সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অব্যবস্থাপনা ও হয়রানির বাস্তব অভিজ্ঞতা ​সম্প্রতি সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে আমার মায়ের পাসপোর্টের কাজ করতে গিয়ে এক তিক্ত ও হয়রানিমূলক পরিস্থিতির মুখোমুখি হই। আমাদের অ্যাপ্লিকেশনে এলাকার নামের আগে জেলার নাম উল্লেখ করায় সেটাকে "ভুল" হিসেবে গণ্য করা হয়। কিন্তু সমস্যাটি সমাধানের পরিবর্তে সেখানকার কর্মকর্তাদের আচরণ ছিল অপেশাদার এবং আপত্তিকর। ​আমি যখন বিষয়টি নিয়ে কথা বলতে যাই, ১০১ নম্বর কাউন্টারে বসা এক দায়িত্বশীল ব্যক্তি (যিনি দেখতে ধর্মীয় লেবাসধারী) আমার সাথে চরম দুর্ব্যবহার করেন। আমি কম্পিউটার সায়েন্সের ছাত্র পরিচয় দেওয়ার পর তিনি আমাকে উদ্দেশ্য করে বলেন— "তোমার মায়ের সামনে তাই তোমাকে অপমান করলাম না।" একজন সেবাপ্রার্থীর সাথে এমন অহেতুক ও আক্রমণাত্মক আচরণ কোনোভাবেই

SIRAJGANJ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJWJ5597
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

পে ফিক্সেশন এবং জিপিএফ চালুকরণ

পে ফিক্সেশন থেকে শুরু করে ইনক্রিমেন্ট চালু করা , এমন কোন কাজ নেই যেটা টাকা ছাড়া হয়

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKAF7E9N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

Mutations

জমির নামজারি (Mutation) করার জন্য আমার কাছে ২৫,০০০ টাকা ঘুষ চাওয়া হয়েছে এবং টাকা না দিলে ফাইল pending রেখে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অনলাইন নামজারি আবেদন করেও ফাইল pending রাখা এবং আপনাকে অফিসে ডেকে ২৫,০০০ টাকা ঘুষ দাবি করা।

karanigonj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK8QD7KU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট করতে গিয়েছিলাম

পাসপোর্ট করার জন্য আবেদন ফর্ম হাতে লিখে পূরণ করে যাই। সকল তথ্য ঠিক থাকার পরও ২৫০০ টাকা অতিরিক্ত না দিলে সাইন করবেন না বলে জানতে পারি। অনেক রপকোয়েস্ট করেও কাজ হয় নাই। এটা ২০১০/১১ সালের ঘটনা। তখন পুলিশ ভেরফিকেশনে ৫০০ টাকা ঘুষ দিতে হয়েছিল।

গোপালগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKC79KT2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারী

১১০০/- টাকার নামজারী ৭৫০০/- টাকা ছাড়া করা সম্ভব না। দাবীকৃত টাকা না দিলে নামজারী করে না। হাজার হাজার মানুষ বাধ্য হয়েই দাবীকৃত টাকা দিয়ে নামজারী করছে।

কুমিল্লা সিটি ( রাজবাড়ি ভূমি অফিস), চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT6FGFK9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন

ইউনিয়ন বোডে জন্ম নিবন্ধন সংশোধন করতে, গেলে নানা ধরনের অজুহাত দেখিয়ে, ব্যক্তিগতভাবে করে দেওয়ার কথা বলে বাড়তি টাকা আদায় করে.....

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTAZ4Z88
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.৫ হাজার

