সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫২৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

গাড়ি চ্যাকিং এর নামে হয়রানি ও যেকোন সমস্যা ধরে মামলার ভয় দেখিয়ে ঘুষ নিয়ে ছেরে দিচ্ছে।

আমি মার্কেটিং জব করি। দৈনন্দিন কাজের জন্য বাইক নিয়ে বাহিরে বের হই, আকবরনগর বাজার কাছাকাছি গেলে ভৈরবের ট্রাফিক পুলিশ পরিচয় দিয়ে বাইক থামায়, কাগজ পত্র দেখতে চায়, আমার সকল ডকুমেন্ট ঠিক ছিল।ড্রাইভিং লাইসেন্স টাকা জমার প্রাপ্তি রশিদ ছিল, স্মার্ট কার্ড হাতে পায় নাই। এটা না থাকায় আমাকে ১০ হাজার টাকার মামলার ভয় দেখায়, পাশ থেকে ইমরান নামে একজন সদস্য আমাকে বলে ২০০০ হাজার টাকা দিলে আপাতত ১০ হাজার টাকার মামলা থেকে বেচে যাবেন। তখন আমি নিরুপায় হয়ে ঝামেলা না করে ৫০০ টাকা নগদ দিয়ে চলে আসি। তারা সারাদিন এভাবে সকল গাড়ীর আটকিয়ে এভাবে চাদাবাদি করে।

আকবরনগর বাজার, ভৈরব উপজেলা, কিশোরগঞ্জ।, ঢাকা ৪ অক্টোবর ২০২৬ ১৯ বার দেখা হয়েছে DKHCHDW9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

বাইক ধরে ঘুষ

আমি Polytechnic এর ভর্তি পরিক্ষা দিতে গিয়েছিলাম পরিক্ষা দেয়ার শেষে বাইক সার্ভিস দিতে Suzuki bike service center এ যাই তখন আমার বাইক নিয়ে মামলা দিবে বলে। পরে ৬০০০ টাকা দাবী করে পরবর্তীতে আমাকে একটা চা দোকানে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে বলে ওই পাশে বিকাশের দোকান আছে অখানে দেও টাকা। পরে আমি গিয়ে অখানে বসি এরপর পুলিশ বলে দোকানদারকে টাকা দেও আমি পরে ওই বিকাশে দোকানে ৫০০ টাকা দিলে আমাকে বাইক চাবি দেয় বলে সোজা চলে যেতে।

গাইবান্ধা বাসস্টান্ড Db Road, রংপুর ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার দেখা হয়েছে RNMD5K6X
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.৫ হাজার

গাড়ির মামলা বিভ্রান্তি

ট্রাফিক পুলিশ আমার গাড়ির সামনে লাফ দিয়ে এসে আমাকে থামিয়ে কাগজপত্র দেখে, গাড়ি সার্চ করে দেখে কোন কিছু না পেয়ে আমাকে ভুয়া মামলা ১৫০০০ টাকায় দিতে চায়, দাবি করা হয় আমি ড্রাইভিং এর সময় মোবাইল ব্যবহার করছিলাম। তারপর আড়াই হাজার টাকা দিয়ে উনাদের খুশি করতে বলে। পরিবার নিয়ে প্রায় ৫ ঘন্টা জার্নি করে বাসায় আসার কারণে, সাথে মা এবং অসুস্থ বড় বোন থাকায় আমি আর কথা বাড়ায়নি। ড্যাস ক্যাম ফুটেযে দুজন অফিসারেরই চেহারা এবং ব্যাজ দেখা গেছে

মহাখালী ডিওএইচএস, ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK32EL9K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

পুলিশের অবৈধ রেকার বাণিজ্য

পান থেকে চুন খসলেই চট্টগ্রাম শহরে টিআই সার্জনরা গাড়ি আটক করে, বিশেষ করে মুরাদপুর, দুই নাম্বার গেট, বারেক বিল্ডিং, সি বিচ, কাঠগর, দেওয়ানহাট ধনিয়ালা পারা, সাগরিকার টিআই, নতুন বিরিজ নিউ মার্কেট কোতোয়ালি, এর টি আই গন গারি আটক করার পরে ডাম্পিং নিয়ে গেলে রেকার বিল নামক অতিরিক্ত দুই হাজার টাকা দিতে হয়, আমাদের গাড়ি নষ্ট হয় না ড্রাইভার নিজে চালায় নিয়ে যায় তারপরও কেন আমাদের কাছে জোর করে 2000 টাকার রেকার বিল আদায় করে চট্টগ্রামের ট্রাফিক পুলিশে। আমাদের তেল খরচ করে আমরা গাড়ি ডাম্পিংয়ে নিয়ে যাই তাহলে আমাদের কাছে কেন রেকার নিচ্ছে আমাদের প্রশ্ন?? আমরা এর প্রতিকার চাই।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CTBYELLJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

