সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৪৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পেনশন বই এর মোবাইল নাম্বার চেন্জ কারার ক্ষত্রে

আমার বাবা মারা যাবার পর তার পেনশন বই ঠিক করতে পদে পদে ঘুস দিয়ে তা ঠিক করেছি। দীর্ঘ ৪ বছর পর ইসলামি ব্যাংক এর পরিবর্তে কৃষি ব্যাংকে অর্থ লেনদেন এর জন্য কাগজ পত্র জমা দিতে গিয়ে ছিলাম। সেখানে এই কাজের জন্য তারা আমার কাছে ১০০০ হাজার টাকা চা নাস্তার জন্য দাবি করেছে। পরবর্তীতে আমি বাদ্ধ হয়ে টাকা দিয়েছি।

চট্টগ্রাম, চিআরবি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT667KMC
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪০.০ হাজার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিতে 50টি দোকান বসিয়ে ভাড়া দেওয়া

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমিতে 50টি দোকান বসিয়ে ভাড়া দেওয়া ঐ টাকা ভাগাভাগি করে নেওয়া বাচ্চাদের খেলার মাঠ দখল করা শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ

শ্যামকুড় প্রাথমিক বিদ্যালয় মহেশপুর ঝিনাইদহ, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHMZHQU5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ইন্টার্নশিপ কৃষি সম্প্রসারণের সরকারি কাজে বাধা ও ঘুষ গ্রহন

সরকারী শিক্ষানবিশ অফিসার ট্রেনিং এর কাজ চলাকালীন সময়ে, ট্রাম পেপার নামক গ্রাজুয়েশন প্রজেক্ট তৈরির সময় উপ সহকারী কৃষি কর্মকর্তা উন্নয়ন শাখার অফিসার ২০০০ টাকা ঘুষ আদায় করেছিলো।কৃষি সম্প্রস অধিদপ্তর এর অধীনে ছাএদের কাছ থেকে মোট ৬০০০ টাকা আদায়।যেটা সম্পুর্ন বেআইনি ভাবে নেওয়া হয়েছিলো।সময় ২০২৫ সালের নভেম্বর মাসের শেষ দিকে কাজের বিষয় ছিলো সরকারী কৃষি উৎপাদন সংশ্লিষ্ট তথ্য ছাএদের কে সহায়তা দেওয়া।তা না দিয়ে দুরব্যবহার করে ছলে বলে মুখে দেবার কথা বলে,কাজে টাকা ছাড়া সরকারী তথ্য দিতে নারাজ।এর কারণে সংশ্লিষ্ট অফিসে বিশৃঙ্খলা হয়েছিল। ওই অফিসে ভুয়া সরকারী বিল পাস করে কৃষকদের সরকারী অর্থ লুটের হিসাব হয়তো সরানো হয়েছে। উপজেলা অডিট অফিসার, ভুয়া সরকারী বিল পাস করে ১২ লাখ টাকার কাজ ৩ লাখে করেছিল।প্রচুর লুট।

উপজেলা কৃষি কর্মকর্তা কার্যালয়,মতলব দক্ষিণ,চাঁদপুর।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTBVMFP4
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট বানানো

নিজে করতে চেয়েও পারিনি, এই লাগবে সেই লাগবে, কেন যে হচ্ছিল না বুঝতে পারিনি, শেষ পর্যন্ত দালাল এর সাথে যোগাযোগ করে করি (পরিবার বলে যে এভাবে হবে না , আর আমিও বিরক্ত হয়ে দালাল ধরেছি), সেখানে তো বাড়তি টাকা দিয়েছি। এর পরেও , পুলিশ ভেরিফিকেশন এর সময় ও আমাকে একটু দেখবেন বলা যে ঘুষ দাবি করা তা তো বুঝি নি, অবুঝ মন, ২৪ বছরের চাকরী করা যুবক, সৎ থাকতে চাওয়া লড়াই করা আমি পরিবারের এই দুনিয়ার বুঝের কাছে হেরে ১০০০ টাকা অতিরিক্ত সেই পুলিশের কাছে বিকাশ করা হয়, সেটা শুধু ঘুষ নয় , সবই অনিয়মের জালে নিয়ম এর এক খেলা।

