নামজারি
আমার বাবার ক্রয়কৃত ২৬ শতাংশ নামজারি করি ৪৫০০ টাকা খরচ হয়েছে।
নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
আমার বাবার ক্রয়কৃত ২৬ শতাংশ নামজারি করি ৪৫০০ টাকা খরচ হয়েছে।
প্রতি বছর অডিটের সময় এই নির্যাতন চলে, প্রতি বছর ৬-১০ লাখ টাকা gush না দিলে ARO ফাইল পাস করে না, এর পর আরও তিন ধাপে এক লাখ করে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হয়।
পাসপোর্ট করতে গেলে তারা বিভিন্ন কাগজপত্রের সমস্যা দেখিয়ে রিজেক্ট করে দেয়। নামের সবকিছু ঠিক থাকার পরেও বলে যে এই নামটি ভুল হয়েছে এবং ওই নামটি আমার প্রায় সব কাগজপত্র একই রয়েছে। এ বিষয়টি নিয়ে আমি আমার অনেক পরিচিতের সাথে কথা বলেছি তারাও কোন না কোন অফিসার , তারা বলছে এটা কোন ধরনের ভুল নয়। কাগজ পাতি রিজেক্ট করার পর, তারা তাদের দালাল অর্থাৎ পাসপোর্ট অফিসের আশেপাশে যে দোকানগুলো আছে তাদের মাধ্যমে ১৫০০ টাকা দাবি করে এবং বলে যে কাগজপত্র পার করিয়ে দিবে, যে অফিসার আমার কাগজ পাতি রিজেক্ট করেছিল সেই অফিসারই আবার সেই আমার কাগজ কনফার্ম করে শুধুমাত্র দালালকে ১৫০০ টাকা দেওয়ার কারনে
আমার বাবা একজন মাদরাসা শিক্ষক,প্রায় ৩০ বছর তার শিক্ষকতার বয়স। ওনার মাদরাসায় শিক্ষকদের উচ্চতর স্কেলের জন্যে ফাইল পাঠানোর নির্দেশ দেয়া হয়। যথারীতি ওনারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যান,ফাইল জমা দিতে। কিন্তু বিধি বাম! তাদের কাছ থেকে প্রতিজন ৩০০০ করে ঘুষ চাওয়া হয়,নাহলে ফাইল আটকে থাকবে। ওনারা নিরুপায় হয়ে পরিশোধ করে আসেন।
জন্ম নিবন্ধন এর নাম এবং ঠিকানা পরিবর্তন করতে আমাকে ঢাকার হেড অফিসে বাধ্যতামূলকভাবে ১৯,০০০ টাকা প্রদান করতে হয়েছে ।
সরকারী ফি ছিল লেখক ফি সহ ১১০০
টাকা না দিলে সংশোধণ করে দিবে না
পাসপোর্ট করার সময় পুলিশ ভেরিফিকেশনের রিপোর্টের জন্য পুলিশ আমার কাছ থেকে ৫০০ টাকা চেয়েছিল। চা খাওয়া বাবদ। অগত্ত বাধ্য হয়ে দিয়েছিলাম ৫০০ টাকা
Amar baba sorkari chakuriroto obosthai mara jan. baba'r taka tolar jonno ekbar 14000 taka ebong arekbar 35000 taka ghush dite hoese pion ke. taka deoar agee porjonto, kagojer nanan somossar kotha bolto. seta thik kore dile, abar onno kagojer somossar kotha bolto. seta thik kore dile abar ei kagoj dite hobe, sei kagoj dite hobe, aivabe hoirani korto. barbar office a jatayat korte hoto. amar ma osustho silo, ar amio besorkari chakuri kori. bar bar amar pokkhe suti neoa ebong osustho ma ke nie jatayat kora khub e kosto saddho silo. tai oi pion ke taka dite baddho hoesilam.
