সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

থানায় অভিযোগ মীমাংসা

থানায় অভিযোগ মীমাংসার জন্য দুই পক্ষ বসেছিলাম। এই মীমাংসার জন্য ওসি, এস ই গোপনে টাকা চাই। টাকা আবার সামনে নেই না গোপনে নেই যাতে কেউ না দেখে আর সি সি ক্যামেরায় না দেখা যাই। আমি পরিশোধ করতে বাধ্য হয়েছি কারণ আমার বিষয়টা মীমাংসার খুব প্রয়োজন ছিল, আমি নিরুপায় ছিলাম। আমি অনুরোধ করবো নাটোর সদর থানাসহ সকল থানায় এই ঘটনা গুলো ঘটতেছে যা ভুক্তভোগী কেউ ভোগাচ্ছে।

নাটোর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJDETZZE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

মিউটেশন

মিউটেশন করে দিবে। আপনাকে কিছু করতে হবে না শুধু দলিল খতিয়ান আইডি কার্ড দিবেন বাকি সব কাজ আমাদের ৭/৯ দিন পর মিউটেশন পেয়ে যাবেন সত্যি বলতে পেয়েও গেছি।

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ59P6PG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরি স্থায়ীকরণ

সরকারি চাকরি স্থায়ীকরণের জন্য যখন পুলিশ ভেরিফিকেশন হয় সেই সময় পুলিশ প্রকাশ্যে ঘুষ চায় এবং দপ্তরে কোন ফাইল ফরওয়ার্ডিং বা যে কোন কিছু হালনাগাদ করতে গেলে ৫০০ থেকে ১০০০ টাকা করে দেওয়া লাগে

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHHM95MR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

হজ্জের জন্য পাসপোর্ট করা

পবিত্র্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে পাসপোর্ট করতে গিয়েছিলাম। পবিত্র হজ্বব্রত এ-র কথা বললেও তারা বলে সময় লাগবে। কয়েক দিন ঘুরায়। বাড়ি দুরে হওয়ার যাতায়াতের সমস্যা র কারেন ২-৩দিন হয়রানির পরে বাধ্য হয়ে টাকা পে করতে হয়েছে। তারপর অতি দ্রুতই কাজ হয়েছে। টাকা দেয়ার আগের ব্যবহার ও টাকা দেয়ার পরের ব্যবহার সম্পূর্ণ আলাদা। অবাক দৃশ্য।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNRSHVUK
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

হাসপাতালের ট্রলি নিতে ২০০ টাকা চায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

রোগি নিয়ে গেলে ট্রলি দরকার সেখানে দালাল রা টাকা ছাড়া ট্রলি দেয় না।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKDSYYXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

নতুন পাসপোর্ট

আমি যখন নতুন পাসপোর্ট বানাতে যাই,,ভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়,,আমাকে এমন পর্যায়ে নিয়ে যায়,, যা আমাকে টাকা দিতে বাধ্য করে,, এক পর্যায়ে আমাকে ২৩০০ টাকা দিয়ে পাসপোর্ট বানাতে হয়

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYC4Y7K5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

NID নিবন্ধন

আমার জরুরি ভিত্তিতে NID কার্ড বানানো লাগতো সেজন্য উপজেলা গেছিলাম NID বানায় যেখানে। তারপর প্রথমদিন কাগজপত্র কি কি লাগবে সেটা জানায় দেয়।বলে এইগুলো নিয়ে আসতে হবে।যথারীতি এইসব কাগজপত্র ম্যানেজ করে নিয়ে গেছি।তারপর উনাকে বললাম ভাই আমার তো একটু জরুরি দরকার।কতদিন এর মধ্যে হাতে পেতে পারি।উনি বলল সময় লাগবে দেখেন না কতজনের সিরিয়াল আছে।আপনার সিরিয়াল 50 নম্বর । কমপক্ষে তো ৬-৭ মাসের মতো লাগবে । আজকে কাগজপত্র দিয়ে যান তারপর সিরিয়ালি যেদিন সময় আসবে সেদিন এসে ছবি তুলাতে হবে । আমি বললাম ভাই এর আগে করা কি সম্ভব না? আমার ভার্সিটি খুলে দিবে ছুটিতে আসছি। হুট করেই তো আমার আসা সম্ভব না।তারপর উনি অফিস থেকে বের হয়ে বলেছে আপনার কাজ 3-4 দিনের মধ্যেই হবে তবে হাজার পনেরশ টাকা লাগবে।পরে 1000 দিয়ে রাজি করাই।

