সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি রেজিষ্ট্রির

জামালপুর সাব রেজিষ্টার অফিসে জমি রেজিষ্ট্রেশন করতে গেলে আমার থেকে ৪০০০০ টাকা ঘুষ নেওয়া হয়। বলা হয় এই টাকা না দিলে দলিল আটকে রাখা হবে। এই প্রক্রিয়া চলে মহরীদের মাধ্যমে।

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY4RYEEJ
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৩০ লাখ

গাড়ীর রেজিষ্ট্রেশন

আমার গাড়ীর রেজিষ্ট্রেশন করার জন্য আমি মোট ১,৫৫,০০০ টাকা দিয়েছি। কিন্তু টাকার রিসিভ কপি পেয়েছি ১,৩২,৭০০ এর মতো।।বাকী টাকাটা ঘুষ হিসেবে নিয়েছে।।

ঢাকা মেট্রো- ৪, পূর্বাচল, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK9N2U4B
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

লাইসেন্স

দালাল কে টাকা দিতে হয়েছে।বিনিময়ে ড্রাইভিং টেস্ট দেওয়া লাগে নি। লাইসেন্স আপনাআপনি হয়ে গেছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ7HHUU
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৫০

আয়ের সনদপত্র উত্তোলন

ভার্সিটি তে দেওয়ার জন্য বাবার আয়ের সনদপত্র আনতে গেলে ১৫০ টাকা চায়, শুধুমাত্র একটি সাইনের জন্য। পরে এক বছর পর আবার একই জিনিসের জন্য গেলে ১০০ টাকা চায়। শুনেছি একেকজনের কাছে একেক আমাউন্ট দাবি করা হয়।

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTW723DR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৪৫ কোটি

টেন্ডার প্রক্রিয়া

লটারি প্রক্রিয়ায় টেন্ডারে অংশগ্রহণ করে কাজ আমার এবং পরিচিত আরও ৪ জনের প্রতিষ্ঠানের নামে অনুমোদিত হয়। পরবর্তীতে উক্ত কাজের জন্য সড়ক ও জনপথ বিভাগের ৩ টি দপ্তরে মোট প্রত্যেকটা কাজের চুক্তিমূল্যের ৫.৫% টাকা পরিশোধ না করলে সিএস আটকে রাখে এবং Contract Agreement করেন নি। ফলে সবাইকে বাধ্য হয়ে অই টাকা পরিশোধ করতে হয়।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY7VXS3V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি বাবত অতিরিক্ত ১০০০০ হাজার টাকা দাবি

আমার কাছে নামজারির জন্য সরকারি দারঝ কিত ১১৭০ টাকা পরিবতে ১০ হাজার টাকা দাবি আমার ভাগিনা নামজারি বাবত আগামী রবিবার ৬/৯/২৬ তাং বাকি টাকা দিয়ে নামজারি কাগজ আনতে হবে

ঢাকা (অন্যান্য), ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDFX67C
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০০ লাখ

tax assessmwnt

সোজাসুজি বলা হয়েছে এই টাকা দিলে কাজ ধরবে না হলে ৫০ কোটি টাকা কর ধরে এসেসমেন্ট করে দেওয়া হবে। এই টাকা দেওয়ার পরেও ৩৫ লক্ষ টাকা অমূলক কর ধরে দেওয়া হয়েছে

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAVUUCN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স এর পুলিশ ভেরিফিকেশন

ড্রাইভিং লাইসেন্সের পুলিশ ভেরিফিকেশন্স এর জন্য আমি যখন কুষ্টিয়া ডিএসবি অফিসের থেকে একজন তদন্ত কর্মকর্তা আমার কাছে 2000 হাজার টাকা অফিস খরচ হিসাবে দাবি করে।

কুষ্টিয়া, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KH6WYMPP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

মিউটেশন

আমি প্রথমবারের মতো মিউটেশনের (নামজারি) জন্য আবেদন করতে চেয়েছিলাম, কিন্তু অনুমতি পাইনি। একজন দালাল আমাকে বলল যে, তাকে ১৫,০০০ টাকা দিলে সে ব্যবস্থা করে দেবে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKG29UCY
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