গাড়ীর কাগজ চেক

আমি কোম্পানীর কাজে কভার ভ্যান নিয়ে ঢাকা মেডিকেল সামনে আসি তখন অটোরিকশা গাড়ীর লুকিং গ্লাস ভেংগে ফেলেছে তার সামনের সিগন্যালে পুলিশ গাড়ী ধরে কাগজ পত্র সব কিছু ওকে ছিল কোন কিছুর সমস্যা ছিল না তার পর ও মামলা দিবে কিছুক্ষন তর্ক করি তারপর কিছু না ভেবে বলে আপনার গাড়ীর লুকিং গ্লাস নেই তাকে বলি কিছুক্ষণ আগে রিক্সায় ভেংগে দিয়েছে সামনের গ্যারেজে ঠিক করব। সে মানতে রাজি না বলে ৬০০০৳ মামলা হবে আমার কাগজ রেখে দিয়েছে পরে কনস্টেবল এসে বলে স্যারকে আমি বুঝিয়ে বলতাছি ১৫০০৳ টাকা দেন তখন বললাম ভাই আমার কাছে টাকা নাই সে বলে তাহলেতো কিছু করার নাই মামলা হয়ে যাবে।প্রায় ১গন্টা গাড়ী দাড় করিয়ে রেখেছে শেষমেশ বাধ্য হয়ে ১০০০৳ দিয়েছি।

ঢাকা, ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKP77QM5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩০০

ছুটি করানোর জন্য

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের বর্তমানে কর্মরত আরও আরআরএল ছুটি ছাড়ানোর নাম করে আমার থেকে টাকা খেয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTZ8BVZM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

৯৯৯কল দিয়ে নিরাপত্তার চাওয়ার পরে তারা এসেছে

আমাদের কে আমার চাচারা মারতে ছিলো। আমি পালিয়ে গিয়ে ৯৯৯কল দিয়ে পুলিশকে আনি বিপদ থেকে বাচার জন্য। তারা আসে এবং উভয়ই পক্ষকে বলে মামলা করতে।তারপরো আমার বাবার কাছ থেকে প্রথমে ১০০০ টাকা নেয়।এর পর যখন থানায় যাই তখন আরো দাবি করে যে চার জনের কি ওই টাকাই হই।আরো দিতে হবে তখন আমার বাবা বাধ্য হয়ে আরো ৫০০ টাকা প্রদান করে।এই যদি হই সরকারি আইনের ব্যাবস্তা তাহলে আমারা সাধারন মানুষ কাদের উপরে ভরসা করবো।

ঝিনাইদহ জেলার মধ্যে, খুলনা ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHBPA8G6
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

Jatayat

Police ra cng driver der theke monthly tk nay. Jdi knu cng sohor er vitor hospital e rogi nia jay tin asar somoy garo dhore . Jdi mash er tk deua thake tahole chera day . Ami Pakundia theke Kishoreganj asar somoy ak traffic police cng driver ke call dia mash er tk chayse abong aro koyekta driver er gari jte tare tk day eta bolsa

Kishoreganj, ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার দেখা হয়েছে DKBJEDW2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

License

আজকে মৌচাকের ওখানে পুলিশ সার্জেন্ট আমাদের বাইকটা ধরে ফেলে, যা আমার অফিসের স্টাফ চালাচ্ছিল এবং তার লাইসেন্স ছিল না। তবে আমার লাইসেন্স ছিল এবং বাইকের মালিক আমি নিজে, আর আমি পেছনে বসা ছিলাম। ধরার পরে তারা আমাদের পুলিশ বক্সে যেতে বলে। সেখানে যাওয়ার পর পুলিশ এমনভাবে ভয়ভীতি দেখায় যে ৪০০০ টাকার মামলা দেবে এবং রেকার লাগাবে ইত্যাদি। ​পরবর্তীতে আমরা ১০০০ টাকা দিতে বাধ্য হই এবং টাকা দিয়ে আমাদের কাগজপত্র নিয়ে আসি। মূলত এটি এক ধরণের ব্ল্যাকমেইলিং ছিল। তারা এমন একটা পরিবেশ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, যার কারণে আমরা ঘুষ দিতে বাধ্য হয়েছিলাম।

Dhaka, ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DK5LU7J5
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