কুলিয়ারচর, কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKY6FXP8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০০ লাখ

জামিন গ্রহণ

আমার বাবা একজন খুবই সাধারণ একজন মানুষ। পেশায় কওমী মাদরাসা শিক্ষক। খুব সল্প আয়ে আমাদের সংসার চলে। ২০১৩ সালের শাপলা চত্বর ট্রাজেডির পরে বিনা কারণে আমার বাবাকে নারায়ণগঞ্জ কাঁচপুর থানা লুটের মামলায় আসামি করে। অথচ আমার বাবা তার জীবনে কখনো নারায়ণগঞ্জ যাননি। দীর্ঘদিন হয়রানি এবং বিভিন্ন মহলে আমরা টাকা দিয়ে গ্রেফতার এড়িয়ে চলেছিলাম। সর্বশেষ ২০২১ সালে মোদী বিরোধী আন্দোলনে হঠাৎ একদিন আমার বাবাকে পুলিশ বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন আমি নারায়ণগঞ্জে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জামিনের আবেদন করি। পরপর তিনটি হেয়ারিং এ জামিন নামঞ্জুর করার পরে সর্বশেষ আমাদেরকে ৭০ হাজার টাকা মেজিস্ট্রেটকে দেওয়ার শর্তে জামিন দেওয়ার প্রস্তাব দেয়। অতঃপর এই টাকা ধার নিয়ে বাবার জমিন মঞ্জুর করি।

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKS2GA9P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০০ লাখ

বিল নিতে গেলে ৫% টাকা দিতে হয় এলজিইডি সরকারি প্রতিষ্ঠান

আমার বিল ছিল তিন কোটি টাকা ওখানে ১০% টাকা দিয়ে তারপরে আমি বিল নিয়ে আসছি ওখানে মোটামুটি সবাই জড়িত ঢাকা থেকে শুরু করে টাঙ্গাইল অফিস মির্জাপুর অফিস বেশিরভাগ জড়িত aso থানা ইঞ্জিনিয়ার এক্স এন

মির্জাপুর টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKYQAZML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন এর নাম পরিবর্তন করতে গিয়ে ঘুষ প্রদান।

আমার চাকরির ক্ষেত্রে আমার মায়ের নামটা সংশোধন করতে গিয়ে অনেক হেনস্থা শিকার হয়েছে এবং কাজটা করে দিবে এজন্য তারা ঘুষ দাবি করে।

লেমুয়া, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRD6T2EZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

মোটরসাইকেল মামলা

আমার মোটরসাইকেলের ট্যাক্স টোকেন মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, হাইওয়ে পুলিশ আমার কাগজপত্র নিয়ে যায় । ইলেটগঞ্জ থানার সাথে ছোট্ট একটি টং দোকান আছে। সেখানে কাগজপত্র জমা দিয়ে রাখে, কোন মামলার কাগজ ছাড়াই ওই দোকানে টাকা জমা দিলে ওই দোকানদার মোটরসাইকেলের কাগজপত্র ফিরিয়ে দেয়। সেটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা দাউদকান্দিতে ইলেটগঞ্জ থানা

ইলিয়াটগঞ্জ থানা পুলিশ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTB7USSW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

কাজের জন্য সচিবালয়ের ভিতরে প্রবেশ বাবদ পুলিশকে গেইটে টাকা দিতে হয়।

আমার আব্বুকে কাজের জন্য শিক্ষা সচিবালয়ে ডাকা হয়েছিল। গ্রামের মানুষ কখনো ঢাকায় যায় নাই।আমি নিজেই সরকারি চাকুরী করি।সেই সুবাদে ঢাকায় আমার পরিচিত ব্যক্তি ছিল।আমার আব্বু সচিবালয়ের ভিতরে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ গেইট দিয়ে প্রবেশের জন্য টাকা চাই।পরে আমার পরিচিত ব্যক্তির মাধ্যমে জানতে পারলাম টাকা না দিলে ভিতরে যেতে দিবে না।তখন মোবাইল ফোনে সেই পুলিশের সাথে যোগাযোগ করি এবং বিকাশের মাধ্যমে টাকা দিলে, আমার আব্বুকে ভিতরে প্রবেশ করতে দেয়।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJK24XEJ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

জিপিএফ লোন

জিপিএফ এর লোন এর আবেদন দিয়েছিলাম অনেক দিন পরে ছিলো লোন হচ্ছিলো না টাকা দাবি করে ২০০০ হাজার পরে ১০০০ টাকা দিলে ৩ দিন পর চেক হাতে পাই।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKELHP5E
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৯.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স