License

অভিযোগের প্রতিবেদন বিষয়: নাম ট্রান্সফার না থাকার অভিযোগে পুলিশ কর্তৃক ১,৫০০ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে অভিযোগ। আমি সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মাধবপুর এলাকায় পৌঁছালে কর্তব্যরত পুলিশ সদস্যরা আমার গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় তারা জানান যে গাড়িটির নাম ট্রান্সফার করা হয়নি এবং এ কারণে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। পরবর্তীতে পুলিশ সদস্যরা আমার কাছ থেকে ১,৫০০ (এক হাজার পাঁচশত) টাকা দাবি করেন। কোনো আইনগত প্রক্রিয়া বা রসিদ প্রদান না করে পরিস্থিতির কারণে আমি তাদের দাবিকৃত ১,৫০০ টাকা প্রদান করতে বাধ্য হই। টাকা নেওয়ার পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমি মনে করি, আইনগত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে এভাবে টাকা নেওয়া অনিয়ম ও ঘুষ গ্রহণের মধ্যে পড়ে। তাই বিষয়টি যথাযথভাবে তদন্ত করে সংশ্লিষ্ট পুলি

Sylhet, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYU9E9ZW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট এর জন্য পুলিশ ভেরিফিকেশন

পুলিশ এস আই অনেক সময় ধরে গল্প করতেছিলো, বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দেওয়ার পর উনি সম্ভবত বুঝে উঠতে পারছিলোনা কিভাবে টাকা চাইবে। পরে বলল এটা নাকি অফিসের নিয়ম। যেসব অফিসার ভেরিফিকেশনে যায়, সবাইকে একটা নিদিষ্ট পরিমান টাকা অফিসে জমা দিতে হয় হেন তেন গল্প! পরে দিয়ে দিলাম। আমি শুধু ওয়েট করতেছিলাম কিভাবে ঘুষ চায় এটা দেখার জন্য। স্টুডেন্ট অবস্থায় এক হাজার টাকা আমার জন্য অনেক।

বরিশাল ও কুড়িগ্রাম, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRV7KJG5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.৫ হাজার

জমি খারিজ

জমি খারিজের জন্য যাই।কেনা জমিটা ২ দাগে এবং শেষ পয়েন্ট আকারে থাকায়।ইউনিয়ন ভূমিকা কর্মকর্তা তার অফিসের পিয়ন দিয়ে আমার সাথে কন্টাক্ট করায়। শুরুতে ৭ হাজারে কন্টাক্ট হয় ১ মাস সময় চায়। ৪/৫ মাস অভার হলে কাজটা হয় বলে কল দেয়। তাকে কাজে আগে ৪০০০ হাজার টাকা এবং দোখানে আবেদনের ৫০০ টাকা দিয়ে আসি। এখন সে ফোন করে বলে তাকে ৩৫০০ টাকা দিয়েছি।বাকি ৩৫০০ এবং কাগজ সংশোধন করতে আরো ১৫০০ লেগেছে সেটাও দিতে। অর্থাৎ আবহের ৪৫০০ দেওয়ার পরে এখন থাকে আরো ৫০০০ দিতে বলছে। তাহলে মোট টাকা হবে ৯৫০০ টাকা। উল্লেখ্য যে, এখানে মোট জমি ৪.০১২ শতাংশ।

ভুমি অফিস শফিপুর,কালিয়াকৈর,গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6BBEUN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.৯ হাজার

নামজারি

আমরা জানি জমির নামজারি করতে সরকারি ফি, ১১৫০ টাকা,, কিন্তু ভোলার দৌলতখানঁ থানার এসিল্যান্ড প্রধান নির্বাহী আমাদের জমি নামজারি ১৫০০০ টাকা নেয়,, এবং সরকারি ১১৫০ নিতে তারা অস্বীকৃতি জানায়। এই শুধু আমাদের না, বাংলাদেশের সকল জায়গায় ভূমি এবং এসিল্যান্ড অফিস সবথেকে বেশি ঘুষের বানিজ্য করে।

দৌলতখানঁ, ভোলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRNQEZGD
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