সেবা

ঢাকা ওমুড‌কেল ক‌লেজ হাসপাতাল। আমরা যখন রোগী নি‌য়ে যাই ষ্ট্রেচা‌রে উঠা‌লেই টাকা দি‌তে হ‌বে ভ‌তী কর‌লে সিট পাওয়া যায় না য‌দি অপা‌শেন থা‌কে সেখা‌নে আর ও ভয়াবহ অবস্থা, রোগী বের হ‌লে ২০০ বা ৫০০ টাকা দিতে হ‌বে না দি‌লে রো‌গি দেখ‌তে দেয় না আর ও আছে ডাঃ তো একটা কাগজ দেয় ঔষ‌ধের আনার জন‌্য আবার ড‌াঃ সহ‌যো‌গি যারা আছে, তারা আবার লম্বা লিষ্ট ধ‌রে দেয় যেটা তা‌দের প‌কে‌টে যায়। হাসপাতা‌লে মানুষ অসহায় হ‌য়ে যায়,

শহর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6BL7S5
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৭০.০ হাজার

পেনশনের কাজের জন্য

আমার মা এক জন সরকারী চাকুরীজীবি। তার অবসর গ্রহণ করার পর পেনশনের টাকা তুলার সময় অত্র হাসপাতালের ক্যাশিয়ার কে ৭০০০০ টাকা দিতে বাধ্য হয়

গৌরীপুর হাসপাতাল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYJD8S8B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট করতে

আমি দীর্ঘ ১০ বছর প্রবাস কাটিয়ে বাড়িতে কিছু দিন ছিলাম তারপরে আবার প্রবাসে যাওয়ার জন্য উদ্যোগ নেই আমি পাসপোর্ট করতে গিয়েছিলাম আমার আগের পুরাতন পাসপোর্ট কিছু ভুল ছিল সংশোধন করতে চেয়েছিলাম। আমি সংশোধনের জন্য আবেদন করি আমার পাসপোর্টটি আটকে দেওয়া হয়, আমার কাছ থেকে চা নাস্তার জন্য আবদার করে টাকা চাওয়া হয় আমি প্রথমে টাকা দেই নাই। পরবর্তীতে বাধ্য হয়ে টাকা দিয়ে পাসপোর্টটি নিতে হয়েছে।

বি - বাড়ীয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWC2FNW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৪ হাজার

পাসপোর্ট

আমার মা ও আমি ২০১৭ সালে বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিসে আমাদের পাসপোর্ট করতে যাই। ফাইল জমা দিলে ফরমে ভুল দেখিয়ে ফেরৎ দিয়ে দেয় পাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ডেকে তাদের মেসে/ থাকার রুমে নিয়ে যায় এবং ২৪০০ টাকা নিয়ে ঐ একই ফরমে আমাদের ফাইল জমা করে দেয়।

বরিশাল আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR6BJ2GG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারির আবেদন

নামজারির আবেদন করতে গেলে সেই আবেদন ইউনিয়ন ভুমি অফিসে জমা থাকে বলে সার্ভারে সমস্যা নেট নেই ইত্যাদি। যাদি তাকে 1000 টাকা না দেই তাহলে সেই আবেদন গ্রহন করে না বরং বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। আর যখনি 1000 টাকা পরিশোধ করেছি ঠিক তখনি খসরা খতিয়ান প্রস্তুত করে হাসিমুখে বলে যান আপনার কাজ হয়ে গেছে।

সাতুরিয়া, রাজাপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRSNWADY
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

এডহক কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনয়ন।

মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট হতে একজন অভিভাবক প্রতিনিধি সদস্য মনোনয়ন নিতে গিয়ে এই ঘুষ প্রদান করতে বাধ্য হয়েছি গত 2024 সালের মার্চের দিকে। খোদ উপজেলা নির্বাহী অফিসারের জন্য 3000 হাজার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার 3000 আর ইউএনওর অফিস সহকারী 1500 টাকা নেয় ।

উখিয়া,কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCK9YAT
মন্তব্য