স্মার্ট রেজিষ্ট্রেশন কার্ড

আমি আমার সাথে বাইকের অরিজিনাল স্মার্ট কার্ডের পরিবর্তে অনলাইন থেকে ডাউনলোড করে লেমিনেটিং করে সেটা সাথে রাখি এই কারণে যে যদি কোনো কারণে কার্ডটি হারিয়ে যায়। এবং যতবার ট্রাফিক পুলিশ আমাকে আটকিয়েছে আমি ততবারই সেটা দেখিয়েছি এবং বিনা প্রশ্নে আমাকে যেতে দেয়া হয়েছে। কিন্তু সেইবার আমাকে ছাড়া হয়নি। আমি বলেছিলাম আমার বাসা কাছেই আছে, দশ মিনিট সময় দিলে আমি বাইক রেখে রিকশা দিয়ে গিয়ে নিয়ে আসতে পারবো। সে অনুমতিও দেয়া হয়নি। আশ্চর্যজনক ব্যাপার হলো, উনি আমাকে দ্রুত ঝামেলা শেষ করার তাগিদ দিচ্ছিলেন। কারণ, তার নামাজের দেরি হয়ে যাচ্ছে। আমি বললাম, কি ঝামেলা? আমিতো অরিজিনাল স্মার্ট কার্ড এনে দেখাতে চেয়েছি। উনি মানতে নারাজ এবং মামলা দেয়ার হুমকি দিয়ে যাচ্ছিলেন। আমি হার মেনে নিয়ে বললাম দিয়ে দেন। পরে উনি টাকা অফার করে।

সিলেট, সিলেট ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার দেখা হয়েছে SYFPHH2K
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

গাড়ি আটকে টাকা আদায়

আমি ড্রাইভার নিয়ে গাড়িতে করে এক জরুরি কাজে যাচ্ছিলাম। বাঁশখালী থানার সামনে ট্রাফিক সার্জেন্ট জোর করে গাড়ি রিকুইজিশন এর জন্য নিয়ে নেয়। অনেক অনুরোধ করার পর গাড়ি ছেড়ে দেয় কিন্তু কাগজপত্র আটকে রাখে পরে টাকা দিয়ে কয়েক ঘন্টা পর কাগজ উদ্ধার করি

বাঁশখালী, চট্টগ্রাম ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে CTPJMF7J
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

কক্সবাজার বাস ঢোকার পারমিশন

রাত ৯ টার আগে ডল্ফিন মোড় দিয়ে পিকনিকের গাড়ি প্রবেশের জন্য obtbd.com নামের সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে, টাকা দিলে এপ্রুভ করবে অন্যতায়, রিজেক্ট করে দিবে।

কক্সবাজার, চট্টগ্রাম ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার দেখা হয়েছে CTJLEQNM
০ মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳৫০০

হেলমেট ছিল কিন্তু হেলমেট নেই বলে।

রোডের মাঝখানে মোটরসাইকেল বন্ধ হয়ে যায়। আবারো স্টার্ট দিতেই সামনে দাঁড়ায় একজন পুলিশ। বলে গাড়ির সাইটে নিতে বলে, এরপরে সার্জনের কাছে নিয়ে যায় বললাম আমার অপরাধ কি? বলল আপনার হেলমেট কই দেখালাম হেলমেট আমার মাথায়। এরপর সার্জন এর কাছ থেকে সরে এসে কয়েক হাজার টাকা দাবি করে তারপরে 500 টাকা নিয়ে ছেড়ে দেয়। আমি মার্কেটিং এ কাজ করি কিছু প্রোডাক্ট ছিল মোটরসাইকেলে। ঘটনাটি ঘটে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার ব্রিজের পরে ওয়াবদা সাইনবোর্ডের নিচে। পুলিশের নাম পোশাকে দেখার মত সুযোগ ছিল না। তবে ডিউটিরত যারা ছিল তাদেরকে দেখলে চিনতে পারবো।

গাজীপুর, ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে DK7S67MH
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪.০ হাজার

নতুন গাড়ির নম্বর প্লেট এর ভুয়া মামলা

আমাকে সিগন্যাল দিয়ে দাড়াতে বললে আমি দাঁড়াই সে বলে গাড়ির নম্বর কই আমি বলি আজকে নিয়ে আসছি ১ ঘণ্টা আগে এটা কিনেছি তাঁকে সকল কাগজ দেখালেও সে ১০০০০৳ এর মামলা দিল সার্জেন্ট কে দিয়ে অনেক রিকুইস্ট এর পর সে ৪০০০ ট্রাফিক বক্স এ নিয়ে গেল তারপর ছেড়ে দিয়েছে নইলে গাড়ি ডাম্পিং এ পাঠিয়ে দিতো আর পেতাম না গাড়ি

গাবতলী থেকে মোহাম্মদপুর যাওয়ার মোড় এ, ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJT92HN
০ মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

