সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

জমির খারিজ বাবদ

আমার বাবার নামে জমি ছিল সেই জমি আমার বাবার নামে দাগ ভুল হয়ে দলিল হয়েছিল, পরবর্তীতে আমার বাবা মারা যায় ২০২০ সালে তখন আমি তার উত্তরাধিকার সন্তান হিসেবে সেই জমি আমরা তিন ভাই বন্টন মামা দলিল করতে গিয়ে দেখি দাগ-ভুল পরবর্তীতে বাবা যার কাছ থেকে জমি কিনেছিল তার কাছ থেকে সংশোধনী ঘোষণাপত্র দলিল করি তারপরে সঠিক দাগ দিয়ে দলিল করার পরে সেই দলিল দিয়ে গাজীপুর কোনাবাড়ি ভূমি অফিসে যাই খারিজ করার জন্য তখন সেই ভূমিকম্পকর্তা আমার কাছে তিন লক্ষ টাকা ঘুষ দাবি করে সেই টাকা পরিশোধ করলে উনি আমাকে খারিজ দিতে পারবেন নতুন দেখে ঘুষের টাকা না দিলে খারিজ হবে না আমাকে বলে দেয় যেহেতু বাবার নামের দলিল দাগ ভুল ছিল দাগ নাম্বার নিরুপায় হয়ে তিন লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি সঠিক দাগে খারিজ পাই ২০২৩ সালে, এটাই আমাদের বাংলাদেশ

Gazipur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKVFDS5Y
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০

চিকিৎসা

মিটফোর্ড হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম করার জন্য নির্ধারিত কাউন্টারে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে আল্ট্রাসনোগ্রাম করাতে গেলে টাকা জমার রশিদ জমা দিলে সিরিয়াল অনুযায়ী নাম ডাকে না। আল্ট্রাসনোগ্রাম রুমে দায়িত্বপ্রাপ্ত দের আলাদা খুশি করার টাকা না দিয়া পর্যন্ত সিরিয়াল আসে না। পরবর্তীতে আমি এক প্রকার বাধ্য হয়ে রোগীর অবস্থা সিরিয়াস থাকায় তাদেরকে খুশি করি এবং পরবর্তী পাঁচ মিনিটের ভিতরেই আমার আল্ট্রাসনোগ্রাম কমপ্লিট হয়ে যায়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKLL7VU5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছিলাম

সেবাটি ছিল আমার বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন ফাইল জমা দিতে, সেখানে আমার কাছে 700 টাকা দাবি করেছিল, পরে আমি সেটা দিয়েছিলাম।

সাতক্ষীরা সদর সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH6C6FV6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন নম্বর পরিবর্তন

জন্ম নিবন্ধন নম্বর পরিবর্তন করার জন্য (কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি উপজেলা ডিসি অফিস) যাই সেখানে সার্ভার সমস্যা বলে প্রতিনিয়ত হয়রানি করা হয়। সেখানে লোকের মাধ্যমে টাকা দিলে সঙ্গে সঙ্গে কাজ করে দেয় যা বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ফুলবাড়ি, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNVPAGJJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আমার কাছ থেকে দুইবারে ৬০০০ টাকা নিয়েছে .

আমার বাচ্চার জন্য ইতালিতে পাসপোর্ট তৈরি করা বাধ্যতামূলক আমি পাসপোর্ট তৈরি করার জন্য বাংলাদেশ থেকে জন্ম সনদপত্র বানিয়েছি সেখানে তারা জন্ম তারিখ ভুল দিয়েছে। আমি বারবার তাদেরকে সকল ডকুমেন্ট দিয়েছিলাম কিন্তু তারা জন্ম তারিখটি ভুল আসছে বলে আমাকে জানিয়েছে। পরবর্তীতে আমি এটা সংশোধন করার জন্য দিয়েছি সে ক্ষেত্রে তারা তিন হাজার টাকা চেয়েছে তারা জন্ম তারিখ সংশোধন করে দিয়েছে ঠিকই কিন্তু জন্মস্থানের জায়গায় বাংলাদেশ লিখে দিয়েছে। যেটা ভুল হয়েছে আবারও সেখানে সংশোধন করার জন্য তাদের কাছে দিতে হয়েছে নতুন করে জন্মস্থান ইতালি লিখার জন্য। সে ক্ষেত্রে তারা আবারও আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েছে এছাড়াও প্রথমবার জন্ম সনদ তৈরি করার ক্ষেত্রেও তারা টাকা নিয়েছে।তাছাড়াও প্রচুর পরিমাণে হয়রানি করেছে.

