নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
মাসিক ভ্যাট রিটার্ণ জমা দেয়ার সময় প্রত্যেক মাসেই ১০০০ টাকা চাওয়া হয় এবং এটা পরিশোধ করা লাগে, পরিশোধ না করা হলে পরবর্তীতে রিটার্ণের ফাইল টা অডিটের জন্যে সিলেক্ট করে হয়রানি আর অনেক বেশি ডিমান্ড করে। এটা ভ্যাট অফিসের রেগুলার ঘটনা।
অফিসের নামে ৩ বেডের একটা এপার্টমেন্ট ভাড়া নেয়া হয়েছিল, গুলশানে, যেন, যখন আমাদের প্রতিষ্টানের বিদেশী বড় কর্মকর্তা বা ম্যানেজমেন্ট বাংলাদেশে এসে গুলশানের হোটেলের বদলে যেন সেখানে প্রায় সময় থাকত। একবার ট্যাক্স অফিস থেকে অডিট করতে এসে দেখে আমরা প্রায় ২ বছরের এই এপার্টমেন্ট বাবাদ কোন AIT (advance income tax) পরিশোধ করি নাই। হিসাব করে ফাইন সহ উনারা প্রায় সাড়ে ১১ লাখ টাকা চার্জ করে এবং না আদায়ে আমাদের নামে কেইস করবে বলে হুমকি দেয়। এবং মহাখালীর ট্যাক্স অফিসের একজন অফিসার হিসাব করে বলে, যে উনার বস বলেছে উনাকে আড়াই লাখ টাকা দিলে উনি সর্বমোট আড়াই লাখের ভেতর ফাইন সহ সব করে দিতে পারবে। আমাদের মোট খরচ হবে ৫ লাখ। সুতরাং আমরা সে ঘুষ দিয়ে কেইস থেকে বেচেছি।
tobaco company for mental creation.
এটা সারাদেশের চিত্র প্রতিমাসে যারা ব্যবসায়িক সার্টিফিকেট বিন কর অফিসে গিয়ে জমা দিতে হয় সেটা যদি 5000 হয় সরকার নে ৫০০০ কর্মচারীরা ৫০০০ টাকা ঘুষ খায়। আপনি টাকা না দিলেও আপনাকে সর্বোচ্চ রকমের হয়রানি করা হবে। আর টাকাটা যারা খায় তাদের ভাব এমন যেন এটা তাদের অধিকার।
আয়কর অডিটের নাম করে সম্পদের ওভার ভেল্যুয়েশন দেখিয়ে অনেক টাকা ট্যাক্স আসবে জানালো। চাহিদা মোতাবেক টাকা দিলে কম ভেল্যুয়েশন করবে। তাই টাকা দিতে হলো।
2020 - ২১ সালের অডিট সংক্রান্ত কাজের জন্য
জোন ২ সার্কেল ৪২ এ 2020 - ২১ সালের অডিট দাবিতে প্রায় ৪০০০০০০ টাকা দাবিতে একটি একটু টোসিস প্রেরণ করে ৩০/০৬/২০২৬ তারিখে যাহা আইনগত ভাবে তামাদি ও বেআইনি , সেই অডিট থেকে রেহাই পেতে ১৫ লক্ষ টাকা দাবি করে
ট্যাক্স অফিসে আমি আর আমার বড় ভাই এর জন্য ইনকাম ট্যাক্স পরিশোধ করতে যাই, সেখানে দপ্তরি প্রতি ফাইলের জন্য ১০০০ টাকা করে দাবি করে। যেখানে আমার ইনকাম ট্যাক্স শুন্য। সরকার কে কোন টাকা দেওয়া না লাগলেও অফিসের পিওন কে দেওয়া লাগে ১০০০ টাকা প্রতি ফাইল শুন্য রিটার্ন এর জন্য।
কর ইন্সপেক্টর সম্পদের অনেক ভেল্যুয়েশন দেখিয়েছে। এটা হলে অনেক ট্যাক্স আসবে। দাবিকৃত টাকা দিলে আবার রিপোর্ট করিয়ে কম ট্যাক্স করে দেবো।
ট্যাক্স ফাইল অডিটে পড়েছে। জানেনতো অফিসের কিছু খরছ আছে। এছাড়াও রেন্জ সারকে ম্যানেজ করতে হবে। তাই ক্লিয়ারেন্স এর নাম করে ৫০০০০ টাকা চাইলো।
ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর বাসায় আসে তদন্ত করতে ,করদাতা বাসা কেমন,বাসা ভাড়া, বাড়ির আয়তন উনি ভাড়াটিয়া দের বাসা ভাড়া জিজ্ঞাসা করেন,ইন্সপেকশন করার পর , পাল্টা রিপোর্ট দেন,এবং উল্টা পাল্টা রিপোর্ট যেমন বাড়ি ভাড়া বেশি দেখানো,নরমাল বাড়ি কে উন্নত বাড়ি দেখন্নু, বাড়ি বানাতে খরচ সাভাবিক চেয়ে বেশি দেখানো,বাড়ির একাধিক মালিক থাকার পর ও,১জন কে মালিক দেখান, পরে যখন আমি যোগাযোগ করি ,তখন ৫ লাখ টাকা দাবি করে রিপোর্ট ঠিক করে দিবে বলে।
ইনকাম টেক্স রিটার্ন সাবমিটের সময় তথ্যভূল ছিলো। ভুল ধরা পড়ায় সংশোধনের জন্যে টাকা চেয়েছে। ভবিষ্যতে হয়রানি এড়াতে ভয়ে টাকা দিয়ে দিয়েছি।
ব্যক্তি রিটার্ন এর প্রতিটা সার্টিফিকেট এর জন্য 2000 টিকে করে দিতে হয়, শুনেছি এই টাকা নাকি ফাইল এর উপর নির্ভর করে। বড় ফাইল হলে বেশি টাকা। ছোট ফাইল হলে কম।
DCT and STNO, Tax Circle 310, Zone-15, Dhaka
During 2023, my Tax Zone 12, Circle 243 (now may be changed), i was inneed of Tax Certificate for my visa purpose. They made me pay Tk. 5000 for issuing the certificate and I had to pay.
