নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
নথি পূর্ণ উন্মোচন। মামলা নিষ্পত্তি সাপেক্ষে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই সে কারণে অতিরিক্ত কর পরিশোধ করতে হয়েছে।
আমি আর আমার বোন এর রিটার্ন করতে উকিল আনতে হবে নাহয় কেস হবে কিন্তু উনি করে দিলে প্রবলেম হবেনা, পরে আমি নিজেই এক করেছি
ট্যাক্স অডিট করা হচ্ছে যেটি খুবই ভালো। কিন্তু ট্যাক্স অডিটের নামে কর সার্কেলের কর্মচারীরা ঘুষ বাণিজ্যে মেতে উঠেছে। আমার বাবার ট্যাক্স রিটার্নে জোরপূর্বক ও অহেতুক ভুল প্রমাণিত করে অধিক ট্যাক্স পরিশোধের জন্য বলে, যেই এমাউন্ট কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সেই ব্যক্তিরাই আবার গোপনে উকিলদের দিয়ে ঘুষের বিনিময়ে এই অডিট নিষ্পত্তি করতে চেয়েছে। ট্যাক্স অফিসের মতন দুর্নীতিবাজ একটা সেবা খাত থাকলে দেশের রাজস্ব আহরণ কখনোই লক্ষ্যমাত্রায় পৌছাতে পারবে না।
Income tax officer assessed my building without any physical visit and he increase my value n rent without proper justification. I already submitted all related documents and deeds with tenant but income tax officer demanded 2,50,000tk and after negotiation he told me 1,80,000tk should be given as ghush, otherwise he will use his power for my unathetical financial loss. I went to tax office and meet with his boss, Deputy Commissioner of Taxes, and told all the things tax inspector done but DCT also want his money without any reason. I tried my best to avoid ghush but without ghush, they will not do anything. Really pathetic. We general public are suffering and nobody is there to help.
আমার একটি আয়কর রির্টান জমা দিতে যাই আয়কর অফিসে, সেখানে আমার কাছে মিষ্টি খাওয়ার জন্য ১০০০ টাকা দাবি করেন আমি সরাসরি প্রত্যাখান করি। এতে তিনি আমাকে ৫দিন ঘুরায় নানা বাহানায়। পরিশেষে কাজটি করতে রাজি হয় যে পরবর্তীতে সার্টিফিকেট নেওয়ার সময় তাকে অর্থ প্রদান করতে হবে।
আমি টিন সার্টিফেক আই কর ০ রিটান দিয়েছি তাই আমার নামে মামলা হবে ১৪ হাজার টাকা গুস দাবী
২০১৮ সালে কোন একদিন ব্যাঙ্কে গিয়ে জানতে পারি যে আমার আয়কর পরিশোধ না করার জন্য এনবিআর থেকে একাউন্ট ফ্রিজ করার নির্দেশ এসেছে। সার্কেল অফিসে যাওয়ার পর ওরা জানায় দুই বছর আগের একটি ফাইল দৈবচয়নের ভিত্তিতে নিরীক্ষার জন্য নির্বাচিত হয়েছে,সেখানে অযথা কিছু অসংগতির কথা বলে আমার কাছ থেকে আর ও কিছু কর দাবি করে। কিন্তু তিনটা নোটিশের প্রতিটাতেই আমার বাসার ঠিকানা তারা ইচ্ছাকৃত ভাবে ভুল লিখে, কিন্তু একাউন্ট ফ্রিজ করার নির্দেশনা সঠিক ব্যাঙ্কেই পাঠায় । ভুলের ব্যাখ্যা জানতে চাইলে, ওই সরকারি কর্মচারী বলে - " ভুলে তো হয়েই গেছে, এখন কিছু টাকা দিন , ডিসিটিকে দিয়ে একাউন্ট আনফ্রিজ করার নির্দেশ পাঠিয়ে দিচ্ছি । ডিসিটির কাছে বিচার দিতে গিয়ে বুঝলাম যে সব একি গয়ালের গরু ।
আমার টেক্স ফাইল অডিট পরেছে নিস্পত্তির জন্য সকল কাগজ থাকার পরেও তারা মানবেনা ৩০০০০০ টাকা দেয়ার পরে আমার রেমিটেন্স মেনে নিয়েছে
আমার ক্লায়েন্ট x Company tax audit এর assessment notice a টোটাল ৫০ লাক্ষ + দাবি করা হয়। পরে ৫ লক্ষ টাকা দিয়ে ৫০ লক্ষ ৪৫০০০০ টাকায় সেটেল করা হয়
ট্রেড লাইসেন্স ফি দিয়ে নবায়ন করতে গেলে, সাইনবোর্ড কর, অমুক কর, তমুক করে ইত্যাদি বুঝিয়ে আমাকে ৩/৪ দিন ঘুরানো হয়েছে। এরপর যখন আমি নিজে থেকে টাকা দিচ্ছি না, সে নিজ মুখের টাকার কথা উল্লেখ করে বলেছেন, ২০ হাজার টাকা লাগবে সাইনবোর্ড কর, এটা নাকি সরকারি নতুন নিয়ম, পরে ২০+ হাজার টাকা নিয়ে গেলে ১০ হাজার টাকার মত ট্রেড সংশোধন ফি হিসেবে বিল করে দিয়ে বাকি ১০ হাজার টাকা সে নিজে রেখে দিয়েছে। অথচ সাইনবোর্ড কর ১০০০ টাকা আমি আগেই পরিশোধ করেছিলাম ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। ট্রেড লাইসেন্স নবায়ন ফি এর সাথে।
Ghush er taka na dile amar file Audit a pele mota ongker taka jorimana kore , ty ami dite baddo hoy .
they charged 1k tk for showing me my TIN and tax return..