চট্টগ্রাম টাইগারপাস অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTXPLNP9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রতিবন্ধী কাডের আবেদন অনুমোদন

আবেদন করেছিলাম এবং ফাইল জমা দেওয়া হয়েছিল। ছবি তোলার ডেট দেওয়া হয়েছিল, নির্ধারিত ডেটে গেলে অপেক্ষা করতে বলে,একপর্যায়ে উপজেলা সমাজসেবা অফিসার বলে আমার ফাইল পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না জানতে চাইলে, বলল নতুন করে করতে বললাম বিকল্প কি বলল ১০০০ টাকা দেন খুজে দেখবো। বার্গেইন করে একপর্যায়ে ৫০০ নিয়ে নিজে গিয়ে ফাইল নিয়ে আসলো। একজন ৯ম গ্রেডের কর্মকর্তা হয়ে ৫০০ টাকা ঘুষ নিতে পারে একজন প্রতিবন্ধীর কাছ থেকে, বিষয়টা খুবই লজ্জার সাথে ঘৃণার ও বটে! জাতির বিবেক জাগ্রত হোক।

শৈলকূপা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHBX5ENY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভুমি অফিস

আমার বাবার প্রবাসি তিনি কিছু জমি কিনেছিলেন অনেক দিন আগে কিন্তু সেই জমি দখল তকরে পারি নি একন লুক মামলা মরে দেয় সেখানে তারপর সেই মামলার নখল তিলতে গেলে ২০০০ টাকা নেয় প্রখম যেদিন নুটিস দেয়ার পরে আমি ুনার সাতে দেখা করি ওই দিন ২ হাজার দেই পরে ইনি একটা ফ্রম লিখে দিছে এর জন্য ৪৫০০ টাকা নেয় পরে ফ্রম টা নিতে গেলে ৫০০ টাকা নেয় আমার কাছ কাছ তেকে কিন্তু কাজের কাজ কিছুই হয় না এখনো এই জমি নিয়ে জামেলা চলতেসে

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY9LYBK4
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

Driving License

ড্রাইভিং লাইসেন্স পেতে প্রথমে Learner লাইসেন্স করার পর থেকে ফাইনাল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার আগে পর্যন্ত সরকারি ফি এর বাহিরে আরও অতিরিক্ত ৫০০০ টাকা দিতে হয় যেন লাইসেন্স সহজে ঝামেলামুক্ত ভাবে পাওয়া যায় ।যারা এভাবে না করে নিয়ম মেনে করার চেষ্টা করে তাদেরকে প্রতি পদে পদে হয়রানি করা হয় । বিআরটিএ অফিসে যেকোন কাজে গেলে সারাদিন সময় লেগে যায় ।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKKEHJTX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

উপজেলা স্বাস্থ্য সেবা

আমার ক্যান্সার আক্রান্ত বাবার জন্য সরকারি অনুদানের আবেদন কয়েকদফা গ্রহন না করার পর ৫ম দফায় ১০০০ টাকার বিনিময়ে জমা নিয়েছে কর্তৃপক্ষ। [বিঃদ্রঃ আমার আক্ষেপ ১০০০ টাকা নিয়ে নয়, আমার আক্ষেপ হলো মৃত্যু পথযাত্রী রোগী নিয়ে কর্তৃপক্ষের ব্যবসা করা নিয়ে, তাদের কি বিবেকবুদ্ধি কিংবা মনুষ্যত্ববোধ কাজ করেনি তখন?]

সাতকানিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT4M6EQT
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

ঘোষণা পত্র দলিল

আমার এক ভাইয়ের একটা হেবা দলিল হয়েছিল দলিলের ভেতর ভুলবশত খতিয়ান উল্লেখ ছিল না পরবর্তীতে তার স্ত্রী কাজ থেকে ঘোষণা পত্র নেওয়ার জন্য সাব রেজিস্টার কে জানানো হয় সে তার পরিবর্তে ১ লাখ টাকা ঘুষ চায় না হলে ঘোষণা পত্র করে দিবে না।

খুলনা শহর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH2KTZXX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে

২০২৩ সালের শেষের দিকে আমার বাবার পাসপোর্ট করাতে পাসপোর্ট অফিসের ভিতর থেকে আমাদেরকে বাহিরে থেকে আবেদন করে নিয়ে আসতে বলা হয়। রাজবাড়ী পাসপোর্ট অফিসের পাশে বিভিন্ন ছোট বড় আবেদনের দোকান আমরা দেখতে পাই। সেখানে লিগাল প্রসেসে আবেদন করাতে গেলে তারা বলে লিগ্যাল প্রসেসে করালে পাসপোর্ট করাতে পারবেন না। তার থেকে আমাকে কিছু টাকা বেশি দেন, পাসপোর্ট অফিসের ভিতরে আমার পরিচিত লোক আছে, আমি সবকিছু করে দিব। তারপর আমরা রীতিমত বাধ্য হই তাদেরকে ঘুষ দিতে।

রাজবাড়ী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKF8RDDN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স বানাতে গিয়ে থানায় এস আই কে টাকা দিতে হয় ১০০০ হাজার। নইলে কাজ করে না। পরে আমি টাকা পরিশোধ করে দেই। এরকম হাজার হাজার ভুক্তভোগী আছে। আসল কথা হচ্ছে থানায় টাকা ছাড়া কিছুই হয় না। সেটা সব থানায়।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRVVAWZ3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

সরকারি সকল দপ্তরের বিল

সরকারি সকল বিলে ৫%করে টাকা নেয় ট্রেজারি অফিস, না দিলে বিল নিয়ে টাল বাহানা করে।

হোসেনপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK5GHT4C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন করতে

জন্ম নিবন্ধন করার জন্য ৩ হাজার টাকা দিয়েছি এবং তিন বছর পরে বহু দরবার করে ইউ এন আর হস্তক্ষেপ এর মাধ্যমে তা পেয়েছি

ভোলা জেলা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRS2YFF7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৫ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে

গত বছর প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করাতে গেলে আমার কাছ থেকে আলাদা করে টাকা দাবি করা হয়। আমি যখন এই টাকার বিষয়ে জানতে চাই তখন তারা বলে এটি নাকি অবশ্যই দিতে হবে, এটি না দিলে নাকি লাইসেন্স হবে না। তারপর আমি বাধ্য হই সে টাকাটি দিতে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে আমি যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে যাই তখন আমি মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হই। এই মুহূর্তে উক্ত দালাল আমাকে বলে যে আরো কিছু টাকা দিলে আমাকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ করা সহ আমাকে বাকি পরীক্ষাও দিতে হবে না। কিন্তু নিয়ম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অকৃতকার্য হলে আমার লাইসেন্স বাতিল হবে, এবং আমি আমার দেয়া আবেদনের টাকাও ব্যাক পাবো না। যদিও ঘুষের টাকা দেয়ার কারণে আমার লাইসেন্স ঠিক করা হয়েছে। তবে এই প্রসেসটি সম্পূর্ণ বেআইনি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK2JHUPE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ড্রাগ লাইসেন্স হস্তান্তর

আমি একটা ফার্মেসী করি। ফার্মেসী করতে সরকারি নিয়ম অনুযায়ী ড্রাগ লাইসেন্স লাগে। এবং সেটা এখন সরকারি ভাবে বন্ধ আছে। আমি আরেকজনের পুরাতন একটা ড্রাগ লাইসেন্স কিনে নোটারী করে এপিডএপিড করে নাম মালিকানা পরিবর্তন ও স্থান পরিবর্তন করতে ২৬০০০ টাকা দাবি করা হলে ২৫,০০০ টাকা দিতে বাধ্য হয়। যেহেতু আমি ফার্মেসী চালু করে দিয়েছি। নতুন করে ড্রাগ লাইসেন্স বানানো যেহেতু বন্ধ এছাড়া আমার কিছু করার ছিলো ও না।

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTKAW4S9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