ট্যাক্স অফিস থেকে ফোন করে বলল, আপনার ফাইল অডিতে পড়েছে, তদন্ত করতে হবে। তদন্ত করলো কিছুই পেল না, তবু বলল রিপোর্ট জমা দিতে হবে, তার আগে খরচাপাতি দেন, (আমার উকিলের মাধ্যমে) জোর করে বিশ হাজার টাকা নিলো, আমার উকিল বলল নতুন জয়েন করেছে টাকার জন্য পাগল বাধ্য হয়ে দিতে হলো।
AMAR THEKE BESHI NTK NEYA HOISE MAKE BOLSE ETA GOVT THKE NIDRDHARON KORA HOISE BUT ONLINE E TAKA DEKHACCHILO 800 TAKAR MOOTO AMAKE BOLA HOISE ETA UPDATE KORE DIBE UNION PORISHOD ER WEB SITE E ETA HOLO KAYETPARA UNION PORISHOD, RUPGANJ, NARAYANGANJ
আমার ট্রাক্স সার্কেল পরিবর্তন জরুরি ছিলো। সাধারণত এই কাজ অনলাইনের মাধ্যমেই সম্ভব। কিন্তু এর জন্য খুব সম্ভবত Income Tax এর আইটি কর্তৃক অনুমোদন দেয়া হয়। জরুরী প্রয়োজনে আমার ফাইল ট্রান্সফার করতে গেলে Income Tax এর আইটি হতে ১০০০০ টাকা দাবী করা হয়। বাধ্য হয়ে আমি উক্ত অর্থ পরিশোধ করি।
সেবা টি ছিলো আয়কর অডিটসংক্রান্ত,আপিস নোটিশ করলে যোগাযোগ করি,প্রথমে পেশকার বলে কর পরিদর্শক রিপোর্ট দিবে তাকে ম্যানেজ করতে হবে, তার পর ডিসিটি স্যার কে তারপর সার্কেলের পেশকার, পিয়ন,ষ্টোনো,কে দিতে হবে,তারপর যুগ্ম কর কমিশনার স্যার ও তার অফিস, তার পর কমিশনার স্যার ওতার অফিস সব ম্যানেজ করতে হবে তা না হলে আপনার অনেক বড় সমস্যা হবে এই বলে টাকা চাওয়া হয়।
আমার ওয়াইফ, একজন সরকারি কর্মকর্তা (ডাক্তার)। তার ট্যাক্স ফাইল আমিই পূরণ করতাম। তার ২০২২-২৩ অর্থ বছরের ট্যাক্স ফাইল অডিটে পড়ে। অডিটের সময় ইনিয়ে-বিনিয়ে টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ফাইলে নানান রকম ভুল ধরে প্রায় ৬ লক্ষ টাকার কর দাবির হিসাব তৈরি করে। এক ফ্রেন্ড ট্যাক্সের বড় কর্মকর্তা। তার মাধ্যমে এই তথ্য জানতে পারি। পরে ফ্রেন্ডের রেফারেন্সে ওদের সাথে কথা বলি। ফ্রেন্ড বলেছিল যে টাকা লাগবে না। কিন্তু ওদের সাথে দেখা করার পর কয়েক ধাপে প্রায় ৫০,০০০ টাকা পরিশোধ করতে হয়। ট্যাক্স ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, ডিসিটি - সবাইকে টাকা দিতে হয়। না দিলে ফাইল ছাড়তো না।