সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি কর অফিস ৳৬০.০০ লাখ

কর প্রদান

আমার শশুর যখন প্রথম টিন সার্টিফিকেট করেন তখন কেউ একজন বুজায় সব সম্পদ দেখাতে হবে না। কাজেই তিনি তার ব্যাংকের কিছু টাকা দেখান নি। পরে বুঝতে পেরে তিনি পরের বছর ২০২২ সালে সকল কাগজ পত্র নিয়ে গেলে তারা তাকে জেলের ভয় দেখায় এবং বলে নুন্যতম ৬০০০০০ টাকা না দিলে তারা মামলা করবে। ভয়ে অপমানে তিনি স্টোক করেন। বর্তমানে অসুস্থ অবস্থায় বেচে থাক্লেও তাদেরকে টাকা দিত্র হয়েছিল। আমি নিজেও কথা বলতে জাই। লেন্দেন হয় অফিসের নিচের একজনের মাধ্যমে, এবং একজন হিন্দু মহিলা অই অফিসে কর্মরত ছিলেন তার মাধ্যমে।

সিলেট, সিলেট ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে SY8TA2VH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৮০.০ হাজার

কর অডিট

আমার সকল ডকুমেন্ট ঠিক থাকার সত্যেও অমার ৭,৫০,০০০/- টাকা অতিরিক্ত কর নির্ধারন করেন। ঘুষ দেওয়ার পর সেটি মাত্র ১৪,০০০/- টাকা নির্ধারন করেন।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DK8BNFXN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৫ হাজার

রিটার্ন নবায়ন

আমি প্রথমবার কর দিতে গিয়েছিলাম যেহেতু আমি একজন ব্যবসায়ী। তাই আমি জানিনা কত টাকা লাগে কিন্তু আমাকে বলেছিল ৫৫০০ টাকা লাগবে তখন আমি বাধ্য হয়ে পরিশোধ করি, কিন্তু পরে আমি দেখি আমার রিটার্ন সার্টিফিকেট এর সাথে ৩০০০ টাকার একটি ব্যাংক চালান যা এখনও আমার কাছে আছে। তখন আমি ওনাকে বললে বাকি টাকা কিসের জন নিয়েছেন উনি বলে ওইগুলা অফিস খরচ।

লাকসাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CTKJ6SG9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০ হাজার

অনলাইন ভ্যাট রশিদ সাবমিট

প্রতিমাসে ভ্যাট প্রদান করার পর এগুলো অনলাইনে সাবমিট করা লাগে। আমরা নিজেরা সাবমিট করতে গেলে ওনারা দেখি আমাদের আইডি থেকে ব্লক করে রাখছে। সাবমিট করার জন্য ১০ হাজার টাকা লেগেছে।

কক্সবাজার, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CT4VHBCN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স

আমি একটা মুদি দোকানের ট্রেড লাইসেন্স করতে যাওয়ার পর প্রায় দুই সপ্তা অফিসে ঘোরাঘুরির পর একজন আমাকে বলল ২০০০ টাকা দিলে নাকি সে আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে তারপরে কি আর করার ৮৭৯ টাকার ট্রেড লাইসেন্স ২০০০ টাকা দিয়ে করলাম কারন আমার বিশেষ প্রয়োজন ছিল

গাজীপুর, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKC5H9RH
০ মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.০০ লাখ

Vat

অভিযোগের বিষয়: ভ্যাট সংক্রান্ত বিষয়ে অনৈতিকভাবে ১,০০,০০০ টাকা দাবি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং “ইত্যাদি বাজার” নামে একটি দোকান পরিচালনা করি। আমার দোকানের মাসিক ভাড়া ৪০,০০০ টাকা। ভ্যাট সংক্রান্ত বিষয়ে আমি সংশ্লিষ্ট ভ্যাট অফিসে গেলে আমাকে জানানো হয় যে দোকানের ভাড়ার ওপর ১৫% হারে প্রতি মাসে ৬,০০০ টাকা ভ্যাট দিতে হবে। একই সময়ে আমাকে বলা হয়, দোকানটি বাড়ির মালিকের নামে না রেখে আমার নামে করার ব্যবস্থা করলে নাকি ভ্যাটের বিষয়টি বিশেষভাবে/সহজে সমাধান করে দেওয়া সম্ভব হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আমাকে বলা হয়, “স্যারকে খুশি করার জন্য চা খাওয়ার জন্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা দিতে হবে।” আমি এই টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে আসি