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা ধরিকান্দি ইউনিয়ন, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTRRJB5G
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

বি ডি এস সার্ভে সেটেলমেন্ট অফিস বলিয়াপুর সাভার( অস্থায়ি ক্যাম্প)

একবার সার্ভে করা জমি যা তসদিককৃত। এখন সেটেলমেন্ট ট্রাইবুনাল চেক করে গেজেট করবে। কাগজপত্র সব ঠিক আছে। দেখানোর হাজিরা ৫০০ টাকা। আর কাজ ফাইনাল করবে এই জন্য ৫০,০০০ চাইল। পরে ২০,০০০ দিয়ে পার পেলাম। ৩০ ধারা শুনানী কালে এসব হচ্ছে। বৈধ ক্রয় কৃত সম্পত্তি তাও ঘুষ ছাড়া সম্ভব না। একজন ও টাকা ছাড়া কাজ করতে পারেনা। সরে জমিনে ওপেন সিক্রেট। রেইট করা। জমির পরিমানের উপর ঘুষ কমে বাড়ে।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKK79A8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্স করার জন্য নিজে আবেদন করেছি অনলাইনে এবং সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষা দিতে যাই । যেয়ে দেখি ৯৯% লোক দালালের মাধ্যমে লাইসেন্স করতে আসছে। তখন আমি এগুলো দেখে ঘাবড়ে যাই তখন পরিচিত এক লোকের সাথে দেখা হল সে আমাকে বলল ভাইয়া আমিও আপনার মতো নিজে এপ্লাই করে পরীক্ষা দিতে এসেছিলাম আমাকে ফেল করায় দিছে এখন আমি দ্বিতীয়বার আবার আসলাম দালালের মাধ্যমে করার জন্য ও আমাকে বলতেছে আপনি পারলে দালালকে কিছু টাকা দিয়ে দেন তাহলে আপনার দ্বিতীয়বার আসা লাগবে না । ফেনীতে ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে যারা আসে তাদের কাছ থেকে properly পরীক্ষা নেওয়া হয় না প্রত্যেকটা জায়গায় করাপশন এবং ভিতরে ভিডিও করা নিষেধ একটা সাইনবোর্ড এর মধ্যে লিখে দিছে।

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT9Y5SW9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৭ হাজার

এনআইডি করা

নতুন করে এনআইডি করতে গেলে ৪০০০ টাকা দিতে হয় প্রতি জনকে। সপ্তাহে দুইদিন ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তোলা হয়। ২ দিনের মধ্যে কমপক্ষে ১৫০-২০০ জন নতুন ভোটার ও সংশোধন সংক্রান্ত কাজে উপজেলা নির্বাচন কমিশনে যান।

কাপাসিয়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKE5MJRR
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.৭ হাজার

ভ্যাট রিটার্ন অনলাইন জমা দেওয়ার পর প্রিন্ট কপি সদরঘাট সার্কেলে জমা দেওয়ার সময়

অনলাইন এ মাসিক vat return জমা দেওয়ার পর প্রতি মাসের 15 তারিখের মধ্যে প্রিন্ট কপি নিয়ে তাদেরকে দেখতে হবে এবং অফিসার এবং পিয়ন কে সর্বমোট 2700 টাকা দিতে হয়। না দিলে হয়রানি করবে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT6NMA7W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির নামজারি

জমি রেজিস্ট্রি করার পর সকল কাগজপত্র ঠিক থাকার পরও খারিজের জন্য ১১০০০/- টাকা দিতে হয়েছে।

গ্রাম, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5NASEQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

