সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

লাইসেন্স এর জন্য গিয়ে করতে পারি নাই।বিভিন্ন সমস্যা দেখিয়ে বাদ দিয়ে দেয় পরে ১১ হাজার এর মাধ্যামে পরিক্ষা ছাড়া করে দিয়েছে।

মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRS62U2
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৬.০ হাজার

পেনশন স্কিম বিধবা বৌ এর নামে করতে

৩-৪ দিন যাওয়ার পর বলছে কয়েক টেবিল ঘুরবে চা-পানি খাওয়ার পয়সা দিতে হবে।চেয়েছিলো ৭ হাজার পরে ৬০০০/- দেই।

দৌলতখান, ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRDYMRLC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

নির্বাচন অফিস

আমার ১৮ বছর হওয়ার পরেও আমার ভোট না হয় আমি নির্বাচন অফিসে একজন ভোটার হতে যাই। তখন আমার প্রয়োজনে কাগজপত্র নিয়ে যেতে বলে। কাগজপত্র নিয়ে যাওয়ার পরেও দুই থেকে তিন দিন ঘুরায়। এরপর আমার ভোটার আবেদন করে। আবেদন করার পর আমার কাছ থেকে টাকা চায়। এবং ২৫০ টাকা নেই।

পাটগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN56U4Y2
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

রোগী দেখানো ও হুইলচেয়ার নিতে ঘুষ দেওয়া লাগে ১০০/৩০০ টাকা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখানো ও হুইলচেয়ার নিতে ঘুষ দেওয়া লাগে ১০০/৩০০

রংপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNBJT6A6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিসি অফিসে দরখাস্ত দিয়ে না হয়ে পরবর্তীতে মন্ত্রিপরিষদে দরখ

রাজশাহী বাগমারার কলেজ মোড় এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জেলা প্রশাসক মহালয়ের কাছে একাধিক দরখাস্ত দেওয়ার পরে কাজ না হওয়ার পরে বাংলাদেশ সচিবালয়ে দরখাস্ত জমা দিতে গেছি সেখান থেকেই দরখাস্ত জমা না নিয়ে। একজনের সাথে কন্টাক করে দিয়েছে উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে দরখাস্ত জমা দিবে একটি দরখাস্ত দেওয়ার জন্য এক হাজার টাকা করে ঘুষ নিয়েছে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCFUE3T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৭০ লাখ

আনমেরিড সাটিফিকেট পাওয়ার জন্য

আমি একজন প্রবাসী আমি দীঘদিন প্রবাসে থাকার সুবাদে সেখানকার একজন স্হানীয় মেয়ের সাথে পরিচয় হয় সেই সুবাদে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই| সেই দেশের আইন অনুযায়ী আমাকে বাংলাদেশ কোন বিবাহ করি নাই বলে একটা আনমেরিড সাটিফিকেট নিয়ে আসার জন্য | সবকিছু ঠিক থাকলেও যখন উপজেলা টিএনও ওফিস থেকে যিনি আমার বাড়িতে তদন্ত করতে আসে ওনাকে মোটা ওংকের ঘুস দাবি করেন নাহলে ওনি রিপোর্ট দিবেন না কিন্ত আমি ওনাকে বার বলছি আমি বাংলাদেশ এ কোন বিবাহ করা ওনি আমার কোন কথা শুনেন নি

মৌলভীবাজার কুলাউড়, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY3HFVEK
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি নতুন পাসপোর্ট করতে গেছিলাম আমার কাগজ পাতি সব ঠিক থাকা সত্ত্বেও তারা আমার পাসপোর্ট করে দেয়নি পরে আমার ইমারজেন্সি দরকার ছিল বাইরে থেকে দালালের মাধ্যমে পাসপোর্ট করি এবং পাসপোর্ট অফিসের লোক সেই দিনে আমার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাসপোর্ট এর সিলিপ দিয়ে দেয়

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJK9KK35
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ক্যান্টনমেন্ট বোর্ডের লাইসেন্স নবায়ন