আমাদের অফিস ভাড়ার বাবাদ ১৫% ট্যাক্স সরকারী কোষাগারে জমা দেওয়ার পর ঐ স্লিপটা NBR এর রাজারবাগ সার্কেল, তোপখানা রোডে জমা দেয়া লাগে। উনারা এইটি অনলাইনে আপডেট করে দেন। যে ব্যাক্তি এইটা নেন উনি ৫০০ টাকা নেন এবং আরেকজন সীল দিয়ে দেন যে, এই ডকুমেন্টস গ্রহন করা হইল উনি ২০০ টাকা নেন। আর মজার ব্যাপার হলো সবাই টাকা দিচ্ছে কেউ না করে না। এবং অফিসারও সবার সামনে টাকা নিচ্ছে। আপনি কাউকে ট্রেস করতে পরবেন না, কারন ৫-৬ মাস পর পর নতুন লোক বা সেটআপ আসে। কিন্তু এই টাকার অংক ঠিক থাকে মানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি তো আগে ৫০০ দিতেন এখন কেন দিবেন না। মানে ওদের কাছে নোট থাকে যে, কোন প্রতিষ্ঠান কত দিচ্ছে।
We were late to submit the Withhold Return so they had refused to give the signature and told us that we will have to pay a fine of 5000 taka to proceed officially but then they offered that if we give them 1500 taka then they will proceed to take the signature from the tax officer.
আইনগত বিধান অনুযায়ী, সার্টিফাইড কপি বা যেকোনো দাপ্তরিক সার্টিফাইড ডকুমেন্ট উত্তোলনের জন্য নির্ধারিত সরকারি কোডে নির্দিষ্ট অঙ্কের ফি (যেমন: ২০০ টাকা বা প্রবিধান অনুযায়ী প্রযোজ্য ফি) ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। শুধু একটি সার্টিফাইড কপি বা অডিট পরবর্তী অ্যাসেসমেন্ট অর্ডার উত্তোলনের জন্য চালানের বাইরেও সার্কেল অফিস বা মাঠপর্যায়ের কর্মচারীদের টেবিল খরচ বা 'গ্যুস বাবদ' সর্বনিম্ন10,০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়।
এনবিআরের ‘সেকশন ১৪৭ ভিজিট’ ও মাঠপর্যায়ের নতুন ঘুস বাণিজ্য: করদাতাদের চরম উৎকণ্ঠা জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাম্প্রতিক সময়ে কর আইন অনুযায়ী পরিচালিত সেকশন ১৪৭ (Section 147) এর অনসাইট ভিজিট ও মাঠপর্যায়ে পরিদর্শনের ক্ষমতা এখন একশ্রেণির অসাধু কর্মকর্তার জন্য বড় ধরনের চাঁদাবাজি ও ঘুস বাণিজ্যের নতুন হাতিয়ারে পরিণত হয়েছে। বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ভিজিটের নামে অতিরিক্ত বা ভুয়া ট্যাক্স দাবির ভয় দেখিয়ে ১০ লাখ থেকে শুরু করে ক্ষেত্রবিশেষে ৫০ লাখ টাকা পর্যন্ত উৎকোচ দাবি করা হচ্ছে। এমনকি চাহিদা অনুযায়ী ১ কোটি টাকা পর্যন্ত ঘুস না দিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাল্পনিক ও খারাপ অডিট রিপোর্ট দেওয়ার নজিরও তৈরি হয়েছে। আইনগত তদারকির নামে এই অনৈতিক ও বেপরোয়া হয়রানি
কর প্রদান, সার্কেল পরিবর্তন এটি করতে আমার অফিস সহকারীকে ৪,৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে। এছাড়া অনেকেই প্রকাশ্যে ঘুষ দিচ্ছে ও নিচ্ছে, কিন্তু কেউ কোনো অভিযোগ করছে না। আমাকেও অভিযোগ করে বাধ্য হতে হয়েছে, কারণ সেদিন আমি টেকনাফ থেকে চট্টগ্রামে বদলি হচ্ছিলাম।
রপ্তানি মুখী একটি গার্মেন্ট ফ্যাক্টরি তে অনৈতিক ভাবে ভ্যাট চায়
I purchased a 950 square feet Flat in Rampura using my Staff House Building Loan. I also recorded it to the wealth Statement. The Income Tax officer called me and asked the amount.
৩ বছর আগে করা ট্যাক্স রিটার্ন ফাইলে ১৬ লাখ টাকার হিসাব চায় (আত্মীয় থেকে ধারপ্রাপ্ত) এবং সুরাহা করে দেয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ চায়। যখন পর্যাপ্ত প্রমাণ হাজির করা হলো তখন বললো ১০ বছর আগের ফাইল নাই কেনো। সেই সময়ের কয়েকটা ফাইল আপডেট করার জন্য ১৫-২০ হাজার টাকায় করে দিবে এমন অফার করে ট্যাক্স ইন্সপেক্টর। সহকারী কর কমিশনার এর সাথে কথা বলেও লাভ হয়নাই। উনি ইন্সপেক্টর এসাইন আমাদের সামনে করে দেয়ার পর তখনই এই অবস্থা। সবাই ই জড়িত এ ব্যপার গুলোতে।