয় নাই । জমি বিক্রির বায়নার টাকা আয় হিসেবে আগে দেখিয়েছি এবং জমি রেজিস্ট্রি হয়েছিল পরবর্তী অর্থ বছরে । অডিটে তদন্তে এলে বাধ্য হয়ে ১০০০০ ক্যাশ ও বিকাশ দেই ।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪.০০ লাখ

Production wastage disposal permission

Production wastage disposal permission এর জন‍্য প্রায় ১ বছর ফাইল আটকিয়ে রাখে পরে 1,50,000.00 টাকা দেওয়ার পর ফাইল approve করে

গাজীপুর ভ‍্যাট অফিস, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳৩০.০ হাজার

অডিট শেষ করে দিবে

কাজ করে দিবে অগ্রীম টাকা দিতে হবে।

Kishorganj, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

ট্যাক্স দেওয়া সত্ত্বেও আবার ট্যাক্স ধার্য করা এর সাথে অফিসের পাঁচজন স্টাফে কথা বলে আরো ঘুষ নেওয়া

আমি আইন অনুযায়ী আমার প্রাপ্য আয়কর সম্পূর্ণ পরিশোধ করে আয়কর রিটার্ন দাখিল করেছি। পরবর্তীতে আমাকে জানানো হয় যে, আমার আয়কর ফাইলটি Tax Audit-এর জন্য নির্বাচিত হয়েছে। অডিটে নির্বাচিত হওয়ার কারণে আরও কিছু ট্যাক্স/অর্থ প্রদান করতে হবে বলে আমাকে জানানো হয়। বলা হয়, অতিরিক্ত অর্থ না দিলে অডিটের বিষয়টি নিষ্পত্তি হবে না এবং ফাইলের কার্যক্রম সম্পন্ন হবে না। যদিও আমি ইতোমধ্যে আইনানুগভাবে প্রাপ্য সকল কর পরিশোধ করেছি। ফাইলের অডিট নিষ্পত্তি স্বার্থে আমার কাছে অতিরিক্ত ৫,০০০ টাকা ঘুস দাবি করে। আমি বললাম আমার সব কাগজপত্র ঠিক আছে তারপরও কেন দিব, অফিস সহকারী বলল সরকারি অফিসে কিছু খরচ দিতে হয় তা না হলে কাজ হবে না। তারপর উক্ত ৫,০০০ টাকা কর অঞ্চলের ওই অফিস সহকারীকে আমি প্রদান করি।

সেগুনবাগিচা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে কর অফিস ৳৫০.০ হাজার

During Vat payment, they always ask Ghus,so need to give them every month

They vist us due our slaes is increase everymonth our vat payment also increase, so ask us gush also need to increase as they ask every month 5000 tk, but now they ask us 50000tk for every month.

Savar, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

আয়কর রিটার্ন জমা

আমি যখন ইনকাম ট ্যাক্স রিটার্ন দাখিল করতে যাই আমার সমস্ত ডকুমেন্টস ১০০ ভাগ ঠিক থাকার পরও তাদের কম্পিউটার কাম অফিস সহকারী আমার কাছে ৫ হাজার টাকা ঘুষ চায় । আমি দিতে অস্বীকৃতি জানাই এবং অফিসারের সঙ্গে যোগাযোগ করলে অফিসার বলে যে উনারা স্থানীয় মানুষ এখানে চাকরি করেন আমরা বেশিদিন এখানে থাকি না তো উনাদের কথা মেনে নিয়ে উনাদের সাথে সম্পর্ক রেখে কাজ করিয়ে নিন। নিরুপায় হয়ে আমি তিন হাজার টাকায় কাজটি করিয়ে নেই। এটি চাঁপাইনবাবগঞ্জ আয়কর অফিসের চিত্র। উল্লেখ্য যে আমি একজন আইটি ফ্রিল্যান্সার এবং আমার উপার্জিত অর্থ রেমিটেন্স হিসেবে আসে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳২০০