Bagerhat, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার দেখা হয়েছে KHDGQ6RP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

নবায়ন করতে

আমি গাইবান্ধায় টিন সার্টিফিকেটের বাৎসরিক নবায়ন করতে আমার কাছ থেকে ২০০০ টাকা ঘুষ নেওয়া হয়েছে অতিরিক্ত

গাইবান্ধা, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RNXAVV49
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৪০.০ হাজার

অডিট অবজেকশন নিষ্পত্তি

প্রথম ডেস্কে ১০০০০/- টাকা দেয়া হয়। উনি একজন লেডি উপকর কমিশনার। কিন্তু উনি বদলী হয়ে যান এবং কাজটি করে যান নাই। উনার জায়গায় আগত অন্য আরেকজন নথিটি উপরে পাঠান। ইনাকেও ১০,০০০/- টাকা দেয়া হয়। উর্ধতন কর্মকর্তাকে ২০,০০০/- টাকা দেয়া হয়। সর্বমোট ৪০,০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। উনারা যদি হিসাব করে বলতেন অপনি -----অত টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, তবে ঐ পরিমাণ টাকা সরকারকে দিতে পারলে ভালো লাগতো।

শহর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKPFRPNV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০.০ হাজার

কোম্পানি আয়কর

আমি একজন সরকারী কর্মকর্তা আমার প্রতিষ্ঠানে দু্ই বছরের আয়কর ফাইল সমাধানের জন্য আয়কর অফিসে গেলে আয়কর অফিসের বড় বাবু আমাকে বলেন ফাইলটি সমাধান করা হবে। তবে টেবিলে টেবিলে টাকা দিতে হবে। আমাকে ১,০০,০০০/- টাকা দিলে সমাধানের চেষ্ঠা করবো। আমার স্যার বলেন আমারতে সরকারি প্রতিষ্ঠান আমরা এতো টাকা দিবে কিভাবে , তখন স্যার ও সে আলাপ আলোচনা করে ৫০,০০০/- টাকা চুক্তি করে। সেই হিসাবে আমি বড় বাবু এর কাছে টাকাটি দিয়ে আসি।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার দেখা হয়েছে RJ2Y58G2
০ মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১.৫০ লাখ

Income tax

ইনকাম ট্যাক্স অফিসার উনি আমার ট্যাক্স Lawyer এর কাছে দেড় লাখ টাকা ঘুষ চেয়েছিলেন না দেয়াতে উনি আমার ফাইল এর উপর মামলা করে দিয়ে অবৈধভাবে ৩ লাখ টাকার সমপরিমাণ টাকা ব্যাংক থেকে সরকারিভাবে উত্তোলন করে নিয়ে যান

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DK8PPMJK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

Tax certificate

আমি যখন সার্টিফিকেট তুলতে চাই। ওই কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করিলেন আপনি কি টাকা দিয়েছেন আমি বললাম কিসের টাকা উনি বললেন যে সার্টিফিকেট নিতে হলে টাকা দিতে হয় টাকা না দিলে এখানে কোন সার্টিফিকেট দেওয়া হয় না।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKTLZFSK
০ মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০০

নবায়ন ফি

আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার জন্য অফিসে যোগাযোগ করা হলে তারা আমাকে নির্ধারিত ফিয়ের চাইতে ৫০০ টাকা বেশি দাবি করে এবং পরবর্তীতে তা দিতে আমি বাধ্য হই

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২৩ বার দেখা হয়েছে CT4CF9GF
০ মন্তব্য