সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪২৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চাকরি ভেরিফিকিশন

আমার চাকুরির ভেরিফিকেশন ছিল।আমার বাবা একটি রাজনৈতিক দলের সদস্য ছিল বলে কর্তব্যরত এস আই ১০০০০ টাকা দাবি করে। আমাকে আমার বাবা কল দেয় বলে এস আই টাকা চাচ্ছে না হলে খারাপ রিপোর্ট দিবে। এস আই আমাকে বলে ভাতিজা টাকাতো অনেক কামাবা আর তোমার বাবার বিষয়টাতো জানো। টাকাটা দিয়ে দিতে বলো না হলে সমস্যা হবে। পরে আমার বাবা তাকে ৫০০০ টাকা দেয়।তবুও নাকি তার মন ভরেনি যাওয়ার সময় বলে গেছে।

ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN6WJVDR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনের জন্য দঃ কেরানীগঞ্জ থানায়,কিছু পেপার জমা দিতে ডাকা হয়। গেলে ডি এস বি র একজন পুলিশ কর্মকর্তা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে । পুলিশ ক্লিয়ারেন্স আমার জরুরী দরকার তাই আমি প্রথমে ৫০০ টাকা দিতে চাই কিন্তু সে কোন কথাই শুনে না অনেক ধরনের ভয়ভীতি দেখায় অবশেষে আমি ১২০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKTMY8FX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

নামজারি দলিল যাচাই করে খসড়া খতিয়ান প্রস্তুত। আমার সব কাগজ ওকে থাকার পরও নায়েব সাব আমাকে বাহিরে চিপায় নিয়ে কিছু দিতে বলে। আমি বিব্রত হই। এরপর ৫০০ টাকা দিলে নিতে অস্বীকৃতি জানায়। পরে আরো ৫০০ টাকা সহ মোট ১০০০ টাকা দেই। এরপর কাজ করে দেয়।

৩নং কুশমাইল ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLTX337
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১৩ লাখ

শিশু সদনের এতিম শিশুদের সরকারি টাকা নতুন ভাবে বরাদ্দ করার জন্য

সমাজ সেবা কার্যালয় এর অফিস সহকারী শিশু সদনের এতিম শিশুদের সরকারি টাকা নতুন ভাবে বরাদ্দ করার জন্য উক্ত টাকা চান না হলে সমস্তটা বাতিল করে দিবে বলে হুমকি দেয় এই শুনে কমিটি দিতে বাধ্য হয়

সাপাহার, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJKMC2QR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৭.০ হাজার

Watter meter replace

আমি অত্যন্ত ক্ষোভ, হতাশা ও উদ্বেগের সঙ্গে এই লিখিত অভিযোগটি জানাচ্ছি যে, ঢাকা ওয়াসার মিরপুর জোনে আমার বাসার পানির মিটার প্রতিস্থাপনের সময় আমার কাছ থেকে ২৭,০০০ টাকা দাবি করা হয়। এর মধ্যে ২০,০০০ টাকার একটি রসিদ আমাকে প্রদান করা হলেও অবশিষ্ট ৭,০০০ টাকা নেওয়ার পর কোনো রসিদ, চালান বা সরকারি প্রমাণপত্র আমাকে দেওয়া হয়নি। ঘটনাটি নিম্নরূপ: অর্থ দাবির লিখিত হিসাব ক্রম খাত দাবি করা অর্থ ১ নতুন পানির মিটার ২০,০০০ টাকা ২ অন্যান্য খরচ ৬,০০০ টাকা ৩ Installation Charge ১,০০০ টাকা মোট ২৭,০০০ টাকা আমি ২০,০০০ টাকা পরিশোধ করি এবং তার বিপরীতে রসিদ পাই। কিন্তু অবশিষ্ট ৭,০০০ টাকা রসিদ ছাড়া নেওয়া হয়। এখানে আমার সরাসরি প্রশ্ন হলো—যদি ২৭,০০০ টাকা বৈধ সরকারি খরচ হয়, তাহলে পুরো ২৭,০০০ টাকার সরকারি রসিদ কেন দেওয়া হলো ন