কোম্পানির লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি প্রায় ৩৩,০০০ টাকা। তবে বাস্তবে লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করাতে অতিরিক্ত অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হয়। এই অর্থ প্রদান না করলে কাজ অযথা বিলম্বিত হওয়া, ফাইল আটকে থাকা বা বিভিন্ন অজুহাতে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে। ফলে নির্ধারিত ফি পরিশোধের পরও দ্রুত ও স্বাভাবিকভাবে সেবা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার একটি চাপ সৃষ্টি হয়।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6YMYAG
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০ হাজার

কাজী অফিস

আমি একজন ওমান প্রবাসি, আমার বউকে ওমান নিয়ে আসার জন্য, কাবিন নামা অনলাইন করতে হবে, অনলাইনে আবেদন করছি, এখন সত্যাইত জাচাই করতে কাজীর বালাম বই দেখে সতাইত করতে হবে,এর জন্য কাজী পাঁচ হাজার টাকা চাইছে,আমি পাঁচ হাজার টাকা দিছি তার পরেও আমার কাজটি করে দেয়নি,আমি ফোন দিলে দরেনা,জদি কখনো দরে তাহলে বলে আছকে করে দেব কালকে করে দেব, সে এই ভাবে আমাকে দের মাস দরে গুরাইতাছে, আমি এখন কি করতে পারি?প্লিজ জানাবে?

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQR9PJG
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২০ লাখ

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ আবেদন, একটি পুরোনো পাসপোর্টর সাথে আংশিক পরিবর্তন দরকার হয় , চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দেই , ছয় মাস ঘুরা ঘুরি করে সামাধান পেয়ে, এক পর্যায়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে করতে হয়

ইতালির রাজধানী থেকে, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKZV3ESS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি ~ কপারচিমনি রেস্টুরেন্টে

তহসিলদার, সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন যথাযথ জাস্ট অনুমোদন এর জন্য আগ্রাবাদ সার্কেলের নাজির এবং আরেকজন স্টাফ মিলে ১৫ হাজার টাকা নেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর ব্যবস্থা করেন। তাদের ভাষ্যমতে এই টাকাটা এসি ল্যান্ড সাহেব কে দিতে হয়েছে।

চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলে, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQNM6F9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

এর ভিতরে আলাদাভাবে মোটরসাইকেল পার্কিং

পাবনা জেলা প্রশাসক অফিসের ভেতরে পার্কিংয়ের জন্য প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেওয়া এবং তা আমি পরিশোধও করছি

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJG9ZW35
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

নতুন সরকারি চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশনে বাড়িতে এসেছিলো, পরে ৫ হাজার টাকা দাবি করে। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ১,০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। এতে তারা পূর্ণ ভেরিফিকেশন না করে চলে যায় এবং শহরে একটা এড্রেস দিয়ে অন্যদিন ওখানে আসতে বলে, পরে আবার ৫ হাজার টাকা চায়। পরে আমি ১,৫০০ টাকা দিতে বাদ্য হয়েছি। অর্থাৎ সর্বমোট ২,৫০০৳

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTB583U7
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

দলিল রেজিস্টারি

দলিলে নামের সামান্য হেরফের ছিল তাই রেজিস্টারি করে দিবেনা পরে মরি বলল আমি সাবের সাতে সমজুতা করে নিয়েছি ৩০০০০ হাজার টাকা দিলে হয়ে যাবে। পরে ৩০০০০ হাজার টাকা নিয়ে রেজিস্টারি করে দিয়েছে।

সিলেট সদর, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYQQZVZD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.৫ হাজার

পাসপোর্ট নবায়ন

আমার বাবার পাসপোর্টের মেয়াদ এখনও ১ বছর আছে। নতুন করে পাসপোর্ট করতে গেলে বলে ৭৫০০ টাকা হলে করে দেওয়া যাবে।

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJYT9K2L
মন্তব্য