বদলি হয়ে আসার পর আইবাসে যোগদানের জন্য টাকা লাগে

ঘুষ না দিলে কোনো কাজ সহজে করে দেয় না। শুধু দিন পার করে দেয়। একজন বদলি হয়ে আসলে বলে এখনো এলপিসির হার্ড কপি আসেনি। অথচ টাকা দিলে অনলাইনে কাজ করে দেয়😁।

নেত্রকোণা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYKVW7MF
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

৯৯৯ কল দিয়েছিলাম একটা কাজ করার জন্য

আমাদের দোখানের একটা ছেলেকে নিয়া গেছিলো পরে পুলিশ কে আমরা জানাই পরে উনারা যাই অকে বের করে আনে আইন্না টাকা চাই

ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTN4FFGB
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫০ লাখ

বাবা মারা যাবার পর পেনশনের টাকা উওোলন এর জন্য

বাবা মৃত্যুর পর বাবার পেনশনের টাকা উত্তলোন এর জন্য উপজেলা শিক্ষা অফিস থেকে শুরু করে জেলা শিক্ষা অফিস পর্যন্ত বিভিন্ন সময়ে সব মিলিয়ে ১.৫ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে

কুড়িগ্রাম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNM7BZ8P
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

সিটি জরিপ

টাকা দাবি করেছিল ১০,০০০/- … জরিপের কাগজ উত্তোলন করতে ৬০০০/- টাকা দিতেই হয়েছে । পরে যখন দেখলাম যে সরকার এই পরিমাণ অর্থ নির্ধারণ করে নাই তখন অভিযোগ করলে ঐ লোক বলে যে ভূমি অফিসারকে বলে আমার কিছুই করতে পারবেন না । আমার কাছে সব স্ক্রিনশট আছে ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKKUWFAJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.১ হাজার

নামজারী

নোয়াখালী সেনবাগ উপজেলা ভূমি অফিসে প্রতিটি নামজারী অনুমোদন এর জন্য ৩১০০ টাকা করে আদায় করে যা ডি সি আর ফি ব্যতীত টাকা। এই টাকা না দিলে ফাইল অনুমোদন হয় না। তাই বাধ্য হয়ে পরিশোধ করতে হয়। এসিল্যান্ড প্রত্যক্ষ ভাবে জড়িত। নোট: অর্থবছরে বছরে প্রায় ১০ হাজার এর বেশি নামজারী হয়।

সেনবাগ, নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLUQ93B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভূমি কর

আমার কর আসছে ১৭০০০ টাকা। পরে সে বলে আমাকে ১০০০০ দিলে করে দিবে। পরে দেখি চালানে মাত্র ২৪৭৫ টাকা লাগলো। বাকি টা সে রেখে দিলো।

জকিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYQXMFFR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮০০

পাসপোর্ট করতে গিয়ে

আমি ৩১/ ৮/২০২৬ তারিখ পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে কাগজে ওয়ার্ড দি নাই। তার জন্য আমার কাগজটা বাতিল হয়ে গেছে, আনসার সদস্য জিজ্ঞেস করল কি সমস্যা আমি বললাম,সে তখন ১৭ শত টাকা দাবি করলে আমি ৮০০ টাকা দি, পরে কাগজটা সে নিয়ে দিয়েছে কাজটা হয়ে গেছে।

পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRQMAXN5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

সমতুল্য সনদের জন্য আবেদন - O level equivalent certificate

অনলাইনে আবেদন করার পর, সার্টিফিকেট এসেছিল ঠিকই তবে কখনো দিতো না। এইভাবে কয়েকবার শিক্ষা বোর্ডে যাওয়ার পর একদিন এক দালাল ধরে। তারপর সে আমার থেকে ৫০০০ টাকা নিয়ে সার্টিফিকেটটি ম্যানেজ করে দেয়। তখন আমি কলেজ ১স্ট ইয়ারে পড়ি ।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKKM3PFG
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০০

ঢামেক হাসপাতালের রুগি পরিবহনের "বিনামূল্য" টলি ফি ২০০ টাকা।

আমার ছোটভাই, জরুরী বিভাগের রুগি নিয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলো। সেখানে টাকা ছাড়া রুগী পরিবহনের ট্রলিগুলো পাওয়া যায় না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKF3ZNNC
মন্তব্য