সাধারণ

আমি একজন সনাতন ধর্মালম্বী। আমার বর্তমান বয়স ৩৬।গত ৩ অগাস্ট আমি নিকটবর্তী পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট করতে। ওখানে আমার ফাইল এক রুম থেকে আরেকরুমে বারবার পাঠায়। এখানে বলে রাখি আমি একজন ডিভোর্সি। একজন একক মা, আমার বাচ্চার বয়স ১৬ বছর, ওর ফাইল নিয়ে কোনো সমস্যা হয়নি। কিন্তু ঐ যে ওনারা কারণ হিসেবে আমি সিঙ্গেল ঐটা ইস্যু করলো, আমার আগের পাসপোর্ট এ সিঙ্গেল ছিলো তো নতুন ফ্রমে ও সিঙ্গেল দেয়া, আগে নোটারি পাবলিক এর ডকুমেন্টস দিয়ে করেছিলাম,,, ভেবেছিলাম এইবারও এর ব্যতিক্রম হবে না। আগের মতো নোটারির সেই পেপার জমা দিলাম। কিন্তু এইবার ওনারা আমাকে বলছে আমাদের ডিভোর্স সার্টিফিকেট সাবমিট করতে,, যেহুতু আমি হিন্দু ধর্মালম্বী সেক্ষেত্রে আমাদের কোনো ডিভোর্স এর সার্টিফিকেট হয় না!! এরমধ্যে আমার এক ভাই সিভিল এ কর্মরত আছে।

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK92QB4Q
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাবনা পাসপোর্ট অফিসে প্রথমে পাসপোর্টের আবেদ করি। কয়েক বার নানা অযুহাতে প্রত্যাখ্যান করে, তবে আশেপাশের দালাল ধরলে আর কোন সমস্যা নাই। আমি একজন সিভিল প্রকৌশলী, কেন দালাল ধরব এই জিদ করে ৩-৪ দিন ঘুরে ঘুরে অবশেষে জমা দিতে পারলেও পাসপোর্ট ডেলিভারির দিনও পাসপোর্ট না পেয়ে আবার অফিসে গিয়ে দেখি আমার পাসপোর্ট এর কাগজ ওভাবেই ফেলে রেখেছে, আমার সাথে যারা দালাল ধরেছিল সবার হয়ে গেছে অলরেডি। সেদিন আমার কাগজ আপডেট করে দিল, তার ৭/৮ দিন পর পুলিশ ভেরিফিকেশন এ চাটমোহর থানায় ডাকলে সকল তথ্য দিলাম SB অফিসার কে, আর বলল ২০০০ টাকা লাগবে, জোর করে ২০০০ টাকা নিয়েছিল। আমার জীবনে ২য় ঘুষ ছিল এটা

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJXSE9JZ
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳৩০.০০ লাখ

মাল আমদানি

ইন্ডিয়া থেকে মাল আমদানি করার জন্য প্রতি কেজি ক্যাপসিকাম ও বীটরুট সবজি সাফটায় আনার জন্য ৩.৫ টাকা করে কাস্টম অফিসারদের দিতে হচ্ছে। না দিলে বর্ডারে গাড়ি আটকায়ে দিচ্ছে। বাধ্য হয়ে প্রতিদিন সি এন্ড এফ এর মাধ্যমে পরিশোধ করতে হচ্ছে এখনো। আমার প্রতি সপ্তাহে ১০ থেকে ১২ গাড়ি মাল হয়। গড়ে প্রতি সপ্তাহে ১২০০০০ কেজি মাল আমদানি করি ইন্ডিয়া থেকে। প্রতি সপ্তাহে ৪,২০,০০০/-থেকে ৫,০০,০০০/- পযন্ত কাস্টমস কে ঘুষ দেওয়া লাগে

ভোমরা, সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHXC4RP7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

মোটরসাইকেল রাখছিলাম চাঁদা নিয়েছে

গাজীপুর হাইকোর্টে গেছিলাম সেখানে হাইকোর্ট সংলগ্ন একটা মাঠ আছে সেখানে গাড়ি রাখতে ছিলাম তখন আমার কাছ থেকে চাঁদা নিয়েছে ৫০ টাকা এরকম আর সবার কাছ থেকে টাকা নিতেছে বিএনপির কিছু সদস্য পাতিনেতা মারটা তারা অযত্ন হয়ে গেছে এবং গাঁজা খোরদের আড্ডা বানিয়েছে। সেখানে অনেকগুলো কোয়াটার আছে যা বিএনপির লোকেরা ভেঙ্গেচুরে লুটপাত করে নিয়ে গেছে। তাই প্রশাসনের কাছে দাবি অতি শীঘ্রই গাজীপুর হাইকোর্টের সংলগ্ন কোয়াটার এবং মাঠটাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKY3S4BU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Drug Licence