পিকাপের রুট পারমিট নিতে গিয়েছিলাম

পিকাপের রুট পারমিট নিতে গেল সেখানকার দায়িত্বরত ব্মব্যক্তি ড্রাইভার এর কাছ থেকে ১৫০০/- পনেরশো টাকা ঘুষ দাবী করে এবং বিষয় টি ড্রাইভার আমাকে ফোনে জানান এবং উক্ত ব্যক্তির সাথে আমি কথা বলতে চাইলে সে আমার সাথে কথা বলতে স্বীকৃতি জানায় পরবর্তী বাধ্য হয়ে তাকে ১৫০০/- টাকা পে করে রুট পারমিট নিয়ে আসে আমার ড্রাইভার ।

মিরপুর বি আর টি এ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7CLKBH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ট্রেনের টিকিট

আমি ২৭ আগস্ট ২০২৬ তারিখ ঢাকা হতে কক্সবাজার আসার জন্য গত ১৭ই আগস্ট ২০২৬ তারিখ রাত ১২ঃ০০ টা ১ মিনিট হতে রাত দুইটা পর্যন্ত অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য চেষ্টা করি। পরবর্তীতে আবার ঘুম থেকে করে সকাল সাতটা থেকে বেশ কয়েকবার চেষ্টা করি। পরবর্তীতে মাঝে মাঝে (বারংবার) আমি ২৭ তারিখের ট্রেনের টিকিট অনলাইনে কাটার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্য কখনোই ট্রেনের সিট পাইনি। পরবর্তীতে কমলাপুর ট্রেন স্টেশনের ১৩ নং টিকিট কাউন্টারে টিকিট চাইলে বলে ভাই টিকিট তো নাই। আপনি যদি কিছু টাকা বেশী দেন তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি কারো কাছে আছে কিনা। আমি বললাম দেখেন চেষ্টা করে পারেন কিনা। সে বললো চারটা টিকিটে ৬০০ টাকা বেশি চায়। পরবর্তীতে আড়াইশো টাকা বেশি দিলে সে আমাকে টিকিট দেয়। # ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যায়না

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZARYFX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ভুমি সেবাতে নিজের আইডি এপ্রুভ

আমি আমার জমির খাজনা দিতে যাই। জমিটা তিন জনের নামে। ভুমি অফিসে খাজনা দিতে গিয়ে জানতে পারি পূর্বের খাজনার কাগজ লাগবে। তখন আমি অনলাইনে খাজনা দেওয়ার জন্য ভুমি সেবাতে আইডি খুলি। কিন্তু নায়েব এপ্রুভ না করে তালবাহানা শুরু করে। ১৫ দিন ঘুরে টাকা দিয়ে তারপর অনলাইন এপ্রুভ করে খাজনা পরিশোধ করি।

বড়াইগ্রাম, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJSVCL3S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে এই খাবারের শিকার

এখন পরিষদের লাইসেন্স করতে গিয়ে এ বছর অন্যরকম হয়রানি, ওখান থেকে পাঠানো হয় উপজেলা পরিষদ উপজেলা পরিষদের আবেদন করে এনওসি আনতে হয়, ওখানে ৬০০০ টাকা ঘুষ দিতে হয় এরপরে অপেক্ষা করে ইউনিয়ন পরিষদে ১৯ হাজার টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হয়, এখানে অনেকদিন সময় নষ্ট হয়েছে, যেখানে গত বছর ১২ হাজার টাকা মেসেজ করা হয়েছিল এভাবে উদ্যোক্তাদের হয়রানি করলে এদেশে উদ্যোক্তা বাড়বে না

কেরানীগঞ্জ ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKP5595C
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

আমি সরাসরি ভুমি অফিসে গেলে তারা কোন কথা বলেনা ওমুকের কাছে যান তমুকের কাছে যান বলে মুল কথা সরাসরি কোন কাজ হবেনা দালাল দরে করতে হবে লাস্ট আমি সঠিকভাবে করতে ব্যাথ হয়ে দালাল দিয়ে ৭০০০ টাকা পরিশোধ করে জমি খারিজ করতে হয়েছে

হালুয়া ঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYKSLXH6
মন্তব্য