সমবায় সমিতির জমি রেজিঃ হবেনা বলে ২ দিন ফিরিয়ে দেয়। পরে টাকা ঘুষ দিলে দলিল করে দেয়।
ভোটার আইডি অনুযায়ী ঠিকানা সংশোধন করে আবেদন করা হয়েছিল। প্রয়োজনীয় সকল কাগজ পত্র সঠিক থাকা সত্ত্বেও অফিসের কর্মী বলেছে ২০০০ টাকা লাগবে না হলে ঝামেলা করবে, হয়রানীর শিকার হবেন। জরুরী প্রয়োজন তাই নিরুপায় হয়ে তাদের কথা মতো বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।
ফাইল জমা দেওয়ার সময় লম্বা লাইন ছিলো,আমাকে বললো ৫০০০ টাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ১০ দিনে করে দেবে। ৪০০০ দিয়েছি পরে।
আমার স্মার্ট কার্ডটি হারিয়ে যায়, তারপর আমি নির্বাচন কমিশন অফিসে যাই, তারপর অফিস থেকে বলে ফটোকপি দোকান থেকে দরখাস্ত নিয়ে আসেন এবং 300 টাকার সহ জমা দিন, এক সপ্তাহ পরে পাবেন। কিন্তু আমাকে টাকার রশিদ দেয় নাই।
২০১৮ সালে আমার ফোন দৌলতপুর, খুলনার একটা মেস থেকে চুরি হয়। ফোন দ্রুত খুঁজে পাওয়ার আশায় লক পুলিশ বন্ধুর পরামর্শে খুলনার বড় বাজার সংলগ্ন মূল অফিসে গিয়ে জিডি করি। জিডি করতে ২০০ টাকা নেয়। এবং আমার কেসের ডিউটি অফিসারের নম্বর নিয়ে চলে আমি। তার ৫ মাস পর ডিউটি অফিসারের সাথে কথা হয়। সে ফোন খোঁজার জন্য ২০০০ টাকা চায়। তার ভাস্য মতে ফোন খুঁজে দেখতে ২০০০ টাকা তার দিতে হবে। ফোন না পাওয়ারও সম্ভাবনা আছে। টাকাটা অযথা খরচ করে ফোন নাও পাওয়া যেতে পারে। কিন্তু আমি রিস্কটা নিলাম এবং ২০০০ টাকা দিই। তার ঠিক ১ মাস পর। আমার ফোন পাওয়া যায়। সে তখন ফোনটা আমায় ফেরত দেয়। উল্লেখ্য তখন আমি তাকে খুশি হয়ে কিছু টাকা অফার করি ও অন্তত চা খাওয়ার অফার করি। তবে সে কোনটিই নেয় নি। আমার মোট ২২০০ টাকা লাগছে। তবে অফিসারটি ভালো ছিল।
আদর্শ ইস্পাহানি হাই স্কুল, এসএসসি -২০২৬ এর মার্কশীট ও শংসাপত্র নিতে ৬০০ টাকা দিতে হয়
পেনশন বিল আটকে দেওয়ার জন্য
আমি বিদেশ যাওয়ার জন্য আরজেন ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য এই টাকাটা অতিরিক্ত প্রদান করি।
ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিষ্ট্রেশন নাম্বার এর জন্য অতিরিক্ত ফ্রি দাবি। যাহা ৩৮০০০ টাকা।
আমার আব্বা নামজারি এবং খাজনা খারিজ করার জন্য অনেকদিন যাওয়ার পর বিভিন্ন সমস্যা দেখায় পরবর্তীতে বলে ৩২০০০ টাকা দিলে কাজ হবে পরবর্তীতে ৩ ধাপে টাকা নিয়েছে
কর পরিদর্শক আমার কাছ থেকে ২০০০০ টাকা ঘুষ দাবি করেন অন্যথায় আমার অডিট রিপোর্ট ভালো দিবেনা এবং ভালো না হলে উপরে রিপোর্ট নিয়ে ঝামেলা হবে বলে জানায়।