সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬.০ হাজার

জরিমানা আদায়

আমি একজন সিএনজি চালক গত ০৫/০৮/২০২৬ তারিখ সল্টগোলা ক্রসিং মোড়ে উল্টা পথে চালনার কারণে আমাকে মামলা দেয়া হয়। একই অপরাধ পূর্বে ও করার ফলে মামলাটি ডাবল হয়ে যায় (৩০০০ টাকা মামলা ৬০০০টাকা)। আজকে ডিসি (ট্রাফিক বন্দর) এর কাছে আমার খাদ্যনালীর অপারেশন হয়েছে বলায় মানবিক দিক বিবেচনায় তিনি ৬ হাজার টাকার জায়গায় ১৫০০ জরিমানা টাকা করে। আমি উক্ত জরিমানা উপায় এপস পরিশোধ করি।

চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.৫ হাজার

হেলমেট ছিল না

আমি বাইক চালাচ্ছি। আমার কাছে হ্যামেট ছিল না এবং লাইসেন্স ছিল তাই আমাকে একজন পুলিশ দার করায় এবং তিনি চলে যান এবং ৩ হাজার টাকার মামলা দেওয়ার হুকি দেয়। আমাকে ভয় দেখায় যে তিনি আমাকে মামলা দিবেন বাইক পুলিসশ স্টেশনে নিয়ে যাবে। কিছুক্ষণ পরে অন্য ট্রাফিক পলিশ আছে এবং আমার কাছ থেকল ২৫০০ টাকা দাবি করে করে। আর বলে যদি ২৫০০ টাকা দিই গাহলে তাহলে একটা ছোট মামলা দিয়ে এই মূহুর্তেই বাইক ছেড়ে। এর মানে কোনো কাগজে কলমে মামলা দিবে না কোনো স্টেশনে যাওয়া লাগবে না। চুধু নগদে তাদেরকে ২৫০০ টাকা দিলেই তারা আমাকে ছেড়ে দিবে। আমার কাছে একটাও ছিল না তাই ওরা আমাকে অনেক হয়রানি করায়। অনেকক্ষন পরে আমাকে ছেড়ে দেয়। কোনো টাকা নেয় না কোনো মামলা করে না।

বগুড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

হাই স্পিড

গাড়ির স্পিরিট ৮০ জাগায় 82 ছিল তিনি মামলা করতে পারতেন এরকম সবার কাছ থেকে ঘুষ নিয়ে গাড়িগুলো ছেড়ে দেয়, এবং এগুলো হাই ও পুলিশ সবাই ভাগ করে নেয়

ঢাকা ভাঙ্গা হাইওয়ে পদ্মা ব্রিজ পার হয়ে এসে পাচ্চরের আগে, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

বিআরটিএ সাবজেক্ট

তেজগাঁও ৭ রাস্তায় ট্রাফিক আমার গাড়ি ধরে রোদের কারণে আমি পিছনে কালো গ্লাস করেছি ঢাকা শহর ৯০% গাড়িতেই কালো গ্লাস করা আমাকে বলে ট্রাফিক সার্জন ১৫০০০ টাকার মামলা হবে কি করবে আমি বললাম স্যার এটা তো পারিবারিক পর্দার জন্য করা হয়েছে সে কোনভাবেই মানতে নারাজ বলে মামলা নিবেন নাকি করবেন পরে আমার থেকে ১৫০০ টাকা দাবি করে আমি এক হাজার টাকা দিয়ে ফিরে আসি সবচেয়ে দুঃখের বিষয় আমাদের বিআরটিএ সাবজেক্ট ট্রাফিক সাবজেক্ট এই সমস্ত অফিসগুলোতে ঘুষ ছাড়া কোন কাজ হয় না

সারা বাংলাদেশ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০.০ হাজার

থানার পুলিশ মামলা তদন্ত করতে এসে ঘুষ চায়.

দুমকি থানার এস আই পদবী ভুয়া মামলা করে এক লোক আটজনের বিরুদ্ধে , তার ভিতরে আমরা চারজন, চার নাম্বার থেকে ৮ নম্বর পর্যন্ত। এসআই তদন্ত না করে সে আমাদের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এখন আমরা নিরুপায় কি করব তার জন্য আমরা টাকাটি দিয়ে দেই। আমরা হচ্ছে ভুক্তভোগী এখন হয়রানি শিকার হচ্ছি এখন ভুয়া মামলায়। তারপর সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিল করে কিন্তু পরে আবার তদন্ত অফিসার চেঞ্জ হয়, এখন আবার টাকা দিতে হচ্ছে। এখানে পুলিশ তদন্ত করতে এসে দুর্নীতি করছে সঠিক তদন্ত না করে। ঘুষ সাইটের ওনার তার কাছে আকুল আবেদন দেয় এখানে থানার পুলিশ এটা এড করা উচিত। কারণ থানায় যে সকল সমস্যাগুলো হচ্ছে সেগুলোও উঠে আসবে। ধন্যবাদ।

পটুয়াখালী দুমকি উপজেলা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

মামলার ভয় দেখিয়ে টাকা আদায় ব্লাক কালারের গাড়ি

সিগনাল দিয়েছে এমন সময়, যখন আমার গাড়ির দুই চাকা সামনে কেন গেল, তারপর সাইড করিয়ে আমার ড্রাইভার কে ট্রাফিক্স বক্সে নিয়ে, ৩০০০ টাকা আদায় করলো

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

ট্রাফিক পুলিশ মামলা

আমার চাষের ট্রাক্টর চাষ করে । মেইন রোডে আসতেই পুলিশ আটক করে 3000 টাকা মামলা দিয়ে দেয় । আমার জানা মতে হাল চাষের ব্যবহারের ট্রাক্টর কে পুলিশ মামলা দিতে পারে না ।

সৈয়দপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫০০

বাইকের ডকুমেন্টস,হেলমেট ঠিক থাকার পরেও হয়রানি।

বাইকে BSTI CERTIFIED হেলমেট পড়া ছিলাম। পিছনে বোনও হেলমেট পড়া ছিলো। বোনকে বিয়ের অনুষ্ঠানে নামিয়ে দিবো এবং আমি আবার বাসায় যাওয়া লাগবে। দামপাড়া সামনে নার্সারি বলে ঐ জায়গায় বাইক, গাড়ি সবাই টার্ণ নেয়।টার্ন নিতে গেলে কনস্টেবল বাইক দাঁড় করিয়ে জিগ্যেস করে ডকুমেন্টস ঠিক কিনা? বললাম ঠিক আছে, চেক করবেন? বলে যে, আপনার নামে ডকুমেন্টস? বললাম, জি। সার্জেন্ট কে ডাকুন আমি দেখাচ্ছি। বলল লাগবে না, চা নাস্তার জন্য ৫০০টাকা দেন। সরাসরি না বলেছি এবং যখন বলছি আমার বোনকে মোবাইল বের করতে তখন বলে যান যান। শুধু শুধু কিছু সময় হয়রানি করলো। উনাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছিলো বাইক কিনে অপরাধ করেছি। অথচ অবৈধ অটোরিকশা রাস্তায় নামতেছে, চলছে।কোনো কিছু ই করতে পারে না।

Chattogram, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳৫০০

ট্রাক চলাচল ও ট্রাফিক আইন প্রয়োগ

গাজীপুরের নাওজোর, Bottom Gallery, কোনাবাড়ী, সালনা, টঙ্গীসহ আশপাশের এলাকায় কিছু ট্রাফিক পুলিশ সদস্য প্রতিদিন সকালে ট্রাক থামিয়ে আইনগত ব্যবস্থা বা মামলা না করার বিনিময়ে চালকদের কাছ থেকে টাকা আদায় করেন। অভিযোগ অনুযায়ী, ট্রাকগুলো থামানোর পর বিভিন্ন কারণে মামলা করার কথা বলা হলেও পরবর্তীতে মামলা না দিয়ে অর্থ গ্রহণ করে ছেড়ে দেওয়া হয়।

Gazipur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

গাড়ির ট্যাক্স টোকেন ১০ দিন ফেল

গাড়ির ট্যাক্স টোকেন ১০ দিন ফেল করেছিল। ট্রাফিক পুলিশ আট হাজার টাকার মামলা দেয়ার দাবি করে সেখানে ৫০০ টাকা ঘুষ দিয়ে মিউচুয়াল করা হয়।

