সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪১৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০.০ হাজার

ওইখানে দালাল সিন্ডিকেটের মাধ্যমে রোগী কে অন্যত্র সরিয়ে নেওয়া

ওইখানের হসপিটালের পেলে বিভিন্ন দালাল চক্র থাকে সহজ সরল রোগীদের কে ভুল ভুল বুঝিয়ে অন্য হসপিটালে নিয়ে নিয়ে যায় এবং সেখান থেকে তারা পার্সেন্টেজ নিয়ে থাকে সে ক্ষেত্রে হসপিটাল কর্তৃপক্ষ এইসব দালালদের বিপরীতে কোন ধরনের পদক্ষেপে নেয় না বা কোন ধরনের সতর্কীকরণ করে না যার ফলে গ্রাম বাঞ্চল থেকে আসা রোগীরা তাদের খপ্পরে পড়ে যায়

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXWRSVM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৩.০ হাজার

খাজনা পরিশোধ

দাখিলা আনতে গিয়েছিলাম। দাবি করলো ২৩০০০। এরপরে ১২০০০ টাকায় নিষ্পত্তি হলে। পরে দেখলাম ৬৫০০ টাকা সরকার পেয়েছে। বাকিটা মেরে দিয়েছে।

ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKCAHFT3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৯.০ হাজার

নামজারি করন এর আবেদন

আমি যখন নামজারি করার জন্য ভূমি অফিসে যাই তখন তারা আমার দলিলের মধ্যে যে পরিমাণ জায়গা আছে সেটা আমাকে না দিয়ে ৪৫ এর জায়গায় ৩৪ শতাংশ নামজারি করে দিয়েছে। পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করলে বলে কোর্টে মামলা করার জন্য এবং রায় পেলে তখন তারা দলিল অনুযায়ী বাকিটা নামজারি করে দিবে। আমি মামলা করে দীর্ঘদিন অপেক্ষা করার পর এখন রায় পেলাম কোর্ট থেকে। আর এই রায়ে বলা হয়েছে আমার জমির সম্পূর্ণ জায়গা যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয় কিন্তু অফিসের কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত কোনো ঘুষ না পেলে কোনো কাজ‌ই তারা করতে রাজি নয়।

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYHHQANZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পরিবেশ গত ছাড়পত্র

পরিবেশ অধিদপ্তরের সেবা প্রত্যাশী হিসাবে শুধু আমি ভুক্তভোগী হয়েছি বিষয়টা এমন না, যেকোন প্রতিষ্ঠানই পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করতে গেলে টাকা না দিলে সেবা পাওয়া যায় না বললেই চলে। শুধু ঢাকা মহানগর ডিপার্টমেন্টর সহকারী পরিচালক(পুরুষ), উপ-পরিচালক (পুরুষ), (অতি অল্পসংখ্যক কর্মকর্তা বাদে) এদেরকে টাকা না দিলে ফ্রেশ ফাইলটা ও মাস কে মাস ফেলিয়ে রাখে। আমার কথার সত্যতা যাচাইয়ের জন্য পরিবেশ অধিদপ্তরের মহানগর শাখায় দুর্নীতি দমন কমিশনের একজন সৎ গোয়েন্দ লাগিয়ে দেখুন। আমি মুসলিম হিসাবে কোন ব্যক্তির নাম উচ্চারণ করে অপরাধ প্রকাশ করলাম না। দেশের স্বার্থে যদি নাম প্রকাশ করতে হয়, আমি প্রমান সহ করব। আমি পর্যায়ক্রমে অন্যান্য সকল ডিপার্টমেন্টর ঘুষখোরদের হিন্টস দিতে থাকবো ইনশাআল্লাহ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKMMMLUR
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

না সেরকম কিছু নয়

ডাকা এয়ারপোর্টের সামনে আমার বাইক আটকায়, আমি কাগজ পত্র দেখানোর পরে। সব কিছু ঠিক থাকলেও তারা দাবি করে ২০০০ টাকা। পরে আমি ১৫০০ টাকা দিয়ে ঐ খান থেকে চলে আসি।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKD53JE8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৩.০ হাজার

