All reports

17,743 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

449 reports found
Report a bribe
Traffic Police

তিন জন ওঠার মামলা

দুই বন্ধু বাইকে করে যাওয়ার সময় রাস্তা থেকে কোনো এক দরকারে আরেক প্রাইমারিতে পড়া পিচ্চি ছোটভাই কে গাড়িতে তুলি। অল্প একটু রাস্তা গিয়ে ড্রপ করে দিবো বলে। তার আগেই পুলিশের লোকজন আটক করে। কাগজপত্র হেলমেট সবকিছু ঠিক থাকলেও তিনজনের অপরাধে তিন হাজার টাকা মামলা দিয়ে দিছে। বাচ্চা ছোট মানুষকে তৃতীয় আইন অমান্যকারী যাত্রী হিসেবে ধরেছে। টাকা মেশিনে না নিয়ে ক্যাশ নিয়েছে সার্জেন্ট সাহেব নিজে।

Paid
খুলনা ৳3.0K
29 August 2026 1
0 Comments
Traffic Police

রাস্তায় অযথা হেনস্তা

আমার গাড়ি আটকে ছিল আমি বলেছিলাম কাগজ আছে বাসায়। পরে তারা বলেছে না এখনি কাগজ দেখাতে হবে পরে আমি কাগজ দেখাতে পারিনি যে কারণে তারা ভয় দেখায় অথচ মামলা হয় নাই পরে ৫ হাজার টাকার মামলা হবে কিন্তু যদি তাদেরকে তিন হাজার টাকা দেই তারা মামলা দিবে না ছেড়ে দিবে তখন আমি তাদেরকে টাকা দিয়ে এবং তারা আমাদের আমাকে ছেড়ে দেয় অসংখ্য মানুষকে তারা হয়রানি করেন।

Paid
মাওনা চৌরাস্তা ওয়াবদার মোর ব্র্যাকএনজিও এর জোর পাশে শ্রীপুর ৳3.0K
29 August 2026 1
0 Comments
Traffic Police

গাড়ির কাগজত্র

বৃষ্টির জন্য মানিব্যাগ পকেটে নেইনি,বাসা থেকে ২কিমি দুরে। ব্যাগের মধ্যে গাড়ি প্রয়োজনীয় কাগজ ছিল। ধর্মতলা মোড়ে গাড়ি দার করায়। কাগজ দেখতে চায় ,আমি ৫মিনিট সময় চাইছিলাম । দেয়নি, বলেছিলাম আমার সহকর্মী কাগজ নিয়ে আসছে ২/৩ মিনিট সময় লাগবে। সে আমার কথা না শুনে যশোর ট্রাফিক অফিসে আমার গাড়ি পাঠিয়ে দেয়,বলে কাগজ পাতি দেখিয়ে গাড়ি ঐখান থেকে নিয়েন। কাগজ পাতি নিয়ে ঐখানে গেলে তারা আমকে ৩ নাম্বার রুমে যেতে বলে। আমি ঐখানে গেলে আমার সবকিছু দেখে দায়িত্বে থাকা পুলিশ আমাকে ১ নাম্বার রুমে পাঠান।১নাম্বার পুলিশ অফিসার কাগজপত্র সব ঠিক দেখে কাগজের পিছনে — লিখে দেন আর বলেন ,আর ৩ নাম্বার রুমে পাঠান । ৩ নাম্বার রুমে যেতে আমার কাছে ৩০০০/- চান। আমি বললাম রিসিট দেন। তিনি রিছিট দিতে পারবেন না। বলেন ১নাম্বারের বড় স্যারের সাথে--

Paid
যশোর ৳3.0K
29 August 2026 1
0 Comments
Traffic Police

anonymous

আমি জেল পুলিশ — এ-র মাধ্যমে আমার ছোট ভাই জন্য জেল খানায় খাবার দিতে যায় সেই বলে ১০০০০ টাকা লাগবে তার পরে আমি বিকাশের মাধ্যমে ৫০০০ টাকা দিয়েছি —ের বিকাশ নাম্বার —

Paid
চট্টগ্রাম ৳5.0K
29 August 2026 0
0 Comments
Traffic Police

১২۳۴۶۵

২০২৩ সালের কোনো একদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের ফকিরাপুলে ট্রাফিক পুলিশ ৩য় ব্যক্তি দ্বারা প্রতি অটো থেকে ৪০ টাকা করে নিচ্ছিল । কিছুদিন আগে পুলিশ লাইনে সেই দুর্নীতিবাজ পুলিশরাই মহিলা নিয়ে নাচ্ছিলো।

Only demanded
Brahmanbaria ৳40
28 August 2026 1
0 Comments
Traffic Police

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC)

আমি একজন প্রবাশী বিদেশে যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) নিতে সরকারি সব টাকা সোনালী ব্যাংকে জামা দেওয়ার পরে, আমার রাউজান থানাতে গেলে যে লোক সাবমিট করবে সে চা নাস্তা জন্য টাকার দাবি করে, আমি ২০০ টাকা দিয়, বাংলাদেশে চা নাস্তা খায়তে পনেরোশ থেকে দুইহাজার টাকা চা খায়তে লাগে এটা আমার যানা ছিলো না

