সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৩২৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪৩৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

না সেরকম কিছু নয়

ডাকা এয়ারপোর্টের সামনে আমার বাইক আটকায়, আমি কাগজ পত্র দেখানোর পরে। সব কিছু ঠিক থাকলেও তারা দাবি করে ২০০০ টাকা। পরে আমি ১৫০০ টাকা দিয়ে ঐ খান থেকে চলে আসি।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৮০০

যানবাহন নিয়ে চলাচলের সময় হয়রানি

রাতের বেলা বাসার মালামাল নিয়ে গ্রামের বাড়ি আসতেছি, কাঞ্চন ব্রিজ এর এইখানে টহলরত ট্রাফিক পুলিশ গাড়ি থামিয়ে ৫০০ টাকা দাবি করে, এটা আদায় করার পর আবার মদনপুর রোডে আবার আর একদল টহলরত ট্রাফিক পূলিশ ৩০০ টাকা দাবি করে এবং আদায় করে।

কাচপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মোটরসাইকেলের মামলা

আমি একটি গ্রাম এলাকার মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলাম। যেহেতু গ্রাম এলাকা আমার কাছে মোটরসাইকেলের কাগজ ছিল না। পুলিশ কাগজ চাইলে সাথে সাথে কাগজ দেখাতে না পারায় সে মামলা দিতে চাইলো। অন্যথায় ২০০০ টাকা দিতে হবে। কি আর করার মামলা থেকে। বাঁচতে ২০০০ টাকা দেওয়া হয়েছিল।

শাখারিয়া, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

১৫০০

গাড়ির সবকিছু ঠিক ছিল। দাঁড়া করিয়ে বলে স্পিড জরে গেছি বলে। পনেরশো টাকা দেনা ৫০০০ টাকার মামলা দিবো

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

License

অভিযোগের প্রতিবেদন বিষয়: নাম ট্রান্সফার না থাকার অভিযোগে পুলিশ কর্তৃক ১,৫০০ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে অভিযোগ। আমি সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মাধবপুর এলাকায় পৌঁছালে কর্তব্যরত পুলিশ সদস্যরা আমার গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় তারা জানান যে গাড়িটির নাম ট্রান্সফার করা হয়নি এবং এ কারণে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পরবর্তীতে পুলিশ সদস্যরা আমার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা দাবি করেন। কোনো আইনগত প্রক্রিয়া বা রসিদ প্রদান না করে পরিস্থিতির কারণে আমি তাদের দাবিকৃত ১,৫০০ টাকা প্রদান করতে বাধ্য হই। টাকা নেওয়ার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি মনে করি, আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে এভাবে টাকা নেওয়া অনিয়ম ও ঘুষ গ্রহণের মধ্যে পড়ে। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত করে সংশ্লিষ্ট পুলি

Sylhet, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

বাইক আটকে টাকা দাবি

আমার জীবনে এইটা ঘুষ দেওয়ার প্রথম অভিজ্ঞতা ছিল পরে আরও দিতে হয়েছে।আমরা বাইক এ করে শেরপুর থেকে বাড়ি আসছিলাম,সময় কই রোড এলাকায় এসে কয়েকজন পুলিশ আমাদের বাইক আটকায়,তারপর একজন আরেকজনকে বলতে থাকে আজকে অনেকগুলো বাইক থানায় নিয়ে যেতে হবে। এটা সম্ভবত ২০০৯ সালের ঘটনা।আমরা অনেক রিকুয়েস্ট করি ছেড়ে দেওয়ার জন্য।তখন আরেকজন কনস্টেবল এসে এক হাত আর এক হাতের বগলের নিচে ইশারাতে টাকা চায় আমরা তখন বুঝতে পারিনা,তখন সে পুলিশ কনস্টেবল বাধ্য হয়ে সরাসরি মুখে বলে ৫০০ টাকা দাও দিয়ে চলে যাও স্যার কে মেনেজ করতে হবে।আমাদের কাছে তেমন টাকা পয়সা ছিল না, আমরা সবার পকেট চেক করে মাত্র ১২৭ টাকা আছে এটা ওই কনস্টেবল কে জানাই তিনি রাগান্বিত হয়ে বলে এটা তো হবে না তোমাদের বাইক থানায় নিয়ে যাব পরবর্তীতে এস আই কে জানায় এরা ছ

শেরপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স থাকার পরেও কেস দেই

আমার ড্রাইভিং লাইসেন্স গারির লাইসেনস সবই ছিল সুধু হালকা জান, মোটরসাইকেল সংযোজন ছিল না তাই আমাকে কেস দেয়।সার্জেন্টের সামনে দিয়ে ১০০ সহ সহ মানুষ হেলমেট ছারা গাড়ি চালাচ্ছে, তাদের কোন কাগজ নাই,এটা তাদের কোন সমস্যা না, আমাকে কেস দেয়।বর্তমান পরিস্থিতি এরকম চলতেছে ।