Trade license Nobayon

Trade license nobayon korte gele nobayon fee er sathe office koroch dite bole. Ami boli office koroch dte parbo nah ami jabitio kaj korbo amk draft den. Ami taka bank e joma diye asi. Bank e taka joma diye draft unak joma dey. Pore trade license ante gele bole office koroch dte hobe. Ami boli kiser office korch? Uni blc trade license sign korle taka dite hoi. Ami blc sign kora tho unar kaj. Uni bole 200 taka holeo dite hobe. Ses porjonto na pere 200 taka dite hoilo. Ato porisrom koreo gush mukto kaj korke parlam na.

Chittagong shopping complex, 2 no. Gate, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳১০.০০ লাখ

পুরানো অর্থ বছরের করের পূণঃ নিরিক্ষা করণ

পুরানো এক অর্থ বছরের কর পূনঃ নিরীক্ষা করার নামে ব্যাপক টাকা দাবি করে, বিশেষ করে ঈদের আগে আমার উকিল এর কাছে ১০ লাখ টাকা দাবি করে বসে নয়তো সে উল্টাপাল্টা রিপোর্ট দিবে। আমি প্রত্যাখ্যান করলে সে উল্টাপাল্টা রিপোর্ট দিয়ে দেয়।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০০ লাখ

ভেট

আমার একটা কাপড়ের শোরুম আছে মিরপুরে । মিরপুর ভেট অফিসার এসে আমার কাছে ঘুস চাইছে ৫লাখ টাকা। আমি বলেছি দিবো না, যা করার করেন। আমার টেক্স, ভেট সব ক্লিয়ার । তাও হয়রানি করতেছে।

dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳৫.০০ লাখ

ভেট

আমার একটা কাপড়ের শোরুম আছে মিরপুরে । আমার টেক্স, ভেট সব ক্লিয়ার । মিরপুরের ভেট অফিসার এসে আমার কাছে ঘুস চাইছে ৫লাখ টাকা । আমি বলেছি দিবো না যা করার করেন । সে নানা ভাবে হয়রানি করতেছে , অফিসে যেতে বলে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳৩.০ হাজার

ট্রেড লাইসেন্স

নতুন ট্রেড লাইসেন্স কিরতে গেছে, ট্রেড লাইসেন্স ফ্রি 2000 টাকা সরকারি ভাবে,কিন্তু অতিরিক্ত 3000 টাকা তাদের দিতে হয় না দিলে কাজ হবে না।

গাজীপুর, কাশিমপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি কর অফিস ৳১.০ হাজার

আয়কর জমা

আমার বেতন বেশি না হওয়ায় শূণ্য রিটার্ন জমা দেওয়ার জন্য ১ পেজের শূণ্য রিটার্ন ফরম পূরণ করে ঢাকা ১১ সার্কেলে রিটার্ন জমা দিতে যায়। তারা আমার ১ পেজের ফরম দেখে বিভিন্ন ভাবে বোঝায় এইটা দেওয়া উচিৎ না। বিভিন্ন সমস্যা হবে। ডিটেইলস না থাকলে পরে ধরবে৷ সেজন্য এটা থেকে তাদের বড় ফরমে সব লিখতে হবে। তাই তারা কিছু হাত খরচ চায় আমার কাজ টা করে দেওয়ার জন্যে। কিন্তু আমার বেতন বেশি না, আর সরকার থেকেই তো এই ফরম দেওয়া হয়েছে বললে তারা সেটা শুনতে অস্বীকার করে এবং পরে সমস্যা হবে এইসব বলে। তারপরও আমি কোন টাকা না দিয়ে, সমস্যা হলে সেটা আমি তখুন দেখবো বলে জমা দিয়ে চলে আসি। তারা আমায়াকে রিটার্ন কপি সিল দিয়ে দেয়।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে