নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
হাইওয়ে তে নাকি গাড়ি ৬০ কি মি এর উপরে চলসে তাই মামলা দিবে না হয় তাদের খুশি করতে হবে । যা বাবা ৩০০ টাকা দিয়া খুশি করে পার পেলাম । আমার গাড়ি ৫০-৫৫ তে চলতেসিল ।
গাড়ি ফিট নাই, কাগজ নাই
আমি জ্যামে ছিলাম, জ্যাম থেকে বের হয়ে তারা আমকে ওভার স্পিড মামলা দিতে চেয়েছিলেন, ৫০০ টাকা দিলে মামলা দেয়নি
এ বছর কুরবানীর ঈদের সাপ্তাহ খানেক পর বাড়ি থেকে ঢাকায় ফিরছিলাম বাইকে করে। পথিমধ্যে বরিশাল সহ অন্যান্য জায়গার পুলিশের চেকপোস্ট ছিলো সেগুলো পার হয়ে আসছি কোনো সমস্যা হয় নি। যখন পদ্মা সেতুতে ঢুকবো তার কিছুক্ষণ আগে একটা মোরে মাদারীপুর থানাধীন শিবচর থানা পুলিশ একটা পিকআপ, সম্ভবত ৪জন পুলিশ সদস্য এবং একটা স্পিডগান নিয়ে বসে আছে। আমাকে সিগন্যাল দিলো, আমি দাঁড়ালাম তারপর আমার কাগজপত্র চেক করলো, সব ওকে। এখন আমার নাকি ওভার স্পিড পেয়েছে, আদৌও পেয়েছে কিনা আমি জানিনা আমাকে দেখায়ওনি। এখন মামলা দিবে, আমি বলেছি দেন। তারপর মামলার ফজিলত বুঝাচ্ছে আমাকে বলে বিকাশে টাকা আনেন নয়তো আপনার আবার শিবচর থানায় কাগজপত্রের জন্য আসতে হবে। একটা পর্যায়ে আমার কাছ থেকে ১৫০০ এবং আমার আগেরজন দিছে নাকি ১০০০, যার কাছে যা।
উত্তরা দিয়া বাড়ীতে আমার বাইকের কাগজ যাচাই করছে,এই সময় আমার টেক্স টোকেন এর Date ছিল না,তাই পুলিশ সার্জেন্ট — ৫০০০ টাকার মামলার ভয় দেখায়, পরে অন্য ট্রাফিক পুলিশ বলে ১০০০টাকা দিলে ছেড়ে দিবে,পরে৫০০টাকা ঘুষ দিয়ে চলে আসছি।
মোটর সাইকেল আটকিয়ে টাকা দাবি
অবৈধ ইজিবাইক বলে আটক করে প্রতিদিন ৭০ থেকে ৮০ টি ইজিবাইক ধরে প্রত্যেক টি ২০০০ হাজার করে ছাড়েন, এই টাকা সরাসরি পকেটে যায় , সরকারি কোন ফান্ডে জমা হয় না।
মোটর সাইকে কাগজ না থাকায় ৫০০টাকা ঘুস দিতে হয়।
Amake signal deyecilo amar ducument lisence dewar jonno bole ami dilam pore deklo sob tik ace tar por bollo cha pani kabo 100 taka deye jaw
আমার আব্বার বাইক আমি চালাচ্ছিলাম। আমার কাছে তখন কাগজপত্র ছিল না। পুলিশ ধরেছে, বলছে 5000 টাকার কমে সম্ভব না। নইলে গাড়ি ছাড়বে না। বাড়ি থেকে দূরে ছিলাম বলে, কাগজ আনাও সম্ভব ছিল না।
আমার মোটরসাইকেল রেজিষ্ট্রেশন ছিলো না ট্রাফিক সাজেন্ট না*মু* গাড়ি টা ধরছে। ধরে বলে লাইসেন্স নাই কেনো। তার পর বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে মামল্ হবে তোর ৫ বছর জেল হবে। হয় ১৫০০০ হাজার টাকা দিবি না জেলে যাবি। সেই ভয়ে কুত্তার বাচ্চাকে পনেরো হাজার টাকা দিয়েছিলাম
Traffic polish amar Kase. Garir sob thik thakar paro taka Dhabi kore bong taka na Dile baro mamla dibo
হেলমেট ছিলনা ৩০০০ জরিমানা করবে বলে ভয় দেখিয়ে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে
Amr bike a lokking glusse na thakai, police amke mamla dite cai tar por ami bolse deya dan kintu she amke bole apni amke 1500 taka dan ami mamla dibo na ami kono upay na paya deya cole ase
Ami helmet pori nai and mamla dite chailo..ami request korate 1000 taka ghush dabi onadaye 2k jorimana.
ট্রাফিক পুলিশ এর পরিবর্তন করে শুধু পুলিশ রাখা উচিৎ ফোন খুঁজে দিবে ৫ হাজার টাকা চেয়েচিলো
ঢাকা হতে গাজীপুর যাওয়ার পথে গাড়ি আটকিয়ে ঘুষ চেয়েছে। নাহলে 10000 টাকা মামলার ভয় দেখিয়েছে। 1200 ঘুষ খেয়েছে।
সব কিছু ঠিকঠাক ছিলো, বাইকের ডকুমেন্টস নিয়ে বের হতে ভুলে গেছিলাম। ফোনে ছবি দেখালাম তাতেও নাকি হবে না। গাড়ি টু হবে বলে ২৫০০ টাকা হাতিয়ে নিলো
ভিআইপি রাস্তা ক্রস করার সময় আমাকে ধরলো এস আই
আসসালামু আলাইকুম।আমি তখন যাএাবাড়ি মোর পাড় হচ্ছিলাম। আমার বাইকের কাগজের মেয়াদ ৭ দিন বেশি হয়ে গিয়েছিলো। সার্জেন্ট মামলা না দিয়ে আমাকে বলেছে বাসের চিপায় গিয়ে ১০০০ টাকা নিয়ে আসেন ১০০০ টাকা বের করে তার হাতে দেই সে পকেটে ভরে ফেলে।এবং আমাকে ছেড়ে দেয়। সে কিন্তু টাকাটা রাষ্ট্র খাতে জমা দিতে পারতো কিন্তু সে দিল না