সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৯.০ হাজার

ল্যাম্পগ্রান্ট এর টাকা উত্তলোনের জন্য

এজি অফিস ২০০০ টাকা, শিক্ষা অফিস ৪০০০ টাকা ( ছোট টু বড় পোস্ট) ২০০০ টাকা রাজবাড়ি অফিসের আরেক জন নিসে আর ঢাকা অফিসের ফাইল ক্লিয়ার কথা বলে ১০০০ টাকা। এই কাজ এখনো বলবত আছে, এরা ঘুষ ছাড়া কেউ কাজ করে না, প্রমান চাইলে একদিন গেলেই বাহির হইয়ে যাবে।

রাজবাড়ি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKANJL24
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনে।

পাসপোর্ট পুলিশ ব্যারিফিকেশনে করতে এসে টাকা চাইলো টাকা না দিলে পাসপোর্ট থানায় আটকে দিবে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYR7JAAG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নিজের ক্রয় কৃত জমির কাগজ খারিজ করার জন্য

আমি তাদের সাথে যোগাযোগ করে অফিসে যাই তারপরে এই টেবিলে নয় ওই টেবিলে এই টেবিলে নয় ওই টেবিলে এরাম করতে করতে আমাকে অনেক ঘোড়ায় তারপরে একজন এসে বলে স্যার বলেছেন ৭০০০ টাকা লাগবে আমি বললাম ১১৭০ টাকার জায়গায় 7000 কেন তারা আমাকে ধমক দিয়ে বললেন খারিজ করলে করেন না করলে অফিস থেকে বেরিয়ে যান তাদের এই দাপট দেখে আমি অসহায় হয়ে তাদের হাতে টাকা তুলে দিতে বাধ্য হই আজ পর্যন্ত তারা আমার মূল কপিটা দেয় নাই।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYPUBD8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০০

driving licence

Amr driving licence er jonno figure dita jai,tokhon dayitta thaka ghushkhor bola figure neacha na,por e ashen.onk smy opakha kora gela bola, taw hosca na..sa somoy bola 4tar por e ashen..field exam dea.4tar por gela,kew na thakai amr kace misty khawa er jonno 500 tk dabi kora.jahatu ami akta beshorkari job kori suti nawa possible na besi.tai 200 tk dila.sa amr Figure ney.

Jhenaidah, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHMARNM9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০ হাজার

প্রতি মাসে রিটার্ন দাখিল করার পরে

প্রতি মাসে অনলাইনে রিটার্ন দাখিল করার পরে বিভিন্ন কর্মকর্তাদের এই টাকা বন্টন করে দিতে হয়। না হয় অফিসে এসে নানান ধরনের হয়রানি করার হুমকি দেয়।

হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYQXCHBQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

ঢাকা মেডিকেল নিউরোলজি ওয়ার্ল্ডে ভর্তি হতে সিট পেতে ওয়ার্ড attendent কে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঢাকা মেডিকেল নিউরোলজি ওয়ার্ল্ডে ভর্তি হতে সিট পেতে ওয়ার্ড attendent কে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKL6QRD3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভেরিফিকেশন

আমি আমার পাসপোর্ট ভেরিফিকেশন জন্য মিরসরাই থানা যায় আমার সকল কাগজ পত্র ওকে থাকার পর ও আমার কাছে ১হাজার ঘুষ চাওয়া তখন রোজা ছিল আমি স্টুডেন্ট মানুষ কিছু কম রেখে ৫০০টাকা নেওয়া হয়। এই টাকা না দিলে ভেরিফিকেশন ফেল দেখানো হয় নাকি তাই আমিও ৫০০ টাকা দিয়েছি।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGXVV9B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

করণিক ভুল সংশোধন

আমি পরিশোধ করিনি। তবে আমার সেই দরিদ্র দাদা যে আমার নিকটে জমি বিক্রি করেছে, সে পরিশোধ করতে বাধ্য হয়েছিল। তার জমির খতিয়ানে করনিক ভুল ছিল। জমির দাগ নম্বর ২৬২৮ এর স্থানে ১৬২৮ লেখা ছিল, যার কারণে সে আমাকে জমিটি দলিল করে দিতে পারছিল না। ঘুষ সরাসরি নিয়ে ছিল স্থানীয় দলিল লেখক তবে সেটা যে ভুমি অফিসে এসিল্যান্ড নিয়ে ছিল তা আমি বুঝতে পরেছিলাম। কারণ আমি আমার সেই দাদার হয়ে ২ মাস ভূমি অফিসে ঘুরেও সেই মিসকেস অনুমোদন নিতে পারছিলাম। নানা ধরনের অজুহাত চলছিল ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে, সরজমিন তদন্ত হবে, তারপর ইত্যাদি ইত্যাদি। অখচ ঘুষ দেওয়ার পরদিনই সংশোধিত খতিয়ান পাওয়া গেলো। জমিও রেজিস্ট্র হয়ে গেল। আমি শিক্ষিত লোক হয়েও বোকা বনে গেলাম। ভূমি অফিসে বড়বাবু আমাকে দেখে হাসতো। ২০২৩ সালের ঘটনা।

বেলকুচি, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ2HWJCS
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমির সংশোধনী দলিল

বলেছিল ৩০০০০ টাকা লাগবে সলশোধনী দলিল রেজিষ্ট্রেশন করতে, অন্যথায় আদালতে মামলা করে আসো।

রুপগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKNCATKU
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৫ হাজার

সরকারি চাকরি হিসাব রক্ষন অফিসে টাকা দিতে হ য়। বদলি এলপিসি নিতে গেলে টাকা দিতে হয়

টাকা না অনেক দিন ঘুরায়

উপজেলা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNDHCA85
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.৫ হাজার

পন্য আমদানি

কলকাতায় বেড়াতে গিয়ে, একটি নুডুলস মেকার এবং একটি মিট গ্রাউন্ডার মেশিন কিনে লাগেজে ভরে দেশে ফেরার পথে পেট্রাপোল কাস্টমস লাগেজ চেকিংয়ে আটকে দেয়, পরবর্তীতে দাবী বেশি থাকলেও রিকোয়েস্ট করে ১৫০০ টাকা ঘুষ দিয়ে মেশিন দুইটা নিয়ে আসি।

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHRHJFLD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

সমাজ সেবা কার্যালয়ে এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন

একটি এনজিও এর নাম ও গঠনতন্ত্র পরিবর্তন করে দিবে ৭ দিনের মধ্যে। এই জন্য সরাসরি ৪০,০০০ টাকা ঘূষ দাবি করেন। নতুবা হবে না। তাই টাকা দিয়ে কাজটা করি। সময়মত কাজ হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTYAACM
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৫০

চিকিৎসা সেবা

আমার আম্মুর অপারেশনের আগে সব রিপোর্ট ডকুমেন্টস ডাক্তারকে দেখাবো তাই সিরিয়াল দিছি, কিন্তু আমাকে পিওন সাহেব ডুকতে দিচ্ছে না, টাকা চায়

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRP7QHGR
মন্তব্য