সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

পিটিআই না যাওয়ার জন্য নাম কাটার জন্য টাকা দাবি

পিটিআই তে যাবার জন্য আমার নাম উপজেলা শিক্ষা অফিস থেকে এসেছিল।নাম কাটার জন্য কাম কম্পিউটার অফিস সহকারী আমার কাছে টাকা দাবি করে।পরবর্তীতে দেই।কিন্তু এ কাজ দুবার করেছে। আমার নতুন নিয়োগ হওয়ায় বুঝতে পারিনি। যে কোনো ছোটো বিষয় নিয়ে গেলেও ঘুষ (টাকা) দাবি করে। সরাসরি চায় না কিন্তু না দিলে কাজ হয় না।

পোরশা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ4L7CRH
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

বরিশাল সদর হাসপাতালের ইমারজেন্সি কক্ষে সকল সেবা

বরিশাল সদর হাসপাতালের ইমারজেন্সি কক্ষে যত আত্মীয় স্বজনকে হাত পা কেটে যাওয়া রোগি নিয়ে গেছি প্রত্যেকের ব্যান্ডেজ/ক্লিনিং করার পর প্রতিবার ৪০০ থেকে ৫০০ টাকা দিতে হয়েছে।

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRK54QS3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

জমি খারিজ করতে গেছিলাম, নায়েব ৪০০০ টাকা না দিলে সে বিভিন্ন ভূল বের করে বাতিল করে দিবে বলে হুমকি দেয়

ভুমি অফিসের নায়েব, সে আমাকে আমার জমি খারিজ করে দিবে খসড়া তৈরি করে দিবে, যদি তাকে টাকা দেই আর যদি টাকা না দেই তাহলে সে বাতিল করে দিবে, এবং AC Land ভূমি অফিসে পাঠাবে বাতিল হিসেবে যেকোনো ভুল বানায় বাতিল করে দিবে

বেতিলা-মিতরা ইউনিয়োন ভূমি অফিস, মানিকগঞ্জ সদর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKKC77AG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১.৫ হাজার

দাঁত তোলা

আমার দাঁতের অনেক সমস্যা হয়েছিল। দাঁতে প্রচণ্ড ব্যথা করছিল। আমি দেশের বাইরে, সিঙ্গাপুরে থাকি। দাঁতের ব্যথার কারণে বাংলাদেশে, আমার নিজ জেলা টাঙ্গাইলে যাই। টাঙ্গাইল সদর হাসপাতালে যাওয়ার পর নিয়ম অনুযায়ী টিকিট নিই। টিকিট নেওয়ার জায়গায় অনেক মানুষের ভিড় ছিল। অনেক কষ্ট করে সিরিয়াল ধরে টিকিট নিই। টিকিট নেওয়ার পর ডাক্তারের কাছে যাই। কিন্তু প্রথম দিন যাওয়ার পর ডাক্তার আমার সমস্যাকে তেমন গুরুত্ব দেননি। আমাকে পরের দিন ১,৪০০ টাকা নিয়ে আসতে বলেন। পরের দিন আবার হাসপাতালে গেলে আমার সমস্যার তেমন গুরুত্ব দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে আমাকে ঘুরানো হয়। এরপর আবার পরের দিন যেতে বলা হয়। পরের দিন হাসপাতালে গেলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়।

শহর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7PX86Q
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট আবেদন করার সময় ঘুষ দিয়েছে

আমার বাবার হজে যাবে বলে পাসপোর্ট এর আবেদন করি। আমাকে বলে এটা করতে হবে ওইটা করতে হবে এই কাগজ নিয়ে আসেন এটা সত্যায়িত করে নিয়ে আসেন অনেক ঝামেলা, কি পেশা ইত্যাদি আরোগ্য সমস্যার কথা আমাকে জানাই। পরে আমি বললাম আমার বাবা হজে যাবে এজন্য কাজটা করে দেন যাতে আপনাদের সওয়াব হবে। আমাকে বলেছে সন্ধ্যার পরে দেখা করবেন আমার নাম্বার নিয়ে যান। করে সেই লোকের নাম্বার নিয়ে সন্ধার পরে দেখা করে এবং ফোন দেই সে আমাকে বলে যে ১২০০ টাকা ছাড়া আপনার এটা করা যাবে না পুলিশ ভেরিফিকেশন আছে প্রচুর সমস্যা। যে তোর বাবা হজে যাবে আমিও ছোটখাটো একটা ব্যবসার সাথে জড়িত সময় দিতে পারি না তাই বাধ্য হয়ে ১২০০ টাকার মাধ্যমে কাগজগুলো জমা দিতে সক্ষম হয়। করে পাসপোর্ট হয়ে আসে। হজের যাত্রীর থেকে টাকা খায় তারা বিষয়টা খুবই দুঃখজনক