উত্তরা ১২ নং সেক্টর সিটি কর্পোরেশন অফিস ২ কর্মকর্তা নতুন ট্রেড লাইসেন্স করার উপলক্ষে আমার দোকান ভিজিট করে। ব্যবসার ধরন অনুযায়ী কর ছিলো ২০০০/- টাকা কিন্তু তারা জানালেন ৫৩০০+ ব্যাংক জমা সহ মোট ৯০০০/- দাবি করে।

উত্তরা, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9FDPZX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

NID কার্ড তৈরি

নতুন আইডি কার্ড করতে গেলে সরকারি হিসাব মতে কোনো প্রকার টাকা-পয়সা দিতে হয় না, অর্থাৎ কোনো খরচ নেই। তবে আমি এনআইডি কার্ড করতে যাওয়ার পর আমাকে বলে, টাকা দিতে হবে। আর সেটা ৪ হাজার টাকা না হলে কোনো উপায় নাই। এনআইডি কার্ড করার আবেদন জমা দেওয়া যাবে, তবে সেটা ঝুলে থাকবে মাসের পর মাস। তাই টাকা দিয়ে করাতে হলো।

মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অফিস, কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT8FQUJQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জমি খারিজ

আমি আমার জমি খারিজ করার জন্য ভূমি আফিস গেলে, তারা আমার সব কাগজ দেখে বলে আপনার দাদার নামের আকার ভুল আছে, এটি হবে না, এটা ঠিক করে নিয়ে আসেন, আমি বললাম, এটা কথায় টিক করে পাওয়া যাই, তখন সেই লোকই আমাকে বলে এটা পৃথিবীর কোথায় ঠিক করে পাবেন না, এগুলো আমরা বাসায় টিক করি, সময় লাগে তার জন্য ২০ হাজার টাকা দাবি করে, তার পর অনেক ঘুরাঘুরি করে কোন উপায় না পেয়ে তার বাসায় গিয়ে ১৫ হাজার টাকায় খারিজ করে নিয়ে আসি।

চাপাই নবাবগনজ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJPBC46D
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৯.০ হাজার

কিডনির রেনোগ্রাম পরিক্ষা।

কিডনি রোগীদের একটা টেস্ট আছে যেটা কিডনি অপারেশন আগে, পরে করা হয়, যেটার নাম রেনোগ্রাম,যেটা করতে নিউক্লিয়ার মেডিসিন লাগে, এটা করানোর জন্য আগে থেকে সিরিয়াল নিতে হয়, সিরিয়াল নিতে গেলে, যে লোক সিরিয়াল নেয়,সে কোন না কোন ভাবে বুঝাবে এখন মেডিসিন নাই, তাই পরিক্ষা বন্ধ, আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন,মেডিসিন আসলে আপনাকে আমি বলবো, প্রতি সাপ্তাহিক কল দিতে বলে, কিছুদিন এই ভাবে চলতে থাকে তার পরে বলে, অনেক লাম্বা সিরিয়াল কিছু খরছ পাতি হবে যদি আপনি করতে চান, টেস্ট হচ্চে ৩ হাজার টাকা, তখন ৫ হাজার দিতে বলে, এখন আমার অপারেশন করতে হবে চট্টগ্রাম এই টেস্ট আর কোথাও করানো হয় না, তাই আমি ৫ হাজার দিয়ে এই টেস্ট করতে বাধ্য। এই পযন্ত আমি ৩ বার টেস্ট করছি,৬ হাজার টাকা বেশি দিতে হয়ছে না হলে সিরিয়াল দেয় না। যত রোগী আসে সবার

চট্টগ্রাম মেডিক্যাল, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTTZTZXR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সেটেলমেন্ট অফিস ভুমি সংক্রান্ত মামলা করতে গিয়ে 10 হাজার টাকা ঘুষ দিতে হয়

আমি জমিসংক্রান্ত 42 এ ক মামলার জন্য লিখিত আবেদন কেরেছিলাম আমাকে তারিখ দেবে দেবে বলে দেওয়া হয়নি পরে 10 হাজার টাকা দিলে তারিখ দেওয়া হয় এই সেটেলমেন্ট অফিসে অনেক ঘুষের কারবার হয় আপনি ভুক্তভুগি সেজে পরীক্ষা করতে পারেন

dinajpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN3FX4V4
মন্তব্য