রাজশাহি, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪.০ হাজার

গাড়ি নিয়ে হয়রানি

গাড়ির সব কাগজ আছে পড়ে ডেকে নিয়ে বলে ওভার লোড

শ্রীমঙ্গল, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
শুধু দাবি করেছে ট্রাফিক পুলিশ ৳৫০০

Passport

পাসপোর্ট করব তাই টাকা চাইছে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

২য় আরোহীর হেলমেট ছিল না

আমার বাইকের দ্বিতীয় রোগের হেলমেট ছিল না, মামলা দিবে ২০০০ টাকার, ১০০০ টাকা দাবি করে এবং টাকাই দেই

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩০০

লাইসেন্স

লাইসেন্স ছিল, তবে নাম ট্রান্সফার ছিল না। সুতরাং সে ঘুস দাবি করে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৬০০

মটর সাইকেল হেলমেট চাড়া চালানো জন্য ঘুষ নিছে

আমাকে বলেছে চালান,করলে অনেক খরচ হবে এখানে আমাদের কে চা পানির টাকা দেন শেষ করে দিব

মৌলভীবাজার কুলাউড়া, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫০০

জিডি করতে চেয়েছিলাম

আমি একটি জিডি করতে চেয়েছিলাম কিন্তু করিনি এরপর ও আমাকে 500 টাকা দিতে হয়েছিল। আমি একজন প্রবাসী

হাটহাজারী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

Passfort Verify

Cumilla Barura te amar Passfort er jonno verify korte police bollo thana te jaite gelam tokhon bollo 500 taka dite Cha khabe

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

সেবা

লাইসেন্স ছিলোনা বাইক চালাচ্ছিলাম মামলা না দিয়ে টাকা ঘুষ নিয়েছে

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১০০

নিরাপওা

কিছুদিন আগে আমি রাত ৩ টার দিকে ট্রাকে মাল নিয়ে ঢাকা থেকে কটিয়াদি যাচ্ছিলাম তখন থানার ঘাট ব্রিজ সংলগ্ন ডিওটিরত কয়েজন পুলিশ ট্রাক ড্রাইবারকে সালাম দিয়ে হাত বাড়ায় তখন ১০০ টাকা দিতে হয় আমি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম দিলেন কেন উনি বললো মামা টাকা না দিলে অযথা হয়রানি করবে দাড় করিয়ে কোনো কারণ ছাড়াই।

কিশোরগঞ্জ, পাকুন্দিয়া থানার ঘাট ব্রিজ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ০ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪.০ হাজার

আমার সব কিছু থাকার পরেও মামলা দেয়

আমার সব কিছুই ঠিক ছিলো আমি রেগুলার বাইক চালাই তার পরেও কাগজ নিয়ে ১০ মিনিট ধরে বসে থাকে আমি কোনো টাকা না দিতে চাইলে ২ টা মামলা দিয়ে দেয়

শান্তিনগর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

চেকপোস্ট /কাগজ চেকিং

চেকপোস্টের কাগজে নামে হয়রানি সবকিছু ঠিকঠাক থাকার পরও বিটের নামে ঘুষ দেওয়া লাগে আর যদি না দেই মামলা অযাজিত অনর্থক মামলা দিয়ে হয়রানি করে তাই হয় না থেকে বাঁচতে ঘুষ দেওয়া লাগে

ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩০.০ হাজার

অভিযোগ দিতে গিয়ে তদন্তে আসার জন্য তাকে গাড়ি ভাড়া সহ ৫০০০ টাকা দিতে হবে তবে এতেও সেবা পাওয়া যায়

অভিযোগ দিতে গিয়ে তদন্তে আসার জন্য Asi/si তাকে গাড়ি ভাড়া সহ ৫০০০ টাকা দিতে হবে তবে এতেও সেবা পাওয়া যায় নি এভাবে ৩০থেকে ৩৫ হাজার টাকা চলে গেছে

বরগুনা সদর উপজেলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

বাইকের নাম পরিবর্তন করা হয়নি।

আমার বাইকের মালিকানা পরিবর্তন করা ছিলো না। এই কারননে আমাকে ১০,০০০ টাকা জরিমানা করতে চায়। তার একটু পর৷ সারজেন্ট এর সাথে কথা বইলা আইসা সারজেন্ট এর কন্সটেবল আমাকে ৩০০০ টাকা দিতে বলে। পরে আমি ২০০০ টাকা দিয়ে দেই। আমি রশিদ চাওয়ার পর বলে যে, রশিদ লাগবেনা। আমরা আছি এদিক বাইক আমরাই ধরি, তুমি টেনশন কইরোনা।

ঢাকা,নবাবগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ০ জন নিশ্চিত করেছেন ১ বার দেখা হয়েছে