উত্তরা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০.০ হাজার

মামলা করার জন্য

আমি মামলা করতে গেলে আমার মামলাটি নিবে না বলে ফিয়ে দেয়, তার পর দলিও লোক নিয়ে গেলে বলে বসে সমাধা করে দিব, কিন্তু সমাধান তো আসে নি এসেছে ঘুষের প্রস্তাব, অসহায় হয়ে আমি ১০০০০ টাকা ঘুষ দিয়ে মামলা দায়ের করি,, এটিতে তারা খেন্ত হয়নি আবার ও চার্জশিট দেওয়ার সময় আবারো ১০০০০ টাকা দাবি করে টাকা না দিলে ওসি সাক্ষর করতে অশিক্রিতি জানায় বাদ্ধ হয়ে টাকা টি দিয়ে দেই ধার দেনা করে এই যদি হয় আমাদের দেশের আইন তো আমরা সাধারণ মানুষ কার কাছে যাব এর তিব্র নিন্দা যায়,, পুলিশ তুমি কলংকিত

গাইবান্ধা, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

অটোরিকশা

কল্যাণপুর ১১ নাম্বার রোড হতে আমি আমার অসুস্থ চাচাকে অটো রিকশা করে ইবনিশিনা হাসপাতালে নিচ্ছি৷ ইবনে সিনা হাসপাতালের সামনেই একজন ট্রাফিক রিকশা আটক করে। তিনি জানায় এই খানে রিকশা উঠা নিশেধ। তো তাকে জানালাম যে পেডেল রিকশা না পাওয়ায় আমরা অটো রিকশা নিয়ে এশেছি আর যদি রোগী হাটতে পারতো তাহলে তাহলে তো হেটেই নিয়ে আসতাম। তো সেই পুলিশ সদস্য রিকশা ডাম্পিং করবে। তাকে ছেরে দিতে বোল্লাম কি গড়িব মানুষ ছেরে দিন। সে জানালো ২০০০ হাজার টাকা রেকার বিল দিতে হবে। নাম : —

কল্যাণপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳৮০০

ড্রাইভিং

বাংলাদেশ ট্রাফিক পুলিশআগেও নিত বিট মানে টাকা এখনো ন্যায় বিট টাকা না দিলেই মামলা এটার সাক্ষী বাংলাদেশের পুরো গাড়ি ডিপার্টমেন্ট টাকা দিলে সব ঠিক না দিলে সব ভুল

বরিশাল সদর, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

সিগনালে বাইকের ডকুমেন্ট চেক

আমার বন্ধুর বাইক সেনাবাহিনীর ,নতুন বাইক কেনা হয়েছে রেজিস্ট্রেশন ও করা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন Smart কার্ড এখনো আসে নাই স্লিপ রয়েছে । বেরিবাঁধ মোড়ে ট্রাফিক বক্সের পাশে Ti স্যার আমাদের কাছে কাগজ দেখতে চান আমরা ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন স্লিপের ফোটোকপি দেখাই , কারন রেজিস্ট্রেশন স্লিপের অরজিনিয়াল ভিজে নষ্ট হতে পারে তাই মূল কপি বাসায় রাখা হয় । কিন্তু ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং ঠিকঠাক ছিল । তো উনি রেজিঃ এর ফটোকপি থাকার জন্য আমাদের গাড়ি ডাম্পিং করতে চান । ওনার কনষ্টেবল আমাদের সাইডে আসতে বলেন এবং ১০০০ টাকা চায়।আমাদের পরে আরেকটা বাইকের hard কপি ছিল না কিন্তু বিআরটিএ online Qr দেয়া ডকুমেন্ট ওনার মোবাইলে ছিল এর পরেও ওই গাড়ি ডাম্পিং এ দেয়া হয় ,অযথা হয়রানি করা হয়।

বেরিবাঁধ মোড় ট্রাফিক বক্স, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০.০ হাজার

বাইক্নের কাগজ

ট্রাফিক পুলিশ আমার কাছ থেকে কাগজ ঠিক থাকার পরেও টাকা নেয়। যিনি নেন নাম —। শাহজালাল তদন্ত কেন্দের ইনচাজ। তার দায়িত্ত না হলেও তিনি ট্রাফিক এ কাজ করেন।

সিলেট চৌহাট্টা, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

টু করা গাড়ি ছাড় করণ।

টু করা গাড়ি আনার সময় কোনরুপ স্টাম্প ছাড়া টাকা দিতে বাধ্য করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য