Paid
চট্টগ্রাম ৳1.5K
28 August 2026 1
0 Comments
Traffic Police

অবৈধ লাইসেন্স ব্যবহার করে + ট্রাফিক কে ঘুষ দিয়ে পার হয়ে যায় ।

অবৈধ লাইসেন্স ব্যবহার করে + ট্রাফিক কে ঘুষ দিয়ে পার হয়ে যায় । আমার কাছে ৫০০০ টাকা দাবি করেছিল । আমি পরে ৩০০০ টাকা দেই ।

Paid
ঢাকার সব জায়গায় । ৳5.0K
28 August 2026 1
0 Comments
Traffic Police

রাস্তায় মোটর বাইক আটকিয়ে জনপ্রতি ৪০০০ টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেয়।

ধলাপাড়া একটি ইউনিয়ন, আশেপাশে সব গ্রাম্য রাস্তা। গ্রামের মধ্যেই মিনি রাস্তায় অনেকেই মোটর বাইক ব্যাবহার করে। এখানে কোনোদিন কখনো পোলিশ সার্জেন্ট মোটর সাইকেল আটকায় না। কিন্তু গতকাল ২৭/০৮/২০২৬ তারিখে ইউনিয়ন বিএনপির যোগসাজেসে জেলা শহর থেকে সার্জেন্ট পোলিশ এসে যাকে রাস্তায় পেয়েছে তাকেই ধরে পোলিশ ফাঁড়িতে নিয়ে যেয়ে মামলার ভয় দেখিয়ে জনপ্রতি ৪ হাজার থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়।

Paid
ধলাপাড়া, ঘাটাইল, টাঙ্গাইল ৳4.0K
28 August 2026 1
0 Comments
Traffic Police

পুলিশ ভেরিফিকেশন

আমি বাংলাদেশ বিমান ক্যাটারিং সার্ভিস এ ইন্টার্ন হিসেবে জয়েনের উদ্দেশ্যে আমার বর্তমানের ঠিকানা অনুযায়ী বাড্ডা থানায় যাই এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য বর্তমান বাসার বিদ্যুৎ বিলের কপি সরবারহ করা হলেও তারা ২০০০ টাকা ঘুষ দাবি করে।যেহেতু বিষয়টি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমার অনিচ্ছা সত্ত্বেও টাকা দিয়ে পুলিশ ভেরিফিকেশন করে নেই।আর এ ক্ষেত্রে একজন এ এস আই অর্থের বিনিময়ে কাজটি সম্পন্ন করে।

Paid
ঢাকা ৳2.0K
28 August 2026 0
0 Comments
Traffic Police

ধরলেন ট্যাক্স মেয়াদ শেষ গাড়ীর বললেন দশ হাজার টাকা জরিমানার কথা বললেন দুই হাজারে রফাদফা

ড্রাইভার নেই জরুরি কাজ ছিলো নিজেই ড্রাইভার করতেছি মগবাজার মোড়ে গাড়ি থামালেন এবং বললেন গাড়ির টেক্স টোকেনের মেয়াদ শেষ আমি বললাম ড্রাইভার তো আমাকে বলে নাই উনি বললেন দশ হাজার টাকা জরিমানা পরে ২০০০ দিয়ে মিটমাট করি এবং আমি পরের দিনই টেস্ট টোকেন নতুন আরেকটি কাগজ নিয়ে নি।

Paid
মগবাজার ৳2.0K
28 August 2026 0
0 Comments
Traffic Police

ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে

আমি নতুন মোটরসাইকেল কিনে শো রুম থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। গুলিস্তান আহাট পুলিশ বক্স এর কাছে আসার সাথে সাথেই ট্রাফিক পুলিশ — আমার গাড়ি আটক করে, আমি তাকে বলেছিলাম এইমাত্র গাড়িটা কিনে আমি বাড়িতে যাচ্ছি এবং এই দেখেন আমার লাইসেন্স এবং শোরুম পেপার, কিন্তু সে বলে গাড়ির ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন ছাড়া একদিনও গাড়ি চালানো যাবে না, এখন আপনার গাড়ি ডাম্পিংয়ে যাবে এবং ১০ হাজার টাকার মামলা হবে, আমি তাকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তাও গাড়ি ছাড়বে না, সে বলে চার হাজার টাকা দিলে গাড়ি ছেড়ে দেব, আমি দিতে চাইনি পুলিশ সার্জেন্ট — আমাকে ট্রাফিক বক্সে নিয়ে আমার পকেটে হাত দিয়ে টাকা বের করে নেয় ৪০০০ হাজার, এরপর গাড়ির চাবি দেয়, আমি অসহায়ের মত তাকিয়ে ছিলাম সেদিন,

Paid
আহাদ পুলিশ বক্স গুলিস্তান ৳4.0K
27 August 2026 0
0 Comments
Traffic Police

মোবাইল ফোন এর জিডি

আমার এক চাচাতো ভাই তার মোবাইল কিনছিলো পরে ঐ ফোন পুলিশ নিয়ে যায়। কারণ আগে ঐ ফোনের জিডি করছিলো তাই কিন্তু পুলিশ কে বলছিলো জিডি টা তুলে ফেলতে কিন্তু তুলে নাই। পরে ঐ ফোন আনতে পুলিশ কে ১৭০০ টাকা দিতে হয়েছে।

Paid
কুলিয়ারচর ৳2.0K
27 August 2026 1
0 Comments