ড্রাগ লাইসেন্স অফিসের অফিস সহকারী, ২০২৩ সালে আমার সব কাগজ পত্র যাচাই শেষে একদিন মোবাইলে কল দেয়, " আপনার ড্রাগ লাইসেন্স হয়ে গেছে, ১০০০০/- টাকা দিয়ে নিয়ে যান" আমি গিয়ে প্রথমে টাকা দিতে চাই নি, উনি আমাকে বুঝায়- টাংগাইলের ডিসি, এসপি, ঔষধ প্রশাসন, সহ অনেকেই এখান থেকে ভাগ পাবে, আমরা খুব সামান্যই পাব, যদি আপনি না দেন, তাহলে তো আপনাকে লাইসেন্স দিলে ঐ টাকা আমার পকেট থেকে ভরে দিতে হবে। তারপর আমি তাদেরকে ১০০০০/- টাকা দেয়ার পর আমাকে লাইসেন্স প্রদান করে।

Tangail, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK9DBA59
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মোটরসাইকেলের মামলা

আমি একটি গ্রাম এলাকার মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলাম। যেহেতু গ্রাম এলাকা আমার কাছে মোটরসাইকেলের কাগজ ছিল না। পুলিশ কাগজ চাইলে সাথে সাথে কাগজ দেখাতে না পারায় সে মামলা দিতে চাইলো। অন্যথায় ২০০০ টাকা দিতে হবে। কি আর করার মামলা থেকে। বাঁচতে ২০০০ টাকা দেওয়া হয়েছিল।

শাখারিয়া, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRRCF5JD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১০

জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায় ।

জন্মনিবন্ধন সংশোধন আবেদন ফি সরকার নির্ধারিত ৫০ টাকা থাকলেও ১১০ টাকা ফি আদায় করা হয় এবং ১থেকে ৫বছরের ছোট বাচ্চাদের জন্মনিবন্ধন সরকার নির্ধারিত ফি ২৫টাকা থাকলেও তা ১১০ টাকা আদায় করা হয় এভাবে দিনের পর দিন সাধারণ জনগণের পকেট কাটা হচ্ছে আর এসব অতিরিক্ত আদায় করা হচ্ছে।

জেলা বগুড়ার উপজেলা আদমদীঘি ইউনিয়ন চাঁপাপুর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJVAU7UD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

আমি একজন মালেশিয়া প্রবাসী আজ থেকে প্রায় ৫ বছর আগে ঘটে যাওয়া এবং বর্তমানে চলমান রয়েছে, আমি আমার বাবা আমার বড় ভাই সবাই বিষয়টি আবগত আছি আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা যেটার নামজারি রেকর্ড হয়েছে অন্য ব্যাক্তির নামে সেই রেকর্ডটি পরিবর্তনের জন্য অনেকবার আবেদন করেছি ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিসে কিন্তু ওনারা আমাদের জমির কাগজপএ এবং সরজমিনে জায়গা পরিদর্শন করার পর বলে আপনাদের সব ঠিক আবার অন্যান্য অজুহাত দিয়ে আমাদের রেকর্ড টি সম্পন্ন করছেনা এবং তারপর অর্থ দাবি করে এবং আমরা কিছু অর্থ দেই কিন্তু পরে তারা বলে এই জমি দাম কোটি টাকার উপরে সামান্য টাকায় হবে না এক লাখ টাকা দিতে হবে আমরা দিতে অস্বীকৃতি জানাই , পরে আমার পর্যায়ক্রমে অনেক টাকা খরচ করেছি কিন্তু আজও কাজ সম্পন্ন হয়নি।

ভরতখালী, সাঘাটা,গাইবান্ধা।, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNCUCMF8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

খারিজ

জমি খারিজ এর জন্য টাকা লাগে ১২০০/- কিন্তু আমাকে দিতে হয়েছে ২৫০০০/-

যোশর ইউনিয়ন শিবপুর উপজেলায় নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKTZ9U4T
মন্তব্য