পাসপোর্ট করর জন্য

গত ২০১৭ সালে আমি নরমাল পাসপোর্ট করতে গেলে ১৩০০০ টাকা চায়। আমি পরে টাকা দেই।

উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK535GUX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

পাসপোর্ট

আমার ফর্ম পূরণে একটু ভুল হয়েছিল। ওখানে বলা ছিল যে একটা আবেদন করলে অফিসার ঠিক করে দিবেন।ছয় মাস ঘুরেছি এখানে না ওখানে। আমার টাকা জমা দেওয়ার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। শেষে একজনের মাধ্যমে যোগাযোগ হয় যে 1200 টাকার বিনিময়ে আবেদন ঠিক করে দিবে। পরে আমাকে কিছুই করতে হয় নাই ওরা একটা আবেদনে একটা সই নিয়েছে আর সব ঠিক করে দিয়েছে। ঢাকা পাসপোর্ট অফিসে কাজ করেছিলাম একাই কোনো অতিরিক্ত টাকা লাগে নাই। কিন্ত এই জেলা ভিত্তিক অফিস গুলিতে টাকা ছাড়া কাজ হয় না। আবেদনে একটু ভুল হলেই আপনি শেষ।

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJJQCR59
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা

জমির একটা মামলা ছিল। মামলা নিষ্পত্তির পরে খাজনা দিতে গেলেও বলে ঝামেলা আছে। অনলাইনে তথ্য দিলে আমাকে অনুমোদন না দিয়ে বাতিল করা হয়। আমি অফিসে গেলে বলে অফিস খরচ লাগবে তাছাড়া হবে না। চাকুরীর সুবাদে দূরে থাকায় ঝামেলা থেকে বাঁচার জন্য টাকা দিতে বাধ্য হই।

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJM69WHG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৩০ লাখ

ভূমি অধিগ্রহন

সরকার কর্তৃক ভূমি অধিগ্রহণের বিনিময় মূল্যের চেক চুরান্ত অনুমোদন এবং বিভিন্ন কাগজপত্র অনুমোদন ও ফাইল সাক্ষর করতে এই অর্থ দিতে হয়। এখানে অঘোষিত নিয়ম এটা। সকলেই বিভিন্ন অংকে এটি পরিশোধ করতে বাধ্য।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJ7R43V7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খতিয়ান খোলার আবেদন

আদালতের ডিগ্রি প্রাপ্ত হইয়া জমির খতিয়ান খোলার আবেদন ছিল।এসিল্যান্ডের সহকারী সম্পূর্ণ ঘুষের টাকা নেয়। এবং এখনও এই কাজটি অসম্পুর্ণ যা দুই বছর যাবৎ গুড়ানো হচ্ছে!!

কলমাকান্দা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYT7JUSP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

চক্রাখালী ইউনিয়ন পরিষদ

চক্রাখালী ইউনিয়ন সেবা অফিস প্রতিটা কাজের জন্য 100 থেকে + কাজের ধরণ অনুযায়ী বয়স্ক ভাতা, জন্মনিবন্ধন ইত্যাদি

চক্রাখালী ইউনিয়ন, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHQYJ8EF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

SI পুলিশ ভ্যারিফিকেশন

এস আই ভ্যারিফিকেশন ছিল, তদন্ত ওসি ৫হাজার টাকা দাবী করে। বলে কয়ে ৩হাজার দিয়ে রাজি করিয়েছিলাম।

রাণীশংকৈল,ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNWXKMVS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

দলিল করতে

এনআইডি কার্ড করা হয়নি এজন্য। জন্মনিবন্ধন দিয়ে করা যায় কিন্তু তারা টাকা চায়।

রামপাল, বাগেরহাট, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH7HEH2J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন

আমার নতুন চাকরির ভেরিফিকেশনের জন্য একজন এস আই গ্রাম পুলিশ মারফত আমার এলাকায় খোজ করছিল। আমার বর্তমান চাকরির পোস্টিং দূরে হওয়ায় প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আব্বুকে পাঠাই ঐ এস আইয়ের সাথে দেখা করার জন্য। সবকিছু যাচাই বাছাই শেষে ভাল চাকরি হয়েছে সুবাদে মিষ্টি খাওয়ার জন্য টাকা চায়। আব্বু ২০০০ টাকা দেয়ার পর আরো ১০০০ টাকা চেয়ে নেয়।

ভালুকা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYHZKBJS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New Passport

আমি পাসপোর্টের জন্য নতুন আবেদন করেছিলাম। কিন্তু নীলফামারী পাসপোর্ট অফিসে গেলে তারা বারবার আমাকে বলছিলো আপনার ডকুমেন্টে এই ভুল সেই ভুল ইত্যাদি। নির্বাচন অফিস যান, উপজেলা অফিস যান ইত্যাদি। এভাবে ৩ দিন ফেরত আসার পর অফিস আওয়ারের একদম শেষের দিকে একজন দালাল আমাকে বলে আমার কাজ তিনি কয়েকমিনিটে করে দিতে পারবে। এবং ২ হাজার টাকা দাবি করে পুলিশ ভেরিফিকেশন সহ। পরে আমি বাধ্য হয়ে ১৫০০ টাকা দিই। তিনি আমার ফাইলে একটা নাম্বার লিখে দেয় এবং আমি সকল আনুষ্ঠানিকতা শেষ করি ঐদিনই। এরপর পুলিশ ফোন দিয়ে বলে পাসপোর্ট ভেরিফিকশনের জন্য নীলফামারী যেতে সাথে যেন নাস্তাপানির টাকা নেই। পরে পূর্বে কথা অনুযায়ী দালালকে বললে পুলিশকে তিনি ম্যানেজ করেন। তারা সবাই মিলে একটা ইকোসিস্টেম তৈরী করেছে। না চাইলেও অনেক সময় আমরা ঘুষ দিতে বাধ্

Nilphamary, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNSJ2CK6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

মৎস্য ভবনে কাকড়া এবং কুচিয়ার সার্টিফিকেট প্রদান করা

মৎস্য ভবন অধিদপ্তর, রমনা, ঢাকা। এই দপ্তরে কাঁকড়া এবং কুচিয়ার সার্টিফিকেট নিতে গিলে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়, টাকা ছাড়া কোনো কাজ করে না এবং আমাদের কোম্পানি (কাঁকড়া ও কুচিয়ার সার্টিফিকেট সেকশনের) ঘুষ না দেওয়ায় বন্ধ করে দেওয়ার পথে নামিয়ে দিছে।

রমনা, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKJ9Y4GL
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.২ হাজার

পৈত্রিক জমিজমার দাগ খতিয়ান নম্বর উত্তলোন ও খাজনা প্রদান।

চাকরি সূত্রে আমি ঢাকায় থাকি, আমার বয়স্ক পিতা গ্রামে থাকেন,উনি একদিন বললেন অনেক বছর হয়ে গেছে জমিজমার খাজনা খারিজ দেয়া হয়না,তুমি গ্রামে এসে এগুলো সম্পন্ন করো।আমি আমার পিতার সাথে জাতসাখিনী ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে পৈত্রিক জমি জমার সার্চ বা খোজ দিতে অনুরোধ করি,দ্বায়িত্বরত কর্মকর্তা প্রথমেই আমার পরিচয় ও পেশা জানতে চান।আমি বিস্তারিত বলার পরে উনি বলেন ১৫০০ টাকা দেন দেখে দিচ্ছি।আমি ভেবেছিলাম এইটা সরকারি ফি,কিন্তু উনি এই টাকাটা অফিসের বাইরে গিয়ে নিতে চাইলে আমি আপত্তি জানাই।এরপর আমার বাবাকে জানান আপনার ছেলে দুই কলম পড়ালেখা করে ঢাকায় গিয়ে বেশি পাকনা হয়ে গেছে, এরে বাদ দিয়ে আপনি আসেন কাজটা করে দিব।আমি উনার সাথে তর্ক করি পরে আমাকে বলে আপনাদের কাজ করবো না, যেখান থেকে পারেন করুন গিয়ে। এরপর আমার বাবা আমাকে

জাতসাখিইউনিয়ন ভূমি অফিস,থানা:আমিনপুর,উপজেলা:বেড়া,জেলা:পাবনা।, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ6AXESS
মন্তব্য