Mirpur pallabi, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKV77746
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৯.৫ হাজার

নামজারি - দলিল_নকল

১/ একটা নকল উঠাতে সরকারি ফি ৬০ টাকা আর সে জায়গায় নেই পনেরশো টাকা. ২/আর আমি যদি আমার বাবার সম্পত্তি আমার অংশটুকু বিক্রি করতে চাই .দলিল করতে দলিলের খরচ ছাড়া আরো আট হাজার টাকা বেশি দিতে হয়. ৩/দাদার সম্পত্তির আমার অংশের টুকু বিক্রি করতে গেলে দলিল খরচ ছাড়া আরো দশ হাজার টাকা বেশি দিতে হয় না হলে তারা দলিল করে না. ৪/নামজারি করতে সরকারি ফি ১১৭০ টাকা আর তারা নেই আট হাজার টাকা.

শ্রীবরদী, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY9AB46E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ট্রেড লাইসেন্স নবায়ন

এখানে ৬০০ টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে বিভিন্ন খাতে বিভিন্ন রকম ঘুষ নেয়া হচ্ছে ৫০-১০০।৫০০ যার কাছ থেকে যেমন করে

রাজবাড়ী জেলা পাংশা থানা মাছপাড়া ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKA5A8VM
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২৫০

ফি (কিন্তু আমি টাকা দিয়ে করাইছি)

বিষয়টি ছিল খুবই মমাত্নিক । আমার বাবা সিলেট উসমানি মেডিকেল ভর্তি ছিল । পরে অপারেশন হয়। যদিও 3/4 ডেইট তারা মিস করে। তো অনেক বড় বড় সমস্যা হয়েছিল । বাট একটা ছোট সমস্যা শেয়ার করি বিষয় টা ছিল ছোট মাত্র - 250 টাকার কিন্তু আমি অনেক ব্যাতিত হয়েচিলাম। 1। আমার বাবা অপারেশনের দিন সম্বতব 3 তলা তেকে 5 তলায় উটানো লাগে অপরেশনের জন্য । তো আমি সকাল সকাল 5 তালায় উটাতে যাই । । তো এক ভদ্রলোক (টলিম্যান)বাবার ট্রলি নিয়ে যাচ্ছিলো + আমিও ছিলাম যাইহউক অনেক কথা তো 5 তলা উটার পর আমার কাছে 100 টাকা চাইলো আমি বললাম কি অনেক কথা দিয়ে দেই তারে 100 আর অপরেশনের পর রেস্ট রুমে বিছানা পাল্টায়া দিবে + নতুন আরকটি বিছারা দিবে বলে 150 টাকা দাবি কলে অনকে কথা আমি দিয়ে দেই ।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY2FCXHV
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৫০ লাখ

আদালতের রায় বাস্তবায়ন।

প্রথমে ডিজি (স্বাস্থ্য) থেকে বরখাস্ত হই। তারপরে আদালতে রায় আমার পক্ষে আসে,কিন্তু সেই আদেশ বাস্তবায়নের জন্য আমাকে দীর্ঘদিন চরম ভোগান্তি পোহাতে হয়। শেষমেষ দাবিকৃত টাকা দিয়ে আমার কার্য্য সম্পাদন করি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUYMUAK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে গিয়েছিলাম। আমাকে গাড়ির শোরুমে যাইতে বলে। বিআরটিএ অফিস থাকতে শোরুমে কেন যাব। বাড়ি দুরে হওয়ার যাতায়াতের সমস্যা র কারেন ২-৩দিন হয়রানির পরে বাধ্য হয়ে টাকা পে করতে হয়েছে।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNM9XZYP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Pasport

পিয়ন আমার কাছে 2000 টাকা চায় আমার পেপার্স এর ভুল ত্রুটি ঠিক করে দেবে এবং আমার সিরিয়াল আগে দেবে