ট্রাফিক চেকপোস্ট

আমি নিজের গাড়ি নিয়ে নিউমার্কেট গিয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে, শপিং শেষে নিউমার্কেট থেকে একটু সামনে সংসদ ভবনের দিকে আাসার সময় ট্রাফিক পুলিশ সিগনাল দিলে আমি গাড়ি সাইড করি, সে আমার গাড়ীর কাগজপত্র চাইলে আমি তাকে কাগজপত্র দেই, কাগজ পত্র সব ঠিক থাকার পরে ও সে বলে মামলা নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কেন মামলা হবে? সে বললো আপনার গাড়ীতে বাম্পার লাগানো আছে তাই, আমি বললাম সব গাড়িতেই তো বাম্পার লাগানো আছে, সে বললো আপনার নাম্বারটা কম দেখা যাচ্ছে তাই মামলা নিতে হবে। পাশে আরেকজন ছিলো সে বললো ১০০০ টাকা দেন তাহলে মামলা দিবে না। আমি টাকা দেইনাই বরং বাম্পার পা দিয়ে খুলে ফেলছি। তারপরেও সে মামলা দিয়েছে ৬০০০ টাকার। বলে আমি যখন ধরেছি তখন তো বাম্পার ছিলো এখন খুলে ফেল্লে ও লাভ নাই।

ঢাকা, ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার দেখা হয়েছে DKHM4DKH
০ মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳৮০.০ হাজার

নতুন মোটরসাইকেলের কাগজ সংক্রান্ত

আমার তিন-চার দিন নতুন মোটরসাইকেল কিনেছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহর থেকে আমার মোটরসাইকেলটি ধরছে ধরে হেলমেট ড্রাইভিং লাইসেন্স ট্যাক্স ইত্যাদির কেস দেয় মোট ৩০০০০ টাকার আমার যেহেতু নতুন গাড়ি আমার কাগজ পাতি নাই আমি বলছি বলেছে মোট ৮০ হাজার টাকা দিতে দিলে আমার এক সপ্তাহের ভেতর ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ সব করে দেবে একবার ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স সব করে দেবে

ঝিনাইদহ, খুলনা ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে KHWJSH72
০ মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

গাড়ির ডকুমেন্ট চেক করছে, মামলা না দিয়ে ক্যাশ টাকা নিয়ে ছেড়ে দিছে।

গাড়ির ডকুমেন্ট চেক করছে, মামলা না দিয়ে ক্যাশ টাকা নিয়ে ছেড়ে দিছে।

মোহাম্মদপুর শিয়া মসজিদ সিগন্যাল।, ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার দেখা হয়েছে DKGCJDQB
০ মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০

গাজীপুর পরিবহন লিঃ- শিমুলতলি থেকে গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যেটা চলাচল করে

গাজীপুর পরিবহন লিঃ, মাঝেমধ্যে জিপিওতে জ্যাম পড়লে তারা গুলিস্তান না গিয়ে পল্টন মোড় থেকে হাতের বামে দৈনিক বাংলা হয়ে যায়, বিনিময়ে ট্রাফিক পুলিশকে 50টাকা করে দেয়, সেটা সরাসরি আগে দিত, বর্তমানে আল আরাফাহ ভবনের সামনে ফুটপাতে হকার বসে, সেই হকার এর কাছে টাকা রেখে যায়, হকার সিগনাল দিলে তারা আর গাড়ি আটকায় না, এই রুট অনিয়মের কারনে দূর থেকে যারা গুলিস্তান হয়ে দেশের অন্যপ্রান্তে যায়, মালামাল নিয়ে তারা হয়রানীর স্বীকার হয়

DHAKA, ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DK3X86EF
০ মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

যশোর নড়াইল মহাসড়কে তিন চাকার অবৈধ বাহন কে মাসিক টাকার বিনিময়ে বৈধ ঘোষণা

যশোর নড়াইল মহাসড়ক অন্যতম ব্যস্ততম একটি রাস্তা, এমনিতেই প্রতিদিনই নানা রকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এরই ভেতর তুলারামপুর হাই পুলিশ মাসিক চাঁদার ভিত্তিতে অবৈধ যানবাহন কে বৈধতা প্রদান করে, প্রতিদিনই লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করে সেখানে উপস্থিত জনগণের মুখ থেকে শোনা এবং বিভিন্ন থ্রি হুইলার এবং ইজি বাইক চালকদের মুখ থেকেই শোনা প্রতিমাসে নির্দিষ্ট কালারে একটি করে কার্ড দেয় তারা। এবং কার্ডের বিনিময়ে এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত গুনতে হয়, কাঠ গ্রহণ না করলে বিভিন্ন প্রকার হয়রানির সম্মুখীন হতে হয়,,,,

যশোর, খুলনা ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHP2EM6L
০ মন্তব্য