পেটেন্ট, শিল্প -নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর
শিল্প মন্ত্রণালয় এর অধীনে বাংলাদেশ ট্রেডমার্ক অফিস। এখানে শতকরা ৯৫% কর্মকর্তা ও কর্মচারী একত্রে সম্মিলিত ভাবে নিয়মিত ঘুষ আদায় করছেন, তারা সকলেই জড়িত হয়ে বিভিন্ন অংকের অতিরিক্ত অর্থ আদায়ের একটি নিয়মিত ব্যবস্থা করে আসছেন। সেই অতিরিক্ত অর্থের পরিমান কোটি কোটি টাকা। যা নির্দিষ্ট করে বলে বোঝানো সম্ভব নয়। আমরা যারা সেখানের সেবা নিচ্ছি তারাও অভ্যস্ত হয়ে গিয়েছি এই অতিরিক্ত অর্থ প্রদানে, টাকা প্রদান না করলে আমাদের ফাইল আটকে দেয়। গোপন অভিযান ব্যতীত এদের তৎপরতা উদ্ঘাটন করা সম্ভব হবে না।