Magura, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHVFPSZD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন করার জন্য

ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন করতে গেলে প্রতি জন্ম নিবন্ধনে ২৫০ টাকা করে দাবি করে,,না দিলে মানুষের সাথে খারাপ আচরণ করে নানা কথা বলে,,তাদের নাকি অফিসের বিল দিতে হয় এই টাকা দিয়া আর অনেক ইত্যাদি,, তারা ২৫০ টাকার নিচে তারা নিবন্ধন করে না,,ঘটনা টি হল ঈশ্বরগঞ্জ থানা সরিষা ইউনিয়নে

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYRM2WEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

বদলী

আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ২০১৯ সালে আমি অন্য একজন শিক্ষকের সাথে মিউচুয়াল বদলি হই। এতে উপজেলা শিক্ষা অফিসে আমাকে ২০০০০ টাকা ঘুষ দিতে হয়।

গ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTHP6BZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২০

সঞ্চয় অধিদপ্তর আগ্রাবাদ চট্টগ্রাম

সঞ্চয় পত্র কিনতে গেলে Cheaque Clearing Charge হিসাবে ১২০ - ২০০ টাকা নেয়

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBT4VA2
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

পাসপোর্ট ইসু

পাসপোর্ট করতে গিয়েছিলাম আমাদের নিজ জেলা আন্চলিক অফিস রাঙ্গামাটিতে ঠিকানা সব কিছু ঠিক থাকলে ও আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে ২৫০০ টাকা ঘুস দিয়ে ছবি এবং পিংগার পিন দিতে হয়েছে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTFFKY8K
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

গুরুত্বপূর্ণ নথি

আমি একটু গুরুত্বপূর্ণ পেপার এর জন্য তারা আমাকে বলে সরকারি ফি ৩০০০৳ পারলে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট বিকাশ এ পাঠা তে পারি বললো আমি নগদ দিয়ে আসলাম । না দিলে যে কাজ করে দিচ্ছিল না মাধবদী পৌরসভা হতে তাই।

মাধবদী,নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKQ5VD3M
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজরি

ভোগান্তি ও অন্যায়ের শিকার: বগুড়া ভূমি অফিস থেকে জমি জবরদখলের নির্মম অভিজ্ঞতা ​সরকারি নিয়ম অনুযায়ী জমির নামজারি বা মিউটেশনের নির্ধারিত সরকারি খরচ মাত্র ১,৩০০ টাকার মতো। কিন্তু বাস্তবে সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে যে হয়রানি ও দুর্নীতির মুখোমুখি হতে হয়, তা অত্যন্ত দুঃখজনক। নামজারির জন্য আবেদন করার পর 'এটা নাই, ওটা লাগবে'—এমন নানা অজুহাতে ফাইল আটকে রেখে ভোগান্তি সৃষ্টি করা হয়। ​পরবর্তীতে ভূমি অফিসের কর্মকর্তাদেরই চেনা কিছু দালালের মধ্যস্থতায় বলা হয়, “৩০,০০০ টাকা দিন, সব কাগজ আমরা তৈরি করে ঝামেলামুক্তভাবে কাজ শেষ করে দেব।” ঢাকা থেকে বারবার বগুড়ায় গিয়ে সরকারি অফিসে ধরণা দেওয়া বা সময় নষ্ট করা একজন সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তাই অগত্যা, অনিচ্ছা সত্ত্বেও পরিস্থিতির শিকার হয়ে সেই অন্যায্য দাবি

বগুড়া ভুমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJVMKCBF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

মিউটেশন

এসিলেন্ট অফিসে সার্ভেয়ার তদন্তের জন্য পাঠালে সব ঠিক থাকার পরও উনি বললেন যে ৭০০০ টাকা দিতে হবে তারপর সেটা ৫০০০ টাকা দিয়ে আমি কমপ্লিট করলাম

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHZC853T
মন্তব্য