শেরপুর সদর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY4J33Q4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি

নামজারি করতে সকল ডকুমেন্টস সাবমিট করার পরও টাকা না দিলে নামজারি হবে না। জিজ্ঞেস করলাম এত টাকা দিতে হবে কেন,বলল ভাই টাকা কি আমি নিবো যতগুলো টেবিলে এই কাগজ যাবে সাবাইকে কিছু না কিছু টাকা দেওয়া লাগে,আর না দিলে কাগজ টেবিলে পরে থাকবে,কাজ হবে না,আমি আপনার কাজটা করে দিবো আমার কিছু খরচ আছে না।পরে দিলাম। নামজারি টা অবশ্যই হযেছে আমার কে কিছুর জন্য আর ডাকে নি।উল্লেখ যে ভুমি অফিস ইউনিয়ন অফিস যে কোন কাজেই জন্যই যাই সরকার যেসব কাজ ফ্রি করেছে তার জন্য কিছু না কিছু টাকা দেওয়া লাগে দিলে কাজ সাথে সাথে হয়,না দিলে দারি কমা নিয়েও হয়রানি হতে হয়,আর এই হয়রানির ভয়ে টাকা দিতে বাধ্য হতে হয়।কারন এর প্রতিবাদ করার কেউ নেই।

কালামৃধা ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2BPMFG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি গত ২৪ তারিখ পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করি। ২৫ তারিখ রাত১১:৩০এ বাগেরহাট সদর থানা থেকে কল করে একজন পুলিশ কর্মকর্তা। আমি ২৬ তারিখ সেই কর্মকর্তার সাথে সাক্ষাত করি। সে আমার সকল তথ্য যাচাই করে বলে সব ঠিক আছে। তার পর বলে অফিস খরচ দিতে হবে ১২০০ টাকা। আমি বিভিন্ন সমস্যা দেখিয়ে ৬২৫-৬৩০ টাকার মতো দিয়ে ডিল করি। আমি কর্মকর্তার নাম আর কন্টাক নাম্বার প্রকাশ করলাম না

বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHZ7K78P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

গরুর ফার্ম

পীরগঞ্জ, রংপুরে পশু বিভাগের কর্মকর্তারা বিনামূল্যে ভ্যাকসিনের জন্য সবসময় টাকা দাবি করেন। এমনকি ছোট গরুর খামারে পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেও, আমাদের তাঁদের টাকা দিতে হয়।

পীরগঞ্জ.রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN8CWU7Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৪০০

তিন চাকার ভটভটি

তিন চাকার ভটভটি সরকার থেকে লাইসেন্স দেয় না । খালি গাড়ি বাসায় ফেরত আসার সময় আটকিয়ে লাইসেন্স নাই বলে টাকা দাবি করে ২৫০০ । তার সঙ্গে আরও একজন ছিল সিভিল ড্রেসে সে আমাদের সাইটে গেলে মানে দেখি যা ছিল তাই দিয়ে দিতে হয় । ট্রাফিক পুলিশ অফিসারের কোন প্রকার রিসিভ না কেটে তার সাথে থাকা ব্যক্তির দ্বারা এ কাজ সম্পন্ন করে । যদিও তার বুকে ক্যামেরা লাগা ছিল সেটা বোধহয় শোয়াবের জন্য সরকার দিয়েছে ।

দিনাজপুর সদর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RN8VHHMJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

নতুন পার্সপোর্ট

প্রথমে আমাকে বলে কম্পিউটাররের দোকান থেকে আবেদন কপি পূরণ করতে হবে, আমি নিজে নিজে পূরণ করেছি সেটি নাকি ভূল, এবং আরো ও বলে ১৫ দিনে পার্সপোর্ট দিবে ৩৫০০ টাকা বেশি দেওয়া লাগবে, না দিলে ৩ মাস লাগবে পার্সপোর্ট আসতে

ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRGC7UQA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

পচা উত্তোলন

পরচা নম্বর দেখে তথ্য জানতে চাইলে শুধু মাত্র ফোন এ বা ওয়াটচাপ নাম্বারে ফটো আকারে আনতে প্রতি পরচা নাম্বারের জন্য কমপক্ষে ২০০ বা তার বেশি টাকা দিতে হয় না দিলে তথ্য সংগ্রহ করে দেওয়া হয় না

কোটালীপাড়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZ4HJSV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

সেবাটি নাম জারি ছিল ক্যাশে টাকা পরিশোধ করা হয়েছিল পরিশোধ করার পরে এখনো পর্যন্ত কাজ ঠিক করে দেয়নি বলে আরো টাকা লাগবে

সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH67ET3X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.২০ লাখ

জমি রেকর্ড বাবদ

১৮ শতাংশ জন্য ২,৭০,০০০/- ১০ শতাংশ জন্য ৪,০০,০০০/- ৯.৬৯ শতাংশ জন্য ২,০০,০০০/- ৬ শতাংশ জন্য ২,৫০,০০০/- টাকা ছেয়েছে, এখন পর্যন্ত ৩,২০,০০০/- টাকা দিয়েছি, টাকার জন্য এখনো ঘুরাচ্ছে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWEHQGV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশন

চাকরির জন্য পুলিশ একাডেমিক সার্টিফিকেট এবং স্থায়ী ঠিকানা ভেরিফাই করতে গিয়ে দায়িত্বরত এস আই মিষ্টি খাওয়ার টাকা চেয়ছিল। আমি টাকা না দিয়ে তাদের জন্য মিষ্টি কিনে দিতে চাইলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে টাকা দেয়ার জন্যই চাপ দিচ্ছিল। শেষে নিরুপায় হয়ে আমি ১০০০ টাকা বের করে দিলে তারা সেটাকে ঘুড়িয়ে পেচিয়ে আরো বেশি দাবি করে। অবশেষে আমি আরো ৫০০ টাকা দিয়ে থানা থেকে চলে আসি আমার কর্মস্থলে। তারা পরেরদিন আবারো আমার ঠিকানা অনুযায়ী বাড়িতে গিয়ে আব্বা আর আম্মা কে ভয় দেখায় যে ভেরিফাই ঠিক মত না হলে চাকরি চলে যেতে পারে এই বলে সাথে ৫০০০ টাকা দাবি করে আব্বা ভয় পেয়ে কোনপ্রকার উপায় না পেয়ে আরো ১০০০ টাকা দিয়ে তাদেরকে বিদায় করার চেষ্টা করে তবুও তারা আরও টাকা চেয়েছিলেন। শেষে এলাকার একজন মুরুব্বির কথায় তারা চলে যায়।

গোপালপুর টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBJ49DE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

Kha topsil obomukti

amr dadar jomi kha topsil vukto hoyese.. ami seita obomuktir jonno 2 bochor age apply kori kintu sirajganj sador vumi office a amr kase 7 hajar tk chay..ami onek hate paye dhore 4 hajar tk diyechilam amay bolechilo 3 diner vetor kagoj peye jabe..kintu 6 mash par howar poreu amay kagoj deyni akhono..ajke na kal..kalke na porshu korei jacche..onar name ta mone nei..kintu Uni hindu onar basha sirajganj shohorer dhanbandhi alakay .. ami er akti sothik bichar chai..jani apnara korte parben na..kintu ami allahr kase chai er bichar

Shohor, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ24PZXQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

কারেন্টের মিটার নামানো"

ফুলকোচা বিদ্যুৎ অফিসে কারেন্টের মিটার নামানোর জন্য ৩,০০০ টাকা চাওয়া হয়েছিল। কাজটির জন্য ৩,০০০ টাকা দেওয়া সত্ত্বেও গত ৩ মাস ধরে মিটার নামিয়ে দেওয়া হচ্ছে না এবং শুধু ঘোড়ানো হচ্ছে।" দালাল চক্রের অবাব নেই প্রকাশ্যে

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYA4VH37
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

বাড়ি তৈরির অনুমোদন পত্র

১৫ হাজার টাকা দিয়ে দিছি নয় মাস আগে, এখনো অনুমোদন পত্র হাতে পায়নি, আজকাল করে করে ঘোরাচ্ছে।

সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHZ4SPS6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পল্লী বিদ্যুৎ অফিস

একটি আবাসিক মিটার নামানো জন্য অফিস খরচের বাহিরে ৫০০টাকা ঘুষ ভাবদ দিতে হয়েছে।

গফরগাঁও, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZW2T8C
মন্তব্য